(৯৪৩) ব্যাংকিং খাতকে রক্ষা করতে সক্ষম হয়েছে

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার করণীয়গুলো যথাসময়ে সম্পাদন করে ব্যাংকিং খাতকে রক্ষা করতে সক্ষম হয়েছে। অপরদিকে এসইসি ও ডিএসই বাজারে সাধারণ মানুষকে বিনিয়োগ থেকে নিরুৎসাহ করার পরিবর্তে রোড শো, জেলাপর্যায়ে শাখা সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজারে স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের প্রবেশের দ্বার উন্মুক্ত করে দেয়। পাশাপাশি পুঁজিবাজারে শেয়ার বিক্রির ওপর কর আরোপ না করে অর্থ মন্ত্রণালয়ও সাধারণ মানুষকে পুঁজিবাজারে সম্পৃক্ত না করার প্রক্রিয়ায় ব্যর্থতার পরিচয় দিয়েছে।
 
 

(৯৪২) ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংক

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। ওই সেমিনারে বাংলাদেশ ব্যাংকের অন্যতম সুপারিশ ছিল অদূর ভবিষ্যতে পুঁজিবাজারের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যাতে সাধারণ মানুষ আরো বেশি ঢুকে না পড়ে, সে জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ জন্য ডিএসই এবং এসইসিরই কার্যকর ভূমিকা পালন করার কথা। এ ছাড়া সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির মুনাফার ওপর কর আরোপ করবে। অপরদিকে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগের ওপর রিস্ক ওয়েট বাড়িয়ে দেওয়া, বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে পুঁজিবাজারে নতুন করে বিনিয়োগ না করে এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আইনি সীমার অতিরিক্ত ধারণকৃত শেয়ার ছেড়ে দেয়, সে জন্য ব্যবস্থা নেবে।

(৯৪১) পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারের কিছু অস্বাভাবিক আচরণ বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে ধরা পড়েছিল ২০০৯ সালের শুরুতেই। তারও এক বছর পর ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে এক বিশেষ সেমিনারে পুঁজিবাজারের সম্ভাব্য ভয়াবহ পরিণতির পূর্বাভাস দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। সেমিনারে অংশগ্রহণকারী অর্থ মন্ত্রণালয়, এসইসি ও ডিএসই প্রতিনিধিদের কাছে বিশ্বের পুঁজিবাজারের বড় বড় ধসের প্রেক্ষাপট তুলে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশের পুঁজিবাজারের পরিণতি কী হতে পারে। পরিস্থিতি এড়ানোর জন্য কার কী করণীয় তাও বলা হয়েছিল। সে অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করলেও অর্থ মন্ত্রণালয়, সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এঙ্চেঞ্জ কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বরং অনেক ক্ষেত্রে কাজ করেছে উল্টো, যার অনিবার্য ফল ছিল ২০১০ সালের ডিসেম্বরে পুঁজিবাজারে ভূমিধস বিপর্যয়।

(৭৬২) তাঁরা দেখাতে চাচ্ছেন

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: উল্লেখ্য, তদন্ত কমিটি সরকারকে সালমান এফ রহমান ও রকিবুর রহমানকে নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রতিবেদনে লিখেছিল, এসইসি পরিচালনায় দুজনেরই অনাকাঙ্ক্ষিত প্রভাব ছিল। এ কারণে সাধারণ্যে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তা ছাড়া মার্কেট প্লেয়াররা এসইসির ওপর প্রভাব বিস্তারে সক্ষম হলে এসইসি অকার্যকর হয়ে পড়বে এবং আবারও বাজারে বিপর্যয় ঘটবে।

নিষ্ক্রিয় বিনিয়োগকারী: শেয়ারবাজারের বড় বিনিয়োগকারীরা নিষ্ক্রিয় রয়েছেন বলে জানা গেছে। বিশেষ করে যাদের নাম তদন্ত প্রতিবেদনে রয়েছে, তাঁরা বাজার থেকে দূরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, তা এখনো পরিষ্কার নয়। আর এই সুযোগ নিয়ে এসব বিনিয়োগকারী উল্টো সরকারকে চাপে ফেলতে বিনিয়োগ করছেন না বলে জানা গেছে। তাঁরা দেখাতে চাচ্ছেন, তাঁদের ছাড়া শেয়ারবাজার চলবে না।


