(১৩৪৬) শেয়ারমার্কেট সংস্কার শীর্ষক সেমিনারে

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা গেলে পুঁজিবাজারের অস্বাভাবিক আচরণ (উত্থান-পতন) অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।

তিনি বলেন, ‘যতদিন স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকবে, ততদিন ঝুঁকি ও অস্বাভাবিক আচরণ দূর করা সম্ভব হবে না।’

শনিবার সকাল ১১টায় হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে ডিসিসিআই (ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ) আয়োজিত শেয়ারমার্কেট সংস্কার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দিনব্যাপী এই সেমিনারে প্রথম সেশনে বক্তব্য রাখেন এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট শাকিল রিজভী ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ফখরুদ্দিন আলী আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন ডিসিসিআইয়ের প্রেসিডেন্ট আসিফ ইব্রাহিম।

সেমিনারে সেশন চেয়ারপারসন হিসেবে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সালাহউদ্দীন আহমেদ খান।

ড. মশিউর রহমান বলেন, ‘শেয়ারবাজার বাঁচিয়ে রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংককে টাকা দিতে হবে এ কথা সঠিক হবে না। এর ফলে ভবিষ্যতে কী হবে সে হিসাব করতে গেলে দেখা যাবে, এর প্রভাব পড়বে মূল্যস্ফীতির ওপর।’

তিনি বিনিয়োগের নতুন পথ খুঁজে বের করার পরামর্শ দেন।

তিনি বলেন, ‘সঞ্চয় রয়েছে কিন্তু বিনিয়োগ নেই। তার ফলে সাধারণ মানুষ বিনিয়োগের আশায় পুঁজিবাজারে ঝুঁকে পড়ছেন বেশি। দেশের বিনিয়োগ এখন ঋণ নির্ভর হয়ে পড়েছে। এক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ঋণ নির্ভর।’

তিনি বলেন, ‘ঋণের টাকা দিয়ে বিনিয়োগ করা হলে সেখানে খাম-খেয়ালী থাকে। আর নিজের টাকায় করলে তার গুরুত্ব থাকে।’

এসইসির চেয়ারম্যান অধ্যাাপক এম খায়রুল হোসেন বলেন, অতীতের কর্মকা-ের জন্য এসইসির গৌরব অনেকটাই ভুলুণ্ঠিত হয়েছে। তাই ‘নৈতিকতার দিক থেকে এসইসিকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভলাটিলিটি ও মনিটরিং সার্ভিসকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। মার্কেটের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

পাশাপাশি ডিমান্ড ও সাপ্লাইয়ের ক্ষেত্রে সমম্বয় রাখার কথা উল্লে করে তিনি বলেন, ‘তা না হলে একটি গ্যাপ সৃষ্টি হয়, সেই গ্যাপেই বাজার বিভিন্ন আচরণ করে।’

তিনি বলেন, ‘ক্যাপিটাল মার্কেটকে বিকল্প বিনিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোম্পানি আইন, এসইসি আইন পরিবর্তন করতে হবে।’

এম খায়রুল হোসেন বলেন, ‘বর্তমান কমিশন সবার সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বর্তমান আইনের প্রয়োগ এবং প্রয়োজনে বিদ্যমান আইনের সংশোধন ও নতুন আইন তৈরির সুপারিশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘পুঁজিবাজারকে কাজে লাগাতে পারলে দেশের শিল্পায়ন ও অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হবে।’

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপাতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘শেয়ারবাজার দেশের জন্য শক্তি স্বরুপ। এই শক্তিকে কাজে লাগাতে হবে দেশে শিল্পায়ন গড়ে তোলার জন্য। কিন্তু আমরা এই শক্তিকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছি। দেশে দু’এক ব্যক্তির কারণে পুঁজিবাজারের সুনাম নষ্ট হয়েছে। যার কারণে বিনিয়োগকারীদের কাছে অনাস্থার পাত্র হয়েছে পুঁজিবাজার।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের এই অনাস্থাকে আস্থায় পরিণত করা সম্ভব। তার জন্য এসইসির আইনের সংশোধন, তারল্য প্রবাহ বৃদ্ধি, জোরদার মোনিটরিং ও সময়পোয়োগী পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন।’

