(১৫৩৪) ভেবেছিল খারাপ,কিন্তু হল তার উল্টুটা

Thursday, June 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: যদিও সবাই ভেবেছিল বাজেটের দিন বাজার খারাপ যাবে,কিন্তু হল তার উল্টুটা, সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের দুই পুঁজিবাজারে চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। লেনদেনের প্রথম ঘণ্টায় ২৭ কার্যদিবস পর ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৭ পয়েন্ট বেড়ে উঠে এসেছিল ৬ হাজার ৬ পয়েন্টে। তবে বেলা ১২টার দিকে ডিএসইর সূচক ৪৩ পয়েন্ট বেড়ে স্থির হয় ৫ হাজার ৯৯২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থা। বেলা সোয়া ১২টায় সিএসইর সাধারণ সূচক বেড়েছে ৮৩ পয়েন্ট।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার প্রথম একঘণ্টায় ডিএসইতে লেনদেন হয় মোট ২২৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের দাম।

এ সময়ে ডিএসইর সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে উন্নীত হয় ৪ হাজার ৯৮১ পয়েন্টে। লেনদেন হয় মোট ১৮৩ কোটি টাকার শেয়ার ও ইউনিট।

প্রথম একঘণ্টায় লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- বেক্সিমকো লিমিটেড, ইউসিবিএল, বেক্সটেক্স, এনবিএল, প্রাইম ব্যাংক, উত্তরা ব্যাংক, তিতাস গ্যাস, বিএসআরএম স্টিলস, সিটি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

সিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা সোয়া ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয় মোট ১২৮টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি প্রতিষ্ঠানের দাম।

এ সময়ে সিএসইর সাধারণ সূচক ৮৩ পয়েন্ট বেড়ে উঠে আসে ১০ হাজার ৭১৭ পয়েন্টে।

লেনদেন হয় মোট ২৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

??

Muhith to place budget today 
Finance Minister AMA Muhith will place a Tk 1,63,680-crore national budget in Parliament for 2011-12 fiscal year Thursday afternoon.
The minister will place his third budget in the Jatiya Sangsad at 4:00pm through a power point presentation.
Finance ministry sources said the Tk 1,63,680-crore budget, which is 28 percent bigger than that of the current FY, will see a deficit of Tk 45,300 crore.
To finance the deficit, target for domestic loan has been set at Tk 27,171 crore and foreign loan at Tk 18,129 crore -- both 15 percent higher than in the present budget.
As soon as he starts the presentation, it will be put on websites of different ministries for feedback from the people.
With the budget documents, separate reports on the activities of 20 ministries on women empowerment and establishing their rights, creating a knowledge-based society using technology, a road map for development of power and energy sector will also be published.
Muhith will hold a post-budget press conference at city's Osmani Memorial Auditorium at 4:00pm on Friday.
The size of this year's budget is 18 percent of the country's total Gross Domestic Product (GDP), a top finance ministry official said, adding, it is usually 15-16 percent of the GDP.

(১৫৩৩) শিষ্টাচার বহির্ভূত আচরণের কারণেই

Thursday, June 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিষ্টাচার জানেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, আপনি ভালো কথা বলবেন সেটি আশা করি না। কারণ আমরা জানি আপনি শিষ্টাচার জানেন না।

প্রধানমন্ত্রীর শিষ্টাচার বহির্ভূত আচরণের কারণেই সংসদের পরিবেশ নষ্ট হয়েছে বলেও অভিযোগ করে তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে কথা বলা যায় না বলেই জনগণের স্বার্থের কথা বাইরে দাঁড়িয়ে বলতে হচ্ছে।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

এ সময় ‘সংসদে এসে মিলে মিশে কাজ করার’ প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করেন তিনি।

তিনি বলেন, ‘আজ আপনি সংসদে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। আপনার এ আহ্বানের আগেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রথম অধিবেশনে সংসদে যোগ দিয়েছিলেন বিরোধী দলের নেতা। কিন্তু তার বিনিময়ে আপনারা খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির সিনিয়র নেতাসহ অসংখ্য নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন।’

