(৭৫৪) লিগ্যাসি ফুটওয়্যার

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার ২০১০ সালের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ ( স্টক ডিভিডেন্ড) ঘোষণা করেছে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।
পাশাপাশি ১আর : ১ হারে রাইট শেয়ার ছাড়ার সুপরিশ করা হয়েছে। ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যুপ্রাইস ধরা হয়েছে ২০ টাকা।

আগামী ২৮ জুলাই এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
এজিএম’র রেকর্ড ডেট আগামী ১ জুন।
তবে






ইজিএম’র রেকর্ড ডেট এখনও নির্ধারণ করা হয়নি।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে এ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৪ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২১.৪০ টাকা।

(৭৫৩) এখনই বাজেটের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: এদিকে বিশিষ্ট ব্যাংকার ও শেয়ারবাজার বিশ্লেষক ড. মামুন রশীদ বলেন, ‘বাজেট সামনে রেখে নানা ধরনের গুজব বিনিয়োগকারীদের আতঙ্কিত করে তুলছে। বিশেষ করে পুঁজিবাজার থেকে অর্জিত আয়ের ওপর কর আরোপ এবং বিও হিসাব খোলার জন্য টিআইএন বাধ্যতামূলক করা হতে পারে বলে বাজারে ব্যাপক গুজব রয়েছে। তারই প্রভাব বাজারকে দর পতনের দিকে ঠেলে দিচ্ছে। সেই সঙ্গে বাজারের লেনদেনের পরিমাণও কমতে শুরু করে দিয়েছে।’

এ সঙ্কট থেকে মুক্ত করতে হলে সরকারকে বেশ কিছু কৌশল অবলম্বল করতে হবেউল্লেখ করে তিনি বলেন,‘পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এমন কোনও পদক্ষেপ আগামী বাজেটে নেওয়া ঠিক হবে না বলেও অভিমত তার।

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের আতঙ্ক দূর করতে এখনই বাজেটের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেওয়া উচিত।’







(৭৫২) তার কথা শোনা যায়, তবে কিছু করা যাচ্ছে না

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: বিনিয়োগকারীরা ব্যাংকের কাছ থেকে গত বছরের যে লভ্যাংশ প্রত্যাশা করেছিলেন তা না হওয়ায় অনেকেই নিজের কাছে থাকা শেয়ার কম মূল্যে বিক্রি করে দেন। ফলে শেয়ারবাজারে দিনকে দিন ধারাবাহিক পতন হতে থাকে।

বাজারের এ পরিস্থিতির বিষয়ে ডিএসই’র সাবেক নির্বাহী কর্মকর্তা সালেউদ্দিন আহমেদ বলেন, ‘পুঁজিবাজার এখন অভিভাবকহীন। একে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যে প্রতিষ্ঠান কাজ করে, তারা নিজেরাই বর্তমানে নিষ্ক্রিয়। এক কথায় বলা যেতে পারে, এতিম। যাকে দেখা য়ায়, তার কথা শোনা যায়, তবে কিছু করা যাচ্ছে না।‘

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। পাশাপাশি তাদের মনে আতংকও রয়েছে। এসব দিক সঠিকভাবে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে সরকারকে শিগগিরই উদ্যোগ নিতে হবে। আর এ উদ্যোগ নেওয়ায় যদি আরো বিলম্ব হয় তা হলে বাংলাদেশের শেয়ারবাজারের স্থান হবে যাদুঘরে।






(৭৫১) বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ঘোষণা দেওয়ায়

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজেট সামনে রেখে নানামুখি গুজব এবং বিনিয়োগকারীদের আস্থার সঙ্কটের কারণেই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে বলে বাজার বিশ্লেষকরা মনে করছেন। ধারাবাহিক দরপতনের প্রধান কারণ হিসেবে তারা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও বড় বিনিয়োগকারীদের নিষ্ক্রিয় থাকা ও বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটকেই দায়ী করেছেন।

