(৫৬৬) ১৯ ব্যক্তিকে ১৯ কোটি টাকা
কমিটির সুপারিশ অনুযায়ী ১৪টি বিষয়ে অধিকতর তদন্ত করবে সরকার। এর মধ্যে রয়েছে, সব অমনিবাস অ্যাকাউন্টের আড়ালে থাকা ছায়া হিসাবগুলো এসইসি পরীক্ষা করবে। তিন মাসের মধ্যে অমনিবাস হিসাবগুলোকে ইনডিভিজ্যুয়াল বিও অ্যাকাউন্টে রূপান্তরের ব্যবস্থা নেওয়া হবে। মাত্র দুটি ঠিকানায় ১৯ ব্যক্তিকে ১৯ কোটি টাকার শেয়ার বরাদ্দ এবং আহসান ইমামসহ অন্যদের নামে বিপুল অঙ্কের শেয়ার বরাদ্দের বিষয়টি এসইসি পুনর্গঠনের পর তদন্ত করা হবে। ডিএসই ও এসইসি কর্তৃক মূল্য সংবেদনশীল তথ্য কম্পানিকে দেওয়া, রাজনীতি-সংশ্লিষ্ট ব্যক্তিদের নেতৃত্বে অবস্থান, এসইসির সঙ্গে সমন্বয়হীনতা, বন্ধ কম্পানিগুলোকে তালিকাবহির্ভূত না করা এবং স্টক মার্কেট দুটির ডিমিউচ্যুয়ালাইজেশন না করার বিষয়গুলোও তদন্ত করা হবে।
(৫৬৫) এক মাসের মধ্যে যা হবে
শেয়ারবাজার স্থিতিশীল করতে এসইসি পুনর্গঠনের পর এক মাসের মধ্যে স্বল্প মেয়াদে তদন্ত কমিটির ১৭টি সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। এর মধ্যে রয়েছে, প্রাক-আইপিও ও আইপিও প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নিয়মনীতি তৈরি করা। প্লেসমেন্ট, কার্ব মার্কেটসহ ব্যক্তিপর্যায়ে শীর্ষস্থানীয় ৩০ জন প্লেসমেন্টধারীর বিষয়ে সুশীল সমাজ, জনপ্রতিনিধি ও গবেষকদের নিয়ে আলোচনার ভিত্তিতে 'প্লেসমেন্ট নিয়মাচার' তৈরির পদক্ষেপ নেওয়া হবে। অমনিবাস অ্যাকাউন্টের আড়ালে কারসাজির বিষয়ে তদন্ত কমিটির সুপারিশ আমলে নেবে সরকার। শেয়ারবাজারের শীর্ষস্থানীয় 'প্লেয়ার'দের সন্দেহজনক লেনদেনের বিষয়ে কমিটির অভিমত অনুযায়ী সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এ ছাড়া ২০১০ সালের ডিসেম্বর ও ২০১১ সালের জানুয়ারির মধ্যে শীর্ষ বিক্রেতা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা বিষয়ে সরকার কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবে।
(৫৬৪)আনোয়ারুল কবির শামীমা শরিফের শেয়ার ব্যবসা
গতকাল অর্থমন্ত্রীর পেশ করা 'পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন ২০১১ সম্পর্কিত বিজ্ঞপ্তি'তে বলা হয়, এসইসি পুনর্গঠিত হওয়ার পর মো. আবদুস সালামের শেয়ার ব্যবসা সম্পর্কে বিশদ তদন্ত করা হবে। এ ছাড়া শামীমা শরিফের শেয়ার ব্যবসাও সন্দেহজনক। এসইসি ও বাংলাদেশ ব্যাংক বিষয়টি তদন্ত করবে। এ ছাড়া এসইসির নির্বাহী পরিচালক আনোয়ারুল কবির ভূঁইয়া ও হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের মহাব্যবস্থাপক কফিল উদ্দিন আহমদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ মন্ত্রণালয় বিভাগীয় মামলা করবে। এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী আর ওয়াই শমসেরকেও সিইও পদ থেকে অপসারণেরও উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া তদন্ত কমিটির প্রতিবেদনে অন্য যাদের নাম এসেছে, তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়।
(৫৬২) নিজের মতো গতিশীলভাবে
অর্থমন্ত্রী বলেন, সরকারের নিজস্ব পর্যবেক্ষণ হলো, পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থাগুলোর পারস্পরিক সমন্বয়ের অভাব ছিল। ভবিষ্যতে সমন্বয়হীনতা যেন আর না হয়, সে জন্য বাংলাদেশ ব্যাংক, এসইসি ও স্টক এঙ্চেঞ্জ দুটির মধ্যে সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুঁজিবাজার নিয়ন্ত্রণে এসইসি পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে কমিটি যে মত দিয়েছে, সরকার তা গ্রহণ করছে না। বরং সরকার দেখছে যে সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানও যথাযথভাবে পদক্ষেপ সব সময় নেয়নি। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার একটি গতিশীল প্রতিষ্ঠান। একে নিজের মতো গতিশীলভাবে চলতে হবে।