এ সময় তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার আওয়ামী লীগের নেই বলেও মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করছেন। অথচ এ তত্ত্বাবধায়ক সরকার আপনারাই এনেছিলেন। এ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করেই ক্ষমতায় এসেছেন। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলে ক্ষমতায় থাকার কোনও নৈতিক অধিকার আপনাদের নেই।’

সার, ডিজেল, বিদ্যুৎ, বীজ, কীটনাশক, কৃষি উপকরণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, সরকারের ধান চাল সংগ্রহ অভিযানের নামে কৃষক ঠকানো ও সীমান্তে বিএসএফের গুলিতে কৃষক হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল এ মানববন্ধনের আয়োজন করে।

কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুসহ মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় নেতারা বক্তৃতা করেন।

Muhith to place budget today 
Finance Minister AMA Muhith will place a Tk 1,63,680-crore national budget in Parliament for 2011-12 fiscal year Thursday afternoon.
The minister will place his third budget in the Jatiya Sangsad at 4:00pm through a power point presentation.
Finance ministry sources said the Tk 1,63,680-crore budget, which is 28 percent bigger than that of the current FY, will see a deficit of Tk 45,300 crore.
To finance the deficit, target for domestic loan has been set at Tk 27,171 crore and foreign loan at Tk 18,129 crore -- both 15 percent higher than in the present budget.
As soon as he starts the presentation, it will be put on websites of different ministries for feedback from the people.
With the budget documents, separate reports on the activities of 20 ministries on women empowerment and establishing their rights, creating a knowledge-based society using technology, a road map for development of power and energy sector will also be published.
Muhith will hold a post-budget press conference at city's Osmani Memorial Auditorium at 4:00pm on Friday.
The size of this year's budget is 18 percent of the country's total Gross Domestic Product (GDP), a top finance ministry official said, adding, it is usually 15-16 percent of the GDP.

(১৫৩২) শেয়ারবাজার থেকে টাকা

Thursday, June 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: শেয়ারবাজার থেকে টাকা বিদেশে পাচারের কারণে টাকার মান কমছে বলে মন্তব্য করেছেন খালেদা জিয়া। তিনি বলেন,বিগত দুই দশকের মধ্যে বাংলাদেশ এবারই সবচাইতে সংকটজনক অবস্থায় পড়েছে।

বুধবার জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাজেট নিয়ে বিএনপির বিকল্প প্রস্তাবে এ কথা বলেন। রাজধানীর রূপসী বাংলা ( সাবেক শেরাটন) হোটেলে তিনি বাজেট প্রস্তাবের লিখিত বক্তব্য পাঠ করেন।

খালেদা বলেন, ‘সারা বিশ্বে যেখানে মার্কিন ডলারের মূল্যমান কমছে, সেখানে বাংলাদেশে টাকার বিপরীতে ডলারের মূল্যমান বাড়ছে।’

খালেদা বলেন, ‘শেয়ারবাজারের বিপর্যয় থেকে ফায়দা লুটকারীগোষ্ঠী কর্তৃক ডলার পাচার, ওভার ইনভয়েসিং-আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে ডলার পাচার মূলতঃ ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমার অন্যতম কারণ।’

Muhith to place budget today 
Finance Minister AMA Muhith will place a Tk 1,63,680-crore national budget in Parliament for 2011-12 fiscal year Thursday afternoon.
The minister will place his third budget in the Jatiya Sangsad at 4:00pm through a power point presentation.
Finance ministry sources said the Tk 1,63,680-crore budget, which is 28 percent bigger than that of the current FY, will see a deficit of Tk 45,300 crore.
To finance the deficit, target for domestic loan has been set at Tk 27,171 crore and foreign loan at Tk 18,129 crore -- both 15 percent higher than in the present budget.
As soon as he starts the presentation, it will be put on websites of different ministries for feedback from the people.
With the budget documents, separate reports on the activities of 20 ministries on women empowerment and establishing their rights, creating a knowledge-based society using technology, a road map for development of power and energy sector will also be published.
Muhith will hold a post-budget press conference at city's Osmani Memorial Auditorium at 4:00pm on Friday.
The size of this year's budget is 18 percent of the country's total Gross Domestic Product (GDP), a top finance ministry official said, adding, it is usually 15-16 percent of the GDP.

