(৯৫৮) বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য প্রায় ৩০০ কোটি টাকা

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ভারতের বাংলাদেশ থেকে আমদানি আরো বাড়ানো উচিৎ।

মঙ্গলবার ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তে একটি সমন্বিত চেকপোস্টের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ত্রিপুরার প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার এসময় উপস্থিত ছিলেন।

চিদাম্বরম বলেন, "আমি চাই ভারত-বাংলাদেশ বাণিজ্য কয়েক গুণ বৃদ্ধি পাক। বাংলাদেশ থেকে আমাদের আমদানি আরো বাড়াতে হবে। বড় দেশ, বড় অর্থনীতি হিসেবে আমাদের দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির দায়বদ্ধতা রয়েছে।"

বর্তমানে ত্রিপুরার মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্য প্রায় ৩০০ কোটি টাকা, যার বেশিরভাগই ভারতের পক্ষে।

চিদাম্বরম বলেন, "আমি যখন বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছিলাম, তখনো ভারত-বাংলাদেশ বাণিজ্য সবসময় ভারতের পক্ষে থাকা উচিৎ- এ যুক্তিকে অস্বীকার করেছি। ছোট দেশ, ছোট অর্থনীতি হিসেবে বাংলাদেশের বাজার ভারতে থাকা উচিৎ।"

এছাড়া কয়েকজন জঙ্গী নেতাকে ভারতের কাছে হস্তান্তর করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করায় বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন চিদাম্বরম।

বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত আগরতলায় সমন্বিত চেকপোস্টটি স্থাপনে ৭৩ কোটি ৫০ লাখ রুপি খরচ হবে। ইতোমধ্যে ৪২ কোটি ১৭ লাখ রুপি বরাদ্দ দেওয়া হয়েছে। ২০১২ সালের জুলাই নাগাদ প্রকল্পটি শেষ হতে পারে।

প্রতিবেশী বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের সঙ্গে সীমান্ত বরাবর এ ধরনের বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপনের উচ্চাভিলাষী পরিকল্পনা রয়েছে ভারতের। এজন্য দেশটির একাদশ পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৬৩৫ কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।

(৭৬৫) সার্বিক পরিস্থিতি এবং ফারুক আহমেদ সিদ্দিকী

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: সার্বিক পরিস্থিতি নিয়ে ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, সামগ্রিকভাবেই বাজার এখন স্থবির হয়ে গেছে। কোনো কিছুই যেন এগোচ্ছে না। নতুন কোনো কোম্পানিও আসছে না। বাজারে গতি সঞ্চারের জন্য নতুন নতুন কোম্পানিকে বাজারে আসার সুযোগ করে দিতে হবে। বুক বিল্ডিং পদ্ধতিটি স্থগিত রাখা হয়েছে। এ পদ্ধতির যেখানে সংস্কার দরকার, সেটা দ্রুত করে যেসব কোম্পানি বাজারে আসার অপেক্ষায় ছিল, তাদের নিয়ে আসতে হবে। আবার বাংলাদেশ ফান্ডের মাধ্যমে কৃত্রিমভাবে বাজারকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে। দীর্ঘ মেয়াদে এটি বাজারের জন্য ভালো হবে না।

(৭৮৯) AB BANK--এবি ব্যাংকের লেনদেন

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: এজিএমের রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান এবি ব্যাংকের লেনদেন ১৫ মে থেকে স্পট মার্কেটে শুরু হবে।



বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।



আগামী ১৫ থেকে ১৮ মে পর্যন্ত এ প্রতিষ্ঠানের শেয়ার স্পট মাকের্টে লেনদেন করা যাবে। আগামী ১৯ মে রেকর্ড ডেটের কারণে এ কোম্পানির লেনদেন স্থগিত থাকবে।


(৭৫৯) শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউস

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডিএসইর শীর্ষস্থানীয় একটি ব্রোকারেজ হাউসের প্রধান নির্বাহী প্রথম আলোকে বলেন, বাজার ধসের আগে তাঁদের এককভাবেই গড়ে ১০০ কোটি টাকার ওপর লেনদেন হতো, এখন তা ৩০-৩৫ কোটি টাকায় নেমে এসেছে। বাজারের মন্দা দীর্ঘস্থায়ী হলে খরচ কমাতে কর্মী ছাঁটাই করা ছাড়া উপায় থাকবে না।

ব্রোকারেজ হাউসগুলো ঘুরে দেখা গেছে, কয়েক দিন ধরেই হাউসগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতি অনেক কম। আবার অনেকে হাউসে এলেও তাঁরা লেনদেনে সক্রিয় হচ্ছেন না। অনেক ঢাকঢোল পিটিয়ে খোলা ঢাকার বাইরের ব্রোকারেজ হাউসের শাখাগুলোর অবস্থা আরও সঙিন বলে জানা গেছে।


(৭৫৫) ৩৬ ধরনের পদক্ষেপ

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ষাঁড়ের তেজ আগেই উধাও। শেয়ারবাজার যেন ভালুকের কবলেও নেই। ভালুকেরও এখন মরণ দশা। দেশের পুঁজিবাজার মৃতপ্রায়। আর এই বাজারে বিনিয়োগ করে লাখ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারী সবকিছু হারিয়ে চরম হতাশ, অসহায় ও দিশেহারা।

পুঁজিবাজার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিয়েছে এক মাস চার দিন আগে, ৭ এপ্রিল। প্রতিবেদনটি অর্থমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন ৩০ এপ্রিল। এ সময় তিন মেয়াদে ৩৬ ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছিল। একটি টাস্কফোর্স গঠনেরও সিদ্ধান্ত ছিল। কিন্তু এত দিনেও তেমন কোনো ক্ষেত্রেই কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি

(৭৭৬) বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) নতুন চেয়ারম্যানের নাম আজ (বৃহস্পতিবার) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।



পাশাপাশি গ্রামীণ ব্যাংক সংক্রান্ত সরকারের প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবেও প্রকাশ করা হবে বলে জানান তিনি।



বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাতে অনীহা দেখান।



এর আগে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারি জানান, অবিলম্বেই এসইসি’র নতুন চেয়ারম্যান নিয়োগ দেবে সরকার। এ নিয়োগ আগামী সপ্তাহের সোম, মঙ্গলবার কিংবা তার আগেও হতে পারে।



তিনি বলেন,‘এসইসি’র দু’জন সদস্য পদত্যাগ করেছেন। নতুন একজন যোগ দিয়েছেন। এছাড়া আরও দু’জনকে নিয়োগ দেওয়া হবে।’



এ সময় এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার পদত্যাগ করছেন কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন,‘যে কেউ চাইলেই পদত্যাগ করতে পারেন। এটা তার ফান্ডামেন্টাল (মৌলিক) অধিকার।’



তবে পদত্যাগের ব্যাপারে কাউকে কোনও চাপ প্রয়োগ করা হয়নি বলেও দাবি করেন তিনি।



উল্লেখ্য, গুজব রয়েছে এসইসি’র বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার শিগগিরই পদত্যাগ করছেন। তার পদত্যাগেরই পরই দায়িত্ব নেবেন নতুন চেয়ারম্যান।



(৭৮২) শাহজালাল ইসলামী ব্যাংক--shahjalal islami Bank

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ৩১ মার্চ ২০১১ সালে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষীতি আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর এ প্রতিষ্ঠানের নিট মুনাফা হয়েছে ৩৭ কোটি ৩ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ১.০৮ টাকা। গত অর্থবছরের একইসময়ে এ প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল ৩৪ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকা ও ইপিএস ১.০১ টাকা।



(৭৫৮) কোনগুলো করা হবে, আরও কোনগুলো করা হবে না

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ফারুক আহমেদ সিদ্দিকী আরও বলেন, এসইসি পুনর্গঠনের পরপরই তদন্ত প্রতিবেদনের যে সুপারিশগুলো সরকার গ্রহণ করেছে, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে কোনগুলো করা হবে, আরও কোনগুলো করা হবে না, সেটিও দ্রুত পরিষ্কার করতে হবে। তা না হলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার প্রভাব থেকেই যাবে।

(৭৫৭) নব-উদ্যমে কাজ শুরু

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী মনে করেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে এসইসির পুনর্গঠন-প্রক্রিয়া ঝুলে থাকাই সবচেয়ে বড় বিষয়। তিনি বলেন, এসইসির দুজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়েছে, হয়তো চেয়ারম্যানও সরে যাবেন। কিন্তু এখনো একজন সদস্য ছাড়া নতুন আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। ফলে কার্যত এখন নিয়ন্ত্রক সংস্থা বলে কিছু নেই। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। তাই পুনর্গঠনের কাজটি তাড়াতাড়ি করে ফেলা দরকার, যাতে পুনর্গঠিত কমিশন নব-উদ্যমে কাজ শুরু করতে পারে।

(৭৯১) নতুন ওয়েবসাইট

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নতুনভাবে অলঙ্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে এতে যুক্ত হয়েছে ফটো গ্যালারি, ভিডিও গ্যালারি, ফিডব্যাক, রিসেন্ট ও আপ-কামিং ইভেন্টসহ নতুন নতুন ফিচার ।



তথ্যবহুল এ ওয়েবসাইটটি শুধু বাংলাদেশ ব্যাংককেই তুলে ধরছে না, এতে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির পুরো চিত্রও ফুটে উঠেছে বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।



ওয়েবসাইটটিতে ব্যাংকের সামগ্রিক পরিচয়, দেশের অর্থনৈতিক চিত্র, মুদ্রা বিনিময় হার, প্রধান প্রধান অর্থনৈতিক নির্দেশক, মুদ্রানীতি, বার্ষিক প্রতিবেদন, অর্থনৈতিক ধারা, বিভিন্ন প্রকাশনা, গবেষণা কার্যক্রম, বিভিন্ন নীতিমালা ও গাইডলাইন, অনাবাসিক প্রবাসী বাংলাদেশীদের টাকা দেশে বিনিয়োগের সুবিধা, মুদ্রা বাজার, মুদ্রা যাদুঘর, দরপত্র ও নিয়োগ বিজ্ঞপ্তি, বিভিন্ন সার্কুলার, প্রেস রিলিজ ইত্যাদি সহ সব ধরনের প্রয়োজনীয় তথ্য নতুনভাবে সাজানো হয়েছে ।



এর ফলে ওয়েবসাইটটি আরও আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব হয়েছে।



বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের হালনাগাদ তথ্য জানা ও ব্যাংকিং বিষয়ে যে কোনও অভিযোগ জানানোরও ব্যবস্থা রয়েছে এ সাইটটিতে।



এখন ঘরে বসেই বাংলাদেশ ব্যাংকের সব প্রকাশনা পড়া, প্রাইজবন্ডের ফলাফল অনলাইনে মেলানো, বাংলাদেশ ব্যাংকের চাকরিতে দরখাস্তের সুযোগ, মুদ্রা যাদুঘরের মাধ্যমে দেশের নতুন পুরাতন সকল নোট ও কয়েনের সচিত্র তথ্য পাওয়া, বিভিন্ন মানের নোটের সিকিউরিটি ফিচার সমূহের সচিত্র বর্ণনা সম্বলিত সুবিধা অন্তর্ভুক্ত হয়েছে সাইটটিতে ।



Blog Archive