(১৩৬১) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল)

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: দীর্ঘ ১৯ বছর পর আবারো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবু। সোমবার সকালে ঢাকার রেডিসন হোটেলে বেসরকারী এই ব্যাংকের বার্ষিক সাধারণ সভায় তাকে চেয়ারম্যান ঘোষণা করা হয়।ওই ব্যাংকের পরিচালক আখতারুজ্জামান চৌধুরীর বড় ছেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার পিতা ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন।বার্ষিক
সাধারণ সভার পর নব নির্বাচিত চেয়ারম্যানের সভাপতিত্বে ব্যাংকের বোর্ড সভা শুরুহয়। দুপুরে এই রিপোর্ট লেখা পর্যন্ত বোর্ড সভা চলছিল।

উল্লেখ্য, আখতারু"জ্জামান চৌধুরীর নেতৃত্বে ১৯৮৩ সালে দেশের শীর্ষস্থানীয় এই ব্যাংকটির যাত্রা শুরু হয়। এরপর থেকে ১৯৯১ সাল পর্যন্ত তিনি টানা ব্যাংকটির নির্বাহী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।

(১৩৬০) ডলার আয়ের আরেকটি ক্ষেত্র //like please//

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: জাতিসংঘের সঙ্গে ব্যবসায়ের মাধ্যমে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি ক্ষেত্র উম্মোচিত হতে পারে। উন্নত মানের পণ্য ও ব্যবসায়িক অভিজ্ঞতার কারণে বাংলাদেশের ব্যবসায়ীদের এই ক্ষেত্রে সফলতা অর্জনের সুযোগ রয়েছে।

সোমবার রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ডিসিসিআই) মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান এই অভিমত জানান।

"How to business with the United Nations & Vendor Registration" শীষর্ক কর্মশালাটি ডিসিসিআই আয়োজন করে।

কর্মশালায় বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ‘বাংলাদেশ নানাভাবে জাতিসংঘের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে রয়েছে। শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে কাজ করছেন। এছাড়াও জাতিসংঘের অনেক ক্ষেত্রেই ব্যবসায়ের সুযোগ রয়েছে। এসব ক্ষেত্রে বাংলাদেশের অনেক অভিজ্ঞ ব্যবসায়ী রয়েছে।’

তিনি আরও জানান, বাংলাদেশের পণ্যের মান অনেক দেশের তুলনায় উন্নত হওয়ায় সুনামের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ীরা জাতিসংঘের ক্রয়বাণিজ্যে বিশেষ অবদান রাখতে পারবেন। তা দেশের জন্যে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে।

তিনি আশা করেন, ডিসিসিআইয়ের কর্মশালার মাধ্যমে এই ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহিম বলেন, জাতিসংঘ প্রতিবছর ৩৫০ কোটি মার্কিন ডলার পরিমাণের পণ্য ক্রয় করছে। কিন্তু বাংলাদেশ এখনো এই বিপুল বাণ্যিজের সুযোগ নিতে পারেনি। ইউএনডিপির তালিকায় ৯৬টি দেশের ৭৭৮২টি প্রতিষ্ঠান তালিকাভুক্ত থাকলেও বাংলাদেশের মাত্র দুটি প্রতিষ্ঠান রয়েছে। অথচ প্রতিবেশী দেশগুলোয় অনেক প্রতিষ্ঠান এই ব্যবসা করছে।

নকশা, প্রকৌশল, নিমার্ণ, রাসায়নিক দ্রব্য, খাদ্যপণ্য সরবরাহ, ভ্রমণ ও বিমান পরিবহন ইত্যাদি ক্ষেত্রে ব্যবসায়ের সুযোগ রয়েছে বলে তিনি জানান। বাংলাদেশী ব্যবসায়ীরা এই ক্ষেত্রে পুর্ণ সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষে জাতিসংঘের সঙ্গে নানা মাত্রার ব্যবসা অনেক সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এর মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন আয়ের আরেকটি ক্ষেত্র উম্মোচিত হবে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন বলেন, "এই ব্যবসার খাত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। কারণ এর মাধ্যমে বাংলাদেশে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে।"

জাতিসংঘের ক্রয় বিভাগের অফিসার ইনচার্জ দিমিত্রি দেভগোপলি বলেন, "৯৬টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইউএন পণ্য কিনছে। আমরা আরও বেশী দেশ থেকে পণ্য নিতে চাই। প্রতিযোগিতার বাজারে বাংলাদেশ টিকে থাকতে পারবে বলেই আমার বিশ্বাস। বাংলাদেশের এই সক্ষমতা ও মানসম্পন্ন পণ্য রয়েছে। তবে তাদের কাছে ইউএন বাজার সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই।"

