(২৬৬) আগামী সাত দিন

Sunday, February 13, 2011 Unknown
usb slot  সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনে বিক্ষোভ শুরু করেছে বিনিয়োগকারীরা।


আগামী সাত দিনের মধ্যে পুঁজিবাজার পরিস্থিতি ভালো না হলে হরতালসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে তারা।


বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ক্ষুদ্র বিনিয়োগকারীরা এ হুমকি দেয়। এসময় তারা ব্যাংকিং খাতের বিনিয়োগ বাড়ানোরও দাবি জানায়।


রাজধানীর মধুমিতা সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করেছে তারা। কয়েকজন বিনিয়োগকারী হাতে ঝাড়– নিয়ে স্লোগান দিচ্ছেন ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো, ডিএসইর গদিতে আগুন জ্বালো।’


বিক্ষোভকারীরা পুঁজিবাজারের কুচক্রি মহলকে চিহ্নিত এবং অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।


বিক্ষোভের কারণে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।


মধুমিতা সিনেমা হলের সামনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেলও নিক্ষেপ করা হয়।


লেনদেনের দ’ঘণ্টায় ডিএসইর সাধারণ সূচক আগের কার্যদিবসের চেয়ে ৩১২.৬৯ পয়েন্ট কমেছে। এসময় এক লাখ ১৫ হাজার ৮৯৪টি শেয়ার লেনদেন হয়। যার মোট মূল্য ৫ কোটি ৫৪ লাখ ৪৭ হাজার ৯২৮ টাকা।


দুপুর ১টা পর্যন্ত লেনদেন হওয়া ২৫১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ৭টির। কমেছে ২৩৮টি কোম্পানির দাম। অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির দাম।


পুঁজিবাজারে বিক্রেতা থাকলেও ক্রেতা নেই। বোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতও তেমন নেই।


গত সপ্তাহে ৫ কার্যদিবসে চারদিনই পুঁজিবাজারে দরপতন হয়। গড়ে সাধারণ সূচক কমে ৫৯৮ পয়েন্ট।


এদিকে দেশের বিভিন্ন জেলা থেকে বিনেয়োগকারীদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।



(২৬৫) হাতবদল হয়

Sunday, February 13, 2011 Unknown
সপ্তাহের শুরুর দিনের প্রথম usb slot ভাগেই ব্যাপক দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে প্রায় সব শেয়ারের দাম। আর এতে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করায় মতিঝিলে ডিএসইর সামনের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক পড়তে থাকে। প্রথম ঘণ্টায় সে ধারা অব্যাহত ছিলো।


দুপুর ১২টা ২ মিনিটে সাধারণ সূচক ২৮৩ পয়েন্ট কমে ৬২৪৪ দশমিক ১২ এ দাঁড়ায়। এরপর দর কিছুটা চড়লেও পরেই আবার শুরু হয় পতন।


দুপুর ১২টা ৪৭ মিনিটে সাধারণ সূচক ৬২৩০ দশমিক ৯৩ এ দাঁড়ায়, যা দিনের শুরুর চেয়ে ২৯৬ পয়েন্ট কম।


ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া ২৩৭টি শেয়ারের দামই কমেছে, বেড়েছে ৬টির। ৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।


তখন পর্যন্ত ৩৩৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।


ঢাকার পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় ব্যাপক দরপতনের পর সোয়া ১২টার দিকে বিভিন্ন ব্রোকারেস হাউজে অবস্থানকারী বিনিয়োগকারীরা ভবনের ভেতর থেকেই বিক্ষোভ শুরু করে।


মতিঝিলে ডিএসই ভবনের সামনে আগে থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা বিভিন্ন ভবনের ভেতর থেকে পুলিশকে লক্ষ করে ঢিল ছোড়া শুরু করে।


সাড়ে ১২টার পর বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা নেমে আসে রাস্তায়। তারা মিছিল শুরু করেছে। প্রথমে পুলিশ তাদের ধাওয়া দেয়। তবে তারপরও মিছিল চলছে।


ঢিল ছোড়াছুড়ির পর দুপুর সোয়া ১২টায়ই শাপলা চত্বর থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।


গত সপ্তাহের শেষ দিনে শুরুতে দর চড়লেও দিন শেষে সূচকের ১৪৬ দশমিক ২১ পয়েন্ট কমে। দরপতনের পর বুধবার বিনিয়োগকারীদের বিক্ষোভের কারণে প্রায় দুই ঘণ্টা মতিঝিল থেকে আর কে মিশন রোড পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।