এদিকে ঢাকা স্টক এক্সেচঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেন, ‘পুঁজিবাজারের প্রতি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের আগ্রহ সৃষ্টি করা হয়েছে। যদি তারা চলে যায়, তা অবশ্যই পুঁজিবাজারের জন্য ভালো ফল বয়ে আনবে না। আর এ প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর।’

বাজারে স্থিতিশীলতার বিষয়ে তিনি বলেন, ‘বাজারে চাহিদার সঙ্গে সরবরাহের অবশ্যই সামঞ্জস্যতা সৃষ্টি করতে হবে, সম্প্রতি যা করা সম্ভব হয়নি। এজন্য বাজারে পতন হয়েছে। একই সঙ্গে পুঁজিবাজারে যারা খুব বেশি বিনিয়োগ করবে, তাদের জন্য প্রণোদনা দিতে হবে।’

মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল হক টিটো, ঢাকা বিশ্ববিদ্যারয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওসমান ইমাম, সিপিডির সিনিয়র রির্সাচ ফেলো ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম।


Sunday, May 29, 2011 Unknown

Sunday, May 29, 2011 Unknown
বিঃদ্রঃ এইমাত্র করা কমেন্ট পড়তে চাইলে, Reverse Chronological সিলেক্ট করে নিবেন প্লিজ...কারন এটা না করলে আপনি same comment বারবার দেখবেন..do it below

(১৩৪৫) লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে

Sunday, May 29, 2011 Unknown
শেয়ারবাজার :::: সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দেশের দুই পুঁজিবাজারে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে।

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ঊর্ধ্বগতি দিয়ে লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম একঘণ্টায় ডিএসইতে মূল্যসূচক বেড়েছে ৭৮ পয়েন্ট ও সিএসইতে ১০৭ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যে এর সূচক ৮০ পয়েন্টের মতো বেড়ে যায়।

এরপর ১১ টা ৫ থেকে ৩৫ মিনিট পর্যন্ত সূচক কমে। পরে আবার বাড়তে থাকে, যা দুপুর সোয়া ১২টা পর্যন্ত অব্যাহত ছিল।

প্রথম একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২৪৩টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ২২১টির, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল তিনটি প্রতিষ্ঠানের দাম।

একই সঙ্গে ডিএসইর সাধারণ সূচক ৭৮ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৫ হাজার ৪৭৬ পয়েন্টে।

এ সময় লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ তিন প্রতিষ্ঠান ছিল- এমআই সিমেন্ট, বিএসআরএম স্টিলস ও আফতাব অটোমোবাইলস।

সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার লেনদেনের প্রথম এক ঘণ্টায় সিএসইর সাধারণ সূচক ১০৭ পয়েন্ট বেড়ে উঠে আসে ৯ হাজার ৮০৭ পয়েন্টে।

এ সময়ে লেনদেন হওয়া ১৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৯টির দামই বেড়েছে, কমেছে দশটির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের দাম।

প্রথম এক ঘণ্টায় সিএসইতে লেনদেন হয় মোট ১৪ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

(১৩৪৪) ক্যাপিটাল মার্কেটঃ বিনিয়োগের হাতিয়ার

Saturday, May 28, 2011 Unknown
শেয়ারবাজার :::: এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন বলেন, ‘ক্যাপিটাল মার্কেটকে বিকল্প বিনিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে কোম্পানি আইন, এসইসি আইন পরিবর্তন করতে হবে।’

(১৩৪৩) বে্চে থাকুন,এই প্রত্যাশাই করি

Saturday, May 28, 2011 Unknown
শেয়ারবাজার :::: স্কয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা পপগুরু আজম খানের বিষয়ে সিদ্ধান্ত নিতে বসছে মেডিকেল বোর্ড।

শনিবার বিকাল ৩টায় ছয় সদস্যের ওই মেডিকেল বোর্ড বৈঠক করবে বলে স্কয়ার হাসপাতালে আজম খানের চিকিৎসা ব্যবস্থার তদারককারী ক্যান্সার বিশেষজ্ঞ কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন।

