(২৭৬) দেড় হাজার কোটি টাকার জোগান নিশ্চিত

Wednesday, March 23, 2011 Unknown
BUSINESS OPPORTUNITY
পুঁজিবাজারের জন্য গঠিত 'বাংলাদেশ ফান্ড'-এর জন্য দেড় হাজার কোটি টাকার জোগান নিশ্চিত করেছে উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো। এ ফান্ডের কার্যক্রম সহসা শুরু হবে বলে জানিয়েছেন এর মূল উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্ণধার।
প্রাথমিকভাবে এ সহায়তা তহবিলটির আকার পাঁচ হাজার কোটি টাকা ধরা হলেও এটির সীমা উন্মুক্ত (ওপেন এন্ড) রাখা হবে বলে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা আইসিবি আগেই ঘোষণা করেছিল। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ইতিমধ্যে আইসিবির ৫০০ কোটি, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক ২০০ কোটি টাকা করে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ১০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এ ছাড়া এ তহবিলে অগ্রণী ব্যাংক তার অংশ ২০০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার অনুমতি চেয়েছে পরিচালনা পর্ষদের কাছে। জীবন বীমা করপোরেশন আরো ১০০ কোটি টাকা দেবে। রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদেও ১০০ কোটি টাকা জোগান দেওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজ বুধবার তাদের পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার কথা। আইসিবি প্রধান বলেন, 'ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে কথা হয়েছে। স্পন্সরের অংশ চূড়ান্ত করেই এসইসিতে অনুমোদনের আবেদন করব। শিগগিরই ফান্ডটি বাজারে নিয়ে আসা যাবে। এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। ফায়েকুজ্জামান বলেন, 'বাংলাদেশ ফান্ড নিয়ে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা এ ফান্ড নিয়ে ইতিবাচক মত পোষণ করেছে। পুঁজিবাজার আইনে মিউচ্যুয়াল ফান্ডের সব নিয়ম মেনেই ফান্ডটি আসছে।'পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেয়। কয়েক দফা আলোচনার পর গত ৯ মার্চ 'বাংলাদেশ ফান্ড' নামে পাঁচ হাজার কোটি টাকার তহবিল চূড়ান্ত করা হয়। উন্মুক্ত সীমার এ মিউচ্যুয়াল ফান্ডের ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং বাকি ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। তবে অবস্থার বিবেচনায় শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়ানো হতে পারে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে তহবিলের আকার বাড়ানো যাবে। এজন্য বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে এই তহবিলে যুক্ত করা হবে।

(২৭৫) এসইসির কমিশন সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ

Tuesday, March 22, 2011 Unknown
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার এসইসির কমিশন সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এসইসি সূত্রে জানা যায়, কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়।
বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নিয়ে প্রশ্ন ওঠায় গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে এসইসি এ পদ্ধতিটি স্থগিত করেছিল। গত ২৩ জানুয়ারি মবিল যমুনা ও এমআই সিমেন্টের আইপিও প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে প্রতিষ্ঠান দুটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর মাধ্যমে চাঁদা সংগ্রহ করে। এ জন্য আইনি জটিলতা এড়াতে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠান দুটিকে আইপিও লটারি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
শর্ত হচ্ছে তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে বরাদ্দ মূল্যের চাইতে দর কমে গেলে কোম্পানি শেয়ার বাইব্যাক করবে। এ শর্ত মেনে প্রতিষ্ঠান দুটি আইপিও লটারি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেয়। কিন্তু বাইব্যাক বিষয়ে কোনো আইন না থাকায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এসইসির পক্ষ থেকে শর্ত দেওয়া হয়।
শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি এসইসির শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিলে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আজ নির্দেশ দেয় কমিশন।

(২৭৪) যমুনা অয়েল

Tuesday, March 22, 2011 Unknown
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মুনাফা ৫৬,৪০,৭০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ১২.৫৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৬.৭৬ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪০.৩৫ টাকা।

(২৭৩) মূলধন বৃদ্ধির লক্ষ্যে

Tuesday, March 22, 2011 Unknown
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মূলধন বৃদ্ধির লক্ষ্যে কমিশন সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম পড়বে ১৫ টাকা। প্রতিটি শেয়ারে পাঁচ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৮ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির এক কোটি ৮১ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। আজ মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূলধন বৃদ্ধির লক্ষে ঘোষিত ১:১ রাইট শেয়ারও অনুমোদন করা হয় । প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৪ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ৫০ টাকা প্রিমিয়ামসহ ১০০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির ১৬ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৬ কোটি ৫০ লাখ টাকা।

