(৮০৮) বড় বিনিয়োগকারীরা কেনা শুরু করেছে

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজার বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক অধ্যাপক সালাউদ্দিন আহমেদ খান বলেন, বাজারে আস্থার সংকটটাই বড়। এসইসির পুনর্গঠন প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় মানুষের মধ্যে আবার আস্থার সংকট দেখা দিয়েছে। মানুষের হাতে টাকা রয়েছে। কিন্তু আস্থার অভাবে তারা বিনিয়োগ করছে না। সরকার হয়তো বাংলাদেশ ফান্ডের মাধ্যমে সেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। তবে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া বাজারে স্থিতি আনা কঠিন। তিনি বলেন, হয়তো বড় বিনিয়োগকারীরা কেনা শুরু করেছে।

(৮০৭) শেয়ার কেনার সময় চলছে

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজারসংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বড় বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় হওয়ার কারণে ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। আগের দিন বুধবার বড় বিনিয়োগকারীদের একটি বড় গ্রুপ দফায় দফায় রাজধানীর বিভিন্ন স্থানে বৈঠক করে শেয়ারবাজারে পুনর্বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। বড় বিনিয়োগকারীদের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও বাজারে আসতে শুরু করে। এদিকে বাংলাদেশ ফান্ডের মূল উদ্যোক্তা আইসিবির ব্যবস্থাপক পরিচালক ফায়েকুজ্জামান কালের কণ্ঠকে বলেন, পতনমুখী বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য বাংলাদেশ ফান্ড থেকে বৃহস্পতিবার মোটামুটি ভালো টাকার শেয়ার কেনা হয়েছে। ফলে বাজার ইতিবাচক ধারায় ফিরেছে। তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করার চেষ্টা করা হচ্ছে। আশা করি বাজার স্বাভাবিক হয়ে আসবে। তিনি বলেন, বাজার এখন যে স্তরে পেঁৗছেছে, তাতে শেয়ার কেনার সময় চলছে। আমাদের কাজ বিনিয়োগকারীদের আস্থা তৈরি করে দেওয়া। আমরা সেটা করছি।

(৮০৬) স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বেশি

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোয় কোনো তারল্য সংকট নেই_বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশ বাজারে ইতিবাচক প্রভাব ফেলে। এ ছাড়া আইসিবির উদ্যোগে রাষ্ট্রায়ত্ত আটটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত 'বাংলাদেশ ফান্ড' থেকে স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বেশি শেয়ার কেনা হয়েছে । এর প্রভাবে শেয়ারবাজার ইতিবাচক আচরণ করেছে। এসবের সমন্বিত প্রভাবে গতকাল বাজার ইতিবাচক আচরণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

(৮০৫) অর্থ ছাড় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরকার

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: এ বছর মার্চ মাসে (১৩ মার্চ) বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের ২০১১-১৪ সময়কালের সহায়তা কৌশলের (কান্ট্রি অ্যাসিসট্যান্স স্ট্র্যাটেজি-ক্যাস) ওপর দিনব্যাপী ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হয় এনইসি সম্মেলন কক্ষে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথ কর্মকাণ্ডের ফলাফল পর্যালোচনা করা হয়।
বৈঠকে সহায়তার অর্থ ছাড় নিয়ে অসন্তোষ প্রকাশ করে সরকার। প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান এতে প্রকল্পের দুর্বল বাস্তবায়ন হারের জন্য উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর অর্থ ছাড়ের ঢিলেমিকে দায়ী করেন। অর্থ উপদেষ্টার মতে, ‘অর্থ ছাড়ের সঙ্গে বাস্তবায়নের একটি সম্পর্ক রয়েছে। যথাসময়ে প্রকল্প বাস্তবায়িত না হলে অসমাপ্ত প্রকল্পের সংখ্যা বেড়ে যায়, তৈরি হয় প্রকল্প জট। এতে জনগণ উপকৃত হয় না।’
তবে বিশ্বব্যাংকের পক্ষেও যুক্তি রয়েছে। ওই বৈঠকেই বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়, অর্থ ছাড়ে বিলম্বের কারণ সুশাসনের ঘাটতি। অর্থ ছাড়ে বিশ্বব্যাংকের শ্লথগতির কথা স্বীকার করে ওই দিন বাংলাদেশে বিশ্বব্যাংকের প্রধান অ্যালেন গোল্ডস্টেইন জানিয়েছিলেন, বিশ্বব্যাংক চায় না করদাতাদের অর্থ দুর্নীতির মাধ্যমে লুট হয়ে যাক। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রলম্বিত হলে বা পিছিয়ে পড়লেও সুশাসনের স্বার্থে বিশ্বব্যাংক তা নিয়ে চিন্তিত নয়।
আবার বিশ্বব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার মতে, পুরো অর্থ ছাড়ের জন্য অনেক প্রকল্পে এখনো বাকি আছে পাঁচ বছর। সুতরাং হলফ করে বলা যাবে না যে অর্থ ছাড়ে শুধু শুধু বিলম্ব হয়। এ ছাড়া কিছু প্রকল্প রয়েছে, প্রতিশ্রুতির সময় অর্থ ছাড়ের যে যৌক্তিকতা ছিল, পরবর্তী সময়ে তা ফুরিয়ে গেছে। এখানে চলতি বছরসহ আগামী পাঁচ বছরের বিভিন্ন প্রকল্প ও তার অর্থ ছাড়ের পরিস্থিতির ওপর আলোকপাত করা হলো।