তাঁরা জানান, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত একটানা বড় বিপর্যয়ের পর সরকারের দিক থেকে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপের ঘোষণা দেওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছিল। কিন্তু পুঁজিবাজার থেকে ব্যাংকের অর্জিত মুনাফার পুনর্বিনিয়োগসহ অধিকাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত না হওয়ায় বাজারে তারল্য সঙ্কট (নগদ মুদ্রার সংকট)অব্যাহত রয়েছে। এতে বিনিয়োগকারীরা আবারও বাজারের ওপর আস্থা হারিয়ে ফেলছেন।







(৭৫০) এতিম

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার গত দুই বছরের মধ্যে সর্ব নিম্ন লেনদেন হয়েছে।

বুধবার ৩০৭ কোটি ১১ লাখ ৫১ হাজার ৯৫৪ টাকা লেনদেন হয়েছে । যা গত ১৬ ফেব্রুয়ারী ২০০৯ সালের সর্বনিম্ন ২৮৭ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা লেনদেন হয়েছিল।







(৭৫০) এতিম

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার গত দুই বছরের মধ্যে সর্ব নিম্ন লেনদেন হয়েছে।

বুধবার ৩০৭ কোটি ১১ লাখ ৫১ হাজার ৯৫৪ টাকা লেনদেন হয়েছে । যা গত ১৬ ফেব্রুয়ারী ২০০৯ সালের সর্বনিম্ন ২৮৭ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা লেনদেন হয়েছিল।







(৭৪৯) ১০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশ

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডেপুটি গভর্নর বলেন, ‘পুঁজি বাজারের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যেসব ব্যাংকের অনিয়মের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক আলাদাভাবে তদন্ত করবে। খুব শিগগিরই এই তদন্ত কমিটি গঠন করা হবে।’

এছাড়া শেয়ারবাজারে ব্যাংকগুলো যে ইনভেস্ট করেছে, সেটা আইন অনুযায়ী ১০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইন সংশোধনে কাজ করছে।’

ব্যাংকগুলো যাতে অনুৎপাদনশীল খাতে বেশি বিনিয়োগ না করে সেজন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের নামে অভিযোগ এসেছে তারা এলসি খুলচেন না। অনেকের বিরুদ্ধে এর প্রমাণও মিলেচে। তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্ক করা হয়েছে।’





(৭৪৮) শাস্তিমূলক ব্যবস্থা

Wednesday, May 11, 2011 Unknown
ব্যাংক ঋণ-আমানত অনুপাত বিভিন্ন ব্যাংকের এখন ৮৫ শতাংশের ওপরে রয়েছে। তাদের আমানত বৃদ্ধি এবং ঋণের অংক কমিয়ে আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ আমানত অনুপাত নির্দেশিত মাত্রায় নামিয়ে আনার কথা বলা হয়েছে। জুনের মধ্যে যদি তা না করা হয়, তাহলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান ডেপুটি গভর্নর।

(৭৪৭) চকমপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডেপুটি গভর্নর বলেন, ‘বেশকিছু ব্যাংক তাদের ডিপোজিট বাড়ানোর লক্ষ্যে চকমপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে ডিপোজিট বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। দেখা গেছে আকর্ষণীয় সুদের হারও তাদের অফার করা হচ্ছে। যা ব্যাংক আইনের লঙ্ঘন। আমরা সে ক্ষেত্রে সাধারণ আমানতকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানাই। পাশাপাশি যেসব ব্যাংক এসব কাজ করছে তাদের সতর্ক হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।’




(৭৪৬) সম্পূর্ণ মিথ্যে

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডেপুটি গভর্নর বলেন, ‘তারল্য সংকটের যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট নেই। তবে তারল্যের কিছু চাপ রয়েছে।’

এক্ষেত্রে ব্যাংকগুলোকে অপ্রয়োজনীয় অনুৎপাদনশীল খাতে ঋণ কম দিয়ে তিনি প্রয়োজনীয় আমদানি ও উৎপানশীল খাতে ঋণ দেওয়ার কথা বলেন।

Blog Archive