,

CITYBANK-EGM of the Company will be held on November 28, 2013

Monday, October 21, 2013 Other
Trading Code:CITYBANK
News:The Company has further informed that the EGM of the Company will be held on November 28, 2013 for getting shareholders' approval to issue Tier-II Subordinated Debt (Bond) worth Tk. 300.00 crore, Tenor: 6 years; to meet capital requirement under Basel II. Record date for EGM: 29.10.2013. Venue of the EGM will be notified later.
Post Date:2013-10-20
Expire Date:2013-10-20
,

FINEFOODS-stock dividend @ 2% for the year ended on June 30

Monday, October 21, 2013 Other
Trading Code:FINEFOODS
News:The Board of Directors has recommended stock dividend @ 2% for the year ended on June 30, 2013. Date of AGM: 04.12.2013, Time: 11:45 AM, Venue: Project-1 Mondolvog, Manikkhali, Katiadi, Kishoreganj. Record Date: 03.11.2013. The Company has also reported EPS of Tk. 0.046, NAV per share of Tk. 10.63 and NOCFPS of Tk. 0.24 for the year ended on June 30, 2013.
Post Date:2013-10-20
Expire Date:2013-10-20

স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালনা পর্ষদকে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ - Demutualization Under Condition

Monday, October 21, 2013 Other
শর্তসাপেক্ষে বিন্যস্তকৃত (ডিমিউচুয়ালাইজড) এক্সচেঞ্জের অন্তর্বর্তী পর্ষদ বা প্রথম পরিচালনা পর্ষদ হিসেবে স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালনা পর্ষদকে কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে স্টক এক্সচেঞ্জের বর্তমান প্রেসিডেন্ট অন্তর্বর্তী পর্ষদের চেয়ারম্যান হতে পারবেন না। স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে অন্তর্বর্তী পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হবে। ১৩ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এ পরামর্শ দেয়। ডিমিউচুয়ালাইজেশন (বিন্যস্তকরণ) স্কিম অনুমোদনের পর বিন্যস্তকৃত এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদ বিষয়ে কমিশনের সঙ্গে স্টক এক্সচেঞ্জের মতবিরোধ তৈরি হয়। প্রথম পরিচালনা পর্ষদ হিসেবে স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালনা পর্ষদ কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব খারিজ হলেও অনুমোদিত স্কিমে আলাদাভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি। আলাদা নির্দেশনা না থাকায় দুই স্টক এক্সচেঞ্জের বোর্ড সভায় কমিশনে খারিজ হওয়া পুরনো প্রস্তাবটিই গ্রহণ করা হয়। এ পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা নিরসনে অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ চায় কমিশন। ১৩ অক্টোবর মন্ত্রণালয়ের নির্দেশক্রমে উপপরিচালক নাসিরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ পরামর্শ পেল কমিশন, যা সেদিন বিকালেই দুই স্টক এক্সচেঞ্জে ফ্যাক্সযোগে প্রেরণ করা হয়। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক (বিএসইসি) অনুমোদিত স্কিমের আদলেই অর্থ মন্ত্রণালয় থেকে পরামর্শ দেয়া হয়েছে। এক্ষেত্রে বর্তমান পর্ষদকে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হলেও অন্তর্বর্তী পর্ষদের আকার কি হবে, সে বিষয়ে স্পষ্ট করা হয়নি। তবে অন্তর্বর্তী পর্ষদে সংখ্যাগরিষ্ঠ পরিচালক হবেন স্বতন্ত্র। একই সঙ্গে স্বতন্ত্র পরিচালকদের মধ্য থেকে অন্তর্বর্তী পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন। এ পর্ষদ বিন্যস্তকৃত এক্সচেঞ্জের নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠানের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, বিন্যস্তকৃত এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদ বিষয়ে স্টক এক্সচেঞ্জের প্রস্তাব খারিজ হওয়ায় অনুমোদিত ডিমিউচুয়ালাইজেশন স্কিমের আদলে অন্তর্বর্তী পর্ষদ বা প্রথম পরিচালনা পর্ষদ গঠনের পক্ষে কমিশনের একাধিক সদস্য মত দিয়েছিলেন, যা অর্থ মন্ত্রণালয়ের দেয়া পরামর্শে প্রতিফলিত হয়েছে বলে মনে করেন কমিশন সদস্যরা। অর্থ মন্ত্রণালয়ের এ পরামর্শের কারণে দুই স্টক এক্সচেঞ্জের বর্তমান প্রেসিডেন্টকে তাদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। তবে অন্তর্বর্তী পর্ষদের পরিচালক হতে তাদের কোনো বাধা নেই। ২৫ অক্টোবর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও ২৯ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। যেখানে অনুমোদিত স্কিম, সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তন এবং বিন্যস্তকৃত এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে। গত ২৯ জুলাই এক্সচেঞ্জের মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণে ডিমিউচুয়ালাইজেশন স্কিম জমা দেয় দুই স্টক এক্সচেঞ্জ। পরবর্তী সময়ে প্রয়োজনীয় সংশোধনীসহ গত ২৬ সেপ্টেম্বর ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুমোদন দেয় কমিশন। তবে অনুমোদিত স্কিমে প্রথম পরিচালনা পর্ষদ হিসেবে স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিচালনা পর্ষদ কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব খারিজ করা হলেও আলাদাভাবে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এতে জটিলতা তৈরি হয়। অনুমোদিত স্কিমে এ বিষয়ে আলাদা নির্দেশনা না থাকায় আসন্ন বিশেষ সাধারণ সভায় গ্রহণের জন্য দুই স্টক এক্সচেঞ্জের বোর্ড সভায় কমিশনে খারিজ হওয়া পুরনো প্রস্তাবটিই গ্রহণ করা হয়। এতে কমিশনে অসন্তোষ দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে কমিশন থেকে প্রথম পরিচালনা পর্ষদের পরিচালকদের নামের তালিকায় ‘কমিশনের নির্দেশক্রমে পরিবর্তন করা হতে পারে’ কথাটি যুক্ত করার মৌখিক নির্দেশনা দেয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর অনুমোদিত ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুসারে স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ হবে ১৩ সদস্যের। স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্য স্বতন্ত্র পরিচালক হবেন। অনুমোদিত স্কিম অনুযায়ী পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক সাতজন ও স্ট্র্যাটেজিক পার্টনারসহ (কৌশলগত বিনিয়োগকারী) শেয়ারহোল্ডার পাঁচজন থাকবেন। তবে যত দিন পর্যন্ত স্ট্র্যাটেজিক শেয়ারহোল্ডার নির্বাচিত না হবে তত দিন পর্যন্ত এ পদ শূন্য থাকবে - See more at: http://bonikbarta.com/sharemarket/2013/10/21/19702#sthash.uSRWqcao.dpuf
,

