,

CENTRALPHL - tock dividend @ 15%

Friday, October 11, 2013 Other

The Board of Directors has recommended stock dividend @ 15% for the year ended on June 30, 2013. Date of AGM: 20.11.2013, Time: 10:00 AM, Venue: Trust Milonayoton, 545, Old Airport Road, Tejgaon, Dhaka-1206. Record Date: 28.10.2013. The Company has also reported net profit of Tk. 77.84 million, EPS of Tk. 1.62, NAV per share of Tk. 12.24 and NOCFPS of Tk. 1.68 for the year ended on June 30, 2013.

মোবাইল থেকে নিস্তারের ৭ টি পথ - 7 ways to get rid of Mobile Phone

Friday, October 11, 2013 Other

অনেকের কাছে জীবনের স্বাভাবিক সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে মুঠোফোন। নানা কাজে প্রতিদিন অসংখ্যবার চোখ রাখতে হয় মুঠোফোনের পর্দায় বা পরীক্ষা করে দেখতে হয় কেউ কল করেছে কি না। মানুষের সঙ্গে বারবার যন্ত্রের এই ক্ষণিকের সাক্ষােক গবেষকেরা বলেন, ‘মাইক্রো-ইন্টারঅ্যাকশন’। অভ্যাসবশত গড়ে ওঠা মাইক্রো-ইন্টারঅ্যাকশন মানুষের জীবনে যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে। অতিরিক্ত মুঠোফোনের ব্যবহারে মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে বলে গবেষকেরা সতর্ক করেছেন। সম্প্রতি ব্রিটিশ লেখক টম চ্যাটফিল্ডের লেখা একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি অনলাইন। ওই প্রতিবেদনে লেখক জানিয়েছেন, তিনি মুঠোফোন ব্যবহারের আচরণবিধি-সংক্রান্ত একটি প্রকল্পে কাজ করছেন। এই প্রকল্পে আচরণবিধির ক্ষেত্রে সাতটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। টম চ্যাটফিল্ড জানিয়েছেন, স্বাভাবিক সুন্দর জীবন-যাপনে মুঠোফোনের যন্ত্রণা থেকে দূরে থাকতে সাতটি উপায় মানুষের জন্য কাজে লাগতে পারে। বার্তা নয়, কথা বলুন কারও সঙ্গে জরুরি দরকার হলে ফোন করে দ্রুত কথা সেরে ফেলুন। ঘণ্টার পর ঘণ্টা বার্তা পাঠিয়ে, চ্যাট করার চেয়ে মুঠোফোনে কথা বলে প্রয়োজন মিটিয়ে ফেলা ভালো। অনলাইনে থাকার সুবিধা নিয়ে এখন অনেককিছু করা যায় বলে আমরা অবসর, বিনোদন, খাবার, ঘুমের বিষয়গুলোর পার্থক্য করতে পারি না। আমরা এখন মুঠোফোন সঙ্গে থাকায় অনেক সময় সামনের মানুষটাকেও দেখতে পারি না; মানুষের চোখের দিকে তাকানোর সময় পাই না। ডিজিটাল যোগাযোগ করতে গিয়ে পারস্পরিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিন হোক মুঠোফোনমুক্ত জীবনযাপন আমাদের আত্মনিয়ন্ত্রণ অর্জন করা প্রয়োজন। প্রতিটি যন্ত্রের একটি অফ বাটন থাকে। ‘ফেয়ার অব মিসিং আউট’ বা ফোমো নামের মুঠোফোন থেকে বিচ্ছিন্নতার ভয় থাকায় অনেকেই অফ বাটন ব্যবহার করেন না। আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায়, একবার কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলেও পরে অভ্যাসবশত সে সিদ্ধান্তটি আর কার্যকর করা হয় না। কিন্তু নিয়ম ভেঙে মাঝেমধ্যে মুঠোফোন বা যন্ত্রবিহীন জীবনযাপনের অভ্যাস মানসিকভাবে প্রফুল্লতা এনে দিতে পারে। মাল্টিটাস্কিং