(৬৭২) ইতিহাস হয়ে গেল

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার শেয়ারবাজারের কারসাজি নিয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশকে একটি ইতিহাস হিসেবে আখ্যায়িত করেছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। এটিকে প্রশংসিত কাজ হিসেবে মনে করছেন অনেকে। প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করছেন অনেকে। তবে ছোট অপরাধীদের ধরতে গিয়ে বড় অপরাধীরা যাতে পার পেয়ে না যায়, সেদিকে নজর রাখার আহ্বান জানান তাঁরা।
গত বছরের ডিসেম্বর ও এ বছরের জানুয়ারিতে শেয়ারবাজারে ভয়াবহ ধসের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ দুই মাসেরও বেশি সময় ধরে তদন্ত শেষে কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
অবশেষে গতকাল শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংবাদ সম্মেলন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন।
এ ব্যাপারে শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ খান বলেন, দেরিতে হলেও তদন্ত প্রতিবেদন প্রকাশ অবশ্যই প্রশংসার দাবিদার। বিষয়টি বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদের মতে, স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন সময়ের ব্যাপার। তাই তাত্ক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিলে ভালো হতো।
বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের আহ্বায়ক মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক বা না হোক প্রতিবেদন প্রকাশে আশার আলো দেখছি।’ তাঁর মতে, তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখার বিষয়টি একটি ইতিহাস। তিনি দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন। তাঁদের বিচার না হলে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে বলেও মন্তব্য করেন তিনি।
এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, শেয়ারবাজার কারসাজির ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ হওয়ায় একটি বিতর্কের অবসান ঘটল। গোটা তদন্ত প্রতিবেদন প্রকাশের ইতিহাস অনেক কম, যা রীতিমতো একটি সাহসী পদক্ষেপও।
আহসানুল ইসলাম প্রতিবেদনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের পক্ষে মত দেন। তবে মূল ইস্যু থেকে যাতে দূরে সরে না যাওয়া হয়, সে বিষয়টি খেয়াল রাখার ব্যাপারে মত দেন তিনি। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন অনুযায়ী আরও অধিকতর তদন্তেরও দাবি জানান তিনি।
বিও হিসাবধারীদের টিন নম্বর বাধ্যতামূলক করার ব্যাপারে আহসানুল ইসলাম বলেন, ব্যাংক হিসাবের মতো বিও হিসাবও একই ধরনের হওয়া উচিত।
   