(৫৬১) তা স্বীকার করেছেন অর্থমন্ত্রী
শেয়ারবাজার পুঁজিবাজার ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন, বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসইসির নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। দু-তিন দিনের মধ্যে তিনি দায়িত্ব নেবেন। একই সঙ্গে পুরনো দুই সদস্যকে সরিয়ে নতুন দুজন সদস্য নিয়োগ দেওয়া হচ্ছে। পরে আরো দুজন সদস্য নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, 'এসইসির ব্যর্থতা বোর্ড প্রতিরোধ করতে পারেনি। এর প্রতি মানুষের বিশ্বাস নেই। তাই পুরো বোর্ড বাদ দিচ্ছি। এসইসির নতুন চেয়ারম্যান ও সদস্যরা দায়িত্ব নেওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে অধিকতর তদন্ত শুরু হবে।' তবে এসইসির দায়িত্বে যাঁরা যাচ্ছেন, তাঁদের নাম বলেননি মন্ত্রী।
তদন্ত প্রতিবেদনটি প্রকাশের ক্ষেত্রে যে দেরি হয়েছে, তা স্বীকার করেছেন অর্থমন্ত্রী। অবশ্য দেরি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। অর্থমন্ত্রী বলেন, এ প্রতিবেদনের প্রকাশনা নিয়ে অনেক আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তাই পুরো প্রতিবেদনটি কোনো সম্পাদনা না করেই সরকার প্রকাশ করছে।
অর্থমন্ত্রী জানান, কমিটি স্টক মার্কেট ডিমিউচ্যুয়ালাইজেশনের সুপারিশ করেছে। সরকার এতে খুবই আশান্বিত হয়েছে। আলোচনা করে এ ব্যাপারে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। নতুন অর্থবছরে এ প্রক্রিয়া শুরু হবে।
অর্থমন্ত্রী বলেন, প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠনের কথাও তদন্ত কমিটি উল্লেখ করেছে। সরকার এ রকম একটি টাস্কফোর্স গঠন করবে। এ টাস্কফোর্স প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরিবীক্ষণের পাশাপাশি পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমেরও মূল্যায়ন ও পর্যবেক্ষণ করবে। অচিরেই এ টাস্কফোর্সের কার্যপ্রণালী ঘোষণা করা হবে।

(৫৬০) ব্যবস্থা নিচ্ছে সরকার
শেয়ারবাজার তদন্ত কমিটির প্রতিবেদন এবং অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব পর্যবেক্ষণের আলোকে শেয়ারবাজার বিষয়ে বহুমুখী ব্যবস্থা নিচ্ছে সরকার। সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) নতুন প্রধান নিয়োগসহ অভিযুক্ত কয়েক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার সময় এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
(৫৫৯) মবিল যুমনা ২০০ শতাংশ
শেয়ারবাজার বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ হিসেবে ২০০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করেছে মবিল যুমনা লুব্রিক্যান্ট (এমজেএল) বাংলাদেশ লিমিটেড। আগামী রবিবার ক্ষতিপূরণের এ অঙ্গীকারনামা কম্পানির পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেওয়া হবে। অঙ্গীকারনামার ওপর ভিত্তি করে কম্পানিটির তালিকাভুক্তির বিষয়ে আগামী সপ্তাহেই নির্দেশনা জারি করতে পারে এসইসি।
মবিল যমুনার তালিকাভুক্তির জটিলতা নিরসনের লক্ষ্যে গত বৃহস্পতিবার দুই স্টক এঙ্চেঞ্জ ও কম্পানির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এসইসি কর্মকর্তারা। বৈঠকে কম্পানির পক্ষ থেকে ২০১০ সালের লভ্যাংশ ঘোষণার পাশাপাশি শেয়ারবাজারে লেনদেন শুরুর পর বাজারমূল্য বরাদ্দমূল্যের নিচে নেমে এলে নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়।

Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- ► 2011 (2088)