বিকৃতযৌনলোভী, মিথ্যুক একজন মানুষ- Steve was sex sick, liar and mad of sex

Monday, October 21, 2013 Other

তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে নামী ব্র্যান্ড অ্যাপলের জনক। সিলিকন ভ্যালির মুকুটধারী সম্রাট। তার প্রজন্মের ঈর্ষণীয় প্রধান নির্বাহী, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। সেই স্টিভ জবসের ব্যক্তিগত জীবন নিয়ে এবার মুখ খুললেন তার সাবেক প্রেমিকা ক্রিসান ব্রেনান। তার আত্মজীবনীতে এমন এক স্টিভ জবসকে পাওয়া যাবে, যে কথা কারো ধারণাতেও ছিল না। তাতে তিনি লিখেছেন, দরজার আড়ালে জবস ছিলেন যৌনপীড়ক, ওপরে ফিটফাট হলেও ভেতরে ফাঁপা এবং বিকারগ্রস্ত মিথ্যাবাদী। সত্তরের দশকে ক্রিসান ও জবসের সম্পর্ক ছিল অম্ল-মধুর। জবসের প্রথম সন্তানের জননীও ক্রিসান। তার বর্ণনায় জবস ছিলেন, খারাপ বাল্যকালের আবেগী ঘূর্ণাবর্তে বন্দী। ২০১১ সালে ৫৬ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান জবস।
সাবেক প্রেমিকার বই ‘দি বাইট ইন দ্য অ্যাপল’-এ তাকে ভুল কাজের জন্য বারবার আক্রান্ত হতে হয়েছে। ক্রিসান ব্রেনানের বইটি এ মাসেই প্রকাশিত হতে যাচ্ছে। এতে বলা হয়েছে, অ্যামেরিকার কর্পোরেট জগতের সবচেয়ে গোছানো ক্যাপ্টেন ব্যক্তিগত জীবনে কীভাবে বখাটের মতো আচরণ করতেন। ব্রেনানের বইটি জবসের পরিবারের সঙ্গে তার সম্পর্ক আবার উত্তপ্ত করে তুলতে পারে। স্টানফোর্ড ইউনিভার্সিটিতে জবসের ওপর কথা বলার কথা ছিল তার। কিন্তু রোলিংস্টোন ম্যাগাজিনকে জবস ও তার সম্পর্ক বিষয়ে তথ্য বলার কারণে সে আমন্ত্রণ প্রত্যাহার করে নেয়া হয়। 'দি বাইট ইন দ্য অ্যাপলে'র সাবটাইটেল দেয়া হয়েছে ‘স্টিভ জবসের সঙ্গে আমার জীবনের স্মৃতিকথা’। বইয়ে ব্রেনান লিখেছেন, ক্যালিফোর্নিয়ার মোনটেরেতে বসবাসরত তরুণ পেইন্টার ও গ্রাফিক ডিজাইনার জবস ছিলেন ‘বেমানান মেধাবী’। তিনি মনে করতেন তরুণ বয়সেই মারা যাবেন। সময় যাচ্ছিল এবং তিনিও ইতিবাচক স্বৈরাচারি হয়ে উঠছিলেন। অ্যাপল যখন বেড়ে ওঠে তখন জবসের মধ্যে নিজের নাম জাহির করার প্রবণতাও বেড়ে ওঠে। সত্তর দশকের শুরুতে আটারি কম্পিউটার্সে কাজ করার সময় কলিগরা বলেছিল, তারা জবসের সঙ্গে কাজ করবে না। কারণ তার গা থেকে দুর্গন্ধ বের হয়। ব্রেনানের মতে, এটা সত্য ছিল না। আমি শুনেছিলাম, জবস রাতের শিফটে চলে গিয়েছিলেন কারণ কলিগরা মনে করতো তিনি নেতিবাচক ও ক্ষতিকর। ব্রেনান ও জবস ক্যালিফোর্নিয়ার কাপার্টিনোর হোমস্টেড হাইস্কুলের শিক্ষার্থী ছিলেন। ওই শহরেই অ্যাপলের হেডকোয়ার্টার তৈরি হয়েছিল। এখনও আছে। জবস ও তার এক বন্ধু একটি গ্যারেজ থেকে অ্যাপল শুরু করার সময় তারা দুজন লিভটুগেদার শুরু করেন। ৫ বছর পর যখন তাদের ছাড়াছাড়ি হয় তখন ব্রেনান গর্ভবতী। ১৯৭৮ সালে ব্রেনানের যে সন্তান হয় তাকে নিজের সন্তান বলে স্বীকৃতি দিতে চাননি জবস। পরে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয়েছে জবস ছিলেন ভুল অবস্থানে।

