(১৪৭৮) বিনিয়োগে আগ্রহী

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) পাশাপাশি সে দেশের অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্য শিক্ষা খাতে ব্যবসা ¤প্রসারণের জন্য বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটি

রোববার বাংলাদেশ শিল্প বণিক সমিতির (এফবিসিসিআই) কার্যালয়ে এক বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রী শেখ লুবনা খালিদ আল কাশিমী বলেন, তার দেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশের অবস্থান গুরুত্বপূর্ণ

বিশ্বের অষ্টম জনবহুল দেশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের পণ্য সেবা বিনিয়োগের জন্য একটি বড় বাজার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি

"আমাদের ব্যবসায়ীরা আপনাদের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হোটেল পর্যটন খাতে ব্যবসা করতে আগ্রহী একইসঙ্গে আপনাদের উদ্যোগের জন্যও অপেক্ষা করছি আমরা"

বাংলাদেশের টেলিযোগাযোগ, ব্যাংকিং, সিরামিকস, আবাসন, নির্মাণ ওষুধ শিল্পে পর্যন্ত প্রায় আড়াই বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রতিষ্ঠান

পারস্য উপসাগরীয় এই দেশটি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহেরও দ্বিতীয় বৃহত্তম উৎস ২০০৯-১০ অর্থবছরে দেশে আসা মোট রেমিটেন্সের ১৭ দশমিক ২০ শতাংশ পাঠিয়েছেন আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা

বর্তমান সরকারের 'ভিশন ২০২১' পরিকল্পনা অনুযায়ী প্রবৃদ্ধি অর্জনেও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে সহযোগিতা দিতে পারে বলে আল কাশিমী জানান

"আমাদের দক্ষতা সম্পদ দিয়ে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা দিতে পারি আমরা"

দুই দেশের সম্পর্কের উন্নয়নে বাণিজ্য বিনিয়োগের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি

আল কাশিমী বলেন, "হাতে হাত ধরে কাজ করলে আমরা দীর্ঘদিনের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারবো এভাবে আমরা আরো বেশি বাণিজ্যের সুযোগ সৃষ্টি করতে পারবো, যা দুই দেশেরই সমৃদ্ধির লক্ষ্য পূরণে সহায়ক হবে"

বাংলাদেশের বেশ কয়েকটি কোম্পানি সংযুক্ত আরব আমিরাতের অটোমোবাইল নিত্যপণ্যের ব্যবসায় সাফল্য পেয়েছে উল্লেখ করে আল কাশিমী বলেন, চেষ্টা করলে অন্য অনেক খাতেও ব্যবসা ¤প্রসারণ করতে পারেন বাংলাদেশি ব্যবসায়ীরা

বাংলাদেশি ব্যবসায়ীদের সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা উৎপাদন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ব্যবসা করার আহ্বান জানিয়ে এই মন্ত্রী বলেন, "বাংলাদেশিরা বিনিয়োগ ব্যবসা ¤প্রসারণ করতে চাইলে আমাদের পক্ষ থেকে সব ধরনের সুযোগ সুবিধা তারা পাবেন"

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের কথা স্মরণ করিয়ে দিয়ে লুবনা খালিদ আল কাশিমী বলেন, "পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিয়ে কথা বলতেই আমার এই সফর"

প্রধানমন্ত্রীর ওই সফরে এফবিসিসিআইয়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়

২০০৯-১০ অর্থবছরে সংযুক্ত আরব আমিরাতে কোটি ৫৮ লাখ ডলারের পণ্য রপ্তানি করে বাংলাদেশ আর চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রপ্তানি হয়েছে কোটি ১৬ লাখ ডলারের পণ্য এই সময়ে আমদানি করা হয়েছে ২৪ কোটি ১৭ লাখ ডলারের পণ্য

এফবিসিসিআই সভাপতি কে আজাদ অনুষ্ঠানে বলেন, সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা ¤প্রসারণের যথেষ্ট সুযোগ বাংলাদেশি ব্যবসায়ীদের সামনে রয়েছে

আরব আমিরাতের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা দিচ্ছে

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, "যে কোনো প্রকারেই হোক, আমাদের বিনিয়োগ প্রয়োজন"

অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রী ফারুক খান প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে অংশ নেন

(১৪৭৭) রাবিশ

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: জিডিপি প্রবৃদ্ধি নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বক্তব্য নাকচ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তাদের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত

রোববার অর্থমন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন

শনিবার সিপিডির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারের দশমিক শতাংশ প্রবৃদ্ধির যে হিসাব দিয়েছে, সঠিক হিসাবে তা দশমিক শতাংশের বেশি হওয়ার কথা নয়

পাশাপাশি প্রবৃদ্ধির বিষয়টি তদারকির জন্য 'রাজনৈতিক প্রভাবমুক্ত' বিশেষজ্ঞদের নিয়ে একটি সেল গঠনেরও প্রস্তাব দেয় সংস্থাটি

বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, "যদি তারা বলে থাকে তবে এটা অন্যায়, অত্যন্ত দুষ্ট এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত টোটালি রাবিশ"

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রবৃদ্ধির বিষয়ে ওই তথ্য দিয়েছে জানিয়ে মুহিত বলেন, সরকারকে বিবিএসের পরিসংখ্যানই ব্যবহার করতে হয়

অর্থমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্ব ব্যাংক সিপিডির নিজস্ব পূর্বাভাস থাকতে পারে তবে সরকার শুধু বিবিএসের তথ্যই গ্রহণ করে"

প্রসঙ্গ: গ্রামীণ ব্যাংক

এর আগে সকালে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি অর্থমন্ত্রী মুহিতের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন সময় গ্রামীণ ব্যাংক প্রসঙ্গেও কথা হয় তাদের মধ্যে

মুহিত বলেন, "রাষ্ট্রদূত আমার কাছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছিলেন আমি তাকে বলেছি, এটা আমাদের গর্বের প্রতিষ্ঠান

"প্রতিষ্ঠানটি আগের মতো করেই চলছে আমরা সেভাবেই এটিকে রাখতে চাই গ্রামীণ ব্যাংকের প্রয়োজন আছে"

ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে পরিচালনা পর্ষদ শিগগিরই তাদের সুপারিশ পাঠাবে বলে অর্থমন্ত্রী জানান

বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে . মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়ার পর ¤প্রতি ওই পদটি শূন্য হয়

'মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জ'

অর্থমন্ত্রী জানান, বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে মুদ্রাস্ফীতি বৈদেশিক লেনদেনে ভারসম্যের বিষয়টিকে বাংলাদেশের সামনে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন

"আমি তাকে বলেছি- বিষয়ে আমি এখনই আপনার সঙ্গে কথা বলতে পারছি না তবে বিষয়ে আমরা সচেতন"

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "অভ্যন্তরীণ বিনিয়োগের চেয়ে বিদেশি বিনিয়োগই বেশি গুরুত্বপূর্ণ"

বিদেশি বিনিয়োগ নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয় সময়

অর্থমন্ত্রী বলেন, "আমাদের সঞ্চয় সব সময় বিনিয়োগের অনুকূলে থাকে না ফলে দেশীয় বিনিয়োগের চেয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ"

এর আগে সকালে রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে চায়

মরিয়ার্টি বলেন, "আমরা এরই মধ্যে জ্বালানি খাতে কাজ করছি বাংলাদেশের বিদ্যুৎ খাতেও এই সহযোগিতা ¤প্রসারণ করতে চাই আমরা"

মরিয়ার্টি জানান, মাসেই তিনি ঢাকা ছাড়তে পারেন ড্যান মজেনা তার স্থলাভিষিক্ত হতে পারেন

"প্রেসিডেন্ট (ওবামা) সিনেটে তার (মজেনা) নাম পাঠিয়েছেন সিনেটই তার নিয়োগ চূড়ান্ত করবে

