(৭৬১) মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: সুপারিশ মানা হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত সুপারিশ বাস্তবায়িত হয়নি, বরং উল্টোটা হয়েছে। একরকম জোর করেই এসইসির দুই সদস্য ইয়াছিন আলী এবং এস আনিসুজ্জামানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। যদিও এই দুজনের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি তদন্ত কমিটি। এই দুই সদস্যের পদত্যাগ করানোর ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতি উৎসাহের পেছনে সরকারের একটি অংশের প্রভাব ছিল বলেও জানা গেছে।

সূত্র জানায়, এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ নিয়েও শুরু হয়েছে নানা টালবাহানা। প্রথমে একটি আর্থিক প্রতিষ্ঠানের সাবেক ব্যবস্থাপনা পরিচালককে নতুন চেয়ারম্যান করা প্রায় চূড়ান্ত হয়েছিল। সাবেক বিএনপি সরকারের সময়েও একই ব্যক্তিকে চেয়ারম্যান করার চেষ্টা হয়েছিল। এই ব্যক্তির নানা অনিয়ম নিয়ে ২০০০ সালে বাংলাদেশ ব্যাংক বিস্তারিত তদন্ত করেছিল। এমনকি তাঁকে বঙ্গবন্ধুর খুনির লালনকারী বলেও তদন্ত প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ফলে এই নামটি বাদ দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে এসইসির আগের চেয়ারম্যানকে রেখে দেওয়ার একটি উদ্যোগ চলছে বলে সূূত্র জানায়। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ী এ চেষ্টা চালাচ্ছেন। নিজেদের রক্ষা করতে এবং হঠাৎ ধস নামায় বাজার থেকে আরও অর্থ তোলার অসমাপ্ত কাজ শেষ করতে এই ব্যবসায়ী গোষ্ঠী এখনো সক্রিয় বলে জানা গেছে। এরা এখন নিজেদের পছন্দমতো এসইসি গঠন করতে চায়।


(৯৪৯) বাজার স্থিতিশীল করতে আরো কিছু

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজার স্থিতিশীল করতে কিছু পরামর্শ : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটিকে পরামর্শ দেওয়া হয় কিছু প্রতিষ্ঠান যেমন গোল্ডেন সন, আফতাব অটোমোবাইলস, নাভানা সিএনজি, বিডি থাই, সিএমসি কামাল, বিডি কম, পিপলস লিজিং, ওশান কনটেইনার, কেপিসিএল, ফাইন ফুডস, এমবি ফার্মা ইত্যাদি প্রতিষ্ঠানের সর্বশেষ দুই থেকে তিন বছরের আর্থিক বিবরণী পুনর্মূূল্যায়ন করা উচিত। এ ক্ষেত্রে এসব কম্পানি মার্কেট থেকে আসলে কত টাকা উঠিয়েছে, সঠিকভাবে সেটা প্রকাশ করেছে কি না এবং সেই অর্থ তারা যথার্থ খাতে ব্যবহার করেছিল কি না; আর্নিং পার শেয়ার অস্বাভাবিকভাবে বেড়েছিল কি না, এদের আয়ের উৎস কী ছিল_এগুলো খতিয়ে দেখা দরকার। বাংলাদেশ ব্যাংক আরো বলে, আর্থিক খাতের তদারকি সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার যাতে তারা সমন্বিতভাবে তদারকি নিশ্চিত করতে পারে। সামগ্রিকভাবেই এসইসিকে শক্তিশালী করা দরকার, যাতে সংস্থাটি পুঁজিবাজারে কার্যকর তদারকি প্রতিষ্ঠা করতে পারে। মার্জিন রুল ১৯৯৯ সংশোধন প্রয়োজন এবং এসইসি লোন-মার্জিন রেশিও নির্ধারণ করে দেওয়া উচিত হবে না। স্বল্পমেয়াদি এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য লোন-মার্জিন রেশিও পৃথক করা দরকার। ব্যাংকিং কম্পানি অ্যাক্ট ১৯৯১-এর ২৬-এর ২ ধারার সংশোধন দরকার। ব্যাংকের শেয়ার ধারণের পরিমাণ টায়ার-১ মূলধনের ভিত্তিতেই নির্ধারণ করা উচিত। শেয়ার ধারণ এবং পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে নিয়ম-কানুনের ব্যত্যয় ঘটলে ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান ব্যাংক কম্পানি আইনে থাকা উচিত। জরুরি ভিত্তিতে হিসাব-নিকাশের ক্ষেত্রে কারচুপি রোধে জাতীয় অ্যাকাউন্টিং ওভারসাইড বোর্ড গঠন করা প্রয়োজন। ইনসাইডার ট্রেডিং বন্ধ করার জন্য ঢাকা স্টক এঙ্চেঞ্জের ডি-মিউটালাইজেশন দ্রুত করা প্রয়োজন।