কর্মশালায় আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদসহ ডিসিসিআই সহ-সভাপতি নাসির হোসেন। সংস্থাটির পরিচালকরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।

(১৩৫৯) তিন কোম্পানির লেনদেন হবেনা

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির লেনদেন সোমবার স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- বেক্সিমকো, বেক্সটেক্স ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিশেষ সাধারণ সভার (ইজিএম) রেকর্ড ডেটের কারণে বেক্সিমকো ও বেক্সটেক্সের এবং বার্র্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেটের কারণে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের লেনদেন স্থগিত থাকবে।

এদিকে রেকর্ড ডেটের পর আগামীকাল সোমবার থেকে জনতা ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্সের স্বাভাবিক লেনদেন শুরু হবে।

(১৩৫৮) আজও চলছে,চলবেই,আমরা থেমে থাকিনি

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: পূর্ব ঘোষিত ১৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার তৃতীয় দিনের মতো অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) মূল ফটকের সামনে তাদের এ কর্মসূচি বিকেল তিনটা পর্যন্ত চলবে।

এদিন সকাল থেকেই বিনিয়োগকারী কালো পতাকা নিয়ে ডিএসই’র সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন।

এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক মিজানুর রশিদ চৌধুরী।

তিনি বলেন, ‘ আমাদের বাঁচাতে হবে। আমরা শেয়ার কিনেছি আট হাজার সূচকে। এখন তা নেমে এসেছে ৫ হাজারে। সূচক বাড়াতে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’

এ সময় সূচক সাড়ে ৯ হাজারে উন্নীত করতে সরকারের প্রতি অনুরোধ করে তিনি বলেন,‘ তাহলেই বিনিয়োগকারীদের পুঁজি কিছুটা হলেও ফিরে আসবে।‘

সমাবেশে আরও বক্তব্য রাখেন পরিষদ নেতা কাজী নজরুল ইসলাম, আলমগীর হোসেন, ফয়সাল আহমেদ প্রমুখ।

এদিন বিনিয়োগকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের ভূমিকাও ছিল শান্তিপূর্ণ। ফলে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরিষদের দাবিগুলো হচ্ছে- বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত আর্থিক প্রতিষ্ঠানগুলোর এসএলআর ও সিআরআর’র হার কমানো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগের হার ২০ শতাংশ নির্ধারণ করা (যা বর্তমানে ২ থেকে ২ দশমিক ৫ শতাংশের বেশি নয়), দুর্নীতিবাজদের পুনরায় পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করার মাধ্যমে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, গত অর্থ বছরে আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজার থেকে যে মুনাফা অর্জন করেছে তা পুঁজিবাজারে বিনিয়োগে বাধ্য করা, আর্থিক প্রতিষ্ঠান কোম্পানি পরিচালকদের বোনাস ও রাইটস শেয়ার থেকে প্রাপ্ত শেয়ার বিক্রিতে এক বছর স্থগিতাদেশ ঘোষণা করা, প্লেসমেন্টর টাকা অতিদ্রুত ফেরত দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগের ব্যবস্থা করা, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি, সিএসই থেকে একজন করে প্রতিনিধি ও সাধারণ বিনিয়োগকারীদের ৩ জন প্রতিনিধি নিয়ে ৭ জনের সমম্বয়ে মার্কেট মনিটরিং সেল গঠন করা। অযৌক্তিক হারে প্রিমিয়াম নিয়ে প্রাইমারি শেয়ার বাজারে আসা বন্ধ করা, মার্জিন লোনের হার ১:২ কার্যকর করা, ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংগুলোর শেয়ার লেনদেনে কমিশন ন্যূনতম ০ দশমিক ২৫ শতাংশ ধার্য করা, শেয়ারবাজারের সঠিক সূচক নির্ণয় করা, বাজেটে কালো টাকা সাদা করার জন্য শর্ত সাপেক্ষে শেয়ারবাজারে বিনিয়োগ করার সুযোগ দেওয়া, শক্তিশালী মৌল ভিত্তিসম্পন্ন শেয়ারের ক্ষেত্রে উর্ধ্বমুখি মূল্য ১০ শতাংশ থেকে ২০ শতাংশ করা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠন করা এবং মার্চেন্ট ব্যাংক ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের দাবিগুলো বাস্তবায়ন করা।

(১৩৫৭) পরিকল্পনা নিয়ে বৈঠক করবে //লাইক প্লিজ//

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য পদে সদ্য নিয়োগ পাওয়া আমজাদ হোসেন ও আরিফ খান সোমবার কাজে যোগ দিয়েছেন।