উলটাপালটা দৌড়ালে খবর আছে !! - How to walk properly

Monday, October 21, 2013 Other
শরীর সুস্থ রাখতে দৌড় দারুণ এক উপকারী ব্যায়াম। কিন্তু শুধু দৌড়ালে তো হবে না, এর জন্য কিছু নিয়ম-কানুন মানাও জরুরি। এতে করে একদিকে যেমন নিজেকে ইনজুরি থেকে মুক্ত রাখা যাবে, তেমনি তুলনামূলক বেশি উপকারও পাওয়া যাবে। হাত : দুই হাতকে শরীরের কাছে রেখে সামনে ও পেছনে চলমান রেখে দৌড়াতে হবে। কনুইয়ের ভাঁজটা এমনভাবে করতে হবে, যেন সেখানে ৯০ ডিগ্রি কোণ উৎপন্ন হয়। হাত দুটি স্বাভাবিক রাখার চেষ্টা করতে হবে। গোড়ালি ও পায়ের পাতা : দৌড়ানোর সময় পায়ের গোড়ালি কখনো শক্ত করে রাখা যাবে না। দৌড়ের সময় সরাসরি গোড়ালি মাটিতে রাখা যাবে না। গোড়ালি ও পায়ের মাঝখানের মাঝামাঝি অংশ মাটিতে রাখতে হবে। শুরুতে এটা করতে একটু সমস্যা হতে পারে, তবে একবার অভ্যস্ত হয়ে গেলে কোনো রকম অতিরিক্ত চেষ্টা ছাড়াই এটা সহজে করা যাবে। এটা সহজে করার জন্য দৌড়ের সময় একজন সহযোগী নেওয়া যেতে পারে। এ ছাড়া দৌড়ের একটি ভিডিও করা যেতে পারে। এতে করে নিজের ভুলগুলো নিজের কাছেই ধরা পড়বে। মাথা ও কাঁধ : দৌড়ের সময় কখনো নিচের দিকে এমনকি নিজের পায়ের দিকে নজর রাখা ঠিক নয়। বরং সামনের দিকে মনোযোগী হওয়া গুরুত্বপূর্ণ। এতে করে দৌড়ের সময় মাথা, ঘাড় ও স্পাইনের সঠিক অবস্থান নিশ্চিত হয়। ধীরগতি : দৌড়ের শুরুতে দ্রুতগতিতে দৌড়ানো উচিত নয়, বরং শুরুতে ধীরে ধীরে দৌড়ানো উচিত। এতে করে স্টামিনা বাড়বে। দৌড়ের গতি এমন হওয়া উচিত, যেন দৌড়ানোর সময় আপনি স্বাভাবিকভাবে কথোপকথন চালিয়ে যেতে পারেন। লম্বা দৌড় : দীর্ঘ দূরত্বের পথ সপ্তাহে এক দিন দৌড়ানো ভালো। সাধারণত দীর্ঘ দূরত্বের দৌড় ছুটির দিনে দৌড়ানো উচিত। এতে করে ওয়ার্মআপ, স্ট্রেচ ও কুল ডাউনের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। দ্রুতগতিতে দৌড় : শুরুতেই দ্রুতগতিতে দৌড়ানো উচিত নয়। সপ্তাহে তিন দিন দৌড়ানোয় যখন অভ্যস্ত হয়ে উঠবেন, তখন দ্রুতগতিতে দৌড়ানোর পরিকল্পনা নিতে পারেন। শুরুতে অল্প দূরত্ব দ্রুতগতিতে দৌড়ানো উচিত।
,

মাত্র ১২ টাকায় খুন করা হয়- Murdered only for 12 taka

Monday, October 21, 2013 Other


শেরপুর সদর উপজেলার তিলকান্দি মধ্যপাড়া গ্রামে গতকাল শনিবার রাতে মাত্র ১২ টাকা পাওনার ঘটনাকে কেন্দ্র করে হামলায় একজন নিহত হয়েছেন। এ সময় তাঁর তিন ভাই আহত হন। নিহত ব্যক্তির নাম সোবাহান আলী (৩৪)। তিনি তিলকান্দি মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিলকান্দি মধ্যপাড়া গ্রামের সোবাহান আলীর ছোট ভাই আবদুস সালাম কয়েক দিন আগে প্রতিবেশী মুদি দোকানি গোলাপ হোসেনের কাছ থেকে ১২ টাকা বাকিতে কোমল পানীয় কেনেন। দোকানদার গতকাল রাত ১০টার দিকে সালামের কাছে পাওনা টাকা চাইলে তাঁদের মধ্যে তুমুল বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে গোলাপ তাঁর সহযোগীদের নিয়ে সালামের ওপর হামলা চালান। খবর পেয়ে তাঁর তিন ভাই সোবহান (৩৪), হালিম (৪০) ও শাহ জামাল (৩৫) দোকানের সামনে যান। এ সময় তাঁদের ওপরও ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। হামলায় ফলাবিদ্ধ হয়ে সোবাহান আলী ঘটনাস্থলেই মারা যান। আহত তিন ভাইকে গতকাল রাত ১২টার দিকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই হাসপাতালে সোবাহানের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় সোবাহান আলীর ভাই মুদি দোকানি গোলাপ হোসেনকে প্রধান আসামি করে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ওই গ্রামের মোজাফফর আলী, রহিমা বেগম, রুমা বেগম ও স্বপ্না বেগম নামের চারজনকে গ্রেপ্তার করেছে।