(৯৪৮) বিপুল পরিমাণে স্বল্পমেয়াদি বিনিয়োগকারী

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারের বিপর্যয়ের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির কাছে দেওয়া বাংলাদেশ ব্যাংকের 'বাংলাদেশ ব্যাংকস ভিউজ অন রিসেন্ট ক্যাপিটাল মার্কেট মেহ্যাম' শীর্ষক প্রতিবেদনে:

বাংলাদেশ ব্যাংকের সুপারিশ উপেক্ষা করে জেলা পর্যায়ে ব্রোকারেজ হাউসের শাখা সম্প্রসারণের মাধ্যমে আরো বেশি সাধারণ মানুষকে অস্থিতিশীল এ পুঁজিবাজারে সম্পৃক্ত করা হয়। এ জন্য পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাগুলো রোড শো এবং ইনভেস্টরস ফেয়ারের আয়োজন করে। ফলে বাজারে বিপুল পরিমাণে স্বল্পমেয়াদি বিনিয়োগকারী ঢুকে পড়ে। কিন্তু এর বিপরীতে নতুন কম্পানির শেয়ার বাজারে আনার ক্ষেত্রে ব্যর্থ হয় এসইসি। ফলে এসব স্বল্পমেয়াদি বিনিয়োগকারী পুরনো শেয়ার ক্রয় করতে শুরু করে এবং বাজার অতিমূল্যায়িত হতে থাকে।
বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপ : যৌথ সেমিনারের সুপারিশের আলোকে বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষার উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছে তাদের পুঁজিবাজারে বিনিয়োগ, মুনাফা ও ঋণের তথ্য জানতে চায়। একই সঙ্গে ব্যাংকগুলোর দেওয়া ঋণ যথাযথ খাতে না গিয়ে পুঁজিবাজারে বিনিয়োগ হয়েছে কি না, তাও জানতে চাওয়া হয়।
এর আগেই ২০০৯ সালের ৬ জুলাই ব্যাংকগুলোকে তাদের পুঁজিবাজারে বিনিয়োগ-সংক্রান্ত তথ্য জানানোর নির্দেশসংবলিত একটি সার্কুলার জারি করা হয়। এতে বিভিন্ন পর্যায়ে বিরোধিতা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংক ব্যাংক কম্পানি আইনের ২৬-এর ২ ধারা অনুযায়ী ব্যাংকগুলোকে তাদের ধারণকৃত শেয়ারের পরিমাণ মোট আমানতের ১০ শতাংশের মধ্যে নামিয়ে আনার জন্য কয়েক দফা সময় বেঁধে দেয়। বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে তাদের মার্চেন্ট ব্যাংকিং উইংগুলোকে সাবসিডিয়ারি কম্পানিতে রূপান্তরের নির্দেশ দেয়। এ নির্দেশনা পাওয়ার পর জানুয়ারি ২০১০-এর মধ্যেই ৩১টি ব্যাংক তাদের মার্চেন্ট ব্যাংকিং উইংকে সাবসিডিয়ারি কম্পানিতে রূপান্তরের জন্য এসইসি বরাবর আবেদন করে। কিন্তু এসইসির অনুমোদন না পাওয়ায় তারা ব্যর্থ হয়। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের ওপর ১২৫ শতাংশ রিস্ক ওয়েট আরোপ করে এবং শেয়ার কেনার জন্য দেওয়া ঋণের ওপর ২ শতাংশ প্রভিশন সংরক্ষণ বাধ্যতামূলক করে।