Sunday, May 01, 2011 Unknown

(৫৭১) সতর্ক থাকার পরামর্শ

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার পুঁজিবাজারে সালমান এফ রহমান ও রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়টি উঠে এসেছে তদন্ত রিপোর্টে। কমিটি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছে, পুঁজিবাজারে লেনদেন ও পরিচালনায় সালমান এফ রহমান ও রকিবুর রহমানের প্রভাব বিস্তারের বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সতর্কতা অবলম্বনের প্রয়োজন।
পুঁজিবাজার তদন্ত রিপোর্টে তদন্ত কমিটির সুপারিশের ২৪ নম্বরে সরকারকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।
সুপারিশে কমিটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি'র পূনর্গঠনের তাগিদ দিয়েছে। একইসঙ্গে সংস্থার চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার ও অপর দুই নির্বাহি পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া এবং তারিকুজ্জামানকে অপসারণে সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি সংস্থার শীর্ষ এ ৩ কর্মকর্তা এবং সাবেক সদস্য মনসুর আলমের কর্মকাণ্ডের তদন্তের কথাও বলা হয়েছে।
সুপারিশে স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন, স্টক এক্সচেঞ্জে ও এসইসি'র কর্মসমন্বয়, পুঁজিবাজারে ব্যাংকের অর্থায়ন, প্রাক আইপিও ও আইপিও প্রক্রিয়া, প্লেসমেন্ট, কার্ব মার্কেট ও ব্যক্তি পর্যায়ে শীর্ষ ৩০ প্লেসমেন্টধারী, অমনিবাস একাউন্টে শ্যাডো হিসেবে কারসাজি, সরকারি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের শেয়ার লেনদেন, সম্পদ পুনর্মূল্যায়ন, স্থির মূল্য পদ্ধতিতে শেয়ার মূল্য নির্ধারণ, বুক বিল্ডিং পদ্ধতিতে মূল্যবিকৃতি রোধে বিধান, সম্পদ অধিক মূল্যায়নের টেস্ট কেস, নিয়ন্ত্রণকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি, সিরিয়াল ট্রেডিং ও কারসাজি, শেয়ারের ফেস ভ্যালু ইউনিফমকরণ, রাইট শেয়ার ও প্রেফারেন্স শেয়ার ইস্যুতে অনৈতিকতা, শীর্ষ প্লেয়ারদের সন্দেহজনক লেনদেন, ব্লক প্লেসমেন্ট, কেস স্টাডিপর্বে চিহ্নিত সমস্যা, তদন্ত পরবর্তী ধারাবাহিক কর্ম, বাস্তবায়ন মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে বেশকিছু বিষয় উল্লেখ করে তদন্ত কমিটি।
কেস স্টাডিপর্বের সমস্যা অংশের সুপারিশে রয়েছে, পুনর্গঠিত এসইসি স্টাডিকৃত কেসসমূহের জন্য একশন কমিটি গঠন করে অস্বাভাবিকতা, অনিয়ম এবং আইন লঙ্ঘন ইত্যাদির জন্য দায়ী ব্যক্তি চিহ্নিত, শাস্তির ব্যবস্থা, ক্রটি সংশোধন ইত্যাদির পদক্ষেপ গ্রহণ।
নিয়ন্ত্রণকারী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দুর্নীতি বিষয়ক সুপারিশে বলা হয়, এসইসি'র নির্বাহি পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া ও হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় কর্তৃক বিভাগীয় মামলা গঠন। একই সঙ্গে বিভাগীয় মামলার অতিরিক্ত দুর্নীতির মামলা গঠনের উদ্দেশ্যে দুর্নীতি দমন বিভাগে প্রেরণ করা। এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহি আওয়াই শমসের সিইও হয়েও প্লেসমেন্ট নিয়ে অনৈতিক কাজ করেছেন বিধায় তাকে পদ থেকে অপসারণ করা প্রয়োজন।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেসনের ব্যাপারে কমিটি বলেছে, ডিএসই কর্তৃক গঠিত ডিমিউচ্যুয়ালাইজেসন কমিটিকে সর্বোচ্চ ৩ মাস সময়সীমা বেধে দেয়া যেতে পারে।
পুঁজিবাজারে ব্যাংকের অর্থায়ন প্রক্রিয়া সুনির্দিষ্ট করে দিতে ব্যাংক কোম্পানি আইনের ৫৬(২) ধারা সংশোধনের সুপারিশ করে রিপোর্টে বলা হয়েছে, যে সব ব্যাংক ২০০৯ ও ২০১০ সালে আইন ভেঙে পুঁজিবাজারে বিনিয়োগ করেছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা গ্রহণ করতে পারে।
সরকারি কর্মকর্তাদের শেয়ার লেনদেন বিষয়ে কমিটি যে সুপারিশ করেছে তাতে বলা হয়, এসইসি, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, বাংলাদেশ ব্যাংক তফশীলী ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের শেয়ার লেনদেন সম্পূর্ণ বন্ধ করতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার কর্মকর্তাগণ শেয়ারে বিনিয়োগ করতে পারবেন কিন্তু প্লেসমেন্ট নিতে পারবেন না এবং লেনদেন করতে পারবেন না।
পুঁজিবাজার তদারকিতে এসইসি, ডিএসই, সিএসই, কেন্দ্রীয় ব্যাংক এবং ডিবির সমন্বয়ে একটি সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল গঠন করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। একইসঙ্গে সুপারিশ বাস্তবায়নে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিবের নেতৃত্বে মনিটরিং কমিটি গঠন করতেও বলা হয়েছে।

   

(৫৭০) যুক্তরাজ্যে পড়াশোনা করে আসা চাকলাদার মনসুরুল আলম

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা পুনর্গঠনের অংশ হিসেবে এসইসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিতে চলেছেন যুক্তরাজ্যে পড়াশোনা করে আসা চাকলাদার মনসুরুল আলম, যিনি এক সময় আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার এক সংবাদ সম্মেলনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পরিবর্তনের কথা জানান।

অর্থমন্ত্রী নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ না করলেও সরকারি একাধিক সূত্র  নিশ্চিত করেছে চাকলাদার মনসুরই এসইসির দায়িত্ব নিতে চলেছেন।

বেসরকারি খাতে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির সাবেক এমডি চাকলাদার মনসুর এসইসিতে জিয়াউল হক খন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন চাকলাদার মনসুরুল।

হিসাব বিজ্ঞানে উচ্চতর ডিগ্রিধারী চাকলাদার মনসুর তার নিয়োগের বিষয়ে এখনি মুখ খুলতে চাননি। তবে অর্থমন্ত্রীর ঘোষণা রয়েছে, দু'একদিনের মধ্যেই নতুন চেয়ারম্যানের নাম প্রকাশ হবে।