পিসিতে এবার পাবেন ফ্রি- Windows 8.1 for free

Sunday, October 20, 2013 Other
উইন্ডোজের ৮.১ সংস্করণ বাজারে ছাড়ল মাইক্রোসফট। উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা বিনা মূল্যে অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করে নিতে পারবেন। জানা গেছে, উইন্ডোজ ৮ টাচ স্ক্রিন ডিভাইসনির্ভর হলেও উইন্ডোজ ৮.১ ল্যাপটপ ও ডেস্কটপেও ব্যবহার করা যাবে। আর উইন্ডোজ ৮-এ স্টার্ট বাটন না থাকায় ব্যবহারে বিড়ম্বনায় পড়েছেন অনেকে। নতুন সংস্করণে এ সমস্যাও দূর করা হয়েছে। ফারহাত আহম্মেদ সূত্র : ইন্টারনেট

থৃজি আর নেই- ফাইভ জি- 5G Internet is in pipeline

Sunday, October 20, 2013 Other
সবে থ্রিজি নেটওয়ার্ক চালু হলো বাংলাদেশে। ফোর জি আসতে অনেক দেরি। এরই মধ্যে খবর এলো ফাইভ জি আসছে। তবে সময় লাগবে আরো সাত বছর। অ্যাপ্লিকেশন বাইনারি ইন্টারফেস (এবিআই)-এর একটি গবেষণা প্রতিবেদন বলছে, ২০২০-এর আগে ৫ জি প্রস্তুত হবে না। শীঘ্রই কেন ৫ জি চালু হচ্ছে না, এ প্রশ্নের জবাবে জানানো হয়েছে, এখনও এটি ফোনে ব্যবহারের জন্য সার্টিফিকেট পায়নি। থ্রিজির মতো এটি ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের অনুমোদন পায়নি। অন্যদিকে স্মার্টফোন প্রস্তুতকারকদের ৫জি প্রযুক্তির বিজ্ঞাপন দিতেও এখনও নিষেধাজ্ঞা দেয়া হয়নি। এ মাসেই জাপানের ডোকোমো কোম্পানি ঘোষণা দিয়েছে, তারা ২০২০ সালে ৫জি চালু করবে। এনটিটি ডোকোমো বলেছে, তারা ৫জিতে ১০০ গুণ বেশি ইন্টারনেট স্পিড দেবে। অন্যদিকে স্যামসাং বলেছে, তারা ৫জি'র মাধ্যমে তারা ১ জিবিপিএস স্পিড দেবে। এই যখন বড় কোম্পানিরগুলো প্রস্তুতি তখনও ৪ জি পরীক্ষামূলক অবস্থায়। ধারণা করা হচ্ছে, ২০১৪ সাল শেষ হওয়ার আগে এটি ব্যবহার উপযোগী হতে পারে। খবর মিলেছে, স্যামসাং গ্যালাক্সি নোট থ্রিতে ৮০এমবিপিএস স্পিড পাওয়া যাচ্ছে। তবে এটা ঘটছে শুধু নিউ ইয়র্ক শহরের কিছু এলাকায়।