(৮০৪) চার কোটি ৯৪ লাখ ডলারের পরিণতি কী হবে, কেউ জানে না

Saturday, May 14, 2011 Unknown
শেয়ারবাজার :::: সামাজিক বিনিয়োগ কর্মসূচি নামক একটি প্রকল্পে বাংলাদেশকে ১০ কোটি ১২ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিল বিশ্বব্যাংক। প্রকল্পটির মেয়াদ শেষ হতে দেড় মাস বাকি। আগামী ৩০ জুন শেষ হবে এ প্রকল্প। অথচ প্রতিশ্রুত অর্থ থেকে অর্ধেক অর্থাৎ পাঁচ কোটি ১৮ লাখ ডলার মাত্র ছাড় করেছে বিশ্বব্যাংক। বাকি চার কোটি ৯৪ লাখ ডলারের পরিণতি কী হবে, কেউ জানে না।
২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এভিয়ান ফ্লু প্রিপেয়ার্ডনেস নামক একটি প্রকল্পেও বিশ্বব্যাংকের সহায়তা প্রতিশ্রুতি ছিল এক কোটি ২২ লাখ ডলার। এ প্রকল্পে এখন পর্যন্ত ২৮ লাখ ডলার ছাড় করেছে বিশ্বব্যাংক। অর্থাৎ এখনো বাকি ৯৪ লাখ ডলার।
এভাবে চলতি ২০১১ থেকে আগামী ২০১৬ সাল পর্যন্ত পাঁচ বছরের মেয়াদে বাংলাদেশকে মোট ২৭টি প্রকল্পে অর্থ-সহায়তা করবে বিশ্বব্যাংক। প্রকল্পগুলোতে বিশ্বব্যাংক ৩৫৭ কোটি ১৭ লাখ ডলার বা ২৫ হাজার ৭১৬ কোটি ২৪ লাখ টাকা (প্রতি ডলার ৭২ টাকা ধরে) বাংলাদেশকে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে এখন পর্যন্ত এর মধ্যে অর্থ ছাড় করা হয়েছে ১৪৪ কোটি ৩১ লাখ ডলার বা ১০ হাজার ৩৯০ কোটি ৩২ লাখ টাকা। বাকি রয়েছে ২১২ কোটি ৮৬ লাখ ডলার বা ১৫ হাজার ৩২৫ কোটি ৯২ লাখ টাকা। বিশ্বব্যাংকের তথ্য থেকেই এসব পরিসংখ্যান পাওয়া গেছে।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে অবশ্য অর্থ ছাড়ের পূর্বশর্ত হিসেবে বরাবরই দুর্নীতি এবং সুশাসনের অভাবের বিষয়টিকে সামনে আনা হয়। তবে সরকার প্রত্যক্ষভাবে বিশ্বব্যাংকের এমন যুক্তি স্বীকার করতে নারাজ। সরকারের পাল্টা যুক্তি হলো—প্রকল্প চলাকালীন অনেক অভিযোগ আসে। পরবর্তী সময়ে দেখা যায়, অভিযোগগুলো ভুয়া। অভিযোগ আর অভিযোগের তদন্ত করতে করতেই বিশ্বব্যাংক অনেক সময়ক্ষেপণ করে। আর এতে করে প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হয়।