(১৫৩১) ইউনিট বিক্রি শুরু হবে বাংলাদেশ ফান্ডের

Thursday, June 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: তহবিল সংগ্রহে বাজেটের পর বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ইউনিট বিক্রি শুরু হবে বাংলাদেশ ফান্ডের। আগামী (২০১১-১২) অর্থবছরের বাজেটে বাংলাদেশ ফান্ডের জন্য বেশ কিছু প্রণোদনা দেয়ার সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই বাজেটের পরই ফান্ডের ইউনিট বিক্রি শুরু করা হচ্ছে। অবশ্য বিক্রির পাশাপাশি ইউনিটের লেনদেনও শুরু হবে।
পুঁজিবাজারে তারল্য সঙ্কট কাটাতে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ ফান্ড নামের ৫ হাজার কোটি টাকার একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গঠনের উদ্যোগ নেয় সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবি। আইসিবি ফান্ডটির মূল উদ্যোক্তা হলেও সহ-উদ্যোক্তা হিসবে রয়েছে আরও ৭টি সরকারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে উদ্যোক্তা অংশের ১০ শতাংশ অর্থাত্ ৫০০ কোটি টাকা দিয়ে ফান্ডের বিনিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। উদ্যোক্তারা ফান্ডটিতে দেড় হাজার কোটি টাকা যোগান দেবে। বাকি তহবিল বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ইউনিট বিক্রি করে সংগ্রহ করা হবে। তবে যেহেতু বাংলাদেশ ফান্ড একটি ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড সেক্ষেত্রে ফান্ডটির আকার ৫ হাজার কোটি টাকা না হয়ে যে কোনো পরিমাণ হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফান্ডের উদ্যোক্তাদের মধ্যে সোনালী ব্যাংক শুরুতেই তাদের প্রতিশ্রুত ২০০ কোটি টাকা জমা দিয়েছে। আইসিবির পরিচালনা পরিষদও ৫০০ কোটি টাকা অনুমোদন করে রেখেছে। শেয়ার কেনার জন্য যখন যেটুকু প্রয়োজন সে পরিমাণ অর্থ প্রদান করছে আইসিবি। অন্য উদ্যোক্তারা শুরুতে আংশিক অর্থ ছাড় করলেও ধীরে ধীরে বাকি অর্থ জমা দিতে শুরু করেছে। মঙ্গলবার জনতা ব্যাংক ২০০ কোটি টাকা এবং রূপালী ব্যাংক ১০০ কোটি টাকার বাকি অংশ ফান্ড ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে। এছাড়া অন্য উদ্যোক্তারাও ফান্ডের জন্য বরাদ্দ অর্থ অনুমোদন করে রেখেছে। বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী ওই অর্থ গ্রহণ করা হচ্ছে। এদিকে তহবিল সংগ্রহ ও বিনিয়োগকারীদের ফান্ডটির ইউনিট ক্রয়ে আগ্রহী করে তুলতে বাংলাদেশ ফান্ডের জন্য বেশ কিছু প্রণোদনা চেয়েছে আইসিবি। এর মধ্যে ফান্ডের বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা ও লভ্যাংশ করমুক্ত রাখা, সরকারি প্রতিষ্ঠানের আইপিওর ১০ শতাংশ অভিহিত মূল্যে বরাদ্দ, ফান্ডের মাধ্যমে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ (কালো টাকা) বিনিয়োগের সুযোগ ইত্যাদি। এসব সুবিধা দেয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। বাজেটে এসব সুবিধা দেয়া হলে বাংলাদেশ ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে। এতে তহবিল সংগ্রহেও বড় ধরনের সাড়া মিলবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
আইসিবি সূত্রে জানা গেছে, বাজেটে বিভিন্ন ধরনের প্রণোদনা প্রদানের বিষয়ে আলোচনা অব্যাহত থাকায় সব রকম প্রস্তুতি থাকার পরও প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ ফান্ডের ইউনিট বিক্রির ঘোষণা দেয়া হচ্ছে না। বাজেট পাসের পর সামগ্রিক সুযোগ-সুবিধাসহ এই ঘোষণা দেয়া হবে। এতে বিনিয়োগকারীরা বুঝেশুনে এই ফান্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন।
এদিকে উদ্যোক্তা অংশের অর্থ দিয়ে শেযারবাজারে বিনিয়োগ কার্যক্রম শুরু করলেও বাজারে কোনো ধরনের ইতিবাচক ভূমিকা রাখতে পারেনি বাংলাদেশ ফান্ড। কিন্তু বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ কার্যক্রম শুরু হলে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে—এমন আশার বাণী শুনিয়েছিলেন এসইসি এবং আইসিবির কর্মকর্তারা। আর অত্যন্ত দ্রুততার সঙ্গে ফান্ডটির বিনিয়োগ কার্যক্রম শুরুর অনুমতি দেয় এসইসি। কিন্তু ফান্ডটি প্রথম থেকেই বিনিয়োগকারীদের প্রতাশ্যা পূরণ করতে পারেনি।
বাংলাদেশ ফান্ডের প্রধান উদ্যোক্তা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান বলেন, শেয়ারবাজারের স্থিতিশীলতা ধরে রাখার জন্যই বাংলাদেশ ফান্ড গঠন করা হয়েছে। সেই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাজেটের পর ফান্ডের তহবিল সংগ্রহ ও ইউনিট ক্রয়-বিক্রয়ের ঘোষণা দেয়া হবে বলে তিনি জানান।