(১৪৭৬) গোটা প্রকল্পটাই বন্ধ করে দেওয়া হবে

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: পরিকল্পনামন্ত্রী একে খন্দকার বলেছেন, ‘এখন নৈতিকতা বলে কিছু নেই যদি থাকতো, তাহলে কোনো ঠিকাদার ১১টি ভবন করে ২২টি ভবন নির্মাণের টাকা তুলে নিয়ে যেতে পারতো না আবার ধরনের ভয়াবহ অনিয়ম করা সত্ত্বেও যে শাস্তি দেওয়া হয়, তা খুবই সামান্য আগামীতে কোনো প্রকল্পে অনিয়ম পাওয়া গেলে গোটা প্রকল্পটাই বন্ধ করে দেওয়া হবে।’

রোববার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে প্রভাব মূল্যায়নে প্রাপ্ত ফলাফল উপস্থাপনের লক্ষ্যে তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন

পরিকল্পনামন্ত্রী পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ‘কোনো ধরনের উন্নয়ন পরিকল্পনায় অনিয়মের কোনো রিপোর্ট আপনাদের কাছ থেকে পাই না অথচ আমি নিজে সরেজমিনে গিয়ে অনিয়ম পেয়েছি আপনাদের স্পষ্ট করে বলে দিতে চাই, জিপ গাড়িতে চড়তে, ভালো হোটেলে থাকতে আর আতিথেয়তা গ্রহণ করতে আপনাদের প্রকল্প পরিদর্শনে পাঠানো হয় না।’

পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ মূল্যায়ন বিভাগের সচিব হাবিব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা সচিব মনজুর হোসেন

মন্ত্রী বলেন, ‘আগামী অর্থবছরের জন্য সরকার ৪৬ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের প্রবৃদ্ধি বাড়বে কিন্তু এই কাজ সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব আপনাদের দেশের উন্নতির অনেকাংশই নির্ভর করছে আপনাদের কাজের ওপর।’

(১৪৭৫) বিকন ফার্মাসিউটিক্যালস ও ইস্টার্ন ক্যাবলস

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের লেনদেন আগামীকাল সোমবার থেকে স্পট মার্কেটে শুরু হবে

প্রতিষ্ঠান দুটি হলো- বিকন ফার্মাসিউটিক্যালস ইস্টার্ন ক্যাবলস

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার তথ্য প্রকাশ করা হয়েছে

ওষুধ রসায়ন খাতের বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন করা যাবে কাল সোমবার থেকে আগামী ১৬ জুন পর্যন্ত আগামী ১৯ জুন বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের কারণে কোম্পনির লেনদেন স্থগিত থাকবে

অন্যদিকে, প্রকৌশল খাতের ইস্টার্ন ক্যাবলস কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন করা যাবে কাল সোমবার থেকে জুন পর্যন্ত আগামী জুন রেকর্ড ডেটের কারণে কোম্পানির লেনদেন স্থগিত থাকবে

(১৪৭৪) শতাধিক শেয়ারের দাম

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে হরতালের দিনে শুরুটা ভালো হলেও শেষটা ভালো হয়নি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শতাধিক শেয়ারের দাম বেড়েছে তবে সূচক বেড়েছে খুবই সামান্য আজ দিনের শুরুতে ব্রোকারেজ হাউসের নির্ধারিত কোরাম পূর্ণ হওয়ায় যথাসময়ে লেনদেন শুরু হয়
আজ ডিএসইতে সাধারণ সূচক .১৭ পয়েন্ট বেড়ে ৫৭৬২.৮৮ পয়েন্টে দাঁড়ায় লেনদেন হওয়া ২৫৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৭টির, কমেছে ১১৬টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৫টির মোট লেনদেন হয়েছে ৫৬১ কোটি টাকার
আজ ডিএসইতে সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন শুরু হয় লেনদেনের প্রথম আধা ঘণ্টা শেষে সূচক ৫৭ পয়েন্ট বেড়ে যায় তবে বেলা পৌনে দুইটার দিকে সূচক কমতে থাকে এরপর আবার সূচক বাড়তে থাকে, তবে লেনদেন শেষ হওয়ার আগে আবার সূচক কমতে থাকে দিন শেষে সূচক বেড়েছে মাত্র .১৭ পয়েন্ট
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বিএসআরএম স্টিল, এমআই সিমেন্ট, ইউনাইটেড এয়ারওয়েজ, ইউসিবিএল, লঙ্কা বাংলা ফাইন্যান্স, ইএইচএল, ফার্স্ট লিজ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, মেঘনা লাইফ ইনস্যুরেন্স পিপলস লিজিং
ডিএসইর জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান জানান, আজ লেনদেনের শুরুতে ২১৩টি ব্রোকারেজ হাউস লগইন করায় যথাসময়ে লেনদেন শুরু হয়েছে ক্ষেত্রে কোরাম পূর্ণ হতে ৭২টি হাউসের লগইন প্রয়োজন বলে তিনি জানান

