(৮১১) স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ওয়েল্ডিং

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগামী ১৬ মে স্ট্যান্ডার্ড ব্যাংক ও বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের এজিএম অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় বারিধারার বসুন্ধরা কনভেনশন সেন্টারে স্ট্যান্ডার্ড ব্যাংকের এবং বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডসের এজিএম শুরু হবে।

(৮১০) যমুনা অয়েল ও সোনারগাঁও টেক্সটাইল

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগামী ১৪ মে যমুনা অয়েল ও সোনারগাঁও টেক্সটাইলসের এজিএম অনুষ্ঠিত হবে। ওই দিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে যমুনা অয়েলের এবং দুপুর ১২ টায় বরিশালের বরিশাল ক্লাবে সোনারগাঁও টেক্সটাইলসের এজিএম শুরু হবে।

(৮০৯) নয়টি কোম্পানির

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

কোম্পানিগুলো হলো- যমুনা অয়েল, সোনারগাঁও টেক্সটাইলস, স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস, ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট।

(৮০৯) চেয়ারম্যন কাহন

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: এখনো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার (এসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়ার মতো উপযুক্ত লোক খুঁজে পাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে আগামী ১৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদেশ যাওয়ার আগেই এ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া শিগগিরই এসইসিতে আরো নতুন দুজন সদস্য নিয়োগ দেওয়া হবে।
গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনানুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, 'দুজন সদস্য যেকোনো মুহূর্তে নিয়োগ পাবে। আর চেয়ারম্যান এখনো খুঁজতে হচ্ছে। তবে যেভাবেই হোক, আমাকে তা করতেই হবে। আর নতুন চেয়ারম্যান পাওয়ার পরই বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার পদত্যাগ করবেন।'
এর আগে গত ৩০ এপ্রিল এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেছিলেন, এসইসিতে নতুন চেয়ারম্যান ও দুজন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। দুই-এক দিনের মধ্যেই তাঁরা দায়িত্ব নেবেন।
ওই ঘোষণা সম্পর্কে আবুল মাল আবদুল মুহিত গতকাল বলেছেন, 'দুই-এক দিনের মধ্যে নতুন চেয়ারম্যান ও সদস্য দায়িত্ব নেবেন বলে ঘোষণা করেছিলাম। তবে বিশেষ কোনো কারণে তখন তা হয়নি। তারপর আমি ও প্রধানমন্ত্রী কেউই দেশে ছিলাম না। এখন দুজনই দেশে আছি। প্রধানমন্ত্রী ১৫ তারিখ দেশের বাইরে যাবেন। তার আগেই হয়ে যাবে।'
অর্থমন্ত্রী জানান, এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে ইতিমধ্যে দুজন সদস্য পদত্যাগ করেছেন। নতুন একজন সদস্য দায়িত্ব নিয়েছেন। সরকার আশা করছে, এসইসি সম্পূর্ণভাবে পুনর্গঠিত হলে বাজারে স্থিতিশীলতাসহ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসবে। এ সময় মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
শেয়ারবাজার কেলেঙ্কারিতে অভিযুক্তদের আয়করের তথ্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) খতিয়ে দেখবে বলে জানান অর্থমন্ত্রী।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী জানান, শিগগিরই নতুন দুজন সদস্য যোগদান করবেন। এ ছাড়া আগামী সপ্তাহের মধ্যেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।

(৮০৮) বড় বিনিয়োগকারীরা কেনা শুরু করেছে

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান বলেন, বাজারে আস্থার সংকটটাই বড়। এসইসির পুনর্গঠন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে আবার আস্থার সংকট দেখা দিয়েছে। মানুষের হাতে টাকা রয়েছে। কিন্তু আস্থার অভাবে তারা বিনিয়োগ করছে না। সরকার হয়তো বাংলাদেশ ফান্ডের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া বাজারে স্থিতি আনা কঠিন। তিনি বলেন, হয়তো বড় বিনিয়োগকারীরা কেনা শুরু করেছে।

