(৮৬২) পুনর্গঠনের অংশ হিসেবে

Sunday, May 15, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুনর্গঠনের অংশ হিসেবে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিতে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আইসিবি প্রধান এম খায়রুল হোসেন।

তার নিয়োগের কথা অর্থ মন্ত্রণালয় রোববার জানিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব গোকূল চন্দ্র রায় এ নিয়োগের নিশ্চিত করেছেন।

পুঁজিবাজার তদন্ত সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এসইসির খোলনলচে বদলে ফেলার সুপারিশ করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, এসইসি চেয়ারম্যানসহ সদস্য পদে পরিবর্তন আনা হবে।

এরপর দুই সদস্য মো. আনিসুজ্জামান ও ইয়াসিন আলী পদত্যাগ করেন। সদস্য হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামীকে।

এখন চেয়ারম্যান পদে জিয়াউল হক খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-আইসিবি'র চেয়ারম্যান ড. খায়রুল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক।

এসইসির সদস্য পদে আরো দুজনকে নিয়োগ দেওয়া হবে বলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী ইতোপূর্বে জানিয়েছেন।

Blog Archive