 Tk450bn deficit likely in Tk1635bn budgetHigher inflation, unemployment feared→ Asif Showkat The Ministry of Finance is set to propose a deficit of Tk 450 billion in the next budget, which might see higher inflation and more joblessness.

Sources in the Finance Ministry say inflation has been estimated at 7.5 percent with a targeted gross domestic product (GDP) growth of 7 percent for financial year 2011-12.

The estimated budget deficit will be 5 percent of the country’s GDP which is likely to be projected at Tk 9016.43 billion. The GDP for the current fiscal year is shown at Tk 7874.95 billion.

Like the outgoing fiscal year, the budget deficit will be met mostly from domestic resources, especially bank borrowing, Finance Ministry officials said. The deficit this year is Tk 390 billion.

Some Tk 210 billion of the deficit in the total size of the budget at Tk 1635.00 billion will come from external sources, the officials added. The estimated size of the next year’s budget shows a 22 percent increase on the current budgetary outlay.

"The huge deficit may instigate inflation while the borrowing from the banking system may deprive the private sector of required loans for investment and job creation," an expert said when his attention was drawn to the possible higher budget deficit.

Currently, the unemployment rate is 32 percent. Also, the rural food inflation rose to 15 percent in April, according to Bangladesh Bureaus of Statistics.

According to the Finance Ministry sources, non-development expenditures in the next fiscal year may stand at around Tk 1100.00 billion, more than 20 percent up from the outgoing fiscal year’s expenditures.

The officials said major pressure will also come from subsidy in energy, fertiliser and food. Together the figure will stand at Tk 250 billion.

"The government, in a bid to give the people relief from power crisis, has taken an initiative to set up rental power plants quickly and that is one of key reasons of rising energy subsidy," an official said.

The government is going to fix a target of raising revenue earning by 27 percent to deal with the pressure of making adjustment with the additional costs.

The revenue earning target has been set at Tk 1184.19 billion and the lion’s portion of it will come from the tax collected by National Board of Revenue (NBR) in the forms of income tax and value added tax (VAT).

Former finance adviser to the previous interim government Dr AB Mirza Azizul Islam said a big budget and huge budget deficit would create increasing pressure on the local inflation.

"Big budget will not help enhance the GDP growth due to problems in implementing development projects," he said, adding that more funds would be diverted from the banking channels to meeting the deficit.

