ডিএনএ নাকি দ্ব্যর্থক শব্দে কথা বলতে পারে- Science-DNA Can Speak

Saturday, December 14, 2013 Other
আমাদের ডিএনএ নাকি দ্ব্যর্থক শব্দে কথা বলতে পারে! বিজ্ঞানবিষয়ক একটি জার্নালে এমনটাই দাবি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতোদিন পর্যন্ত আমরা জেনে এসেছি যে, জীবনধারণের উপযোগী বিভিন্ন প্রোটিন তৈরি কীভাবে হবে, সেই নির্দেশই লুকিয়ে থাকে ডিএনএর মধ্যে। কিন্তু ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, সদ্য খুঁজে পাওয়া ডিএনএর এই দ্বিতীয় গোপন সঙ্কেত প্রোটিন গঠনের উপযোগী ডিএনএর ক্ষুদ্রতম অংশ বা জিনের কার্যকারিতা সরাসরি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা সঙ্কেত নিজ থেকে প্রোটিনের জন্ম দেয় না। এই প্রক্রিয়া ঠিকমতো হচ্ছে কি না, তা নিয়ন্ত্রণ করে ডিএনএর আরেকটি অংশ।  গত চার দশক ধরে ডিএনএ সঙ্কেত নিয়ে কাজ করে দ্বিতীয় গোপন সঙ্কেত খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা, জানালেন গবেষণাদলের প্রধান জন স্টেমাটোইয়ানপুলাস। তার দাবি, ডিএনএর একেবারে প্রথম দিকেই এই সঙ্কেত লিখা থাকে। পরে প্রোটিন সৃষ্টির সময় ওই সঙ্কেতই সামগ্রিক প্রক্রিয়াটির চেক পয়েন্ট বা তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করে।  ডিএনএর যে ৬৪ অক্ষরের সঙ্কেত ধরে প্রোটিন তৈরির কাজ শুরু হয়, তাকে কোডন বলা হয়। ডিএনএর প্রথম দিকে এমন কয়েকটি সঙ্কেত থাকে, যা দ্ব্যর্থক। এদের নাম দেওয়া হয়েছে 'ডুয়ন'। ডুয়নের প্রথম অর্থ পড়ে প্রোটিন সৃষ্টি শুরু হয়। দ্বিতীয় অর্থ ট্রান্সলেশন নিয়ন্ত্রক হিসেবে কাজ করে, এসব জানালেন জন।  মিউটেটেড জিন থেকে তৈরি হওয়া পরিবর্তিত এই প্রোটিন থ্যালাসেমিয়ার মতো রোগের কারণ। ডুয়নের মধ্যেই সমস্যা মোকাবিলার পথ দেখছেন গবেষণাদলের প্রধান জন।

আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা - Politics-ElectionBD-2014

Saturday, December 14, 2013 Other
আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে এ মন্তব্য করেন তিনি।  খন্দকার মোশাররফ বলেন, জনমতকে উপেক্ষা করে সরকার একতরফা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। কেবলমাত্র নিজেদের দাম্ভিকতা ধরে রাখতেই এটা করছে তারা।  তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের বিজয়ী ঘোষণা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একগুঁয়েমি ত্যাগ করতে সরকারের প্রতি আহ্বান জানান।  এ সময় অন্যান্যদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন

১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল-কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে-Politics-Election-Hartal-Stricks

Saturday, December 14, 2013 Other
আগামী ১৭ ডিসেম্বর থেকে টানা হরতাল বা অবরোধের ঘোষণা দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটি আগামীকাল রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে। জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হচ্ছে না। এ ছাড়া শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে ঘিরে তিন দিনের জন্য টানা কর্মসূচি স্থগিত রেখেছে ১৮ দল।  দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২৬ নভেম্বর থেকে শুক্রবার ছাড়া তিন দফায় ১৫ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে বিরোধীদলীয় জোট। তৃতীয় দফার কর্মসূচি গতকাল শুক্রবার সকাল ৬টায় শেষ হয়।  বিএনপির দপ্তর সূত্র জানায়, ১৫ ডিসেম্বর জামায়াতের হরতাল থাকায় জোটের পূর্বঘোষিত সমাবেশ হবে না। এর আগে নির্বাচনী তফসিল স্থগিত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ চেয়ে পুলিশের কাছে আবেদন করে ১৮ দলীয় জোট। এরইমধ্যে সরকারের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা করছে বিএনপি।  বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা আলোচনার মাধ্যমেই সমাধান চাই। কিন্তু যে আলোচনা চলছে তাতে ইতিবাচক কোনো ফল আসবে বলে আমরা তেমন আশাবাদী হতে পারছি না। তবে নাটকীয় কিছু ঘটলে ঘটতেও পারে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি

প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়।- Politics

Saturday, December 14, 2013 Other
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ চলছে। বেলা তিনটায় এ সমাবেশ শুরু হয়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে মুখরিত করে তোলে সোহরাওয়ার্দী উদ্যান। নির্দলীয় সরকারের দাবিতে ১৮ দলের আন্দোলনে সরকারের বিভিন্ন বাহিনীর দ্বারা জোটের একাধিক নেতাকর্মী নিহত-আহত হওয়ার প্রতিবাদে এবং মিথ্যা মামলা ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে সভাপত্বি করছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে উপস্থিত আছেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা মহানগর জামায়াতের সভাপতি নরুল ইসলাম বুলবুল প্রমুখ