(৭৭০) তিন হাজার ৮৭৭ কোটি ৫৩ লাখ

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: মাত্র সাড়ে চার বছরে বাংলাদেশের শেয়ারবাজার থেকে তিন হাজার ৮৭৭ কোটি ৫৩ লাখ টাকা দেশের বাইরে চলে গেছে। ২০০৬ সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত এ অর্থের সমপরিমাণ ৫৩ কোটি ১০ লাখ ডলার বিদেশি বিনিয়োগকারীরা ব্যাংকের মাধ্যমে নিয়ে যান। আর এ সময়ে বিদেশি বিনিয়োগকারীরা মুনাফা করেন এক হাজার ৫৭৫ কোটি ৭ লাখ টাকা (প্রায় ২১ কোটি ৫০ লাখ ডলার)। এর মধ্যে এবারের শেয়ারবাজার বিপর্যয়ের কাছাকাছি সময় অর্থাৎ জুলাই ২০১০ থেকে জানুয়ারি ২০১১ পর্যন্ত তাঁদের মুনাফার পরিমাণ ছিল ৬১১ কোটি ৩৫ লাখ টাকা (প্রায় আট কোটি ৪০ লাখ ডলার)।

(৭৭৪) শেয়ার ঋণ গ্রহণের জন্য

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে দরপতনের ঘটনায় এমনই একটি বিদেশি প্রতিষ্ঠান জেম গ্লোবাল আলোচনায় আসে। এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহীম খালেদের নেতৃত্বাধীন তদন্ত কমিটির রিপোর্টে দেখা যায়, প্রতিষ্ঠানটি পশ্চিম ক্যারিবীয় সাগরের কেম্যান দ্বীপে নিবন্ধিত। কম্পানিটির পরিশোধিত মূলধন মাত্র এক সেন্ট। ২০০৬ সালে এক চীনা ব্যবসায়ী এ কম্পানির বিরুদ্ধে মামলাও করেন। অথচ বাংলাদেশে প্রতিষ্ঠানটি নিটা অ্যাকাউন্ট খুলে বিনিয়োগের মাধ্যমে মাত্র দেড় মাসের ব্যবধানে ১৪ কোটি ৫০ লাখ টাকা মুনাফা করে।

এ বিষয়ে শেয়ার কেলেঙ্কারিসংক্রান্ত তদন্ত রিপোর্টে বলা হয়, 'জেম গ্লোবাল ইতিমধ্যে ১৫ কোটি টাকা বিদেশে স্থানান্তর করেছে (সিটি ব্যাংক এনএ-এর মাধ্যমে)। এ টাকা নিটা অ্যাকাউন্টের মাধ্যমে স্থানান্তর হয়েছে। জেম গ্লোবাল শেয়ার ঋণ গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ সৃষ্টি করেছে প্রভাবশালীদের মাধ্যমে। এসইসি (সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন) ডিএসইকে (ঢাকা স্টক এঙ্চেঞ্জ) শর্টসেলের মাধ্যমে টাকা দেওয়া যায় কি না, সে নির্দেশনাও দিয়েছে। সংবাদমাধ্যমের তথ্য মতে, কেন্দ্রীয় ব্যাংকে সশরীরে উপস্থিত হয়ে জেম গ্লোবালের পক্ষে চাপ সৃষ্টি করেছেন সালমান এফ রহমান এবং '৯৬ সালের দরপতনের সময়ে এসইসি সদস্য মাহবুব আলম।'


(৭৬৮) ১৫ জনের তালিকায়

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: চিঠিতে ১৫ জনের তালিকায় চিটাগাং ভেজিটেবল অয়েল কম্পানি এবং এর পাঁচজন কর্মকর্তার নামও রয়েছে। তাঁরা হলেন_শামসুল আলম শামীম, এইচ এম হাবিবুল্লাহ, নূরুল আলম, মো. আমীন ও ইমরানুল হক।