মোবাইল নিয়ে যুদ্ধ - War between samsung amd iphone 5

Sunday, October 20, 2013 Other
স্মার্টফোনের যুদ্ধে স্যামসাংকে আরেক ধাপ পেছনে ফেলেছে অ্যাপল। যুক্তরাজ্যের ‘হুইচ?’ সাময়িকীর পরীক্ষায় সবচেয়ে দ্রুতগতির স্মার্টফোন হিসেবে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪কে পেছনে ফেলেছে অ্যাপলের সম্প্রতি বাজারে আনা আইফোন ৫এস। গবেষকেরা স্বতন্ত্রভাবে অ্যাপল, স্যামসাং, এইচটিসি ও এলজির স্মার্টফোনের প্রসেসরের গতি ও পারফরম্যান্স নিয়ে গবেষণা করেন। কোন স্মার্টফোন কত দ্রুত অ্যাপ্লিকেশন চালু করতে পারে, ভিডিও দেখা, গেম খেলা বা একাধিক কাজের সময় কেমন পারফরম্যান্স দেখায়, তা পরীক্ষা করেন গবেষকেরা। এতে দেখা গেছে, দ্রুতগতির স্মার্টফোনের তালিকায় শীর্ষে রয়েছে আইফোন ৫এস, দ্বিতীয় অবস্থানে রয়েছে এলজির জি২ এবং তৃতীয় স্থানে রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৪। পরীক্ষায় চতুর্থ অবস্থানে রয়েছে এইচটিসি ওয়ান ও পঞ্চম স্থানে রয়েছে গ্যালাক্সি এস৪ মিনি। এই তালিকায় সবচেয়ে ধীরগতির ফোন হিসেবে স্থান পেয়েছে এইচটিসি ওয়ান মিনি। এর আগে জুন মাসে করা এক পরীক্ষায় দ্রুতগতির স্মার্টফোনের তালিকায় শীর্ষস্থানে ছিল গ্যালাক্সি এস৪। এ তালিকায় সবার শেষে অর্থাত্ সবচেয়ে ধীরগতির ফোনের খেতাব জুটেছিল আইফোন৫-এর। হুইচ ম্যাগাজিনের পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাপল আবার ফিরে এসেছে। এবারের প্রসেসর বেঞ্চমার্ক পরীক্ষায় রেকর্ড গড়ে শীর্ষস্থান দখল করেছে আইফোন ৫এস। এ স্মার্টফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্টজের ডুয়াল কোর প্রসেসর। গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটিতে কোয়াড কোরের প্রসেসর থাকলেও গবেষকদের মতে, বেশি কোর মানেই বেশি গতি তা কিন্তু নয়। কোয়াড কোর অর্থ একসঙ্গে অনেক কিছু করার সক্ষমতা।

