(১৪২৯) কাজ চলছে পুরোদমে

Friday, June 03, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন পুনর্গঠনের মাত্র ৩ কার্যদিবসেই সিকিউরিটিজ ১৯৬৯ অধ্যাদেশ সংশোধনের কাজ শুরু করেছে এসইসি।

এরই অংশ হিসাবে বিভিন্ন স্টক হোল্ডারদের সঙ্গে বৈঠক শুরু করেছে এসইসি। পাশাপাশি পৃথকভাবে এসইসি কমিশন সভায়ও এ বিষয় নিয়ে আলোচনা করছেন সকল সদস্যরা।

বৃহস্পতিবার সকাল থেকে কমিশন এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ও বীমা কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে।

এসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি শেয়ার বাজারে ধসের পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি এসইসি পুনর্গঠন ও সিকিউরিটিজ অধ্যাদেশ ১৯৬৯ সংশোধনের সুপারিশ করে। এরই ধারাবাহিকতায় এরইমধ্যে এসইসির চেয়ারম্যান ও তিন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া গত সোমবার অর্থ মন্ত্রণালয় ৮টি সুপারিশের একটি চিঠি পাঠিয়েছে এসইসিকে। ৮টি সুপারিশের উলেখøযোগ্য ছিলো, সিকিউরিটিজ আইন, বিধিমালা এবং কোম্পানির আইন সংশোধনের বিষয়টি।

এ ব্যাপারে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, ১৯৬৯ অধ্যাদেশ সংশোধনের বিষয়ে পুঁজিবাজার সংশি¬ষ্টদের সঙ্গে এসইসির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Blog Archive