এসইসির পুনর্গঠনের অংশ হিসেবে রোববার এ দু’জনকে নিয়োগ দেয় সরকার।

এর আগে এসইসির চেয়ারম্যান পদে ড. এম খায়রুল হোসেন ও সদস্য পদে হেলাল উদ্দিন নিজামীকে নিয়োগ দেওয়া হয়।

এ নিয়ে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা এসইসিতে মোট ৪ জন সদস্য নিয়োগ পেলেন।

নতুন দুই সদস্যকে নিয়োগ দেওয়ার মাধ্যমে এসইসি পুনর্গঠনের দীর্ঘদিনের দাবি পূরণ হয়। এর ফলে এসইসির কোরাম সঙ্কটও কেটে যায়।

সম্প্রতি পুঁজিবাজারে মহাবিপর্যয়ের পর কোরাম সঙ্কটের কারণে এসইসি কোনও ভূমিকাই পালন করতে পারছিল না।

রোববার এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী বাংলানিউজকে বলেছিলেন, ‘এসইসি এখন পুনর্গঠিত হয়েছে। আশা করছি এসইসির দুই সদস্য কালই (আজ সোমবার) যোগ দিবেন। আমরা এ মুহূর্তে একটি কর্মপরিকল্পনা তৈরি করছি।’

কোরাম পূর্ণ হওয়ায় কাজ আরও সহজ হয়েছে দাবি করে তিনি বলেন,‘তিনটি ধাপে আমরা কাজ করবো। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি।’

চলতি সপ্তাহের মধ্যেই এসইসি নতুন দুই সদস্যের উপস্থিতিতে এ পরিকল্পনা নিয়ে বৈঠক করবে বলে জানান তিনি।

(১৩৫৬) সোনার বাংলা ইন্স্যুরেন্স /like please/

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: বীমা খাতের সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির চলতি অর্থবছরের অনিরীক্ষিত অর্ধবার্ষিক (নভেম্বর ১০-এপ্রিল ১১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কর পরিশোধের পর এ কোম্পানির মুনাফা হয়েছে ১ কোটি ৩৪ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১.৩৪ টাকা।

গত অর্থবছরের একই সময়ে সোনার বাংলা ইন্স্যুরেন্সের লোকসান হয়েছিল ৭৫ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি লোকসান ০.৭৬ টাকা।
 
(১৩৫৫) আপাতত পুস্টিকর,এমন থাকলেই ভাল /প্লিজ like করবেন/

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগের দুই কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবারও দেশের দুই পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম ও সূচক বেড়ে লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে ৩৯ পয়েন্ট ও সিএসইতে ৫২ পয়েন্ট।

সোমবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১১ পয়েন্ট বেড়ে যায়। পরে ১১টা ৫ থেকে সোয়া ১১টা পর্যন্ত সূচক ২৭ পয়েন্ট কমে। পরবর্তীতে বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবার বাড়ে সূচক। পরের ১৫ মিনিট পুনরায় সূচক কমার পর দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ১২টা পর্যন্ত সূচক টানা বাড়ে।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, প্রথম সোয়া এক ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২৩৭টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ১৮৮টির, কমেছে ৩৯টির ও অপরিবর্তিত ছিল দশটি প্রতিষ্ঠানের দাম।

এ সময়ে সাধারণ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে উঠে আসে ৫ হাজার ৫২৯ পয়েন্টে। মোট লেনদেন হয় ১৩৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। দুপুর সোয়া ১২টা পর্যন্ত লেনদেনের ভিত্তিতে(টাকায়) শীর্ষে ছিল- এম আই সিমেন্ট।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টা ২৭ মিনিট পর্যন্ত সিএসইতে লেনেদেন হওয়া ১৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত ছিল ১৯টি প্রতিষ্ঠানের দাম।

এ সময়ে সিএসইর সাধারণ সূচক ৫৩ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৯ হাজার ৯১৯ পয়েন্টে। লেনদেন হয় মোট ১৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

(১৩৫৪) দুই প্রতিষ্ঠানের /like plese/

Monday, May 30, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের (জুলাই ১০- মার্চ ১১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠান দু’টি হলো- মেঘনা পেট্রলিয়াম ও যমুনা অয়েল।

ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেঘনা পেট্রলিয়াম কোম্পানির কর পরিশোধের পর মুনাফ হয়েছে ৪৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৮.৯০ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ৩২ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬.৬০ টাকা।

এদিকে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী যমুনা অয়েল কোম্পানির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৭ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩.৬৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ১২ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকা ও ২.৫১ টাকা।

Blog Archive