Despite the low implementation, the government has taken another big annual development programme of Tk 460 billion for the next fiscal year, Mirza Aziz pointed out.

The government has slashed down the size of the annual development programme of the outgoing fiscal year by Tk 45 billion to Tk 358.30 billion.

(১৫৩০) উদ্বেগজনক হারে বেড়ে গেছে

Thursday, June 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেয়ার পরিমাণ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। ভর্তুকি বৃদ্ধি, সঞ্চয়পত্রে বিনিয়োগ হ্রাস ও বিদেশ থেকে কাঙ্ক্ষিত অর্থসহায়তা না আসায় অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ব্যাপক হারে ঋণ নিচ্ছে। এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে যাবে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।
চলতি অর্থবছরের (২০১০-২০১১) বাজেট ঘাটতি মেটাতে এরই মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণের পরিমাণ ১৪ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। গত মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে নেয়া সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৭৩ কোটি টাকা। অর্থমন্ত্রণালয় সূত্র জানিয়েছে, চলতি অর্থবছর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের পুঞ্জীভূত ঋণের পরিমাণ ৬৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ২০১০-১১ অর্থবছরের বাজেটে সরকারের ব্যাংক খাত থেকে মোট ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৫ হাজার ৬৮০ কোটি টাকা।
অর্থবছরের শেষভাগে এসে হঠাত্ সরকারের ঋণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় বেসরকারি খাতের অর্থপ্রাপ্তিতে সমস্যা দেখা দিয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী-শিল্প উদ্যোক্তারা। সরকার এখন দৈনন্দিন নগদ অর্থের চাহিদা মেটাতে কেন্দ্রীয় ব্যাংক থেকেও সরাসরি ঋণ নিচ্ছে। অন্যান্য খাত থেকে সরকারের অর্থপ্রাপ্তি কমে যাওয়ায় ব্যাংক খাত থেকে ঋণ নেয়া হচ্ছে।
সরকারি অর্থ ও বাজেট ব্যবস্থাপনা আইন অনুসারে সরকার উপায়-উপকরণ আগাম হিসেবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সর্বোচ্চ ১ হাজার কোটি টাকা ঋণ নিতে পারে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ঋণের এই পুরো অর্থ গত এপ্রিলেই সরকার নিয়ে গেছে। এর বাইরে ওভারড্রাফট হিসেবে নেয়া হয়েছে আরও প্রায় ৮০০ কোটি টাকা।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. মির্জ্জা এবি আজিজুল ইসলাম জানিয়েছেন, বাজেটে কাঙ্ক্ষিত হারে বিদেশি সহায়তা না পাওয়ায় সরকারকে বাধ্য হয়ে বাজেট ঘাটতি মেটানোর জন্য বর্ধিত হারে ঋণ নিতে হয়েছে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা থেকে। ফলে সংশোধিত বাজেটে এ খাতে ঋণের পরিমাণ বাড়িয়ে ধরা হয়েছে।
চলতি বাজেটে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ প্রাক্কলন করা হয়েছিল ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। কিন্তু সংশোধিত বাজেটে তা বাড়িয়ে করা হয়েছে ১৮ হাজার ৬৮৫ কোটি টাকা। যা মূল বাজেটের চেয়ে ৩ হাজার ৩৮৫ কোটি টাকা বেশি। মির্জ্জা আজিজ মনে করেন, ব্যাংক থেকে সরকারের এই ঋণ নেয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বেসরকারি খাত আগামীতে ঋণপ্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে মূল্যস্ফীতি আরও বাড়বে।
বিশ্লেষকরা বলছেন, সরকারব্যবস্থা থেকে বেশি ঋণ নিলে বেসরকারি খাতে অর্থপ্রাপ্তিতে ঘাটতি দেখা দিতে পারে। এছাড়া যে সময়ে এসে সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিচ্ছে, সে সময় বেসরকারি খাত ব্যাংক থেকে ঋণ পাচ্ছে না। ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট চলছে।

Blog Archive