(৭৭৫) নিটা অ্যাকাউন্ট

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের বিষয়ে জানতে চাইলে খোন্দকার ইব্রাহীম খালেদ  বলেন, 'এ দেশে নিটা অ্যাকাউন্ট খোলা ও এর মাধ্যমে অর্থ বাইরে যাওয়ার বিষয়টি তদারকির ক্ষেত্রে এন্টি-মানি লন্ডারিং আইনে কিছু ঘাটতি আছে বলে আমি শুনেছি। যেমন, বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মালিক কে, তাঁর পরিশোধিত মূলধন কত, তিনি কী পরিমাণ বিনিয়োগ করতে পারবেন, প্রকৃত পক্ষেই ওই বিদেশি মালিকের এ ধরনের বিনিয়োগ করার সামর্থ্য আছে কি না, তাঁর ক্রেডিট রিপোর্ট কোন কোন পয়েন্টে ভালোভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে_এসব বিষয়ে এন্টি-মানি লন্ডারিং আইন শক্তিশালী করার জন্য কেন্দ্রীয় ব্যাংক ভেবে দেখতে পারে।'

বিদেশি বিনিয়োগকারী জেম গ্লোবালের মতো প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মালিকানাধীন কারো বেনামি প্রতিষ্ঠান হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেননি ইব্রাহীম খালেদ। তিনি বলেন, এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশের কোনো ব্যক্তির মালিকানাধীন কি না কিংবা এগুলোর সঙ্গে বাংলাদেশে এজেন্ট হিসেবে পুঁজিবাজারের বড় ধরনের গ্যাম্বলাররা সংশ্লিষ্ট আছে কি না, তা প্রমাণ করা দুরূহ।

ইব্রাহীম খালেদ আরো বলেন, 'বিদেশি প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের অর্থ পুঁজিবাজার থেকে চলে যাওয়ার ক্ষেত্রে এসইসিকে নিয়মিত তথ্য সংরক্ষণ ও তদারকি করার কথা। কিন্তু তা ঘটেছে বলে আমার মনে হয় না। তাই এসইসিকে পুনর্গঠনের পরামর্শ দিয়েছি আমরা।' এসইসি পুনর্গঠনের ক্ষেত্রে এ বিষয়গুলোকে সরকারের বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

(৭৬৯) যাবতীয় লেনদেন-সম্পর্কিত তথ্য

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ১১৩ ধারার আওতায় এনবিআরের পক্ষ থেকে  চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে। চিঠিতে উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২০০৪-২০০৫ অর্থবছর থেকে চলতি অর্থবছরের বর্তমান সময় পর্যন্ত ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেন-সম্পর্কিত তথ্য চাওয়া হয়েছে।

গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বড় ধরনের দরপতনের ফলে ব্যাপক অস্থিরতার পর কারসাজির অভিযোগে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। তখন পতন ঠেকাতে লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয় এসইসি। এ অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি


(৭৬৪) একটি বিশাল সুযোগ

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: বর্তমানে শেয়ারের দাম যে জায়গায় পৌঁছেছে, তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সামনে একটি বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু তাঁরা সেই সুযোগ গ্রহণের জন্য এগিয়ে আসছেন না। এ ক্ষেত্রে তারল্য-সংকট একটা বড় কারণ হতে পারে। আবার দাম আরও কমবে—এ আশঙ্কায় তাঁরা হয়তো অপেক্ষা করছেন, বিনিয়োগে যাচ্ছেন না। এর বাইরে বাজেট সামনে রেখে নানা গুজবের কারণেও বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে মনে হয়। ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদের মূলধনি মুনাফার ওপর কর বসানো হবে কি না, বেনিফিশিয়ারি হিসাব (বিও) খোলার সময় করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হচ্ছে কি না, এ প্রশ্নগুলো হয়তো তাঁদের বাজার থেকে কিছুটা দূরে রাখতে পারে। এ ছাড়া সরকারি চাকরিজীবীরা শেয়ারবাজারে অংশগ্রহণ করতে পারবেন কি না, এই অনিশ্চয়তার কারণে সরকারি চাকরিতে রয়েছেন, এমন অনেক বিনিয়োগকারী বাজারে নিষ্ক্রিয় থাকতে পারেন। এ ধরনের অনেকগুলো কারণ মিলিয়ে বাজারে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