(৮০৭) শেয়ার কেনার সময় চলছে

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজারসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হওয়ার কারণে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আগের দিন বুধবার বড় বিনিয়োগকারীদের একটি বড় গ্রুপ দফায় দফায় রাজধানীর বিভিন্ন স্থানে বৈঠক করে শেয়ারবাজারে পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। বড় বিনিয়োগকারীদের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বাজারে আসতে শুরু করে। এদিকে বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা আইসিবির ব্যবস্থাপক পরিচালক ফায়েকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, পতনমুখী বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ফান্ড থেকে বৃহস্পতিবার মোটামুটি ভালো টাকার শেয়ার কেনা হয়েছে। ফলে বাজার ইতিবাচক ধারায় ফিরেছে। তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করার চেষ্টা করা হচ্ছে। আশা করি বাজার স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, বাজার এখন যে স্তরে পেঁৗছেছে, তাতে শেয়ার কেনার সময় চলছে। আমাদের কাজ বিনিয়োগকারীদের আস্থা তৈরি করে দেওয়া। আমরা সেটা করছি।

(৮০৬) স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বেশি

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোয় কোনো তারল্য সংকট নেই_বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া আইসিবির উদ্যোগে রাষ্ট্রায়ত্ত আটটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত 'বাংলাদেশ ফান্ড' থেকে স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বেশি শেয়ার কেনা হয়েছে । এর প্রভাবে শেয়ারবাজার ইতিবাচক আচরণ করেছে। এসবের সমন্বিত প্রভাবে গতকাল বাজার ইতিবাচক আচরণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(৮০৫) অর্থ ছাড় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরকার

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: এ বছর মার্চ মাসে (১৩ মার্চ) বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ২০১১-১৪ সময়কালের সহায়তা কৌশলের (কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্র্যাটেজি-ক্যাস) ওপর দিনব্যাপী ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় এনইসি সম্মেলন কক্ষে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথ কর্মকাণ্ডের ফলাফল পর্যালোচনা করা হয়।
বৈঠকে সহায়তার অর্থ ছাড় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরকার। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এতে প্রকল্পের দুর্বল বাস্তবায়ন হারের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ ছাড়ের ঢিলেমিকে দায়ী করেন। অর্থ উপদেষ্টার মতে, ‘অর্থ ছাড়ের সঙ্গে বাস্তবায়নের একটি সম্পর্ক রয়েছে। যথাসময়ে প্রকল্প বাস্তবায়িত না হলে অসমাপ্ত প্রকল্পের সংখ্যা বেড়ে যায়, তৈরি হয় প্রকল্প জট। এতে জনগণ উপকৃত হয় না।’
তবে বিশ্বব্যাংকের পক্ষেও যুক্তি রয়েছে। ওই বৈঠকেই বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, অর্থ ছাড়ে বিলম্বের কারণ সুশাসনের ঘাটতি। অর্থ ছাড়ে বিশ্বব্যাংকের শ্লথগতির কথা স্বীকার করে ওই দিন বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছিলেন, বিশ্বব্যাংক চায় না করদাতাদের অর্থ দুর্নীতির মাধ্যমে লুট হয়ে যাক। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রলম্বিত হলে বা পিছিয়ে পড়লেও সুশাসনের স্বার্থে বিশ্বব্যাংক তা নিয়ে চিন্তিত নয়।
আবার বিশ্বব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার মতে, পুরো অর্থ ছাড়ের জন্য অনেক প্রকল্পে এখনো বাকি আছে পাঁচ বছর। সুতরাং হলফ করে বলা যাবে না যে অর্থ ছাড়ে শুধু শুধু বিলম্ব হয়। এ ছাড়া কিছু প্রকল্প রয়েছে, প্রতিশ্রুতির সময় অর্থ ছাড়ের যে যৌক্তিকতা ছিল, পরবর্তী সময়ে তা ফুরিয়ে গেছে। এখানে চলতি বছরসহ আগামী পাঁচ বছরের বিভিন্ন প্রকল্প ও তার অর্থ ছাড়ের পরিস্থিতির ওপর আলোকপাত করা হলো।