(২৬৪) বন্ধ হয়ে যায়

Sunday, February 13, 2011 Unknown
বড় ধরনের দরপতনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেছেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার সাধারণ মূল্যসূচক ৩০০ পয়েন্টের বেশি কমে গেলে দুপুর সোয়া ১২টার দিকে বিনিয়োগকারীরা usb slot ডিএসইর সামনে বিক্ষোভ করার চেষ্টা করেন। তাঁরা ছোট ছোট মিছিল নিয়ে ডিএসইর সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাঁদের সরিয়ে দেয়। এ সময় ডিএসইর পাশের কিছু বিল্ডিং থেকে বিনিয়োগকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ ডিএসইতে সাধারণ মূল্যসূচক কমার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক কমার গতি আরও বেড়ে যায়। একই সঙ্গে কমে যায় অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামও।
দুপুর ১২টা ১১ মিনিটের দিকে সাধারণ সূচক ৩১৪ পয়েন্ট কমে ৬,২১২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সাধারণ সূচক ৩৬ পয়েন্ট কমে যায়। এর মাত্র চার মিনিট পরই সূচক কমে যায় ১৭৪ পয়েন্ট। এর পর থেকে সূচক পড়ার হার আরও দ্রুত হয়। লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সূচক ৩১৪ পয়েন্ট কমে যায়। পরে বিনিয়োগকারীরা বিক্ষোভ শুরু করেন।
এ সময় মোট লেনদেন হয়েছে ২৪২টি প্রতিষ্ঠানের। এর মধ্যে বেড়েছে একটির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ২৪২ কোটি টাকার।
গত বৃহস্পতিবার ডিএসইতে সাধারণ মূল্যসূচক ১৪৬.২২ পয়েন্ট কমে ৬,৫২৭.১৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়। এর মধ্যে দাম বাড়ে ১৭টির এবং কমে ২৩৩টি প্রতিষ্ঠানের। স্টক এক্সচেঞ্জে মোট ৫৬৩ কোটি টাকার লেনদেন হয়।

(২৬৩) বলার অধিকার আমারও নেই

Sunday, February 13, 2011 Unknown
শেয়ারবাজার usb slot নিয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আহম মোস্তফা কামালের (লোটাস কামাল) সমালোচনা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়া সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ সমালোচনা করেন। শেয়ারবাজার নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মঙ্গলবার লোটাস কামালের দেওয়া বক্তব্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এটার তার নিজস্ব মত।’


শেয়ারবাজারের ইনডেক্সসহ অন্যান্য কিছু বিষয়ে সংসদীয় কমিটির সুপারিশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সংসদীয় কমিটির কাজ সুপারিশ দেওয়া, এটা মানা বা না মানার ব্যাপার আমার।’ লোটাস কামালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, ‘আমি তো কখনো বলিনি যে শেয়ারবাজারের ইনডেক্স কত হবে। এটা বলার অধিকার আমারও নেই।’

(২৬২) ফিনিক্স ইন্স্যুরেন্স

Saturday, February 12, 2011 Unknown
ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড যাত্রার ২৫ বছর পূর্তি।হোটেল  রেডিসনের USB slot উৎসব হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালক ও শীর্ষস্থানীয় কায়েন্টদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হবে। অনুষ্ঠানে কোম্পানির সাবেক চেয়ারম্যান Business forum ও প্রধান উপদেষ্টা দীন মোহাম্মদ ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ শোয়েব এতে উপস্থিত ছিলেন।


বাংলাদেশের বীমা জগতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠিত হয় ১৯৮৬ সালের ২৭ নভেম্বর। ওই বছরই ৪ ডিসেম্বর বীমা কোম্পানি হিসেবে কাজ শুরু করে পুরোদমে।


আগুন, মেরিন কার্গো ও হাল, মোটর, বন্যা, ঘূর্ণিঝড়, প্রকৌশলসহ বিভিন্ন খাতে বীমা সুবিধা দিয়ে থাকে ফিনিক্স ইন্সুরেন্স। ১৯৯০ সালের ২১ এপ্রিল প্রথম ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি। আর ১৯৯৪ সালের ৪ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি হয়। কোম্পানিটির ৪৭ দশমিক ৩৭ শতাংশ শেয়ার সাধারণ জনগণের কাছে, ৪২ দশমিক ৬৫ শতাংশ পরিচালকদের হাতে এবং নয় দশমিক ৯৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে।


কোম্পানির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে রয়েছেন মো. জামিলুর ইসলাম। পরিচালকরা হলেন- আজিজ-আল-মাহমুদ, মাজহারুল হক, রফিকুল ইসলাম খান, ইভানা ফাহমিদা মাহমুদ, হাবিবার রহমান মিয়া, মোবারক আলী, মনজুরুল হক, সাদিয়া আনজুম সিদ্দিকী, মেহেরুন হক, ওয়াসিফ আহমেদ, বদরুদ্দোজা মান্নান, ফাহাদ বিন মান্নান ও আবদুর রহমান। আর উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রফেসর মো. আলী আশরাফ।