(৭৫৬) আর্থিক সংকট নয়, বাজারের সমস্যা

Tuesday, May 17, 2011 Unknown


শেয়ারবাজার ::::বাজারে কোনো তদারকি নেই, বরং বাজার কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিরা নানাভাবে বাজারকে প্রভাবিত করার চেষ্টা করে যাচ্ছেন।

শেয়ারবাজার এখন টানা দরপতনের ধারায়। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকায় প্রতিদিনই কমছে মূল্যসূচক, সেই সঙ্গে কমছে লেনদেনের পরিমাণ। এই অবস্থায় পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড দিয়ে বাজারকে কৃত্রিমভাবে আবারও ঠেলে ওপরে ওঠানোর চেষ্টা করা হচ্ছে। যদিও বাজার বিশেষজ্ঞরা মনে করেন, আর্থিক সংকট নয়, বাজারের সমস্যা এখন আস্থার অভাব। আস্থার এই সংকট না কাটলে বাজারও ফিরবে না ইতিবাচক ধারায়।

(৭৯৬) ব্যাংকগুলোর শেয়ারবাজারে

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের ব্যাংকব্যবস্থায় কোনো তারল্য-সংকট নেই। বরং ব্যাংক খাতে গতকাল পর্যন্ত ২৮ হাজার কোটি টাকার উদ্বৃত্ত তারল্য রয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকে থাকা ব্যাংকগুলোর হিসাবেও (সিআরআর সংরক্ষণের হিসাব) দুই হাজার কোটি টাকা অতিরিক্ত অর্থ হিসাবে অলস পড়ে রয়েছে।

অন্যদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজারে বিনিয়োগসীমা ব্যাংকের পরিশোধিত মূলধনের ভিত্তিতে নির্ধারণে ইতিমধ্যেই আইনি সংশোধনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলোকে আগাম প্রস্তুতি নিতেও পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে গতকাল ব্যাংকার্স বৈঠক শেষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে।


(৭৭৯) মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রথম প্রান্তিকের অনিরিক্ষীতি আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর এ প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ১১ কোটি ২৩ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ৪.৪২ টাকা। গত অর্থবছরের একইসময়ে এ প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ২০ কোটি ১০ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস ৭.৯০ টাকা।

(৭৯৭) সংকট যে নেই, তা বোঝা যাবে

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা বলেন, ‘ব্যাংকব্যবস্থায় কোনো তারল্য-সংকট নেই। দু-একটা ব্যাংকে একটু চাপ থাকতে পারে। এটা হয়েছে ওই সব ব্যাংকের অতিরিক্ত ঋণ বিতরণের কারণে। তবে সামগ্রিক ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্যই রয়েছে।’

পৃথকভাবে একই তথ্য দেন বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান কে মাহমুদ সাত্তার। তিনি সাংবাদিকদের বলেন, ‘তারল্য-সংকট যে নেই, তা বোঝা যাবে মুদ্রাবাজারের দিকে তাকালে। মুদ্রাবাজারে স্বল্প সময়ের জন্য ধার করা (কলমানি) অর্থের সুদের হার মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ। এতেই বোঝা যায়, ব্যাংকব্যবস্থা যথেষ্ট তারল্যের মধ্যে রয়েছে।’


(৮০১) শেয়ারবাজারবিষয়ক এক প্রশ্নের জবাবে

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: শেয়ারবাজারবিষয়ক এক প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর বলেন, শেয়ারবাজার-সম্পর্কিত তদন্ত কমিটির প্রতিবেদন ও সরকারের সুপারিশ তাঁরা সংশ্লিষ্ট বিভাগে দিয়েছেন। এর ওপর কাজ হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় পরিদর্শন শেষে ব্যবস্থা নেবে।

এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

পৃথকভাবে কে মাহমুদ সাত্তার সাংবাদিকদের বলেন, কয়েকটি ব্যাংক যে আমদানি ঋণপত্র (এলসি) খুলতে পারছে না, তার কারণ ওই সব ব্যাংকে ঋণ আমানত অনুপাত অনেক বেশি। এখন তাদের তাই উচ্চ সুদে আমানত সংগ্রহ করতে হচ্ছে। কিন্তু আমানত সংগ্রহ বাড়ানো এত সহজ নয়, ফলে ঋণ কমাতে হচ্ছে।

তবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে ঋণ আমানত অনুপাত ৭০ শতাংশ হওয়ায় তারা ঋণপত্র খুলছে বলে জানান মাহমুদ সাত্তার।


