(৪৩৫) প্রাইম ব্যাংক

Wednesday, April 20, 2011 Unknown
business opportunity
চলতি ২০১১ সালে ৮৫০ কোটি টাকা পরিচালন মুনাফার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রাইম ব্যাংক। ব্যাংকটি ২০১০ সালে ৩০০ কোটি টাকা নিট মুনাফা করতে সক্ষম হয়েছিল। গতকাল প্রাইম ব্যাংকের ১৬ বছর পূর্তি উপলক্ষে পূর্বানী হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক এ কথা জানান।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম, ইজবাহুল বারী চৌধুরী, মো. গোলাম রব্বানী প্রমুখ উপস্থিত ছিলেন।
এহসানুল হক বলেন, প্রাইম ব্যাংক রেমিট্যান্স বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতি মজবুত করতে এমএমই খাতে ঋণপ্রবাহ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে প্রাইম ব্যাংক এসএমএস ও ইন্টারনেট ব্যাংকিং ধারাকে আরো বিস্তৃত করবে। প্রাইম ব্যাংকের এটিএম বুথের সংখ্যা ৪০ থেকে বাড়িয়ে ১০০টিতে উন্নীত করা হবে। সেই সঙ্গে ব্যাংকটি দেশে আরো ২৩টি শাখা খোলার পরিকল্পনা নিয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আরো জানান, ২০১০ সালের নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী প্রাইম ব্যাংকের আমানত গত বছরের চেয়ে ১৬ শতাংশ বেড়ে ১২ হাজার ৪৫২ কোটি টাকা, ঋণ ২৫ শতাংশ বেড়ে ১১ হাজার ১১৭ কোটি টাকা, বৈদেশিক বিনিময় ব্যবসা ৪২ শতাংশ বেড়ে ২৮ হাজার ৩০৮ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকটির মূলধন পর্যাপ্ততার হার বেড়েছে ১১.৬৯ শতাংশ। ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১.২৩ শতাংশ এবং রিটার্ন অন এসেট (আরওএ) হার ২.১৬ শতাংশ। 

GP 
The shareholders of Grameenphone approved the final cash dividend at 85 percent of the paid-up capital for the year ended on December 31, 2010, as recommended by the Board of Directors.

The approval was given from the 14th Annual General Meeting (AGM) of Grameenphone Ltd that concluded successfully at the Bangabandhu International Convention Center (BICC) on Tuesday amidst huge participation from the shareholders.

Grameenphone Board Chairman Sigve Brekke and CEO Tore Johnsen along with other Board members, and senior officials of the company, were present on the occasion. Hossain Sadat, company secretary conducted the AGM.

GP Chairman thanked the shareholders for their trust on the company, while the CEO highlighted the operational performance of the company in their respective speeches.

The other activities of the AGM were adoption of the directors’ report and the audited financial report for 2009, election/re-election of the directors and appointment of auditors.

There was a special business agenda on the amendment of the articles of the company, which was also approved by the shareholders.

