(১১৮১) ভিন্ন প্রসংগঃ আইডিবির সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর

Tuesday, May 24, 2011 Unknown
উন্নয়ন ক্ষাত :::: পদ্মা সেতু নির্মাণে ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সঙ্গে সরকারের ১৪ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় অর্থ মন্ত্রণালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সফররত আইডিবির প্রেসিডেন্ট ড. আহমেদ মোহামেদ আলী ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাক্ষর করেন।
এ সময় যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব, সেতু বিভাগের সচিব, আইডিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Blog Archive