(২৭২) চোখে পড়ার মতো

Tuesday, March 22, 2011 Unknown
দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) আজ মঙ্গলবার সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। তবে ডিএসইতে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৬৭ পয়েন্ট পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়ে। বেলা সোয়া ১১টার দিকে আবারও সূচক নিম্নমুখী হয়। এর পর কয়েকবার ওঠানামার পর দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬.৩৬ পয়েন্ট বেড়ে ৬৪৫১.৮৪ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৫২৪ টাকা কম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, ডেসকো, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা ও ফু-ওয়াং সিরামিক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ইমাম বাটন, সিএমসি কামাল, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প, মিথুন নিটিং, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও জুট স্পিনার্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়্যার, ট্রাস্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক ও সাফকো স্পিনিং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৩.২৮ পয়েন্ট কমে ১৮০৩৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ১১৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম।

(২৭১) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে

Sunday, February 13, 2011 Unknown
usb slot      business opportunity
পুঁজিবাজারের বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে আপাতত নতুন কোম্পানির আইপিও অনুমোদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) । প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশমালায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এসইসি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত চিঠিতে পুঁজিবাজার নিয়ন্ত্রণে অধিক সতর্কতার সাথে এসইসিকে কাজ করতে নির্দেশ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, পুঁজিবাজারের সংকট কাটাতে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এসইসির কাছে কয়েকটি বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এরমধ্যে তারল্য সংকট, অতি মূল্যায়ন রোধ, কারসাজিকারকদের শনাক্তকরণসহ বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এসইসি তাদের সুপারিশমালায় জানিয়েছে যে, পুঁজিবাজারে বর্তমানে তারল্য সংকট চলছে। এ অবস্থায় নতুন আইপিও'র অনুমোদন দেয়া হলে তা তারল্য সংকট আরো প্রকট করে তুলবে। এ অবস্থায় আপাতত নতুন আইপিও'র অনুমোদন দেয়া বন্ধ রেখেছে এসইসি। ইতিমধ্যেই বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তি স্থগিত করা হয়েছে। তবে ফিঙ্ড প্রাইস পদ্ধতি চালু থাকলেও এ মুহূর্তে আইপিও'র আবেদনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই ধারবাহিকতায় গত সপ্তাহে রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টসের আইপিও ফেরত দেয়া হয়েছে। বাজার স্বাভাবিক হয়ে আসলে আইপিও অনুমোদন দেয়া শুরু হবে বলে এসইসি সুপারিশে জানিয়েছে। এছাড়া পুজিবাজারের বর্তমান অবস্থায় সরকারি শেয়ার ছাড়ার বিষয়টি নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। এ ব্যাপারে অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে সরকারি শেয়ার বাজারে ছাড়ার বিষয়টি বিলম্বিত হতে পারে। কারণ, এখন বাজারে সরকারি শেয়ার ছাড়া হলে প্রকৃত মূল্য পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। ইতিমধ্যেই দর পড়ে যাওয়ায় রূপালী ব্যাংকের শেয়ার অফলোড প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পুঁজিবাজারে তারল্য হ্রাস বৃদ্ধির বিষয়ে এসইসি কোনো হস্তক্ষেপ করবে না বলে তাদের সুপারিশে বলা হয়। মার্জিন ঋণ বিষয়ে নীতিমালা প্রণয়ন করার জন্য দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে পৃথকভাবে দায়িত্ব দেয়া হয়েছে। তবে মার্জিন ঋণ ও আর্থিক সমন্বয় সুবিধা বন্ধের বিষয়ে এসইসি কোনো মতামত দেয়নি বলে জানা গেছে।
সুপারিশমালায় তালিকাভুক্ত কোম্পানির অতি মূল্যায়ন রোধ বিষয়ে এসইসি জানিয়েছে, কোম্পানির শেয়ারের দর ও মৌলভিত্তিতে সমন্বয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুই স্টক এঙ্চেঞ্জকে ক্ষমতা দেয়া হয়েছে। চিঠিতে পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িতদের শনাক্তকরণে এসইসির ভূমিকা বিষয়ে জানতে চাইলে এসইসি জানিয়েছে যে, কারসাজির সাথে জড়িতদের শনাক্তকরণে ইউনিফর্ম সফটওয়্যার করবে। একই সাথে পুঁজিবাজারের সার্ভিলেন্স কার্যক্রমকে আরো জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া পুঁজিবাজারে শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের অধিক সতর্ক করার জন্য নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে এসইসি তাদের সুপারিশে জানিয়েছে।