এড়িয়ে চলুনমুঠোফোন ব্যবহার থেকে স্বস্তির জীবন মুঠোফোনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের ব্যবহার করুন। কোন কাজ কোন সময় করা উচিত, তার একটি নোট তৈরি করে নিতে পারেন এবং নিজের নির্দেশনা মেনে মুঠোফোন ব্যবহার করুন। মুঠোফোনের অ্যাপ্লিকেশন ব্যবহারের ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন। খাবার সময় মুঠোফোন নয় খাবার টেবিলে বসে মুঠোফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। খাবার টেবিলে বা মুখোমুখি বসে কথা বলার সময় টেবিলে কনুই রেখে মুঠোফোন ব্যবহারকে অনেকেই ভালো আচরণ বলে মনে করেন না। এতে মানুষের মধ্যে যোগাযোগ কমে যায় এবং দূরত্ব বাড়ে। মুঠোফোন নিয়ে ব্যস্ত থাকায় আলোচনার গুরুত্ব কমে যেতে পারে। ছবি তোলার আগে নিজে উপভোগ করুন কোথাও বেড়াতে গেলে বা কোনো উত্সব উপভোগ করার আগেই অনেকে ছবি তুলতেই ব্যস্ত হয়ে পড়েন। ঘটনার সঙ্গে নিজেকে মানিয়ে নিন এবং স্মার্টফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়ার পরিবর্তে নিজেকে আবিষ্কার করুন। ছবি তোলার আগে চারপাশটা ভালো করে দেখুন। হয়তো ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে থাকার কারণে গুরুত্বপূর্ণ কোনো বিষয় আপনার সামনে ঘটে গেল কিন্তু তা উপভোগ করতে পারলেন না। স্মৃতি হিসেবে ছবি তুলে রাখতে পারেন, তবে তা যেন পুরো আনন্দ মাটি করে না দেয় বা আপনাকে ঘটনা থেকে বিচ্ছিন্ন করে না দিতে পারে, সে বিষয়টি খেয়াল রাখবেন। ছবি আপলোড করার আগে যাচাই করুন অনেক সময় সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আমরা অসংখ্য ছবি আপলোড করি। কিন্তু সব ছবি কী গুরুত্বপূর্ণ? ছবি আপলোডের সময় অবশ্যই ছবির মান ও গুরুত্ব বুঝে আপলোড করা উচিত। সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে অতিরিক্ত ছবি আপলোডের কারণে বন্ধুরা বিরক্ত হতে পারে বা ছবি দেখা বন্ধ করে দিতে পারে। নির্বাচিত ও গুরুত্বপূর্ণ ছবি আপলোড করার বিষয়টি খেয়াল রাখা উচিত। মুঠোফোনকে জানান শুভরাত্রি অনেকের ক্ষেত্রেই দেখা যায় রাতে ঘুমানোর সময় বালিশের পাশে মুঠোফোন রেখে দেন। বিরক্তিহীনভাবে ঘুমাতে চাইলে মুঠোফোন বন্ধ করে হাতের কাছ থেকে সরিয়ে রাখাই শ্রেয়। তা না হলে যেকোনো সময় মুঠোফোনে কল এসে বিরক্তি তৈরি করতে পারে। মুঠোফোনের অতিরিক্ত ব্যবহার দেহঘড়ির ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। রাতে ঘুমানোর সময় মুঠোফোন বন্ধ রাখার অভ্যাস গড়ে তোলা উচিত। লেখক টম চ্যাটফিল্ডের মতে, আচরণবিধি মানলেই সব সমস্যার সমাধান হয় না—এ কথা যেমন ঠিক, তেমনি আমাদের কিছু অভ্যাসে পরিবর্তন আনতে পারলে বেশ কিছু স্মরণীয় মুহূর্ত আমরা উপভোগ করতে পারি। এ প্রসঙ্গে যুক্তরাজ্যের টিম হারফোর্ড নামের একজন লেখক বলেন, মুঠোফোন মানুষের অভ্যাস তৈরি করে। তাই আপনি মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রে কোন কোন অভ্যাস গড়ে তুলবেন, তা নিয়ে ভাবতে পারেন।

দেশ গার্মেন্টস গুজবে কান না দেওয়ার পরামর্শ Don't Pay Head to Scam Of Desh Garments