আগা খান ফাউন্ডেশনের অর্থায়নে ১৯৮১ সালে যাত্রা শুরু করে আইপিডিসি, এতে সরকারের অংশীদারিত্বও রয়েছে। চাকলাদার মনসুর আইপিডিসিতে যোগ দেন ১৯৮৬ সালে। যুক্তরাজ্য, বাহরাইন এবং সৌদি আরবে কাজ করেছেন তিনি।

১৯৯০ এর দশকের শুরুর দিকে তিনি আইপিডিসিতে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন। ২০০৫ সালে অবসর গ্রহণ করেন।

চাকলাদার মনসুর যুক্তরাজ্য থেকে সিএ পাস করেন। তিনি øাতকোত্তর ডিগ্রি নেন লন্ডনের স্কুল অব ইকোনোমিকস থেকে।

দুই মাস কাজ করার পর গত ৭ এপ্রিল চার সদস্যের পুঁজিবাজার তদন্ত কমিটি অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেন, যা শনিবার প্রকাশ করে সরকার। তবে প্রতিবেদনের বিভিন্ন অংশের সঙ্গে সরকারের দ্বিমতের কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী।

এসইসিতে দুজন নতুন সদস্য নিয়োগের কথাও জানান মন্ত্রী। সূত্র জানায়, এ পদে নিয়োগ পেতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলালুদ্দিন নিজামী ও বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আমজাদ হোসেন।

   

(৫৬৯) কোম্পানি’র তালিকায়

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার প্রকাশিত তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি কোম্পানি’র তালিকায় প্রাইম ফিন্যান্স এন্ড লিমিটেড, ইউনাইটেড ক্যাপিটাল, লঙ্কা বাংলা ফিন্যান্স লি., ফোনিক্স ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. পূবালী ব্যাংক লি., বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লি., আইসিবি, আইডিএলসি ফিন্যান্স লি., পিএফআই এ্যামপ্লইস প্রোভিডেন্ট ফান্ড, ট্রাস্টা ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিট্যাল লি., ইস্টার্ন ব্যাংক লি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট, এবি ব্যাংক লি., গ্রামীণ ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট, জনতা ব্যাংক লি., কর্ণফুলি ইন্সুরেন্স কো.লি., পিএফআই সিকিউরিটজ লি., এ জে ফ্যাসন লি., এআইএমএস, এইমস অব বাংলাদেশ লি., ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেলটা ব্রাঞ্চহাউজিং ফিন্যান্স করপোরেশন লি, এক্সিকিউটিভ টেকনোলজি লি., ফোরডেল প্রপারর্টিজ আইএফসি ১ম, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান:স্কিম টু, আইসিবি এমএমসিএল ইউনিট ফান্ড, আইসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লি., আইসিবি ইউনিট ফান্ড, জিন্স ২০০০ লি, লাকি স্টার এপারেস, মদিনা জুট ইন্ডাস্টিজ লি. ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি।



 

Sunday, May 01, 2011 Unknown

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার প্রকাশিত তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি কোম্পানি’র তালিকায় প্রাইম ফিন্যান্স এন্ড লিমিটেড, ইউনাইটেড ক্যাপিটাল, লঙ্কা বাংলা ফিন্যান্স লি., ফোনিক্স ফিন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লি. পূবালী ব্যাংক লি., বাংলাদেশ মিউচুয়াল সিকিউরিটিজ লি., আইসিবি, আইডিএলসি ফিন্যান্স লি., পিএফআই এ্যামপ্লইস প্রোভিডেন্ট ফান্ড, ট্রাস্টা ব্যাংক লিমিটেড, ইউনিয়ন ক্যাপিট্যাল লি., ইস্টার্ন ব্যাংক লি, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লি, পপুলার লাইফ ইনস্যুরেন্স, প্রাইম ফিন্যান্স এ্যাসেট ম্যানেজমেন্ট, এবি ব্যাংক লি., গ্রামীণ ক্যাপিট্যাল ম্যানেজমেন্ট, জনতা ব্যাংক লি., কর্ণফুলি ইন্সুরেন্স কো.লি., পিএফআই সিকিউরিটজ লি., এ জে ফ্যাসন লি., এআইএমএস, এইমস অব বাংলাদেশ লি., ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ডেলটা ব্রাঞ্চহাউজিং ফিন্যান্স করপোরেশন লি, এক্সিকিউটিভ টেকনোলজি লি., ফোরডেল প্রপারর্টিজ আইএফসি ১ম, গ্রামীণ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ওয়ান:স্কিম টু, আইসিবি এমএমসিএল ইউনিট ফান্ড, আইসিবি ক্যপিটাল ম্যানেজমেন্ট লি., আইসিবি ইউনিট ফান্ড, জিন্স ২০০০ লি, লাকি স্টার এপারেস, মদিনা জুট ইন্ডাস্টিজ লি. ও মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি।