(২৭০) মানুষ পাগলের মতো

Sunday, February 13, 2011 Unknown
দেশের শেয়ারবাজার এখন আর পুঁজি বিনিয়োগের বাজার নেই, হয়ে উঠেছে ‘ক্যাসিনো’ (জুয়ার আসর) USB slot মত ।
প্রথিতযশা অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি business forum ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান এই অভিমত ব্যক্ত করেছেন। রেহমান সোবহান আরও বলেছেন, ‘দেশের মানুষ পাগলের মতো শেয়ারবাজারে ছুটে গেছে।Business opportunity বাজারের আয়-অনুপাতের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই। লাভের পেছনে ছুটতে গিয়ে আজকের এই পরিণতি হয়েছে।’
সিপিডি আয়োজিত ‘প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও মুদ্রানীতি: ২০১১ অর্থবছরে বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে সভাপতির বক্তব্যে রেহমান সোবহান আজ রোববার এসব কথা বলেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করা হয়।
রেহমান সোবহান বলেন, দেশে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে বড় ব্যবধান আছে। দেশের মানুষের কাছে বিনিয়োগযোগ্য অতিরিক্ত অর্থ প্রকৃত বিনিয়োগে যেতে পারত পুঁজিবাজারের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয়, পুঁজিবাজারে বিনিয়োগ বলতে যা বোঝায়, তা এখানে হচ্ছে না।
রেহমান সোবহান ব্যাখ্যা করে বলেন, সঞ্চিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগ করে কোম্পানির লভ্যাংশ আয় করার মানসিকতা কারোর নেই। সবাই ছুটছে অতি দ্রুত শেয়ার বেচাকেনা করে লাভ পাওয়ার পেছনে। প্রাথমিক শেয়ারও (আইপিও) অতি মূল্যায়িত হয়ে বাজারে এসেছে, এটা কাঙ্ক্ষিত হতে পারে না।
সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি উন্নয়ন ও প্রবৃদ্ধিসহায়ক। মুদ্রানীতি আমাদের নিজস্ব, আমরা এর মালিক। এটা স্বদেশি মুদ্রানীতি, আমরা এর কৌশলগত পরিকল্পনা করে তৈরি করেছি।’
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, বিশ্ব খাদ্য সংস্থা (এফএও) জানুয়ারি মাসে খাদ্যমূল্যের যে সূচক প্রকাশ করেছে, তা এযাবত্কালের মধ্যে সর্বোচ্চ। আবার বর্তমানে বাংলাদেশের মুদ্রা টাকার মূল্যমান কমতির দিকে। ফলে বাড়বে আমদানি-ব্যয়। এ রকম পরিস্থিতিতে গড় মূল্যস্ফীতির হার ৭ শতাংশের মধ্যে থাকবে বলে মনে হয় না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ বলেন, যেকোনো আর্থিক সংকটের পেছনেই একটা বুদ্বুদ বা বাবলস থাকে—হোক তা ঋণবাজার কিংবা শেয়ারবাজার। তিনি বলেন, ‘আমাদের দেশে শেয়ারবাজারে এক ধরনের বাবলস দেখা গেছে। আমার ভয় হয়, এই বাবলস গোটা আর্থিক খাতেই না ছড়িয়ে পড়ে।’
সিপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক মোস্তাফিজুর রহমান অর্থনীতির ওপর সংস্থার বিশ্লেষণ উপস্থাপন করেন। তিনি বলেন, স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক যে প্রবণতা দেখা যাচ্ছে, তাতে শিগগির মূল্যস্ফীতির চাপ কমে আসার কোনো সম্ভাবনা দেখা যায় না।