It was the second AGM of the company after enlistment with the bourses in 2009

(৪৩৪) ঘুষ দেওয়ার নতুন সংস্করণ

Wednesday, April 20, 2011 Unknown

BUSINESS OPPORTUNITY
৭ এপ্রিল সরকারের কাছে জমা দেওয়া তদন্ত কমিটিতে সরকারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শেয়ার লেনদেনের বিষয়ে বলা হয়েছে, সরকারি এবং নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের মধ্যে শেয়ার লেনদেনের প্রবণতা সাম্প্রতিক সময়ে বেড়েছে। অফিসের কাজকর্ম ফেলে কম্পিউটারে বসে শেয়ার ট্রেডিংয়ে ব্যস্ত থাকার দৃশ্য প্রতিটি অফিসেই দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক এবং এসইসিতে এমন ঘটনা অহরহ দেখা যাচ্ছে, ব্যাংকগুলোতেও এই প্রবণতা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মিউচুয়াল ফান্ড, আইপিওসহ বিভিন্ন ক্ষেত্রে বাজারমূল্যের চেয়ে অনেক কমমূল্যে প্লেসমেন্টে শেয়ার প্রদান ঘুষ দেওয়ার নতুন সংস্করণ হিসেবে আবির্ভূত হয়েছে। প্রভাবশালী কর্মকর্তারা ‘বেনামি’তে প্লেসমেন্ট নিয়ে থাকেন। সরকারি তথা প্রভাবশালী মহল সুবিধা নেওয়ার ফলে নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রণযোগ্য মহলের দ্বারা প্রভাবিত হয়েছে এবং অকার্যকর হয়ে পড়েছে।
তদন্ত প্রতিবেদনের সুপারিশে বলা হয় এসইসি, ঢাকা ও চট্টগ্রাম এক্সচেঞ্জ, সিডিবিএল, বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংকসহ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার লেনদেন সম্পূর্ণ বন্ধ করতে হবে। চাকরিবিধিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত করে তা বাস্তবায়ন করতে হবে। কর্মকর্তারা নিজ নামে, স্ত্রী, সন্তান, ভাই, বোন, পিতা, মাতা অথবা বেনামিতে শেয়ার লেনদেন করতে পারবেন না। প্রমাণ হলে গুরুদণ্ডের বিধান থাকতে হবে। মার্চেন্ট ব্যাংকার, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকার ডিলার কোম্পানির কর্মকর্তারা নিষেধাজ্ঞা মেনে চলবেন। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মকর্তারা শেয়ারে বিনিয়োগ করতে পারবেন কিন্তু প্লেসমেন্ট নিতে পারবেন না।
তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের মধ্যে এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবীর ভূইয়া ও তাঁর স্ত্রী রোকসানা আখতার, আইসিবির সাবেক উপমহাব্যবস্থাপক, বর্তমানে হাউস বিল্ডিং ফাইনান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমেদ, তাঁর স্ত্রী ফারজানা আকতার এবং স্ত্রীর ভাই মনসুর বিল্লাহের নামে শেয়ার ব্যবসার প্রমাণ মিলেছে।

GP 
The shareholders of Grameenphone approved the final cash dividend at 85 percent of the paid-up capital for the year ended on December 31, 2010, as recommended by the Board of Directors.

The approval was given from the 14th Annual General Meeting (AGM) of Grameenphone Ltd that concluded successfully at the Bangabandhu International Convention Center (BICC) on Tuesday amidst huge participation from the shareholders.

Grameenphone Board Chairman Sigve Brekke and CEO Tore Johnsen along with other Board members, and senior officials of the company, were present on the occasion. Hossain Sadat, company secretary conducted the AGM.

GP Chairman thanked the shareholders for their trust on the company, while the CEO highlighted the operational performance of the company in their respective speeches.

The other activities of the AGM were adoption of the directors’ report and the audited financial report for 2009, election/re-election of the directors and appointment of auditors.

There was a special business agenda on the amendment of the articles of the company, which was also approved by the shareholders.

It was the second AGM of the company after enlistment with the bourses in 2009

(৪৩৩) ‘ফাটকা কারবার এবং বিনিয়োগ’