এদিকে পপগুরুর অসুস্থতার খবরে হাসপাতালে ভিড় জমিয়েছে তার ভক্তকূল। রয়েছে আত্মীয়-স্বজনরাও।

আজম খানের মেয়ে ইমা খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকালে কিছু সময়ের জন্য সংজ্ঞা ফিরেছিলো তার বাবার।

"সাড়ে ১০টার দিকে কিছু ক্ষণের জন্য জ্ঞান ফিরে পেয়েছিলেন তিনি। কয়েকটি শব্দও উচ্চারণ করেছিলেন তিনি। আমার ছোট বোন তখন পাশে ছিলো। তবে বাবা কী বলেছেন, তা সে বুঝতে পারেনি", বলেন ইমা।

ব্যান্ড দল উচ্চারণ গড়ার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে আত্মপ্রকাশকারী আজম খান ২০১০ সাল থেকে মুখগহ্বরের ক্যান্সারে ভুগছেন। এজন্য দুবার তাকে সিঙ্গাপুরে নিয়েও চিকিৎসা করানো হয়।

তবে গত নভেম্বরে সিঙ্গাপুরে শেষ বারের চিকিৎসা সম্পূর্ণ না করেই আজম খান ফিরে আসেন বলে ডা. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, এখন তা মুখ থেকে ফুসফুস, যকৃৎ ও হাড়েও ছড়িয়ে পড়েছে।

জীবন নিয়ে উদাসীন আজম খান নিজের চিকিৎসা নিয়েও বরাবর উদাসীন ছিলেন বলে ডা. কামরুজ্জামান জানান। "আমি তাকে অনেকবার বলেছি- আপনি হাসপাতালে আসেন। কিন্তু তিনি 'আসবো-আসবো' বলে আর আসেননি", বলেন তিনি।

মুক্তিযোদ্ধা আজম খান গত ২২ মে থেকে স্কয়ার হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে।

১৯৫০ সালের ২৮ ফেব্র"য়ারি ঢাকার আজিমপুরে জন্ম নেওয়া মাহবুবুল হক খান সঙ্গীতাঙ্গনে পরিচিত হয়ে ওঠেন আজম খান নামে।

২১ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এ সঙ্গীত শিল্পী স্বাধীনতা পরবর্তী সময়ে 'উচ্চারণ' ব্যান্ড দল গঠন করেন। বাংলাদেশ টেলিভিশনে তার প্রথম কনসার্ট প্রচারিত হয় ১৯৭২ সালে। ১৯৭৪-৭৫ সালে বাংলাদেশ টেলিভিশনে 'রেললাইনের ওই বস্তিতে' গেয়ে স্থান করে নেন বাংলার মানুষর হৃদয়ে।

বাংলাদেশে পপ সঙ্গীতের জনপ্রিয়তা আজম খানের হাত ধরেই। দেশে এ জগতে কিংবদন্তী মনে করা হয় তাকে। আজম খানের কণ্ঠে 'ওরে সালেকা, ওরো মালেকা', 'আলাল ও দুলাল', 'অনামিকা', 'অভিমানী, 'আসি আসি বলে' গানগুলো এখনো ফেরে মানুষের মুখে মুখে।

(১৩৪২) আরও বেশি গুরুত্ব

Saturday, May 28, 2011 Unknown
শেয়ারবাজার :::: এসইসির চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন বলেন, ‘নৈতিকতার দিক থেকে এসইসিকে গড়ে তুলতে হবে। এক্ষেত্রে ভলাটিলিটি ও মনিটরিং সার্ভিসকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। মার্কেটের আস্থা ফিরিয়ে আনতে হবে।’

পাশাপাশি ডিমান্ড ও সাপ্লাইয়ের ক্ষেত্রে সমম্বয় রাখার কথা উল্লে করে তিনি বলেন, ‘তা না হলে একটি গ্যাপ সৃষ্টি হয়, সেই গ্যাপেই বাজার বিভিন্ন আচরণ করে।’