(২৬৯) নীতিনির্ধারকদের মুখ থেকে

Sunday, February 13, 2011 Unknown
সপ্তাহের শেষ দিনে এসে সরকার ২১টি রাষ্ট্রায়ত্ত USB SLOT কোম্পানির শেয়ার ছাড়ার দিনক্ষণ নতুনভাবে বেঁধে দিয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো কোম্পানি আসতে ব্যর্থ হলে সেসব কোম্পানির প্রধানদের পদত্যাগ করতে হবে বলেও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী।
শেয়ার ছাড়ার এ উদ্যোগকে বাজার BUSINESS FORUM বিশ্লেষকেরা স্বাগত জানালেও সিদ্ধান্তটি সময়মতো কতখানি বাস্তবায়িত হবে, তা নিয়ে দ্বিধা রয়ে গেছে।
এমনকি এ সিদ্ধান্ত কতটুকু সময়োচিত হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তাঁরা বলছেন, বাজার এমনতিই তারল্যসংকটে ভুগছে। এ অবস্থায় জোগানের চেয়ে চাহিদা সৃষ্টি করা বেশি জরুরি। তাই চাহিদা না বাড়িয়ে জোগান বাড়ানো হলে বাজার নতুন করে চাপে পড়তে পারে।
সরকারি কোম্পানিগুলোর শেয়ার কম দামে কাউকে পাইয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করতেই এ সময় বেছে নেওয়া হয়েছে কি না, সে প্রশ্নও তুলছেন অনেকে।
তবে ভিন্ন বক্তব্যও রয়েছে। বিশ্লেষকদের অনেকে মনে করেন, সরকারের শেয়ার এলে বাজারে নতুন গতি সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, এসব শেয়ার নতুন অনেক বিনিয়োগকারীকে আকৃষ্ট করবে।
যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, এসব শেয়ার বিক্রির সময় অতিমূল্য আশা করা সরকারের ঠিক হবে না। বাজারের চাহিদা অনুযায়ী শেয়ার বিক্রি অব্যাহত রাখতে হবে। কারণ, থেমে থেমে বিক্রির উদ্যোগ বাজারকে ক্ষতিগ্রস্ত করবে।
এতে বিদ্যমান সরকারি কোম্পানিগুলোর শেয়ারধারীরা তো ক্ষতিগ্রস্ত হবেন—এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, কম দামে পেলে তারা তো নতুন করে কিনে গড় মূল্য কমিয়ে আনার সুযোগ পাবে। যেহেতু সরকারি কোম্পানিগুলোর আয় তুলনামূলক ভালো, তাই বলা যায়, শেষ পর্যন্ত বিনিয়োগকারীরাই লাভবান হবেন।
এদিকে গত সপ্তাহেই টানা দরপতনের মধ্যে একটু আশার আলো হয়ে দেখা দিয়েছিল গত মঙ্গলবার বিভিন্ন কোম্পানির শেয়ারের দর বৃদ্ধিতে।
এদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাজার শিগগিরই স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন।
তাঁর এ ইঙ্গিতের ভিত্তি কী, তা পরিষ্কার না হলেও সাধারণ বিনিয়োগকারীরা কথাটির ওপর আস্থা রেখেছিলেন। সেদিনের মূল্যসূচকে মূলত এরই প্রভাব পড়েছিল।
কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে একই মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আ হ ম মুস্তাফা কামাল বলেন ভিন্ন কথা। তাঁর মতে, সূচক তিন-চার হাজার পয়েন্টের ঘরে নামলে অনেক বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবেন। যদিও তাঁর এ বক্তব্যের সঙ্গে বাজার বিশ্লেষকদের কেউই একমত নন।
তার পরও বক্তব্যটি বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরাতে বড় ধরনের ভূমিকা রেখেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সরকারের নীতিনির্ধারকদের মুখ থেকে দুই ধরনের বক্তব্য আসায় বিনিয়োগকারীরা কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। টানা দরপতনে যখন পুরো বাজার আস্থার সংকটে ভুগছে, তখন এ ধরনের বক্তব্য বাজার সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে দ্বিধায় ফেলে দেয় তাঁদের।
এ কারণে যেসব বিনিয়োগকারী অব্যাহত দরপতনে শেয়ারের মূল্য যৌক্তিক পর্যায়ে চলে এসেছে বলে বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরা আবার হাত গুটিয়ে ফেলেন। ফলে গত সপ্তাহের শেষ দুই দিন মূল্যসূচক কমার সঙ্গে সঙ্গে শেয়ারের লেনদেনও উল্লেখযোগ্য হারে কমে যায়।