(১৪৭৩) আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের এনএভি ঘোষণাআইএফআইসি
ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড জানিয়েছে, জুন শেষ হওয়া কর্মদিবস পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রতি ইউনিট প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বর্তমান বাজার দরে ১৩.০১ টাকা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে ১২.৪৪ টাকা প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা বর্তমান বাজারদরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ ১৫৬,১৬,১৮,০৩৫.৬২ টাকা ক্রয়মূল্য অনুযায়ী মোট সম্পদ ১৪৯,২৭,০৬,৯৭১.৮৪ টাকা সূত্র: ডিএসই

(১৪৭২) ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের এনএভি ঘোষণাফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড জানিয়েছে, জুন শেষ হওয়া কর্মদিবস পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রতি ইউনিট প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বর্তমান বাজারদরে .৯৯ টাকা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে ১০.৮৭ টাকা প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা বর্তমান বাজারদরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ ১৯৯,৮৬,৭৯,০৫৮.৭০ টাকা ক্রয়মূল্য অনুযায়ী মোট সম্পদ ২১৭,৩৯,৯৫,০৮৪.০৭ টাকা

(১৪৭১) পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ডের এনএভি ঘোষণাপপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড জানিয়েছে, জুন শেষ হওয়া কর্মদিবস পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রতি ইউনিট প্রকৃত সম্পদমূল্য (এনএভি) বর্তমান বাজারদরে .৪৭ টাকা এবং ক্রয়মূল্যের ভিত্তিতে ১০.৭১ টাকা প্রতিষ্ঠানটির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা বর্তমান বাজারদরে প্রতিষ্ঠানটির মোট সম্পদের পরিমাণ ১৯৪,৭৯,১১,৪০৮.০৯ টাকা ক্রয়মূল্য অনুযায়ী মোট সম্পদ ২১৪,১৪,৭৮,৯০১.৩৭ টাকা