(১৩৪১) নানামুখী কারণে এই খাত

Saturday, May 28, 2011 Unknown
শেয়ারবাজার :::: পোশাক শিল্পে রপ্তানি প্রবৃদ্ধি চলতি অর্থ বছরে ৪৩ শতাংশ বাড়লেও নানামুখী কারণে এই খাত সংকটের মুখে পড়তে যাচ্ছে।

ক্রেতাদের ক্রয়আদেশ কমে যাওয়া, উৎপাদন খরচ বৃদ্ধি, কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং ব্যাংক ঋণের উচ্চ সুদের হারসহ আরও বেশ কিছু কারণে তৈরি পোশাক শিল্প একটি আশঙ্কাজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তৈরি পোশাক শিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর পক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আশঙ্কার কথা জানানো হয়।

সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রথম ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট ফারুক হাসান।

তৈরি পোশাক শিল্প খাতে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় এখনই সঠিক পদক্ষেপ নিতে হবে বলে মতবিনিময় সভায় উল্লেখ করা হয়। এ জন্য সরকারের নীতিগত সহায়তাও কামনা করা হয়।

(১৩৪০) নিজের টাকায় বিনিয়োগ

Saturday, May 28, 2011 Unknown
শেয়ারবাজার :::: ড. মশিউর রহমান বলেন, ‘সঞ্চয় রয়েছে কিন্তু বিনিয়োগ নেই। তার ফলে সাধারণ মানুষ বিনিয়োগের আশায় পুঁজিবাজারে ঝুঁকে পড়ছেন বেশি। দেশের বিনিয়োগ এখন ঋণ নির্ভর হয়ে পড়েছে। এক্ষেত্রে করপোরেট প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ঋণ নির্ভর।’

তিনি বলেন, ‘ঋণের টাকা দিয়ে বিনিয়োগ করা হলে সেখানে খাম-খেয়ালী থাকে। আর নিজের টাকায় করলে তার গুরুত্ব থাকে।’

(১৩৩৯) চালু হবে বন্ধগুলো

Saturday, May 28, 2011 Unknown
শেয়ারবাজার :::: শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘আদমজী জুট মিলসহ বাংলাদেশে যেসব বন্ধ মিল রয়েছে বর্তমান মহাজোট সরকার খুব শিগগির সেগুলো চালুর উদ্যোগ নিয়েছে। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনার পর বিভিন্ন প্রক্রিয়া বাস্তবায়ন করা হয়েছে।’

শনিবার দুপুরে মাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে আলেম ওলামা মাখায়েখ, মাদ্রাসা শিক্ষক ও ইমামদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘চার দলীয় জামায়ত জোট সরকার ইসলামের নামে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। একাত্তরে জামায়ত পন্থীরা এদেশের নর-নারীদের উপর নির্মম-নির্যাতন চালিয়েছে। এখানো তারা ধর্মের দোহাই দিয়ে শান্তি প্রিয় মানুষকে অশান্ত করার চেষ্টা করছে।’

মাদারীপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলেম, ওলামা মাখায়েখ, মাদ্রাসা শিক্ষক ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুলিশ সুপার মো. নজরুল হোসেন ও সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান।

প্রধান বক্তার বক্তব্যে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘বতর্মান জোট সরকার ইসলামবিরোধী কোনো আইন পাশ করেনি। বিএনপি জোট সরকার ইসলামের নামে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিকভাবে লাভবান হতে চেয়েছে। মানুষ হত্যা করা কোনো ধর্মে নেই অথচ ইসলামের দোহাই দিয়ে জামায়ত নেতারা জঙ্গিবাদ সৃষ্টি করে মানুষ হত্যা করেছে।’

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেন, ‘খালেদা ও এরশাদের সময় ইসলামী আইন বাস্তবায়নে কোনো কাজ হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডশন প্রতিষ্ঠা করেছেন।’

জেলা প্রশাসক শশী কুমার সিংহের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ইমাম-মুয়াজ্জিন সমিতির সভাপতি নূর মোহাম্মদ নেছারী, মাদ্রাসা শিক্ষক প্রতিনিধি তাহিরুল আলম প্রমুখ।

Blog Archive