(২৬৮) অর্থমন্ত্রীর পদত্যাগ

Sunday, February 13, 2011 Unknown
business opportunity প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বিভিন্ন কোম্পানির শেয়ারের অব্যাহত দরপতনে দুপুর ১২টার দিকে বিনিয়োগকারীরা একযোগে ব্রোকারেজ হাউস থেকে বের হয়ে বরিশালের প্রধান সড়কে জড়ো হন। এরপর usb slot মিছিল করে আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেন। একপর্যায়ে তাঁরা সড়কে খড়কুটো স্তূপ করে আগুন জ্বালানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।
উত্তেজিত বিনিয়োগকারীরা একটি ব্রোকারেজ হাউস আইসিবির ক্যাশ কাউন্টারে চেয়ার ছুড়ে গ্লাস ভাঙচুর করেন। এ সময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। একপর্যায়ে বিনিয়োগকারীরা একটি টেম্পো ভাঙচুর করেন। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিট সদর রোড এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পাশাপাশি সব দোকানপাটও বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে বরিশাল আইসিবির শাখা ব্যবস্থাপক গিয়াসউদ্দিন জানান, ১২টা ১০ মিনিটে বিনিয়োগকারীরা একযোগে ব্রোকারেজ হাউসের মধ্যেই হইচই শুরু করেন এবং কাউন্টারের গ্লাস ভাঙচুর করেন।

(২৬৭) অন্যদিকে বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত

Sunday, February 13, 2011 Unknown
business forum
ব্যাপক দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচকের পাশাপাশি usb slot কমেছে প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অন্যদিকে বিনিয়োগকারীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। এ মুহূর্তে মতিঝিল এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি বরিশালে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা ভাঙচুর করেছেন।
সপ্তাহের প্রথম কর্ম দিবসে আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটে সব প্রতিষ্ঠানের দাম কমে যায়। ডিএসইর ইতিহাসে এই প্রথম একসঙ্গে সব প্রতিষ্ঠানের দাম কমে যায়। দুপুর সোয়া ১২টার দিকে সাধারণ মূল্যসূচক ৩০০ পয়েন্টের বেশি কমে গেলে বিনিয়োগকারীরা ডিএসইর সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় মধুমিতা ভবনসহ কয়েকটি ভবন থেকে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। রাস্তায় টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এই প্রথম বিনিয়োগকারীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন। পুলিশ এ সময় বিক্ষোভে কোনো বাধা দেয়নি।
আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সূচক কমার গতি আরও বেড়ে যায়। একই সঙ্গে কমে যায় প্রায় সব প্রতিষ্ঠানের শেয়ারের দামও।
আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক ৪৭৪.৭৭ পয়েন্ট কমে ৬,০৫২ পয়েন্টে দাঁড়ায়। আজ লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সাধারণ সূচক ৩৬ পয়েন্ট কমে যায়। এর মাত্র চার মিনিট পরই সূচক কমে যায় ১৭৪ পয়েন্ট। এর পর থেকে আরও দ্রুত সূচক পড়ার হার বাড়তে থাকে। বেলা আড়াইটার দিকে সাধারণ সূচক ৫০১ পয়েন্টের বেশি কমে যায়। এভাবেই চলে ডিএসইতে সূচক পতনের লড়াই।
আজ মোট লেনদেন হয়েছে ২৫৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে বেড়েছে পাঁচটির, কমেছে ২৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৭১৫ কোটি টাকার।
গত বৃহস্পতিবার ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১৪৬.২২ পয়েন্ট কমে ৬,৫২৭.১৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়। এর মধ্যে দাম বাড়ে ১৭টির এবং কমে ২৩৩টি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জে মোট ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়।
বরিশাল: দরপতনের ফলে বরিশালে আজ দুপুর ১২টার দিকে বিনিয়োগকারীরা সড়ক অবরোধ, টেম্পো ও ব্রোকারেজ হাউস ভাঙচুর করেছেন।

Blog Archive