শেয়ারবাজার :::: প্রকাশিত অনিরিক্ষীত আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর এ প্রতিষ্ঠানের নিট মুনাফা ২৪ কোটি ৯৪ লাখ ২০ হাজার টাকা ও ইপিএস ১.৫৪ টাকা। গত অর্থবছরের একইসময়ে এ প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা ছিল ৩৬ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা ও ইপিএস ২.২৫ টাকা।
(৭৯৪) লেনদেনের ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসবে
শেয়ারবাজার :::: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেছেন, সিএসইতে ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার পদ্ধতি লেনদেনের ঝুঁকি অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে সিএসইতে এ সেবা চালু করা হবে বলে তিনি জানান। এর ফলে গ্রাহকেরা সহজেই লেনদেনসহ যাবতীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। আজ বিকেলে রাজধানীর মতিঝিলে সিএসইর ঢাকার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক’ শীর্ষক কর্মশালায় এসব তিনি কথা বলেন।
ফখর উদ্দিন আরও বলেন, খুব শিগগিরই সিএসইতে নিউ জেনারেশন ট্রেডিং সিস্টেম বা ইন্টারনেট ট্রেডিং ব্যবস্থা চালু হচ্ছে। ফলে গ্রাহকেরা সহজেই স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন করতে পারবেন।
সিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আল মারুফ খানের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দাশগুপ্ত অসীম কুমার।
বাংলাদেশ ব্যাংক ও সিএসই যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক খন্দকার আলী কামরান আল জাহিদ ও উপপরিচালক দেবাশীষ সরকার।
অসীম কুমার তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা সাধারণত নগদ টাকা, চেক ও ক্রস চেকের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে আর্থিক লেনদেন করে থাকি। এ ক্ষেত্রে লেনদেনকৃত অর্থ নিষ্পত্তি (সেটেলমেন্ট) হতে অনেক সময় লেগে যায়। ক্ষেত্র বিশেষে এক থেকে সাত দিন পর্যন্ত সময় লেগে থাকে।’
অসীম কুমার আরও বলেন, ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার একটি আধুনিক ব্যবস্থা। এ ব্যবস্থা চালু হলে এক দিনের মধ্যে (টি+০) লেনদেনকৃত অর্থ নিষ্পত্তি করা সম্ভব। এই ব্যবস্থা চালু হলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে গ্রাহকেরা অর্থ স্থানান্তর করতে পারবেন।

(৮০০) নয়টি ব্যাংক বাদে বাকি ব্যাংকগুলো
শেয়ারবাজার :::: ব্যাংকের ঋণ আমানত অনুপাত প্রসঙ্গে নজরুল হুদা বলেন, নয়টি ব্যাংক বাদে বাকি ব্যাংকগুলো এই অনুপাত সীমার মধ্যেই রয়েছে। নয়টির অনুপাতও সীমার মধ্যে নামিয়ে আনার গতিতে আছে। জুন মাসের মধ্যে এগুলোও সীমার মধ্যে নেমে আসবে।
কিছু ব্যাংকে কিছু ক্ষেত্রে ঋণ শ্রেণীকরণ সঠিকভাবে হচ্ছে না উল্লেখ করে নজরুল হুদা বলেন, ‘এসব অনিয়মের অভিযোগের সত্যতা বাংলাদেশ ব্যাংক পেয়েছে। তাতে হয়তো ব্যাংকগুলো যে মুনাফা দেখায় তাও সঠিক নয়। ফলে আমরা এ বিষয়ে কঠোর হব, এ কথা ব্যাংকগুলোকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে।’
এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক চাপ কি চাপ না এটা আমাদের বিবেচ্য নয়। আমরা বলেছি, নিয়মনীতির মধ্যে থেকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’

(৯৫৭) যমুনা অয়েল--JAMUNA OIL
শেয়ারবাজার :::: যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত শনিবার চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ (শেয়ারপ্রতি তিন টাকা) ও ২০ শতাংশ বোনাস শেয়ার (প্রতি ১০০টির বিপরীতে ২০টি শেয়ার) অনুমোদন করা হয়।
কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মেজর (অব.) মো. মোক্তাদির আলী ও মহাব্যবস্থাপক মিজানুর রহমান।
বার্ষিক সভায় আরও জানানো হয়, যমুনা অয়েল কোম্পানি ২০০৯-১০ অর্থবছরে কর-পরবর্তী মুনাফা করেছে ৫৬ কোটি ৪০ লাখ টাকা, যা এর আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৫৬ শতাংশ বেশি। পাশাপাশি ২০০৯-১০ অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা, যা এর আগের অর্থবছরে ছিল নয় টাকা ৩২ পয়সা।