খাবিনা? জোড় কইরা বাইন্দা খাওয়ামু- How to stop hunger strike

Sunday, October 20, 2013 Other
গুয়ানতানামো বে কারাগারে বন্দিদের অনশন ভাঙাতে ভয়ংকর সব শাস্তি দেয় কর্তৃপক্ষ। বন্দিদের মনোবল ভাঙাই এসব শাস্তির লক্ষ্য। বন্দিদের কাগজপত্র ও তাদের আইনজীবীদের বক্তব্য থেকে জানা গেছে এ তথ্য। ওষুধ বন্ধ করা, নির্জন কক্ষে আটক রাখা, কাপড়চোপড় খুলে নেওয়া, ঘুমের ব্যাঘাত ঘটানো, কক্ষের তাপমাত্রা বাড়ানো-কমানো, ব্যবহারের জিনিসপত্র নিয়ে যাওয়াসহ নানা উপায় অবলম্বন করে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণাধীন এ কারাগারের রক্ষীরা। নির্যাতনের কৌশলও গোপন রাখা হয়। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি এক ঘোষণায় জানায়, গুয়ানতানামো বে কারাগারের বন্দিদের অনশনের অবসান হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের এ ঘোষণাকে 'ভুয়া' বলে অভিহিত করে। তারা জানায়, সেখানে এখনো অন্তত ১৬ জন বন্দিকে জোর করে খাওয়ানো হচ্ছে এবং দুজন হাসপাতালে আছে। এক বন্দি জানান, কারাগারে আটক সর্বশেষ ব্রিটিশ নাগরিক শাকের আমেরের (৪৪) ওপর যে নির্যাতন চালানো হয়, তাতে তাঁর পক্ষে অনশন অব্যাহত রাখা সম্ভব নয়। কারাগারে বন্দি সিরিয়ার নাগরিক আবু ওয়ায়েল দিয়াব (৪২) জানান, কারাগারের দাঙ্গা বিভাগের এঙ্ট্রিম রিঅ্যাকশন ফোর্সের সদস্যরা আমেরের অনশন ভাঙানোর জন্য পরিকল্পিতভাবে দিনে পাঁচবার তাঁর কক্ষে ঢুকত। আমেরের চিকিৎসা-সংক্রান্ত নথি থেকে জানা যায়, সেনারা তাঁকে খাবার, পানি ও ওষুধ দিত না। এরপর সেনারা তাঁর কক্ষে আবার প্রবেশ করত এবং খাবার না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করত। মূলত তাঁকে জাগিয়ে রাখাই ছিল এদের কৌশল। আমেরের মতোই কারাগারে ১১ বছর বন্দি আছেন ওয়ায়েল। তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওয়ায়েল বলেন, 'সেনারা আমেরকে ক্লিনিকে নিয়ে গিয়ে পোশাক খুলে নিত এবং একটি মাত্র অন্তর্বাস পরিয়ে সেখানে ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখত, যা ছিল তাঁর জন্য অপমানকর।' ইয়েমেনের সামির মুকবেল নামের এক বন্দি জানান, অনশন ভাঙাতে সেনারা বন্দিদের নির্জন কক্ষে আটক রাখে। বন্দিদের অনশন আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ওই বন্দিশিবির বন্ধের ঘোষণা দেন। আহমেদ বেলবাচা নামের আলজেরিয়ার এক বন্দি জানান, নির্জন কক্ষে আটক রাখার কৌশলটি কাজে লাগিয়ে বন্দিদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্যও আদায় করা হয়। এ ছাড়া সেনারা বন্দিদের ওপর নির্যাতনের ব্যবস্থা হিসেবে তাদের জিনিসপত্রও নিয়ে যেত। তিনি বলেন, 'আমার চশমা, আইনি কাগজপত্র, টুথব্রাশ, টুথপেস্টসহ প্রয়োজনীয় সব জিনিসপত্র তারা নিয়ে যায়।' বেলবাচা, মুকবেল ও আমেরের সাক্ষ্যের ভিত্তিতে একটি চলচ্চিত্রও নির্মিত হয়েছে। তাঁদের আইনজীবী নাবিল হাদজারাব এসব তথ্য চলচ্চিত্র নির্মাতাদের জানিয়েছেন। আসামিপক্ষের আইনজীবী কোরি ক্রাইডার বলেন, 'যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ উল্লসিত কণ্ঠে বলেছে যে অনশনের অবসান হয়েছে। কিন্তু বন্দিদের মনোবল ভাঙতে তারা যে ভয়ংকর কৌশল তাদের ওপর চালিয়েছে, তা বলতে তারা ব্যর্থ হয়েছে। এখনো সেখানে অন্তত ১৬ জন বন্দি অনশন করছে, যাদের জোর করে অত্যন্ত নিষ্ঠুরভাবে দিনে দুইবার খাওয়ানো হচ্ছে।' কিউবায় গুয়ানতানামো বে বন্দিশিবিরের ১৬৬ জন বন্দির মুক্তির প্রক্রিয়া চলছে অনেক দিন ধরেই। জানা গেছে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বন্দিশিবিরটি বন্ধের কাজ চূড়ান্ত করতে একজন কূটনীতিকও নিয়োগ দিয়েছে। এরই মধ্যে ৮০ জনকে ছেড়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত পাকা হয়েছে। কিন্তু কবে নাগাদ তাদের ছাড়া হবে তা জানা যায়নি। বিচার ছাড়াই অনির্দিষ্টকাল ধরে আটকে রাখার প্রতিবাদে এবং কারাগারে উন্নত পরিবেশ নিশ্চিত করার দাবিতে গত ফেব্রুয়ারিতে বন্দিরা অনশন শুরু করে। একে একে ১৬৬ বন্দির মধ্যে অর্ধেকেরও বেশি অনশনে যোগ দেয়। সূত্র : অবজারভার।

Blog Archive