Friday, October 11, 2013 Other

বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আজ রোববার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিনিয়োগকারীদের এই পরামর্শ দেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিনিয়োগকারীদের সতর্ক করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই মুহূর্তে এমন কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই, যাতে দেশ গার্মেন্টসের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়তে পারে। তা ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদও এমন কোনো সিদ্ধান্ত নেয়নি, যা এর দামে প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় এই প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয় বিনিয়োগকারীদের। এর আগে দেশ গার্মেন্টসের অস্বাভাবিক দাম বাড়ার বিষয়টি ডিএসইর নজরে এলে এর কারণ অনুসন্ধানের উদ্যোগ নেয় ডিএসই কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই। ডিএসই সূত্রে জানা যায়, গত এক মাসে এই কোম্পানির শেয়ারের দাম ৩২.৪০ টাকা বেড়েছে। গত ৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ছিল ৪৩.১০ টাকা, যা ২২ সেপ্টেম্বর দাঁড়িয়েছিল ১০১.৬০ টাকা। আর আজ সর্বশেষ দাম ছিল ৭৫.৫০ টাকা।

শর্ট সেল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) - Order to stop Short Cell Frem SCE

Friday, October 11, 2013 Other

শর্ট সেল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই স্টক এক্সচেঞ্জকে (ডিএসই ও সিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।একই সঙ্গে নিয়ম ভঙ্গের অভিযোগে দুটি সিকিউরিটিজ হাউসকে জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনে স্থাপিত ইনসট্যান্ট ওয়াচ মার্কেট সার্ভিলেন্স সিস্টেমের (এমএসএস) মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক শর্ট সেল অ্যালার্ট পরিলক্ষিত হয়।বিষয়টি নিয়ে কমিশন সভায় আলোচনা হয়।এই শর্ট সেল কার্যক্রম থেকে দুই স্টক এক্সচেঞ্জের সদস্য স্টক ব্রোকাররা যাতে বিরত থাকেন, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ডিএসই ও সিএসইকে নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কমিশন সভায়। এ দিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য স্টক ব্রোকার হিলসিটি সিকিউরিটিজ লিমিটেডের লেনদেনে গত ১৫ মে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকের পাঁচ হাজার শেয়ার শর্ট সেল অ্যালার্ট লক্ষ করে বিএসইসি।কমিশনের সার্ভিল্যান্স বিভাগ বিষয়টি এনফোর্সমেন্ট বিভাগে অবহিত করে।বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা শেষে নিয়ম ভঙ্গ করার অভিযোগে হিলসিটি সিকিউরিটিজ লিমিটেডকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সমন্বিত গ্রাহক হিসাবের অর্থ এফডিআর করা, জেড ক্যাটাগরির শেয়ার কেনায় মার্জিন ঋণ দেওয়া, নির্ধারিত অনুপাতের অতিরিক্ত মার্জিন ঋণ প্রদান এবং ক্যাশ হিসাবে মার্জিন ঋণ সুবিধা প্রদান করার মাধ্যমে নিয়ম ভঙ্গ করায় সিএসইর সদস্য স্টক ব্রোকার কবির সিকিউরিটিজ লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও ডন সিকিউরিটিজের গ্রাহকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী শেয়ার প্রাপ্তি স্থগিত করেছে বিএসইসি।একই সঙ্গে গ্রাহকদের পাওনা পরিশোধ না করা পর্যন্ত স্টক ব্রোকার লেনদেন অধিকার পাওয়ার সদন না দেওয়ার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে কমিশন।

বিনিয়োগকারীদের সতর্ক করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএমসি কামাল - CMC Kamal Warning For Investor