(১৪৭০) সঞ্চয়পত্র আর মেয়াদি বন্ডের নিট

Sunday, June 05, 2011 Unknown
শেয়ারবাজার :::: চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) সঞ্চয়পত্র আর মেয়াদি বন্ডের নিট বা প্রকৃত বিক্রি আশঙ্কাজনক হারে কমে গেছে
বিশেষ করে তিন মাস ধরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ধারাবাহিকভাবে কমেছে অর্থাৎ গ্রাহকদের মধ্যে সঞ্চয়পত্র কেনার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্র নগদায়ন করা বা ভাঙিয়ে ফেলার প্রবণতা বেড়ে গেছে
নির্দিষ্ট সময়ে বিক্রি হওয়া সঞ্চয়পত্রের বিপরীতে ওই সময়ের আগে বিক্রি হওয়া সঞ্চয়পত্র নগদায়ন করার মাধ্যমে গ্রাহকদের মূল ফেরত দেওয়ার পর যা অবশিষ্ট থাকে তাকেই নিট বা প্রকৃত বিক্রি ধরা হয়
অবস্থায় সঞ্চয়পত্রের সুদের হার বাড়িয়ে ব্যাংকের আমানতের সুদের হারের সঙ্গে সমন্বয়ের জন্য একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার কমিটির সুপারিশের ভিত্তিতে অর্থমন্ত্রীর আগামী বাজেটে বিষয়ে ঘোষণা আসতে পারে
১৯ মে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকীকে প্রধান করে ছয় সদস্যের কমিটি করা হয়েছে সুদের হার সমন্বয়সহ সঞ্চয়পত্র খাতের সরকারের রাজস্ব আহরণসংক্রান্ত সামগ্রিক প্রতিবেদন দেবে এই কমিটি কমিটিতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থ বিভাগ, ডাক বিভাগ, সঞ্চয় পরিদপ্তর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের প্রতিনিধিরা রয়েছেন আগামী বাজেটে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোসংক্রান্ত ঘোষণা থাকবে বলে জানা গেছে
সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে, পেনশনার সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্রে সুদের হার এক শতাংশীয় পয়েন্ট বাড়ানো হতে পারে বর্তমানে এই দুটি সঞ্চয়পত্রের মেয়াদপূর্তিতে সুদের হার যথাক্রমে ১১ শতাংশ ১১ দশমিক ০৪ শতাংশ দুটি সঞ্চয়পত্রের সুদের হার বাড়িয়ে ১২ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে আইআরডি
এর আগে সঞ্চয়পত্রে সুদের হার সাড়ে ১২ শতাংশ পর্যন্ত ছিল গত বছর জুন মাসে ব্যাংক সুদের হার কমানোর পর সঞ্চয়পত্রেরও সুদের হার কমানো হয়
ছাড়া সঞ্চয়পত্রে ১০ শতাংশ উৎসে কর কর্তনের ক্ষেত্রেও সীমা বাড়ানো হতে পারে বলে সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সুদের হার হ্রাস দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সঞ্চয়পত্র বিক্রি কমে যাচ্ছে ছাড়া অনেকেই গত নভেম্বর-ডিসেম্বর সময়কালে সঞ্চয়পত্র ভেঙে শেয়ারবাজারেও বিপুল টাকা নিয়ে গেছেন অনেকে
ছাড়া সঞ্চয়পত্র বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা বাজেটের চেয়ে এক হাজার কোটি টাকা কমানো হয়েছে
চলতি অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র বন্ড বিক্রি করে সাত হাজার ৪৭৬ কোটি টাকা আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এখন তা এক হাজার কোটি টাকা কমিয়ে ছয় হাজার ৪০০ কোটি টাকা করা হচ্ছে বলে সঞ্চয় পরিদপ্তর সূত্রে জানা গেছে
বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র ছাড়াও জাতীয় সঞ্চয় পরিদপ্তর পরিচালিত বাংলাদেশ প্রাইজবন্ড, ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, তিন বছর মেয়াদি জাতীয় বিনিয়োগ বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড—এই পাঁচ ধরনের বন্ড রয়েছে
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সর্বশেষ হিসাব মতে, গত মার্চ মাসে নিট সঞ্চয়পত্র বিক্রি হয়েছে মাত্র ২৪ কোটি টাকা মার্চে এক হাজার ৬৪৮ কোটি টাকার বিভিন্ন মেয়াদি সঞ্চয়পত্র বিনিয়োগ বা বিক্রি হয়েছে একই মাসে সঞ্চয়পত্র নগদায়ন করে গ্রাহকেরা এক হাজার ৬২৪ কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছেন অথচ ২০১০ সালের মার্চ মাসে নিট বিক্রির পরিমাণ ছিল এক হাজার ১৩২ কোটি টাকা
এর আগের ফেব্রুয়ারি মাসে নিট সঞ্চয়পত্র বিক্রির পরিমাণ ছিল ৩১৩ কোটি টাকা সময় সঞ্চয়পত্রে বিনিয়োগ এক হাজার ১৪১ কোটি টাকা আর বিক্রীত সঞ্চয়পত্রের মূল পরিশোধ করতে হয়েছে ৮২৮ কোটি টাকা জানুয়ারি মাসে নিট বিক্রি ছিল ৩২৯ কোটি টাকা সঞ্চয়পত্র বিক্রি হয়েছিল এক হজার ৮১৮ কোটি টাকা জাতীয় সঞ্চয় পরিদপ্তরকে এক হাজার ৪৮৯ কোটি টাকার মূল পরিশোধ করতে হয়েছে এভাবে প্রতি মাসে ক্রমশ সঞ্চয়পত্রের প্রকৃত বিক্রি কমে যাচ্ছে

Blog Archive