(৭৮৪) মার্কেন্টাইল ইন্স্যুরেন্স--Mercantile Insurance
শেয়ারবাজার :::: প্রথম প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর এ প্রতিষ্ঠানের নিট মুনাফা এক কোটি ৪৭ লাখ টাকা ও ইপিএস ৮.৯০ টাকা। গত অর্থবছরের একইসময়ে এ প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা ছিল এক কোটি ৪৩ লাখ টাকা ও ইপিএস ৮.৬৭ টাকা।
(৯৫৬) দৃঢ় পদক্ষেপ নেবেন
শেয়ারবাজার :::: এসইসির নতুন নেতৃত্ব এসেছে পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে দুঃসময়ে। তাদের অনেক বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বিশেষ করে সরকারের নেওয়া স্বল্প ও দীর্ঘমেয়াদি সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে হবে। এ ছাড়া বাজারের স্বার্থেই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ফিরিয়ে আনতে হবে। এতে সাধারণ বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই বাজারমুখী হবে।'
সিএসইর সাবেক সভাপতি নাসিরুদ্দিন আহমেদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, "এখন পর্যন্ত এসইসিতে মনোনয়ন পাওয়া দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পুঁজিবাজারের খুঁটিনাটি বুঝতে তাঁদের কিছুটা সময় লাগবে। এ জন্য এসইসির বাকি শূন্য পদগুলোয় পেশাদার লোক নিয়োগ দিতে হবে। সে ক্ষেত্রে 'অকেশনাল' আর 'প্রফেশনাল' লোকের সমন্বয়ে একটা ভালো কম্বিনেশন গড়ে উঠতে পারে। তবে যাই করুক না কেন, বাজার স্বাভাবিক হতে আরো সময় লাগবে।"
তিনি বলেন, 'এসইসি নেতাদের বাইরের চাপ নেওয়ার ক্ষমতা থাকতে হবে। সাধারণ বিনিয়োগকারীরা যদি দেখে যে তাঁরা চাপ সামাল দিয়ে স্বাধীনভাবে কাজ করছেন, তাহলে এমনিতেই বাজারে আস্থা ফিরে আসবে। তাঁরা এসইসিকে বাইরের প্রভাবমুক্ত রাখতে দৃঢ় পদক্ষেপ নেবেন। বিনিয়োগকারীদের কাছে নতুন চেয়ারম্যানকে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য।'

(৯৫৫) আশাবাদী হয়ে উঠেছে বিনিয়োগকারীরা
শেয়ারবাজার :::: টানা তিন দিনের ঊর্ধ্বমুখী লেনদেনে আবার আশাবাদী হয়ে উঠেছে শেয়ারবাজার বিনিয়োগকারীরা। বিশেষ করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগসহ পুনর্গঠন প্রক্রিয়ার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে এর মধ্যেই বাজারে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তা স্বাভাবিক হতে অনেক সময়ের প্রয়োজন বলে মনে করছে তারা। বাজারের প্রতি বিনিয়োগকারীদের অনাস্থা দূর করতে বর্তমান এসইসির নতুন নেতৃত্বকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম স্টক এঙ্চেঞ্জের (সিএসই) এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'এসইসির নতুন নেতৃত্ব বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর কথা বলেছেন। তবে এ ক্ষেত্রে শুধু বিনিয়োগকারীদের জন্য নয়; বরং বাজারের স্বার্থে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাহলে স্বাভাবিকভাবে বাজার ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীরাও লাভবান হবে।'

(৯৫৪) বাজারকে স্থিতিশীল করার জন্য এসইসির নতুন
শেয়ারবাজার :::: বাজার বিশ্লেষকরা বলছেন, আস্থা অর্জন করে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দরকার তদন্ত প্রতিবেদনের উলি্লখিত সুপারিশগুলো বাস্তবায়ন করা। তদন্ত প্রতিবেদনে সুপারিশে এসইসির কয়েকটি আইনের ফাঁক বন্ধ করার সুপারিশ করার কথা বলা হয়েছে। মার্চেন্ট ব্যাংকগুলোর অমনিবাস অ্যাকাউন্টে সবচেয়ে বেশি কারসাজির সুযোগ রয়েছে। এই ধরনের অ্যাকাউন্ট থেকে ভৌতিক লেনদেন হয়েছে। এটা বন্ধ করার কথা বলা হয়েছে। শেয়ারবাজারের প্লেসমেন্ট ব্যবসাকে বেআইনি না বলা হলেও অনৈতিক বলা হয়েছে। এ জন্য প্লেসমেন্টের আইন সংশোধন করার কথা বলা হয় প্রতিবেদনে। বুকবিল্ডিং পদ্ধতির আইনি দুর্বলতা দূর করার কথা বলা হয়েছে। এ ছাড়া দুই স্টক এঙ্চেঞ্জের ডি-মিউচুলাইজেশন করা, এসইসি ও দুই স্টক এঙ্চেঞ্জের সমন্বয়হীনতা দূর করা, আলাদা অডিট ফার্মের মাধ্যমে অতিমূল্যায়িত কম্পানির সম্পদ পুনর্মূল্যায়ন করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। বাজারকে স্থিতিশীল করার জন্য এসইসির নতুন নেতৃত্বকে এসব সুপারিশই বাস্তবায়ন করতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
(৯৫৩) আইন না মানার সাহস
শেয়ারবাজার :::: বিগত সময়ে যেসব আইনের ব্যত্যয় ঘটেছে, তা দূর করতে আইন সংশোধন করার কথা বললেন ড. ওসমান ইমাম। এসইসিকে সহযোগিতা করার জন্য আলাদা পরামর্শক কমিটি ও কারিগরি কমিটি গঠনের পরামর্শ দিলেন তিনি। এ ছাড়া তিনি অমনিবাস অ্যাকাউন্ট, প্লেসমেন্ট শেয়ার, মার্চেন্ট ব্যাংকের কর্মকাণ্ডে যেসব অসংগতি ও অনিয়ম হয়েছে, তা রোধ করার জন্য তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এসইসিকে কোনো চাপের কাছে নতি স্বীকার করা চলবে না। এসইসির কোনো আইন না মানার সাহস কারো থাকার কথা নয়।
(৭৮৫) রিলায়েন্স ইন্স্যুরেন্স-- Relience Insurance
শেয়ারবাজার :::: অনিরিক্ষীত আর্থিক হিসাব অনুযায়ী কর পরিশোধের পর এ প্রতিষ্ঠানের নিট মুনাফা সাত কোটি এক লাখ ১০ হাজার টাকা ও ইপিএস ২৩.০৫ টাকা। গত অর্থবছরের একইসময়ে এ প্রতিষ্ঠানের কর পরিশোধের পর নিট মুনাফা হয়েছিল পাঁচ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা ও ইপিএস ১৮.৪৯ টাকা।
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- ► 2011 (2088)