(৭৯৩) দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: নিয়োগপ্রক্রিয়া দেরির কারণে দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমি দেশে ছিলাম না। প্রধানমন্ত্রীও ছিলেন না। প্রধানমন্ত্রী আগামী ১৫ মে দেশের বাইরে যাবেন। যাওয়ার আগে সবকিছু চূড়ান্ত করে যাবেন বলে আশা করছি।’

নিয়োগ দেওয়ার আগে এসইসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে চুক্তি করতে হবে বলেও জানান অর্থমন্ত্রী।

মুহিত বলেন, যেভাবেই হোক, দ্রুততম সময়ের মধ্যেই এসইসির চেয়ারম্যান ও সদস্য নিয়োগ দেওয়া হবে। তবে চেয়ারম্যান এখনো খুঁজতে হচ্ছে। স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) যথাসময়েই হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিজের মতো করে কাজ করছে। সংস্থাটির গোয়েন্দা কার্যক্রমের তথ্য যদি বাইরে প্রকাশ হয়ে যায়, তাহলে তো তাদের কার্যক্রমই বন্ধ করে দেওয়া দরকার।

(৭৭২) বিপুল পরিমাণ টাকা

Tuesday, May 17, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের প্রাপ্ত তথ্য ঘেঁটে দেখা যায়, ২০০৬-০৭ অর্থবছরে পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরা মুনাফা করেছেন ৫৭ কোটি ৬৩ লাখ; ২০০৭-০৮ অর্থবছরে ৩২৪ কোটি ৩২ লাখ; ২০০৮-০৯ অর্থবছরে ১৩১ কোটি ৬৫ লাখ এবং ২০০৯-১০ অর্থবছরে ৪৫০ কোটি ৭৫ লাখ টাকা।

১৯৯২ সালের এপ্রিল মাস থেকে ২০১০ সালের জানুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা এ দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করেছিলেন চার হাজার ৪০২ কোটি ৪২ লাখ এবং এ সময়ে তাঁরা বিদেশে নিয়ে গেছেন চার হাজার ৮১০ কোটি ৯৬ লাখ টাকা। এর মধ্যে ২০০৬ সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে নিয়ে গেছেন তিন হাজার ৮৭৭ কোটি ৫৩ লাখ টাকা। অর্থাৎ বিদেশি বিনিয়োগকারীরা গত সাড়ে চার বছরে তাঁদের ৮৮ শতাংশ বিনিয়োগ বিদেশে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

পুঁজিবাজারের সাম্প্রতিক ধস ও ১৯৯৬ সালের ধসের সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের আচরণের সামঞ্জস্যও রয়েছে। ১৯৯৬ সালের ধসের নিকটবর্তী সময়ে ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭ ও ১৯৯৭-৯৮ অর্থবছরে বিদেশি বিনিয়োগকারীরা যথাক্রমে ৯১ কোটি ৮৪ লাখ, ১৩৮ কোটি ৮৯ লাখ, ১৯৭ কোটি ২০ লাখ ও ৬৩৩ কোটি ২১ লাখ টাকা ব্যাংকিং চ্যানেলেই বিদেশে নিয়ে যান। বর্তমান ধসের নিকটবর্তী সময়ে অর্থাৎ ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০ ও চলতি অর্থবছরের প্রথম সাত মাসে বিদেশি বিনিয়োগকারীরা যথাক্রমে ১৪৮ কোটি ২৩ লাখ, ৭২৪ কোটি ৯৭ লাখ, ১২৭২ কোটি ৯৪ লাখ, ৯২৮ কোটি ১৭ লাখ এবং ৮০৩ কোটি ২২ লাখ টাকা বিদেশে সরিয়ে নিয়েছেন।

এ বিপুল পরিমাণ টাকা বিদেশে চলে যাওয়া সাম্প্রতিক সময়ের ডলার সংকটের জন্য অনেকাংশে দায়ী। কারণ মাত্র এক বছরের ব্যবধানে প্রায় দেড় হাজার কোটি টাকার সমপরিমাণ প্রায় ২০৫ মিলিয়ন ডলার পরিশোধ করতে হয়েছে ব্যাংকগুলোকে। সম্প্রতি ব্যাংকগুলোর সাময়িক ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক ৫৬৫ মিলিয়ন ডলার সরবরাহ করেছে।


Blog Archive