(৭৯৮) ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে

Friday, May 13, 2011 Unknown
শেয়ারবাজার :::: নজরুল হুদা জানান, ব্যাংকার্স বৈঠক ডাকা হয়েছিল মূলত ব্যাংকগুলোর সিএসআর (ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা) কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তাদের ধন্যবাদ দিতে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে লিবিয়া থেকে যেসব প্রবাসী দেশে ফিরে এসেছেন, তাঁদের কীভাবে সিএসআর তহবিল দিয়ে কর্মসংস্থান করা যায়, সে বিষয়ে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে ব্যাংকগুলো একটি সমন্বিত কর্মসূচি নিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকে আসবে বলে জানান ডেপুটি গভর্নর।
নজরুল হুদা বলেন, অন্য কোনো খাতের অস্থিতিশীলতার প্রভাব ব্যাংক খাতে পড়েনি। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা যুক্তরাষ্ট্র-ভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস তাদের বার্ষিক ঋণমান পর্যালোচনায় দেশের ব্যাংক খাতকে নিরাপদ ও স্থিতিশীল বলেছে।

(৭৯৫) বেক্সিমকো ও বেক্সটেক্স--BEXIMCO & BEXTEX

Thursday, May 12, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের আরও দুই কোম্পানি একীভূত হচ্ছে। কোম্পানি দুটি হলো বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও বেক্সটেক্স লিমিটেড।
কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একই গ্রুপের আরও তিন কোম্পানি যথাক্রমে শাইনপুকুর হোল্ডিংস, বেক্সিমকো ফিশারিজ ও বেক্সিমকো অনলাইন একীভূত হয়। আর তালিকাভুক্ত অন্য চার কোম্পানি বেক্সিমকো টেক্সটাইল, পদ্মা টেক্সটাইল, বেক্সিমকো ডেনিমস ও বেক্সিমকো নিটিং একীভূত হয়ে রূপান্তরিত হয় বেক্সটেক্স লিমিটেডে।
ডিএসইর খবরে জানা গেছে, আইনগত ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার ওপর সিদ্ধান্তের কার্যকারিতা নির্ভর করছে। তবে অনুমোদন পাওয়া গেলে চলতি বছরের ১ জানুয়ারি কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও বেক্সটেক্স লিমিটেডের একীভূত হওয়ার বিষয়টি কার্যকর হবে। একীভূত হলে বেক্সটেক্সের শেয়ারধারীরা নিজ কোম্পানির পাঁচটি শেয়ারের পরিবর্তে বেক্সিমকো লিমিটেডের একটি শেয়ার পাবেন। একইভাবে বেক্সিমকো লিমিটেডের শেয়ারধারীরা একটি শেয়ারের বিপরীতে পাবেন বেক্সটেক্সের পাঁচটি শেয়ার। শেয়ারের মূল্যায়নকারী প্রতিষ্ঠান (ভ্যালুয়ার) মেসার্স আতা খান অ্যান্ড কোম্পানি মূল্যায়নের ভিত্তিতে শেয়ারের এ অনুপাত নির্ধারণ করা হয়েছে বলে ডিএসইর খবর থেকে জানা গেছে।

(৭৯২) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ তারিখ জেনেভা যাওয়ার আগেই

Thursday, May 12, 2011 Unknown
শেয়ারবাজার :::: অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে দুপুরে বলেছিলেন, আজ (বৃহস্পতিবার) বিকেলেই এসইসি’র নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু সন্ধ্যায় বললেন, ‘শিগগিরই নাম ঘোষণা হবে।’

এক পর্যায়ে বললেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ তারিখ জেনেভা যাওয়ার আগেই তাদের নাম প্রকাশ করা হবে।’

সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘শিগগিরই এসইসি চেয়ারম্যানসহ অপর ২জন সদস্যের নাম ঘোষণা করা হবে।’

তবে এদের নিয়োগের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সঙ্গে চুক্তি করা হবে।’

এ সময় ‘কবে নাগাদ তাদের নিয়োগ দেওয়া হবে’ জানতে চাইলে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আগে কথা দিয়েও কথা রাখতে পারিনি। তাই এবার সুনির্দিষ্ট করে কোনও তারিখ বলতে চাই না।’

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ তারিখ জেনেভা সফরে যাওয়ার আগেই তাদের নাম প্রকাশ করা হবে বলে তিনি জানান।