Wednesday, April 20, 2011 Unknown
BUSINESS OPPORTUNITY
সরকারি কর্মচারী আচরণ বিধিমালা, ১৯৭৯ এর ১৫ নং বিধিতে ‘ফাটকা কারবার এবং বিনিয়োগের’ কথা উল্লেখ করে বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী ফাটকা কারবারে বিনিয়োগ করতে পারবেন না। যে সিকিউরিটিজের মূল্য প্রতিনিয়ত অস্বাভাবিকভাবে ওঠানামা করে, তা ক্রয়-বিক্রয় ফাটকা কারবারে বিনিয়োগ হিসেবে গণ্য হবে।’
একই বিধির ২ উপধারায় বলা হয়েছে ‘যে বিনিয়োগের ফলে সরকারি-কর্মচারী সরকারি কার্যসম্পাদনে প্রভাবান্বিত হতে পারেন অথবা সরকারি কর্তব্য সম্পাদনে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সরকারি কর্মচারী নিজে সে ধরনের কোনো বিনিয়োগ করতে অথবা তাঁর পরিবারের কোনো সদস্যকে ওই রূপ বিনিয়োগ করার অনুমতি প্রদান করতে পারবেন না।’
আবার বিধির ৩ উপধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী এমন কোনো কিছুতে বিনিয়োগ করতে পারবেন না, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যার মূল্যের পরিবর্তন সম্পর্কিত তথ্য একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি জ্ঞাত, কিন্তু সাধারণ জনগণ তার অনুরূপ জ্ঞাত নয়।’
অন্যদিকে বিধির ১৭ ধারায় বলা হয়েছে, ‘কোনো সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমোদন ব্যতিরেকে সরকারি কার্য ব্যতীত অন্য কোনো ব্যবসায়ে জড়িত হতে অথবা অন্য কোনো চাকরি বা কার্য গ্রহণ করতে পারবেন না।’
সূত্র জানায়, এসব বিধি লঙ্ঘনের অভিযোগে কারও বিরুদ্ধে সরকারি কর্মচারী (আপিল ও শৃঙ্খলা) বিধিমালা ১৯৮৫-এর অধীনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে।
সংস্থাপন মন্ত্রণালয় সূত্রমতে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি বড় অংশ শেয়ার ব্যবসায় জড়িত হয়েছেন। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী থেকে শুরু করে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অনেকেই এই ব্যবসার সঙ্গে জড়িত।
শেয়ারবাজারে বিনিয়োগ করার জন্য বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট নিজের নামে না খোলার জন্য এই ব্যবসায় জড়িত ব্যক্তিদের সঠিক পরিসংখ্যান নেই। তবে সংস্থাপন মন্ত্রণালয় তাদের নিজস্ব উদ্যোগে এ-সংক্রান্ত তথ্য বের করার চেষ্টা করছে বলে জানা গেছে।
সচিবালয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের একান্ত সচিব থেকে শুরু করে পিয়ন পর্যন্ত প্রায় সব অফিস কক্ষেই শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত থাকার চিত্র পাওয়া যায়। কর্মস্থলের কম্পিউটারে প্রকাশ্যে শেয়ারের দাম ওঠানামার হিসাব মিলিয়ে নিতে হরহামেশাই দেখা যায়। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অনেক কর্মকর্তা-কর্মচারী শেয়ার ব্যবসায় জড়িত হওয়ায় কাজে মনোযোগ দিতে পারেন না। ঠিক সময় ফাইল ছাড়েন না। এ রকম অনেক প্রমাণ রয়েছে। তিনি আরও বলেন, সম্প্রতি শেয়ার ব্যবসায় ধস নামার কারণে অনেকেই পুঁজি হারিয়ে একদিকে যেমন বিমর্ষ হয়ে পড়েছেন, অন্যদিকে তাঁদের কেউ কেউ ঘুষের দিকেও ঝুঁকছেন।

GP 
The shareholders of Grameenphone approved the final cash dividend at 85 percent of the paid-up capital for the year ended on December 31, 2010, as recommended by the Board of Directors.

The approval was given from the 14th Annual General Meeting (AGM) of Grameenphone Ltd that concluded successfully at the Bangabandhu International Convention Center (BICC) on Tuesday amidst huge participation from the shareholders.

Grameenphone Board Chairman Sigve Brekke and CEO Tore Johnsen along with other Board members, and senior officials of the company, were present on the occasion. Hossain Sadat, company secretary conducted the AGM.

GP Chairman thanked the shareholders for their trust on the company, while the CEO highlighted the operational performance of the company in their respective speeches.