(৯৪৭) অতিমূল্যায়িত করতে সহায়তা করে

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক সতর্ক করার পরও এসইসির পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। উপরন্তু এসইসি ফেসভ্যালু পুনর্নির্ধারণের মাধ্যমে পুঁজিবাজারে সাধারণ জনগণকে প্রবেশের দ্বার উন্মুক্ত করে দেয়। ফলে কিছু শেয়ারের মূল্য আকাশচুম্বী হয়ে পড়ে। এসইসির মার্জিন ঋণ-সংক্রান্ত শর্তাবলি বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে। ২০১০ সালে যেসব শেয়ারের পিই রেশিও ৭৫ শতাংশ তাদের বিপরীতে মার্জিন ঋণ নেওয়ার সুযোগ করে দেয় এসইসি। পরে তা যথাক্রমে ৫০ ও ৪০ শতাংশ করা হয়। এসইসির এ নির্দেশের ফলে বিনিয়োগকারীরা ধরে নেয় শেয়ারের পিই রেশিও ৭৫ হলেও তা ক্রয় করা নিরাপদ। এ অবস্থায় কোনো ভিত্তি না থাকা কম মূল্যের শেয়ারের দাম বেড়ে যায়। একই সময়ে এসইসির নির্ধারিত বুক বিল্ডিং পদ্ধতিতে ডাইরেক্ট লিস্টিং শেয়ারের মূল্যকে অতিমূল্যায়িত করে। এর মধ্যে কেপিসিএল এবং ওসান কনটেইনারস লিমিটেড অন্যতম। অতিমূল্যায়িত এসব শেয়ার, যেগুলোর পিই রেশিও ছিল প্রায় ৬০ শতাংশ সেগুলো বাজারে আসে। পরে এসইসি পিই রেশিও ৪০ পর্যন্ত মার্জিন ঋণের আওতায় আনলে এসব অতিমূল্যায়িত শেয়ারের দরপতন শুরু হয়। বিভিন্ন কম্পানির প্লেসমেন্ট শেয়ারের নামে বিপুল পরিমাণ পুঁজি তুলে নেওয়া হয়। শুধু তাই নয়, বিগত দুই বছরে মার্জিন কল তথা ট্রিগার সেল বন্ধ করতে একাধিকবার এসইসি মার্জিন ঋণ অনুপাত পরিবর্তন করে। তা বাজারের স্বাভাবিক কারেকশনকে বিলম্বিত করে এবং শেয়ারের দরকে অতিমূল্যায়িত করতে সহায়তা করে।

(৯৪৬) ডিভিডেন্ট ইল্ড তথা ফান্ডামেন্টালের মধ্যে ব্যবধান

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: গত বছর ফেব্রুয়ারির সেমিনারে বাংলাদেশের পুঁজিবাজারের তখনকার পরিস্থিতির সঙ্গে ১৯৯০ সালে জাপানের পুঁজিবাজারে ধস এবং ১৯২৫ সালে জার্মানির পুঁজিবাজারে ধসের আগের পরিস্থিতির মিল তুলে ধরা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ১৯৮৬ সাল থেকে ১৯৯৩ সালে বাংলাদেশের পুঁজিবাজারের শেয়ার প্রাইস ইনডেঙ্ ছিল সমান্তরাল। ১৯৯৪ থেকে ১৯৯৬ সালে তা দ্রুত বৃদ্ধি পায়। শেয়ার প্রাইস ইনডেঙ্ ১৯৯৩ সালে ৫৫০ সূচক থেকে বেড়ে ১৯৯৬ সালের ৫ নভেম্বর ৩ হাজার ৬৪৯ হয়ে যায়। ১৯৯৬ সালের পর থেকে তা আবার ক্রমান্বয়ে পড়ে গিয়ে ১৯৯৯ সালে ৪৮৮ সূচকে নেমে আসে। ২০০০ সাল থেকে তা আবার বেড়ে ১০০০-এ উন্নীত হয়। ২০০৩ থেকে ২০০৫ সালের ব্যবধানে তা ২০০০-এ উন্নীত হয়। ২০০৬ সালে তা ২০০০ থেকে ১৫০০-তে নেমে আসে। ২০০৮ সালে তা ৩০০০ উন্নীত হয়। ২০০৮ সালের ডিসেম্বর থেকে তা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে এবং ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে তা বেড়ে দাঁড়ায় ৫৭৪৬-এ। একই সময়ে পিই রেশিও ও ডিভিডেন্ট ইল্ড তথা ফান্ডামেন্টালের মধ্যে ব্যবধানও বাড়তে থাকে, যা পুঁজিবাজারে বিপর্যয়ের পূর্বাভাস।

(৯৪৫) তখনই 'বুদবুদ' সৃষ্টি হয়

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২০০৯ সাল থেকেই অস্বাভাবিক ছিল পুঁজিবাজার : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, বিগত সময়ে বিশ্বব্যাপী স্টক মার্কেটগুলোর ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, যখনই পুঁজিবাজারের প্রাইস আর্নিং (পিই) রেশিও এবং ডিভিডেন্ট ইল্ডের মধ্যে পার্থক্য ব্যাপক মাত্রায় বেড়ে যায় তখনই 'বুদবুদ' সৃষ্টি হয়। এর ফলে স্টকের ফান্ডামেন্টাল ও দরবৃদ্ধির অনুপাত ক্রমশ বাড়তে থাকে এবং বাজারে ধস নামে। একই চিত্র পরিলক্ষিত হয়েছে জার্মানি, জাপানসহ বিশ্বের অন্যান্য পুঁজিবাজারে ধস নামার প্রাক্কালে। একই চিত্র ২০০৯ সালে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের পুঁজিবাজারেও দেখতে পায়।

