(২৫৮) অর্থমন্ত্রী ঘোষণা

Friday, February 11, 2011 Unknown
business opportunity‘বেঁধে দেওয়া সময়ের মধ্যে বাজারে সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়তে ব্যর্থ হলে ওইসব প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।


তিনি বলেন, ‘বাজারে শেয়ার ছাড়ার ব্যর্থতায় সরকারি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করতে হবে বলে অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন। কিন্তু তিনি আমাদের সাংবাদিকদের চেনেন না। অর্থমন্ত্রী হিসেবে এ ব্যাপারে তিনি ব্যর্থ হলে সাংবাদিকরা যদি তার পদত্যাগের প্রশ্ন তোলেন, তখন তিনি কি করবেন?’


শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।


বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা এ আলোচনাসভার আয়োজন করে।


সুরঞ্জিত আরও বলেন, ‘শেয়ারবাজারের সাম্প্রতিক সূচক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহীম খালেদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হলে তিনি ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে পারবেন। কিন্তু আমরা কী তার তদন্ত রিপোর্টকে কার্যকর করতে পারবো?’


সংবিধান সংশোধন প্রসঙ্গে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার ধর্মের সূক্ষ্ম বিষয়সহ ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’কে অটুট রেখেই ধর্ম নিরপেক্ষ সংবিধানে ফিরে যাবে। বিসমিল্লাহির রাহিম রাখা হবে কিনা তা নিয়ে অনেকে গুজব ছড়ানোর চেষ্টা করছে কিন্তু তাদের কোনো সুযোগ দেওয়া হবে না।’


বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, ‘সব কিছুর মধ্যে ষড়যন্ত্র খুঁজলে চলে না। এভাবে দেশ চালানো যায় না।’


ব্যাসায়ীদের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, এদের কোনো দল নেই। এরা সময়ে আওয়ামী লীগের সময়ে বিএনপির। আবার একই সাথে আওয়ামী লীগ বিএনপি দুটোরই।’


তিনি আরও বলেন, ‘সরকারের ভিতর ছদ্ম ষড়যন্ত্রকারীরা ঢুকে গেছে। এদের চিহ্নিত করতে হবে।,


বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, নাট্যব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ।

(২৫৭) এটা ততটা ভালো বিষয় নয়

Friday, February 11, 2011 Unknown
USB slot
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনের কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী। বিষয়টি ইতিমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকেও অবহিত করা হয়েছে বলে তিনি জানান।
গতকাল বৃহস্পতিবার ডিএসইতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিল রিজভী এসব কথা বলেন। তবে তিনি এ সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি।
উল্লেখ্য, গত রোববারই এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শেয়ারবাজারে ডিমিউচুয়ালাইজেশনের অর্থাৎ স্টক এক্সচেঞ্জের মালিকানা, ব্যবস্থাপনা ও ব্যবসা পৃথক্করণ করার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘যিনি বিনিয়োগকারী, তিনিই ব্রোকার—এটা ততটা ভালো বিষয় নয়। তাই বর্তমান সরকারের ক্ষমতা থাকতে থাকতেই ডিমিউচুয়ালাইজেশন করা হবে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশনে আপত্তি করছে বলেও তিনি উল্লেখ করেন।
গতকাল ডিএসইর প্রেসিডেন্ট বিনিয়োগকারীদের উদ্দেশে আরও বলেন, আপনারা কেউ ধৈর্যহারা বা বিচলিত হবেন না। বাজারে যথেষ্ট মূল্য সংশোধন হয়েছে। এ মুহূর্তে ভালো মৌল ভিত্তির শেয়ার ক্রয়ের জন্য তিনি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান।
শাকিল রিজভী বলেন, বর্তমানে যে মূল্য-আয় (পিই) অনুপাত রয়েছে, তা বাজারের জন্য খুবই সহনীয়। পিই অনুপাত বর্তমানে ১৮, যা গত বছর ছিল ২৯। ২০০৭ সালে এই অনুপাত ছিল সাত। তাই তুলনামূলকভাবে বাজারে পিই রেশিও যথেষ্ট ভালো।
শাকিল রিজভী আরও বলেন, আপনারা ডে ট্রেডার বা প্রতিদিনের ব্যবসায়ী না হয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বাজারে আসুন। বিনিয়োগকৃত কোম্পানির লভ্যাংশ ও বোনাস খান, তাহলে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরে লাভবান হবেন।
ডিএসইর প্রেসিডেন্ট আরও বলেন, সূচক দেখে কখনো বাজারের অবস্থা নির্ণয় করা যায় না। এটা নিরূপণ করতে হবে কোম্পানির অবস্থা দেখে। আর সূচক হচ্ছে গতিশীল। এটা কোম্পানির দাম বাড়লে বাড়বে, দাম কমলে কমে যাবে। কোম্পানির ওপরই এটা নির্ভরশীল। সুতরাং, সূচক কত বাড়বে বা কমবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে।
শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ডিএসই কর্তৃপক্ষ ইতিমধ্যে নিজ উদ্যোগে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