Friday, October 11, 2013 Other

শেয়ার লেনদেনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিএমসি কামাল। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আজ বুধবার প্রতিষ্ঠানটি এই সতর্কবার্তা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বিনিয়োগকারীদের সতর্ক করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই মুহূর্তে এমন কোনো তথ্য নেই, যা সিএমসি কামালের শেয়ারে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে। এ ছাড়া শেয়ারের দামে প্রভাব ফেলার মতো কোনো কর্মকাণ্ড ও মুনাফা-সংক্রান্ত তথ্যও কোম্পানির কাছে নেই। আর তাই প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনে সতর্ক অবলম্বনের পরামর্শ দিয়েছে সিএমসি কামাল। এর আগে সিএমসি কামালের শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার বিষয়টি ডিএসইর নজরে এলে এর কারণ অনুসন্ধানের উদ্যোগ নেয় ডিএসই কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে গত ২৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি জানিয়েছিল, প্রতিষ্ঠানটির শেয়ারের দাম অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য তাদের কাছে নেই।

সপ্তাহের শেষ কর্মদিবসে - Last Trading Day Overview

Friday, October 11, 2013 Other

সপ্তাহের শেষ কর্মদিবসে আজ বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। গতকাল বুধবারের ধারাবাহিকতায় আজও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে, তবে লেনদেন কমেছে দুই স্টক এক্সচেঞ্জে। প্রধান বাজার ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২১৯ কোটি টাকা, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২২৫ কোটি টাকার লেনদেন হয়েছিল। অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম। গতকাল এই বাজারে ২৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। লেনদেন কমলেও দুই বাজারেই আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যায়। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩,৮৪৩ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে; কমেছে ১১২টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ৮৬৭ পয়েন্টে। আজ সিএসইতে হাতবদল হওয়া ২০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮০টির দাম বেড়েছে, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ আরগন ডেনিমস লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এনভয় টেক্সটাইল, এমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, সিএমসি কামাল, জেএমআই সিমেন্ট, বিএসসিসিএল, গ্লোবাল হেভি কেমিক্যাল, অ্যাকটিভ ফাইন প্রভৃতি।

তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড- Family Tax is added to Share Marker BD

Friday, October 11, 2013 Other

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে সম্প্রতি তালিকাভুক্ত কোম্পানি ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড। গতকাল বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ডিএসইর ‘ইনডেক্স কমিটি’র বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতেয়াখ আহমেদ জানান, এসঅ্যান্ডপি মেথডোলজি অনুযায়ী এই প্রতিষ্ঠানকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে তালিকাভুক্ত ২০৬টি কোম্পানি নিয়ে ডিএসইএক্স সূচক গণনা করা হয়। নতুন এই কোম্পানি যুক্ত হলে ডিএসইএক্স সূচকভুক্ত কোম্পানির সংখ্যা হবে ২০৭টি।

বন্ধ হয়ে যাচ্ছে শেয়ার বাজার A Tolal of 9 days Vacation on DSE Share

Friday, October 11, 2013 Other

সাপ্তাহিক ছুটির পাশাপাশি শারদীয় দুর্গাপূজা ও ঈদুল আজহা উপলক্ষে দেশের শেয়ারবাজারে টানা নয় দিন লেনদেন বন্ধ থাকবে। আজ শুক্রবার থেকে এই ছুটি শুরু হচ্ছে। দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে ২০ অক্টোবর রোববার থেকে আবার শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন শুরু হবে। নয় দিন ছুটির আগে গতকাল বৃহস্পতিবার ছিল শেয়ারবাজারের শেষ কার্যদিবস। শেষ দিনে দুই বাজারে সূচক ছিল ঊর্ধ্বমুখী। তবে লেনদেন কমেছে উভয় স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এদিন প্রায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮৪৪ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৬৮ পয়েন্টে। ঢাকার বাজারে গতকাল দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। বৃহস্পতিবার দিনের শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ২১৯ কোটি টাকা। এর আগে সর্বশেষ চলতি বছরের ১২ আগস্ট ডিএসইতে ১৬২ কোটি টাকার লেনদেন হয়েছিল। বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহা সামনে রেখে অনেক বিনিয়োগকারী বাজার থেকে টাকা তুলে নিয়েছেন। আবার অনেকে হাতে থাকা শেয়ার বিক্রি করে নিষ্ক্রিয় হয়ে গেছেন। ঈদের পরে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের অনিশ্চয়তা কাজ করছে। তাই নতুন করে বিনিয়োগ আসছে না, লেনদেনও কমে গেছে। জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, দেশে সামনে বড় ধরনের এক রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। বিনিয়োগকারীরাও এই পরিস্থিতিতে বেশ উদ্বেগের মধ্যে আছেন। এ কারণে অনেকে হাত গুটিয়ে বসে আছেন। আবার যাঁদের টাকার প্রয়োজন, তাঁরা লোকসানে হলেও শেয়ার বিক্রি করে টাকা তুলে নিচ্ছেন। রাজনৈতিক অনিশ্চয়তা ঘিরে যদি বড় ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, তাহলে বাজারেও নেতিবাচক প্রভাব পড়বে। এসব কারণে লেনদেন কমে গেছে। এদিকে ডিএসই জানিয়েছে, ২০ অক্টোবর থেকে প্রধান সূচক ডিএসইএক্সে নতুন এক কোম্পানি যুক্ত হবে। সূচকে যুক্ত হওয়ার নানা শর্ত পূরণের পর এটিকে গণনায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এই কোম্পানি যুক্ত হলে ডিএসইএক্স গণনায় মোট কোম্পানির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২০৭টিতে। ঢাকার বাজারে গতকাল ২৮৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৭টির দাম বেড়েছে, কমেছে ১১২টির আর অপরিবর্তিত ছিল ২৭টির। দিনের শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কমেছে। সিএসইতে এদিন ২০৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯৪টির দাম কমেছে, বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত ছিল ২৯টির দাম। দিনের শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।