এ সময় এসইসি’র বর্তমান চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার কবে পদত্যাগ করবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সময় হলেই তিনি পদত্যাগ করবেন। তবে আমাদের প্রয়োজন আছে বলেই তাকে এখনও যেতে দিচ্ছি না।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুঁজিবাজার নিয়ে কোনও ধরনের প্যানিক (ভীতি) ছড়ানো হবে অর্থহীন।’

(৭৮১) শেষ ভালোত সব ভাল

Thursday, May 12, 2011 Unknown
শেয়ারবাজার :::: ধারাবাহিক দরপতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার পুঁজিবাজারে বেশিরভাগ কোম্পানির দাম, সূচক ও লেনদেন বেড়েছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বেড়েছে ১২৯ পয়েন্ট ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৩৩ পয়েন্ট।

একইসঙ্গে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিএসইতে ২২৮টির দর বেড়েছে ও সিএসইতে বেড়েছে ১৭১টির।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ডিএসইর লেনদেন শুরু হয় সূচকের নিম্নগতি দিয়ে। এরপর গত কয়েক দিনের মতো সূচক ওঠানামা করে।

বেলা সাড়ে ১১টা থেকে সূচক বাড়তে শুরু করে তা পৌনে ১টা পর্যন্ত ধরে রাখে। এরপরের পনের মিনিট আবার সূচক কমে যায়। তবে পরবর্তীতে দুপুর ১টা থেকে দিনের লেনদেন বন্ধ হওয়ার আগ পর্যন্ত সূচক বেড়েছে।

দিনশেষে ডিএসইর সাধারণ সূচক ১২৯ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫৬১২ দশমিক ৫১ পয়েন্টে উঠে আসে।

লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২২৮টির, কমেছে ১৭টির ও অপরিবর্তিত ছিল চারটি প্রতিষ্ঠানের দাম।

ডিএসইতে লেনদেন হয় মোট ৪৪৯ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের দিনের চেয়ে যা ১৪২ কোটি ৮৭ লাখ ৫ হাজার টাকা বেশি।

লেনদেনের ভিত্তিতে দশ প্রতিষ্ঠানের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড। এদিন এ কোম্পানির শেয়ারের দাম ৭২ দশমিক ২০ টাকা কমে সর্বশেষ ১৫৮ দশমিক ৫০ টাকায় লেনদেন হয়।

অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বেক্সটেক্স, বিএসআরএম স্টিল, তিতাস গ্যাস, আফতাব অটোমোবাইলস, ইউনাইটেড এয়ারওয়েজ, আরএন স্পিনিং, আরএকে সিরামিক, পিএলএফএসএল ও ম্যাকসন্স স্পিনিং।

দাম বাড়ার শীর্ষ দশ প্রতিষ্ঠান ছিল- বিডি ফিন্যান্স, এশিয়া ইন্স্যুরেন্স, বিডিকম, ফাইন ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, বিডি ওয়েল্ডিং, গোল্ডেন সন, দেশবন্ধু পলিমার, ইনটেক অনলাইন ও সিটি জেনারেল ইন্স্যুরেন্স।

সবচেয়ে বেশি দাম কমা দশ প্রতিষ্ঠান হলো- বেক্সিমকো, রেনেটা, বেক্সটেক্স, বেক্সিমকো ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স, বিডি থাই, শাইনপুকুর সিরামিকস, মডার্ন ডায়িং, বেক্সিমকো সিনথেটিক্স ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স।

অন্যদিকে সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সিএসইর সাধারণ সূচক ২৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১০ হাজার ৯২ পয়েন্টে।

সার্বিক সূচক ৩৬১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬৭৪ পয়েন্টে পৌঁছেছে।

লেনদেন হওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৭১টির দাম বেড়েছে, ১৩টির কমেছে এবং পাঁচটি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।

সিএসইতে লেনদেন হয় মোট ৭২ কোটি ৫৭ লাখ ৭৭ হাজার ৯১৪ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

(৭৬৭) চিঠি

Thursday, May 12, 2011 Unknown
শেয়ারবাজার :::: চিঠিতে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, ডিএসইর সভাপতি শাকিল রিজভী ও তাঁর স্ত্রী রেহানা রিজভী এবং ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান ও তাঁর স্ত্রী গুলজার বেগমের ব্যাংক হিসাবে লেনদেনের যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।
এ ছাড়া আইসিবির মহাব্যবস্থাপক ইফতেখারুজ্জামান ও তাঁর স্ত্রী শায়লা জামান, ডিজিএম আবদুর রউফ ও তাঁর স্ত্রী সাঈদা পারভীনের ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে।

Blog Archive