(৭৯৯) আমার কাছে এক হাজার টাকা আছে,শেয়ারে বিনিয়োগ করব কি না সেটা আমার বিবেচনা

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: নজরুল হুদা আরও বলেন, ২০১১ সালকে ব্যাংক খাতের স্থিতিশীলতার বছর বিবেচনা করে কোন্ কোন্ কারণে ব্যাংকগুলোর স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে, তা ব্যাংকগুলোর কাছে ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, কোনো খাতেই পরিমিত মানের অতিরিক্ত ঋণ বিতরণ যাতে না হয়, সেদিকে ব্যাংকগুলোকে খেয়াল রাখতে বলা হয়েছে।

মুদ্রাবাজার পরিস্থিতি সম্পর্কে নজরুল হুদা বলেন, গতকাল কলমানির সুদের হার ছিল মাত্র ৪ দশমিক ৫০ থেকে ৬ দশমিক ৭৫ শতাংশ। লেনদেন হয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা। ফলে ব্যাংকগুলোর কাছে যথেষ্ট তারল্য আছে, এ জন্য তারা এত টাকা এক দিনে ধার দেওয়া-নেওয়া করতে পারছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার কাছে এক হাজার টাকা আছে। কিন্তু আমি কি এটা শেয়ারে বিনিয়োগ করব কি না সেটা আমার বিবেচনা। এর সঙ্গে তো ব্যাংকের তারল্য-সংকটের কোনো সম্পর্ক নেই।’


(৭৫০) এতিম

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার গত দুই বছরের মধ্যে সর্ব নিম্ন লেনদেন হয়েছে।



বুধবার ৩০৭ কোটি ১১ লাখ ৫১ হাজার ৯৫৪ টাকা লেনদেন হয়েছে । যা গত ১৬ ফেব্রুয়ারী ২০০৯ সালের সর্বনিম্ন ২৮৭ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা লেনদেন হয়েছিল।















(৭৭১) অনিবাসী বিনিয়োগকারীদের পোর্টফোলিও

Wednesday, May 18, 2011 Unknown
শেয়ারবাজার :::: অনিবাসী বিনিয়োগকারীদের পোর্টফোলিও বিশ্লেষণ করে দেখা যায়, ১৯৯৬ ও ২০১০ সালের শেয়ারবাজার বিপর্যয়ের আগ মুহূর্তে পুঁজিবাজার থেকে বিদেশিরা অন্য সময়ের চেয়ে বেশি বিনিয়োগ উঠিয়ে নিয়ে গেছেন। একসঙ্গে বাজার থেকে এত বড় অঙ্কের অর্থ তুলে নেওয়ার কারণে পুঁজিবাজারে যেমন তারল্য সংকট সৃষ্টি হয়েছে, তেমনি ডলারে রূপান্তরিত হয়ে এ অর্থ দেশের বাইরে চলে যাওয়ায় মুদ্রাবাজারে ডলারের ঘাটতিও দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, ১৯৯৭ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে অর্থনৈতিক বিপর্যয়ের অন্যতম কারণ ছিল হঠাৎ করে ব্যাপক হারে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ তুলে নেওয়া।

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কালের কণ্ঠকে জানান, দেশের বড় বিনিয়োগকারীরা অবৈধভাবে ডলার পাচার করে সেখান থেকে কোনো বিদেশি নাগরিকের নামে নতুন কম্পানি গঠন করে এ দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করেন। এ প্রক্রিয়ায় বিদেশে

গঠিত কম্পানি প্রথমে এফসি অ্যাকাউন্ট খোলে। ওই এফসি অ্যাকাউন্ট থেকে এ দেশের কোনো ব্যাংক শাখায় খোলা ওই কম্পানির নিটা অ্যাকাউন্টে (নন রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট) ডলার স্থানান্তর করা হয়। সেই ডলার টাকায় রূপান্তর করে পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়। এসব বিনিয়োগকারী সুবিধামতো সময়ে শেয়ার বিক্রি করে তাঁদের বিনিয়োগ উঠিয়ে ফেলেন। ওই নিটা অ্যাকাউন্টেই জমা হয় সে টাকা। সেখান থেকে ডলারে রূপান্তর হয়ে এফসি অ্যাকাউন্টের মাধ্যমে ওই অবৈধ ডলার বৈধ হয়ে ব্যাংকিং চ্যানেলে বিদেশে ফেরত যায়। পরে এদেশীয় বিনিয়োগকারীরাই বিদেশে তাঁদের বিভিন্ন সম্পদ গড়ে তোলেন।


Blog Archive