পরিচালনা পর্ষদকে অন্তর্বর্তীকালীন পর্ষদ হিসেবে রেখে দিতে চায় দুই স্টক এক্সচেঞ্জ- DSE-CSE-DEMUTUALIZATION

Saturday, October 05, 2013 Other

বর্তমান পরিচালনা পর্ষদকে অন্তর্বর্তীকালীন পর্ষদ হিসেবে রেখে দিতে চায় দুই স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ দুটির একাধিক পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এমন আভাস পাওয়া গেছে। দুই স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে ঐকমত্যও হয়েছে বলে জানা গেছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আলাদা আলাদা সভা অনুষ্ঠিত হয়। এদিকে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণ-সংক্রান্ত (ডিমিউচুয়ালাইজেশন) অনুমোদিত কর্মসূচি বা স্কিম ডিএসইর ওয়েবসাইট ও দুটি ইংরেজি দৈনিকে প্রকাশ করা হয়েছে। আইন অনুযায়ী, ডিএসই কর্তৃপক্ষ এ ব্যবস্থা গ্রহণ করেছে। ডিমিউচুয়ালাইজেশন আইনে বলা হয়েছে, কর্মসূচি অনুমোদনের সাত দিনের মধ্যে তা গেজেট, ওয়েবসাইট ও বাংলা-ইংরেজি মিলিয়ে মোট চারটি পত্রিকায় প্রকাশ করতে হবে। এরই অংশ হিসেবে গতকাল কর্মসূচিটি ওয়েবসাইট ও দুটি ইংরেজি দৈনিকে প্রকাশ করা হয়। কয়েক দিনের মধ্যে কর্মসূচিটি গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদ গতকাল বৃহস্পতিবার অনুমোদিত কর্মসূচিটি গ্রহণ করেছে। গতকাল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এটি গ্রহণ করা হয়। সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রথম আলোকে বলেন, সভায় আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। আগামী ২৫ অক্টোবর বিশেষ সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বুধবার সিএসইর হাতে অনুমোদিত কর্মসূচিটি হস্তান্তর করেছে। সিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে কর্মসূচিটি ওয়েবসাইট, পত্রিকা ও গেজেট আকারে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে। এ-সংক্রান্ত আইনের ৮(ক) ধারায় বলা হয়েছে, কর্মসূচি অনুমোদনের ৩০ দিনের মধ্যে সাধারণ সভা করতে হবে। ওই সভায় অনুমোদিত কর্মসূচি, স্টক এক্সচেঞ্জের পরিবর্তিত সংঘ স্মারক ও সংঘবিধি এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করতে হবে। অন্তর্বর্তীকালীন পর্ষদ সম্পর্কে নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিছু উল্লেখ না করায় বর্তমান পর্ষদকে অন্তর্বর্তী পর্ষদ হিসেবে বহাল রাখতে চায় উভয় স্টক এক্সচেঞ্জ। জানতে চাইলে সিএসইর সিইও সৈয়দ সাজিদ হোসেন বলেন, ‘কর্মসূচি প্রাপ্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জের পূর্ণাঙ্গ পর্ষদের প্রথম সভা অনুষ্ঠানের কথা বলা হয়েছে। আর অন্তর্বর্তীকালীন পর্ষদ সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা নেই। তাই পূর্ণাঙ্গ ডিমিউচুয়ালাইজড পর্ষদ গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান পর্ষদ অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে। তবে এর মধ্যে যদি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে নির্দেশনা পাওয়া যায়, তাহলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এদিকে অন্তর্বর্তীকালীন পর্ষদের বিষয়ে আইনের ব্যাখ্যা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএসইসি। বিএসইসি সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পর প্রয়োজনে বিএসইসি এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করবে।