The other activities of the AGM were adoption of the directors’ report and the audited financial report for 2009, election/re-election of the directors and appointment of auditors.

There was a special business agenda on the amendment of the articles of the company, which was also approved by the shareholders.

It was the second AGM of the company after enlistment with the bourses in 2009

(৪৩২) শাস্তি : চাকরি থেকে বরখাস্ত

Wednesday, April 20, 2011 Unknown
পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদনে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীর শেয়ার ব্যবসায় জড়িত থাকার প্রমাণ রয়েছে, তাঁদের বিরুদ্ধে চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগ এনে আইনগত ব্যবস্থা নেবে সরকার।
তদন্ত কমিটির প্রতিবেদনে নাম না এলেও সরকারি যেসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শেয়ার ব্যবসায় জড়িত থাকার প্রমাণ ও অভিযোগ সংস্থাপন মন্ত্রণালয়ের কাছে রয়েছে বা আসছে, তাঁদের বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিধিতে শেয়ার ব্যবসায় জড়িত চাকরিজীবীদের লঘুদণ্ড হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্ত করার কথা রয়েছে।
সম্প্রতি সংস্থাপন মন্ত্রণালয়ের এক জরুরি বৈঠক থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া কোনো কর্মকর্তা বা কর্মচারী শেয়ার ব্যবসায় কোনোভাবেই যাতে জড়িত না হতে পারেন, সে জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যেকোনো ফাটকা কারবার এবং বিনিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সরকারি চাকরিজীবীরা আচরণবিধি লঙ্ঘন করে শেয়ার ব্যবসায় অংশ নিয়েছেন। চাকরি বিধিমালায় স্পষ্ট এ বিষয়ে বলা রয়েছে। তার পরও তাঁরা তা মানেননি। বিধি না মেনে যাঁরা এ ফাটকা কারবার করেছেন, তাঁদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে চাকরিও চলে যেতে পারে বলে জানান সংস্থাপনসচিব। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মন্ত্রিপরিষদসচিব আকবর আলি খান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার ব্যবসায় নিরুৎসাহিত করা উচিত। এ ক্ষেত্রে যেসব নিয়মকানুন ও বিধিব্যবস্থা রয়েছে, তা আরও কঠোর ও স্পষ্ট করা প্রয়োজন। কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী যদি বেনামে শেয়ার ব্যবসায় জড়িত হন, তবে তাঁর বিরুদ্ধে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া উচিত। বিধি আছে, শাস্তিও আছে। কিন্তু প্রয়োগ না করলে শেয়ার ব্যবসায় সরকারি চাকরিজীবীদের অংশগ্রহণ আরও বাড়বে বলেও মনে করেন তিনি।

GP 
The shareholders of Grameenphone approved the final cash dividend at 85 percent of the paid-up capital for the year ended on December 31, 2010, as recommended by the Board of Directors.

The approval was given from the 14th Annual General Meeting (AGM) of Grameenphone Ltd that concluded successfully at the Bangabandhu International Convention Center (BICC) on Tuesday amidst huge participation from the shareholders.

Grameenphone Board Chairman Sigve Brekke and CEO Tore Johnsen along with other Board members, and senior officials of the company, were present on the occasion. Hossain Sadat, company secretary conducted the AGM.

GP Chairman thanked the shareholders for their trust on the company, while the CEO highlighted the operational performance of the company in their respective speeches.

The other activities of the AGM were adoption of the directors’ report and the audited financial report for 2009, election/re-election of the directors and appointment of auditors.

There was a special business agenda on the amendment of the articles of the company, which was also approved by the shareholders.