Thursday, February 10, 2011 Unknown

(২৫৬) বিনিয়োগ না করে

Thursday, February 10, 2011 Unknown
ডিএসই’র সভাপতি শাকিল রিজভী সাধারণ বিনিয়োগকারীদের সূচক দেখে বিনিয়োগ না করে শেয়ারবাজারে কোম্পানিগুলোর পিই রেশিও (মূল্য ও আয়ের অনুপাত)business forumদেখে বিনিয়োগ করতে বলেছেন।


USB slotসূচক দেখে বিনিয়োগ করার কারণে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন মন্তব্য করেন তিনি।


কোম্পানির ব্যালান্সশিট ও ভাল কোম্পানি দেখে বিনিয়োগ করলে লাভ হওয়া সম্ভব বলে পরামর্শ দেন ডিএসই চেয়ারম্যান। তিনি বলেন, মার্জিন লোনের যে নীতিমালা হতে যাচ্ছে, সে বিষয়ে আগামী রোববার এসইসি’র সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে।


বাজারে এখনো ৭০ ভাগ মৌলভিত্তির কোম্পানি রয়েছে উল্লেখ করে শাকিল রিজভী বলেন, বাজার নিয়ে বিনিয়োগকারীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই।


তিনি আরো বলেন, শেয়ারবাজারে এরই মধ্যে বেশিরভাগ শেয়ারের দর কারেকশন (সংশোধন) হয়ে গেছে। অর্থমন্ত্রী নিজে এ বিষয়ে কাজ করছেন।


বাজার অবশ্যই ভাল অবস্থায় ফিরে আসবে বলে তিনি জানান।

(২৫৫) বিরোধীতা করেন বলে অর্থমন্ত্রী

Thursday, February 10, 2011 Unknown
USB slotদীর্ঘ ৯ মাসে পর অর্থমন্ত্রীর কথার সঙ্গে একমত হলেন ডিএসই’র প্রেসিডেন্ট শাকিল রিজভী। অবশেষে ডিএসই’র বিকেন্দ্রীকরণের কাজ শুরু করার কথা বললেন তিনি।

 Business Forum এর আগে ডিএসই’র সভাপতি নির্বাচিত হওয়ার সময় অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে এর বিরোধীতা করেন শাকিল রিজভী।


অর্থমন্ত্রী ডিএসই’কে বিকেন্দ্রীকরণের কথা বললে ডিএসই’র প্রেসিডেন্ট এর বিরোধীতা করেন বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নিজেই গত সোমবার একটি অনুষ্ঠানে অভিযোগ করেন।


অর্থমন্ত্রী আরো বলেন, বাজার অস্থিতিশীলতার জন্য কিছুটা ডিএসইও দায় রয়েছে।


তিনি বলেন, ডিএসই’র সদস্যরাই শেয়ার কেনা-বেচা করার কারনেই এমনটি হয়েছে। তাই ডিএসই’কে বিকেন্দ্রীকরণ করা হলে এর কোনো প্রভাব বাজারে পরবেনা।