প্রতিষ্ঠানটির বীমাসুবিধা গ্রহণকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পারটেক্স গ্রুপ, সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, ইয়ঙ্গুন গ্রুপ, পিএইচপি গ্রুপ, প্রাণ, প্যারাডাইজ ক্যাবলস ইত্যাদি।



(২৬১) শেয়ারের দাম নিয়ন্ত্রণ করার ব্যাপারে ব্যবস্থা

Saturday, February 12, 2011 Unknown
business forumঅর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, পুঁজিবাজারে শেয়ারের দাম নিয়ন্ত্রণ করার ব্যাপারে usb slot ব্যবস্থা নেবে সরকার। চিফ হুইপ আবদুস শহীদের এক সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারে আমরা যেভাবে শেয়ারের দাম নির্ধারণ করি, তাতে আমাদের সিদ্ধান্তগুলো ঠিকভাবে কাজ করে না। এমনকি চাটার্ড একাউন্টেরা প্রচলিত যে আইন নিয়ে কাজ করেন তাতেও অনিয়ম ধরা যায় না। তাই আমরা বুক বিল্ডিং মেথডে শেয়ারের দাম নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছি। কোনো কোম্পানির ফান্ডামেন্টালের ওপর দাম নির্ধারণ করা হবে। দাম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে, প্রিমিয়াম কত হবে তা বুক বিল্ডিং মেথড ভালভাবে পরীক্ষা করবে। মন্ত্রী বলেন, আমার যেসব সিদ্ধান্তে ভুল ছিল তা আমি স্বীকার করেছি। বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ এঙ্চেঞ্জ কমিশন যদি কোনো দোষ করে থাকে তবে তার জন্য আমি দায়ী। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নির্ধারণের সিদ্ধান্তের পর আমি বলেছিলাম, ব্যাংকগুলো যেভাবে রূপান্তর করতে চায় করুক। আমার ওই সিদ্ধান্ত ভুল ছিল। নতুন যেসব শেয়ার বাজারে আসবে সেগুলোর অভিহিত মূল্য ১০ টাকাই হবে।
তিনি আরো বলেন, আমাদের পুঁজিবাজারে স্টক মার্কেটের মালিকরাই ব্রোকার, ইস্যুয়ার। এটাকে ভাঙতে ডিমিউট্যালাইজেশন করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।

(২৬০) বড় ধরনের সংশোধন

Friday, February 11, 2011 Unknown
BUSINESS FORUM      USB slot
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভি বলেছেন, অধিকাংশ শেয়ার এখন কেনার মতো অবস্থানে আছে। ৪৯ শতাংশ শেয়ারের পিই (মূল্য আয় অনুপাত) ১৮-এর নিচে নেমে এসেছে। তাই বিনিয়োগকারীদের অস্থির হওয়ার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। শাকিল রিজভি বলেন, শেয়ারের বেসিক হচ্ছে পিই। সূচকের ওঠানামায় অস্থির না হয়ে বিনিয়োগকারীদের পিই ও মৌলভিত্তি দেখে শেয়ার কিনতে হবে। সূচক মাথা থেকে বের করে দিতে হবে। তিনি বলেন, মার্কেটে বড় ধরনের সংশোধন হয়েছে। বাজার এখন স্বাভাবিক অবস্থায় আছে। রিজভি আরও বলেন, ২০০৭ সালে মার্কেটের ওভার অল পিই ছিলো ২২, ২০০৮ সালে ১৯ এবং ২০০৯ সালে ২৫ এবং ২০১০ সালে পিই ছিলো ২৯।
২০১১ সালে বাজার সংশোধনের পর মার্কেটের পিই এসে দাঁড়িয়েছে ১৮তে। সুতরাং বিনিয়োগকারীরা যদি পিই দেখে শেয়ার কিনেন তবে তাদের লোকসানের মধ্যে পড়তে হবে না।

(২৫৯) অর্থমন্ত্রী নিজে এ বিষয়ে কাজ করছেন।

Friday, February 11, 2011 Unknown
বাংলা এখানে

Business forum  Dhaka Stock Exchange President Shakil Rizvi Thursday said most of the shares on the market are now in purchasable position, as PE ratio is now under 18.


“There is no reason to be disappointed, as PE (Price-Earnings) ratio of 49 percent shares is now under 18,” said the bourse chief about the key indicator. He came up with the diagnosis of the health of the share market while talking to journalists at the DSE office in the capital, in the wake of recurrent share-price fall and outcry.


Shakil Rizvi said that PE is the basic of a share. “Investors have to buy share by evaluating PE and base-strength of a company, without getting nervous seeing fluctuation of index,” he said. He also advised the investors to forget about index. “Stock market has experienced a massive correction. It is now normal,” he said.


Rizvi informed that the overall PE was 22 in 2007, 19 in 2008, 25 in 2009 and 29 in 2010. “Now PE has stood at 18 following the stock-market correction,” he said. “So,” he said, “investors won’t face loss if they buy shares evaluating PE.”

Blog Archive