It was the second AGM of the company after enlistment with the bourses in 2009

(৪৩১) বুধবার আসুক তো তারপর দেখা যাবে

Wednesday, April 20, 2011 Unknown
আজ বিকালে শেয়ারবাজার কেলেংকারির তদন্ত রিপোর্ট প্রকাশ করছে সরকার। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলন করে এই রিপোর্ট সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতে পারেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বুধবার তদন্ত রিপোর্ট প্রকাশের ইঙ্গিত দিয়ে বলেন, ‘বুধবার আসুক তো তারপর দেখা যাবে।’ এসইসি’র পুনর্গঠন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত কমিটির সুপারিশের আলোকে সরকার কিছু কিছু কাজ শুরু করেছে। তবে প্রথম ধাপেই এসইসিকে পুনর্গঠন করা হচ্ছে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে সরকার। মঙ্গলবার বিকেলে এসইসি’র জনবল কাঠামো চেয়ে অর্থ মন্ত্রণালয় চিঠি দিয়েছে এসইসিকে। ১৯৯৩ সালে এসইসি গঠনের পর দীর্ঘ ১৮ বছর পর এই প্রথমবারের মতো পুরো এসইসিকে ঢেলে সাজানো হচ্ছে। এছাড়া বুধবার এ বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।
শেয়ারবাজারে ভয়াবহ বিপর্যয়ের পর তদন্ত কমিটি’র সুপারিশের পরিপ্রক্ষিতে প্রথম ধাপেই এসইসিতে সংস্কারে উদ্যোগ নেওয়া হয়।
_______________________________________________

Grameenphone shareholders yesterday approved an amendment to the company's articles of association, allowing it to issue bonds or take bank loans of up to Tk 1,100 crore. The amendment is subject to approval from the regulator.
The approval to the amendment came at the 14th annual general meeting of the mobile operator at Bangabandhu International Conference Centre in Dhaka.
Sigve Brekke, chairman of Grameenphone, and Tore Johnsen, chief executive officer, were present with other board members, senior officials and shareholders of the company. Hossain Sadat, company secretary, conducted the meeting with a question-answer session.
The shareholders approved final cash dividends at 85 percent of paid-up capital for the year to December 31, 2010, as recommended by the board of directors.
Some of the shareholders said the network system and internet services of GP are getting poor or bad, but they appreciated the company's corporate social responsibility interventions.
Johnsen said the management team of the company always tries to perform better. "This is the biggest company in the country. The network problems are occurring for the swapping or upgrading of the system. But the service quality, both voice and data, will be better than what it had been in the past."
While replying to the shareholders' queries, Brekke said: "GP's revenue will increase in the following days. The company has seen a gradual increase in revenue but due to higher subscriber acquisition cost, the EBITDA margin was lower compared to 2009, which was mainly driven by high SIM tax."

(৪৩০) জরুরি কমিশন সভা

Wednesday, April 20, 2011 Unknown
অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর বিকেলে এসইসি’র জরুরি কমিশন সভা করে।

এ বিষয়ে এসইস’র সদস্য ইয়াছিন আলী জানান, কমিশনকে ঢেলে সাজানোর জন্য একটি সভা হয়। বর্তমানে কে কি কাজ করবে তার বিষয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ, এসইসি’র চেয়ারম্যানসহ ৫সদস্য থাকার কথা থাকলেও বর্তমানে চেয়ারম্যানসহ দুই জন রয়েছেন। বাকি দুটি পদ এখনো শূন্য রয়েছে। একই সঙ্গে নির্বাহী পরিচালক পদে ৯ জন থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে ৭ জন।

এদিকে তদন্ত রিপোর্ট প্রকাশ সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনে যে অভিযোগ আনা হয়েছে তা সংক্ষিপ্তাকারে তুলে ধরা হবে। এজন্য তদন্ত প্রতিবেদনের সার সংক্ষেপ এরই মধ্যে তৈরি করা হয়েছে।

এ সারসংক্ষেপে অভিযুক্তদের নামসহ প্রতিবেদন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘তবে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিষয়ে কিছু বলা হবে না। অভিযোগ প্রমাণের জন্য আরও গভীর তদন্তের কথা বলা হবে।’