বুধবার দুপুরে ডিএসই’র প্রেসিডেন্ট শাকিল রিজভী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘ডিএসইর বিকেন্দ্রীকরণের কাজ চলছে।’


মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গত ২ ফেব্রুয়ারি ডিএসইর বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, এসইসিতে এ ব্যাপারে একটি চূড়ান্ত খসড়া জমা দেওয়া হয়েছে।

(২৫৪) সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২২ ফেব্রুয়ারি প্রথম

Thursday, February 10, 2011 Unknown
USB slot সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে সরকার। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে বৃহস্পতিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ২২ ফেব্রুয়ারি প্রথম পুঁজিবাজারে আসবে মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল।


৩১ মার্চ ছাড়া হবে তিতাস গ্যাস, ডেসকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও এলপিজিএল’র শেয়ার।


৩০ জুন প্রগতি ইন্ডাস্ট্রি, চট্টগ্রাম ড্রাইডক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ১০ শতাংশ, বাংলাদেশ কেবল্স, টেলিফোন শিল্প সংস্থা, এসেনশিয়াল ড্রাগস লি.-এর শেয়ার বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।


৩১ জুলাই বাজারে আসবে বাখরাবাদ গ্যাস। টেলিটক ও বিটিসিএল আসবে ৩০ সেপ্টেম্বর।


এছাড়া হোটেল শেরাটনের ২০ শতাংশ শেয়ার ৩০ মার্চ ও সোনারগাঁও হোটেলের ৩০ শতাংশ শেয়ার ৩০ জুনের মধ্যে বাজারে ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর আগেই এ দুটি প্রতিষ্ঠান সম্পদমূল্য নির্ধারণের কাজ শেষ করা হবে।


অর্থমন্ত্রী এ ঘোষণা দিয়ে বলেছেন, যারা এ সময়সীমা মেনে বাজারে শেয়ার ছাড়তে ব্যর্থ হবে ওই সব প্রতিষ্ঠানের প্রধানদের পদ ছেড়ে দিতে হবে।


সরকারি মালিকানাধীন কোম্পানি ও সংস্থার শেয়ার বাজারে ছাড়া সংক্রান্ত ওই আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ‘কিছু কোম্পানির অ্যাসেট ভ্যালুয়েশনে সমস্যা থাকায় সময় সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে এসইসি প্রধানের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। এই কমিটি আগামী ১ মাসের মধ্যে প্রতিষ্ঠান গুলোর অ্যাসেট ভ্যালুয়েশন করবেন।’


অ্যাসেট ভ্যালুয়েশনের অপেক্ষায় থাকা কোম্পানিগুলো হল জিটিসিএল, পশ্চিমাঞ্চল গ্যাস, জালালাবাদ গ্যাস ও পিজিসিবি।


অর্থমন্ত্রী বলেন,‘র্যুরাল পাওয়ার কোম্পানি লি: এর শেয়ার বাজারে ছাড়া হবে না। কারণ এই কোম্পানির ৭৯ শতাংশ শেয়ার বিভিন্ন পল্লীবিদুৎ সমিতির কাছে দেওয়া আছে।


এছাড়া সিলেট গ্যাসফিল্ড ও বাংলাদেশ গ্যাস ফিল্ডের শেয়ার ছাড়া হবে না জানিয়ে তিনি বলেন, এগুলোর বন্ড বাজারে আসবে।’


অর্থমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু সেতু ও পদ্মা সেতুর শেয়ার এখনই ছাড়া হচ্ছে না। পরে আমরা বিবেচনা করে দেখবো কিভাবে এগুলোর শেয়ার বাজারে ছাড়া যায়।’


বৈঠকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী জিএম কাদের, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই এলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানগণ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



(২৫৩) ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত

Thursday, February 10, 2011 Unknown
USB SLOTশাকিল রিজভি বলেছেন, ডিএসই ডিমিউচুয়ালাইজেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এটি নিয়ে আলোচনা চল ছিলো। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


