(৭৫৫) ৩৬ ধরনের পদক্ষেপ

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ষাঁড়ের তেজ আগেই উধাও। শেয়ারবাজার যেন ভালুকের কবলেও নেই। ভালুকেরও এখন মরণ দশা। দেশের পুঁজিবাজার মৃতপ্রায়। আর এই বাজারে বিনিয়োগ করে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সবকিছু হারিয়ে চরম হতাশ, অসহায় ও দিশেহারা।

পুঁজিবাজার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে এক মাস চার দিন আগে, ৭ এপ্রিল। প্রতিবেদনটি অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ৩০ এপ্রিল। এ সময় তিন মেয়াদে ৩৬ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। একটি টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত ছিল। কিন্তু এত দিনেও তেমন কোনো ক্ষেত্রেই কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি

Blog Archive