(৯৪৪) মিল তুলে ধরা হয়েছিল

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: গত বছর ফেব্রুয়ারির সেমিনারে বাংলাদেশের পুঁজিবাজারের তখনকার পরিস্থিতির সঙ্গে ১৯৯০ সালে জাপানের পুঁজিবাজারে ধস এবং ১৯২৫ সালে জার্মানির পুঁজিবাজারে ধসের আগের পরিস্থিতির মিল তুলে ধরা হয়েছিল। এতে দেখানো হয়, বাংলাদেশের পুঁজিবাজারের ডিভিডেন্ট ইল্ড (ডিওয়াই) ও প্রাইস আর্নিং রেশিওর মধ্যে পার্থক্য ওই দুই দেশের পুঁজিবাজারে ধসের সময়ের ডিভিডেন্ট ইল্ড ও প্রাইস আর্নিং রেশিওর পার্থক্যের পর্যায়ে পেঁৗছে গেছে। অর্থাৎ বাংলাদেশের পুঁজিবাজারে শেয়ারের দাম তার ফান্ডামেন্টালকে বহু আগেই ছাড়িয়ে গেছে। ১৯৯০ সালে ধসের সময় জাপানের পুঁজিবাজারে ডিভিডেন্ট ইল্ড ও প্রাইস আর্নিং রেশিওর মধ্যে পার্থক্য ছিল প্রায় ৫০ শতাংশ এবং ১৯২৫ সালে জার্মানিতে তা ছিল প্রায় ১৯ শতাংশ। ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশের পুঁজিবাজারে এ পার্থক্য ঠেকে প্রায় ২৯ শতাংশে।

(৯৪৩) ব্যাংকিং খাতকে রক্ষা করতে সক্ষম হয়েছে

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার করণীয়গুলো যথাসময়ে সম্পাদন করে ব্যাংকিং খাতকে রক্ষা করতে সক্ষম হয়েছে। অপরদিকে এসইসি ও ডিএসই বাজারে সাধারণ মানুষকে বিনিয়োগ থেকে নিরুৎসাহ করার পরিবর্তে রোড শো, জেলাপর্যায়ে শাখা সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজারে স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের প্রবেশের দ্বার উন্মুক্ত করে দেয়। পাশাপাশি পুঁজিবাজারে শেয়ার বিক্রির ওপর কর আরোপ না করে অর্থ মন্ত্রণালয়ও সাধারণ মানুষকে পুঁজিবাজারে সম্পৃক্ত না করার প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
 
 

(৯৪২) ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংক

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের অন্যতম সুপারিশ ছিল অদূর ভবিষ্যতে পুঁজিবাজারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতে সাধারণ মানুষ আরো বেশি ঢুকে না পড়ে, সে জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ জন্য ডিএসই এবং এসইসিরই কার্যকর ভূমিকা পালন করার কথা। এ ছাড়া সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির মুনাফার ওপর কর আরোপ করবে। অপরদিকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের ওপর রিস্ক ওয়েট বাড়িয়ে দেওয়া, বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ না করে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আইনি সীমার অতিরিক্ত ধারণকৃত শেয়ার ছেড়ে দেয়, সে জন্য ব্যবস্থা নেবে।

(৯৪১) পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারের কিছু অস্বাভাবিক আচরণ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে ধরা পড়েছিল ২০০৯ সালের শুরুতেই। তারও এক বছর পর ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সেমিনারে অংশগ্রহণকারী অর্থ মন্ত্রণালয়, এসইসি ও ডিএসই প্রতিনিধিদের কাছে বিশ্বের পুঁজিবাজারের বড় বড় ধসের প্রেক্ষাপট তুলে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের পুঁজিবাজারের পরিণতি কী হতে পারে। পরিস্থিতি এড়ানোর জন্য কার কী করণীয় তাও বলা হয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেও অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এঙ্চেঞ্জ কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বরং অনেক ক্ষেত্রে কাজ করেছে উল্টো, যার অনিবার্য ফল ছিল ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে ভূমিধস বিপর্যয়।

Blog Archive