শাকিল রিজভি বলেন, গত ২ ফেব্রুয়ারি ডিএসই-এর এক বোর্ড সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তিনি বলেন, আগে পুঁজিবাজারের দৈনিক লেনদেন ছিলো মাত্র ২০ কোটি টাকা। কয়েক বছরের ব্যবধানে বাজার অনেক সম্প্রসারিত হয়েছে। তাই লেনদেনও বেড়েছে।


রিজভি বলেন, বর্তমানে ডিএসই সেমি ডিমিউচুয়ালাইজেশনে রয়েছে। ডিএসই-এর ব্যবস্থাপনা সম্পূর্ণ আলাদা। তবে বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ডিমিউচুয়ালাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছি।


তিনি বলেন, ডিমিউচুয়ালাইজেশনের জন্য আমরা এসইসিতে চিঠি দিয়েছি। ইতোমধ্যেই প্রক্রিয়াটি শুরু হয়েছে। এটি কার্যকরের জন্য এখন পুরোদমে কাজ চলছে।

(২৫২)বৃহস্পতিবার# ঝাড়ু মিছিল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে

Thursday, February 10, 2011 Unknown
USB slot শেয়ারের অব্যাহত দরপতনের প্রতিবাদে মতিঝিলে আজও বিক্ষোভ করেছে সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার সপ্তাহের শেষদিনে ডিএসইতে লেনদেন শেষে দরপতনের প্রতিবাদে রাস্তায় নেমে আসে হাজার হাজার ক্ষুব্ধ বিনিয়োগকারী। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডিএসইর সামনে জড়ো হয়। বিক্ষোভকারীরা ডিএসইর সামনের রাস্তা অবরোধ করে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, সিএসইর চেয়ারম্যান এবং ডিএসই প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানায়। এ দাবিতে ঝাড়ু মিছিল এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করে বিনিয়োগকারীরা। এসময় বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে দৈনিক ইত্তেফাকের মোড় পর্যন্ত রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ৪টার দিকে পরিস্থিতি শান্ত হলে আবারো রাস্তায় যান চলাচল শুরু হয়।
এ সপ্তাহের পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবসই সূচকের বড় ধরনের পতন হয়। একদিন দাম বাড়লেও সূচকের ব্যাপক উঠানামায় দিশেহারা হয়ে পড়ে লাখ লাখ সাধারণ বিনিয়োগকারী। ক্রমাগত দাম পড়ে যাওয়ায় প্রায় প্রতিদিনই মতিঝিলে বিক্ষোভ করে সাধারণ বিনিয়োগকারীরা।
এদিকে বৃহস্পতিবার দিনের শুরুতে অধিকাংশ প্রতিষ্ঠানের দাম কমার মধ্য দিয়ে শেয়ারবাজারে লেনদেন শুরু হলেও ১৫ মিনিটের ব্যবধানে তা বাড়তে শুরু করে। লেনদেনের প্রথম ৫ মিনিটে সাধারণ সূচক কমে ১১৫ পয়েন্ট। কিন্তু ১৫ মিনিট পরে সূচক বাড়ে ২৫ পয়েন্ট। দিন শেষে সাধারণ সূচক বুধবারের চেয়ে কমে ১৪৬ পয়েন্ট। সরকারের বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য, বিনিয়োগকারীদের আস্থাহীনতা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অনুপস্থিতির কারণে বাজারে এ অস্থিরতা চলছে বলে জানিয়েছে বিশ্লেষকরা। দিন শেষে কমেছে ২৩৩টি, বেড়েছে ১৭টি কোম্পানির শেয়ারের দাম।