বিনিয়োগ করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টার কার্ড- MasterCard Wants to invest in Banglsdesh

Saturday, October 05, 2013 Other

জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সব ধরনের রাষ্ট্রীয় সেবা প্রদান ও আর্থিক লেনদেনে স্মার্টকার্ড তৈরির প্রকল্পে বিনিয়োগ করতে চায় বহুজাতিক প্রতিষ্ঠান মাস্টার কার্ড। শিগগিরই সরকারের কাছে এই বিষয়ে আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে এই বিনিয়োগ প্রস্তাব দেওয়া হবে। সম্প্রতি বাংলাদেশ সফরকালে প্রথম আলোর সঙ্গে এক আলাপচারিতায় এই তথ্য দিয়েছেন প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার প্রধান বিকাশ ভর্মা। বিকাশ ভর্মা আরও জানান, নাইজেরিয়ায় এক কোটি ৩০ লাখ লোক স্মার্টকার্ডের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা ও আর্থিক লেনদেন করছেন। আর এই স্মার্টকার্ড তৈরি করে দিয়েছে মাস্টার কার্ড। জনাব ভর্মা বলেন, এই কার্ডের মাধ্যমে যেকোনো লাইসেন্স, রেশন, সামাজিক নিরাপত্তাসুবিধাসহ বিভিন্ন সেবা পাচ্ছেন নাইজেরিয়াবাসী। এতে নাইজেরিয়াবাসীর আর্থিক লেনদেন আরও সহজ হয়েছে। বিকাশ ভর্মার মতে, বাংলাদেশেও এই ধরনের সেবা দেওয়া সম্ভব হলে লেনদেন আরও সহজ হবে। একজন স্মার্টকার্ডধারী তাঁর হিসাবের মাধ্যমে যেকোনো ধরনের লেনদেন করতে পারবেন, আবার সরকারি সব সেবার অর্থও পেয়ে যাবেন। এতে সরকারি সুবিধাভোগের ক্ষেত্রে লুটপাট বন্ধ হয়ে যাবে। জাতীয় পরিচয়পত্র হিসেবেও এই স্মার্টকার্ড ব্যবহার করা যাবে। এমনকি এই কার্ড ব্যাংকের এটিএম বুথ বা পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহার করা যাবে। সর্বোপরি দেশের বিশাল জনগোষ্ঠীকে মূলধারার অর্থ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত করা যাবে। বিকাশ আরও জানান, বাংলাদেশের ২০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছানো যাচ্ছে। এর মধ্যে ৩ শতাংশ গ্রাহক লেনদেনের জন্য কার্ড ব্যবহার করেন। বাংলাদেশে প্রতিবছর গড়ে নয় হাজার ৬০০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ খরচ করেন ভোক্তারা। এর মধ্যে মাত্র ১ শতাংশ হয় স্বয়ংক্রিয় পরিশোধ ব্যবস্থায়। বাংলাদেশকে ‘নিউ এশিয়ান টাইগার’ অভিহিত করে বিকাশ বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি গড়ে ৬ শতাংশ রয়েছে।

Blog Archive