(৮০৪) চার কোটি ৯৪ লাখ ডলারের পরিণতি কী হবে, কেউ জানে না

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: সামাজিক বিনিয়োগ কর্মসূচি নামক একটি প্রকল্পে বাংলাদেশকে ১০ কোটি ১২ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক। প্রকল্পটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। আগামী ৩০ জুন শেষ হবে এ প্রকল্প। অথচ প্রতিশ্রুত অর্থ থেকে অর্ধেক অর্থাৎ পাঁচ কোটি ১৮ লাখ ডলার মাত্র ছাড় করেছে বিশ্বব্যাংক। বাকি চার কোটি ৯৪ লাখ ডলারের পরিণতি কী হবে, কেউ জানে না।
২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এভিয়ান ফ্লু প্রিপেয়ার্ডনেস নামক একটি প্রকল্পেও বিশ্বব্যাংকের সহায়তা প্রতিশ্রুতি ছিল এক কোটি ২২ লাখ ডলার। এ প্রকল্পে এখন পর্যন্ত ২৮ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। অর্থাৎ এখনো বাকি ৯৪ লাখ ডলার।
এভাবে চলতি ২০১১ থেকে আগামী ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশকে মোট ২৭টি প্রকল্পে অর্থ-সহায়তা করবে বিশ্বব্যাংক। প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক ৩৫৭ কোটি ১৭ লাখ ডলার বা ২৫ হাজার ৭১৬ কোটি ২৪ লাখ টাকা (প্রতি ডলার ৭২ টাকা ধরে) বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে এখন পর্যন্ত এর মধ্যে অর্থ ছাড় করা হয়েছে ১৪৪ কোটি ৩১ লাখ ডলার বা ১০ হাজার ৩৯০ কোটি ৩২ লাখ টাকা। বাকি রয়েছে ২১২ কোটি ৮৬ লাখ ডলার বা ১৫ হাজার ৩২৫ কোটি ৯২ লাখ টাকা। বিশ্বব্যাংকের তথ্য থেকেই এসব পরিসংখ্যান পাওয়া গেছে।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে অবশ্য অর্থ ছাড়ের পূর্বশর্ত হিসেবে বরাবরই দুর্নীতি এবং সুশাসনের অভাবের বিষয়টিকে সামনে আনা হয়। তবে সরকার প্রত্যক্ষভাবে বিশ্বব্যাংকের এমন যুক্তি স্বীকার করতে নারাজ। সরকারের পাল্টা যুক্তি হলো—প্রকল্প চলাকালীন অনেক অভিযোগ আসে। পরবর্তী সময়ে দেখা যায়, অভিযোগগুলো ভুয়া। অভিযোগ আর অভিযোগের তদন্ত করতে করতেই বিশ্বব্যাংক অনেক সময়ক্ষেপণ করে। আর এতে করে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়।

(৭৯৮) ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে

Friday, May 13, 2011 Unknown
শেয়ারবাজার :::: নজরুল হুদা জানান, ব্যাংকার্স বৈঠক ডাকা হয়েছিল মূলত ব্যাংকগুলোর সিএসআর (ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ দিতে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লিবিয়া থেকে যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন, তাঁদের কীভাবে সিএসআর তহবিল দিয়ে কর্মসংস্থান করা যায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলো একটি সমন্বিত কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকে আসবে বলে জানান ডেপুটি গভর্নর।
নজরুল হুদা বলেন, অন্য কোনো খাতের অস্থিতিশীলতার প্রভাব ব্যাংক খাতে পড়েনি। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস তাদের বার্ষিক ঋণমান পর্যালোচনায় দেশের ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে।

Blog Archive