(৫৬৮) ওরা ১০০ জন

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজার প্রকাশিত

 
তদন্ত রিপোর্টের তথ্য অনুযায়ি প্লেসমেন্ট শেয়ারের ১০০ জনের তালিকা:

ব্যাক্তি নামের তালিকায় রয়েছেন, ডিএসইর সভাপতি শাকিল রিজভী, ডিএসই’র সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম, ডিএসই’র পরিচালক আহমেদ রশিদ লালি, ডিএসই’র পরিচালক লায়লুন নাহার একরাম, ডিএসই’র সদস্য খন্দকার জালাল উদ্দিন, ডিএসই’র সদস্য খাজা গোলাম রসুল, ডিএসই’র সদস্য খুগেস্টা নুর-ই-নাহার, ডিএসই’র সদস্য মাহবুবুর রহমান, ডিএসই’র সদস্য সৈয়দ জালাল আহমেদ, রফিকুল আনোয়ার, জাহাঙ্গির আলম, মুজিবুর রহমান, আরওয়াই সমশের, আনোয়ার হোসেন, মো. হাবিবুর রহমান, ডিএসই’র সদস্য সাহনেওয়াজ বেগম রোজি, শামিমা শরিফ, আফসারুজ্জামান, হেলাল উদ্দিন আহমেদ, মো. হানিফ ভুঁইয়া, মো. জসিম উদ্দিন, মো. নজরুল ইসলাম, মো. রেজাউল করিম, মনসুর বিল্লাহ, মঞ্জুর আহমেদ, মো. শরিফুল ইসলাম, আজিম আহমেদ চৌধুরী, মো. মিজানুর রহমান, মো. মুনরুজ্জামান, মো. মুস্তফা, মো. সারোয়ার হোসেন, মো. শাহদত হোসেন খান, মো. জাকির হোসেন, পিআই তোরাব হোসেন, মাহমুদুল হক আরিফ, মো. আজিজুল হক, শাহাদত আলোম, তাসমিয়া আমরিন, জিয়াউর রহমান, এ.কে খান, এয়ার কমোডর হারুন (অব.), বিলাল ডি মামুন, বিলকিস ফাতেমা জেসমিন, আব্দুল আওয়াল, এনায়েতুর রহমান, ফারজানা আহমেদ, জান্নাতুল ফেরদৌস, কে বি এম ময়িনউদ্দিন, খাজা আসিফ আহমেদ, খাজা গোম মহিউদ্দিন, মেজর মো. রবিউল আলোম (অব.), মো. অয়ন উদ্দিন, মো. গোলাম মোস্তফা, মো. খালেদ হোমেন খান, মো. লুৎফর রহমান মো. মফিজুর রহমান, মো. মনিরুল হক, মো. মোসারফ হোসেন, মো. রুহুল আমিন, সাজেদুল ইসলাম, জহিরুল ইসলাম, মিজানুর রহামন ও মো. হামিদ।

(৫৬৭) কুসুমেই কিট

Sunday, May 01, 2011 Unknown
শেয়ারবাজারপুঁজিবাজারের মূল প্রাণকেন্দ্র ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাধারণ বিনিয়োগকারীদের আস্থার স্থান। তবে এ স্থানে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন তারাই প্লেসমেন্ট বাণিজ্যে’র সঙ্গে জড়িত।

তদন্ত কমিটি’র রিপোর্টে প্লেসমেন্ট বাণিজ্যে’র সঙ্গে জড়িত শীর্ষ ১শ জনের তালিকায় এ তথ্য পাওয়া যায়। এদের মধ্যে ডিএসই’র বর্তমান সভাপতিসহ ডিএসই’র পরিচালক ও সদস্যদের মোট ৩৭ জনের নাম রয়েছে।

এ তালিকায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), আইসিবি, অর্থমন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সচিবালয়, গণমাধ্যম কর্মী, সশস্ত্রবাহিনী, নিরাপত্তা বাহিনী, সরকার দলীয় নেতা, রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের নাম রয়েছে। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানের নামও রয়েছে এতে।

শনিবার সন্ধ্যায় অর্থমন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তদন্ত রিপোর্টে এসব নাম প্রকাশ করেন।

   

Sunday, May 01, 2011 Unknown


Blog Archive