বর্তমান সরকারের আত্মসমর্পণ

Saturday, December 14, 2013 Other
বর্তমান সরকারের আত্মসমর্পণ মঞ্চ তৈরি হচ্ছে। দেশে যে গণ-আন্দোলন চলছে, তার শেষ পর্যায়ে এসেছি আমরা। একাত্তরে পাক বাহিনী যখন আত্মসমর্পণ করে তখন সোহরাওয়ার্দী উদ্যানে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হয়। আর এখন সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে রাজধানীতে আত্মসমর্পণ মঞ্চ তৈরি করা হবে- আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।  প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে এই আইনজীবী বলেন, যারা আপনার চারপাশে বসে আপনাকে বিভ্রান্ত করছে, তারা কেউ আপনার পাশে থাকবে না। চরম মূল্য আপনাকেই দিতে হবে। খন্দকার মাহবুব অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার জামায়াতকে তাদের পক্ষে নিতে চেয়েছিল। কিন্তু জামায়াতকে পক্ষে না পেয়ে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের নামে ট্রাইব্যুনাল করেছে।  খন্দকার মাহবুব বলেন, যুদ্ধপারাধীদের বিচার করুন, কিন্তু এমন বিচার করবেন না যেনো বিচারের জন্য আবারো বিচার হতে পারে। এ বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে না। দেশের মানুষ এই বিচার গ্রহণ করছে না। এ বিচারে মানুষ আজ বিতৃষ্ণা বোধ করছে, মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, আজ আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রের দেয়াল ভেঙে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে।  সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মাদ রহমতুল্লাহর সভাপতিত্বে এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, এলডিপির মহাসচিব এবিএম মোশারফ হোসেন, ছাত্র নেতা শাহাদাৎ হোসেন সেলিম, এবিএম খালিদ হাসান প্রমুখ

আজকের শেয়ার বাজার ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার ফের তা নিম্নমুখী হয়েছে

Thursday, December 12, 2013 Other
দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা দুইদিন সূচক ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার ফের তা নিম্নমুখী হয়েছে। সারা দিন বাজারে সূচকের মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেলেও লেনদেনের শেষ দিকে তা নামতে থাকে। যদিও গত কয়েকদিন লেনেদেনে চাঙ্গাভাব ছিল। দেশের রাজনৈতিক পরিস্থিতির কোনো উন্নতি না হলেও কয়েকদিন শেয়ারবাজারের লেনদেন অগ্রগতি হয়। কারণ হরতাল-অবরোধে অভ্যস্ত হয়ে ওঠে বিনিয়োগকারীরা। ফলে বাজার স্বাভাবিক লেনদেনে ফেরে। তবে আজ হঠাত্ করেই লেনদেনের গতি কিছুটা শ্লথ হয়ে যায়। এ অবস্থায় বাজারে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দামের পাশাপাশি কমে সূচকের পরিমাণ। এমনকি লেনদেনও গতকালের চেয়ে অনেকটা কমে যায়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, লেনদেন শুরুর প্রথম ৩০ মিনিটে ডিএসই-এক্স সূচক আগের কার্যদিবসের চেয়ে ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪৮ দশমিক ৭০ পয়েন্টে পৌঁছে। তবে এর পর থেকেই সূচক নামতে থাকে। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে শূন্য দশমিক ৬৫ পয়েন্ট কমে যায়। আর বেলা সাড়ে ১২টা নাগাদ সূচক আগের দিনের চেয়ে ১৪ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৩১৯ দশমিক ৭৫ পয়েন্টে অবস্থান করে। এর পর দুপুর দেড়টার দিকে সূচক কমে ৪১ পয়েন্টে। আর দিন শেষে সূচক গত কার্যদিবসের চেয়ে ৩৪ দশমিক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ২৯৯ দশমিক ৫৮ পয়েন্টে গিয়ে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেন হয়েছে মোট ২৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৫৬৩ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা, যা গতকালের চেয়ে ১৫২ কোটি ৩০ লাখ টাকা কম। শেয়ার ও ডিবেঞ্চার বিক্রির পরিমাণ ১৪ কোটি ৪২ লাখ ৩৫ হাজার ৫৭০টি। দিন শেষে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে- এনভয় টেক্সটাইল, ডেল্টা লাইফ, গোল্ডেন সন, জেনারেশন নেক্সট, ডেল্টা স্পিনার্স, আরএন স্পিনিং, ইউনাইটেড এয়ার, বেঙ্গল উইন্ডসর, গোল্ডেন হারভেস্ট ও বিচ হ্যাচারি। এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সারা দিন একই অবস্থা বিরাজ করেছে। সকাল ১১টা নাগাদ সিএসই-এক্স সূচক আগের কার্যদিবসের চেয়ে ২ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫১২ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছিল। তবে এর পর থেকেই সূচক নামতে থাকে। বেলা ১১টার দিকে সূচক গতকালের চেয়ে ২১ পয়েন্ট কমে যায়। আর বেলা সাড়ে ১২টা নাগাদ সূচক আগের দিনের চেয়ে ৫৪ দশমি ৯৬ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫২ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করছিল। এর পর দুপুর দেড়টার দিকে সূচক কমে ৯৩ পয়েন্টে। আর দিন শেষে সূচক গত কার্যদিবসের চেয়ে ৭৪ দশমিক ৫২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৩৬ দশমিক ১৩ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে মোট ২২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ারের দাম। শেয়ার ও ডিবেঞ্চার লেনদেনের পরিমাণ ২ কোটি ১০ লাখ ৫৬ হাজার ২৩২টি। মোট লেনদেন হয়েছে ৭০ কোটি ৭ লাখ ৩০ হাজার ৯৪৯ টাকা, যা গতকালের চেয়ে ২৩ কোটি ২২ লাখ ৩১ হাজার ৭০২ টাকা কম। দিন শেষে সিএসইতে লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানি হলো- এনভয় টেক্সটাইল, ফারইস্ট ফিন্যান্স, বিচ হ্যাচারি, রহিমা ফুড ও বেক্সিমকো। 

Blog Archive