____________________________________________________________________________
____________________________________________________________________________
Grameenphone shareholders yesterday approved an amendment to the company's articles of association, allowing it to issue bonds or take bank loans of up to Tk 1,100 crore. The amendment is subject to approval from the regulator.
The approval to the amendment came at the 14th annual general meeting of the mobile operator at Bangabandhu International Conference Centre in Dhaka.
Sigve Brekke, chairman of Grameenphone, and Tore Johnsen, chief executive officer, were present with other board members, senior officials and shareholders of the company. Hossain Sadat, company secretary, conducted the meeting with a question-answer session.
The shareholders approved final cash dividends at 85 percent of paid-up capital for the year to December 31, 2010, as recommended by the board of directors.
Some of the shareholders said the network system and internet services of GP are getting poor or bad, but they appreciated the company's corporate social responsibility interventions.
Johnsen said the management team of the company always tries to perform better. "This is the biggest company in the country. The network problems are occurring for the swapping or upgrading of the system. But the service quality, both voice and data, will be better than what it had been in the past."
While replying to the shareholders' queries, Brekke said: "GP's revenue will increase in the following days. The company has seen a gradual increase in revenue but due to higher subscriber acquisition cost, the EBITDA margin was lower compared to 2009, which was mainly driven by high SIM tax."

(৪২৯) গতিশীল করার উদ্যোগ

Wednesday, April 20, 2011 Unknown
তদন্ত কমিটি’র সুপারিশের পরিপ্রক্ষিতে প্রথম ধাপেই এসইসিতে সংস্কারে উদ্যোগ নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এসইসি’র সংস্কারের ক্ষেত্রে চেয়ারম্যানসহ তিনটি সদস্য পদে পরির্বতন আসছে। সেই সঙ্গে ৯জন নির্বাহী পরিচালকদের মধ্যেও পরির্বতন হবে। তবে বর্তমানে ৭জন নির্বাহী পরিচালক রয়েছেন। দু’টি পদ শূন্য রয়েছে। একই অবস্থায় রয়েছে সদস্যে’র ক্ষেত্রে। চেয়ারম্যানসহ ৫ সদস্য থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছে ৪জন। একটি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এছাড়া, এসইসি’র আইন ও বিধি মালা সংশোধন, কোম্পানি আইন সংশোধন এবং মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের গঠনতন্ত্র সংশোধন করা হবে। সেই সঙ্গে পুঁজিবাজারে নতুন কোম্পানির নিবন্ধনের ক্ষেত্রেও আইনের সংশোধন করা হচ্ছে। পাশাপাশি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের জবাবদিহিতা, শক্তিশালীকরণ ও দুই স্টক এক্সচেঞ্জকে নেটওর্য়াকিং-এ নিয়ে আসা হবে।
এদিকে এসইসি’র চেয়ারম্যান কে হবে তা নিয়ে শেয়ার বাজারেসহ বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে।
এছাড়া এরইমধ্যে চেয়ারম্যান তালিকায় কয়েক জনের নাম অর্থমন্ত্রণালয়ে প্রস্তাবও করা হয়েছে। পাশাপাশি সদস্য তালিকার নামও রয়েছে এ তালিকায়।
চেয়ারম্যান পদে আইসিএবির সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দীন, সিটি ব্যাংক এন্এ’র সাবেক কান্ট্রি ম্যানেজার মামুন রশীদ ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের নাম বেশি শোনা যাচ্ছে। তবে সবকিছু নির্ভর করছে প্রধানমন্ত্রীর সম্মতির ওপর।
সুত্র জানায়, সরকারের পক্ষে থেকে এসইসিকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার আইন কাজে লাগানোর কথা চিন্তা-ভাবনাও করা হচ্ছে। সরকারের পক্ষে একজন আইনজীবী এ বিষয়ে কাজ করছেন।
_________________________________________________________

Blog Archive