(২৫১) ইতিমধ্যে নিজ উদ্যোগে কাজ শুরু

Thursday, February 10, 2011 Unknown
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রেসিডেন্ট শাকিল রিজভী বিনিয়োগকারীদের উদ্দেশে বলেছেন, আপনারা কেউ ধৈর্য হারা বা বিচলিত হবেন না। বাজারে যথেষ্ট মূল্য সংশোধন হয়েছে। এ মুহূর্তে ভালো মৌল ভিত্তির শেয়ার ক্রয়ের জন্য তিনি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। আজ বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।USB slot
শাকিল রিজভী আরও বলেন, বর্তমানে যে পিই রেশিও রয়েছে, তা বাজারের জন্য খুবই সহনীয়। পিই রেশিও বর্তমানে ১৮, যা গত বছর ছিল ২৯। ২০০৭ সালে এই রেশিও ছিল সাত। তাই তুলনামূলকভাবে বাজারে পিই রেশিও যথেষ্ট ভালো। রিজভী আরও বলেন, আপনারা ডে ট্রেডার বা প্রতিদিনের ব্যবসায়ী না হয়ে দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য বাজারে আসুন। বিনিয়োগকৃত কোম্পানির লভ্যাংশ ও বোনাস খান, তাহলে সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরে লাভবান হবেন।
সূচকের ওঠানামার ব্যাপারে তিনি বলেন, সূচক দেখে কখনো বাজারের অবস্থা নির্ণয় করা যায় না। এটা নিরূপণ করতে হবে কোম্পানির অবস্থা দেখে। আর সূচক হচ্ছে গতিশীল। এটা কোম্পানির দাম বাড়লে বাড়বে ও দাম কমলে কমে যাবে। কোম্পানির ওপরেই এটা নির্ভরশীল। সুতরাং, সূচক কত বাড়বে বা কমবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে
শেয়ারবাজারে সাম্প্রতিক বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ডিএসই কর্তৃপক্ষ ইতিমধ্যে নিজ উদ্যোগে কাজ শুরু করেছে বলেও তিনি জানান।

(২৫০) অর্থমন্ত্রীর অফিসে মিটিং

Thursday, February 10, 2011 Unknown
Finance Ministry has decided to reset new deadline for the authorities of 26 state-owned companies as they failed to off-load their additional shares during last three years.

Finance Minister AMA Muhith will sit with the top officials of SoEs at his office today (Thursday) to review the overall situation on the issue. The meeting is likely to take stern action against those who did not comply with the ministry directives during the three months.USB slot. “The ministry will reset a new short term deadline for SoEs on off-loading their addition shares to increase supply of prospective shares in share markets,” banking division secretary Shafiqur Rahman Patwari told daily sun on Wednesday.

He also said if the authorities of SoEs fail to off-load shares within the stipulated time, then departmental actions will be taken against the top officials.

“I will call them at a meeting and tell them if you cannot off-load shares within certain days, then you have to resign,” Finance Minister said during this week.

Share market analysts, however, said that government shares, even are off-loaded, will not perform well at the present situation.

Shares of five government companies have lost 5 to 15 per cent of their values during last one week (February 1 to February 9).

The companies are Desco, Eastern Cable, Jamuna Oil, Power Grid, Padma Oil and Titas Gas Limited.

In September last year, Prime Minister Sheikh Hasina approved a proposal on offloading shares of concerned SOEs.

The Finance Minister AMA Muhith in the same month said that the share of eight SoEs would be released in the capital market within 20 days.

The SoEs are – Rupali bank, Titas Gas, Atlas Bangladesh, Desco, Padma Oil, Meghna Oil, Jamuna Oil, Power Grid and Bangladesh Shipping Corporation (BSC).

Earlier, the Finance Ministry decided to off-load 15 to 24.50 per cent shares of five companies of energy division.

Banking division sources, however, said only Rupali Bank shares came to the share market but the rest of the SoEs failed to comply with the instructions in last three months.

Energy division last week sent a request to the banking division for extending the deadline for off-loading the shares till March 30 as the deadline expired.

Earlier, the banking division at a meeting with finance minister agreed to off-load shares of four companies by January 31 of this year.

The government last year decided to offload 49 per cent of its stakes with 26 SoEs and retain 51 per cent.

Shares of other SoEs, including Teletalk Bangladesh Limited, BTCL, five star hotel including Sonargaon and Sheraton failed to off-load their government stakes by December last year.

The government’s stake in multinational companies like Unilever Bangladesh Limited, Hoechst (Bangladesh), British –American Tobacco Company Limited , Reckitt Benckiser and Sanofi-Aventis Bangladesh Limited is in the offloading list, according to a Finance Ministry document.

Blog Archive