Showing posts with label share market all. Show all posts
Showing posts with label share market all. Show all posts

সংঘ স্মারক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে

Tuesday, November 12, 2013 Other
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদিত সংঘ স্মারক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে সংঘ স্মারক বিএসইসিতে পৌঁছে বলে ডিএসই সূত্রে জানা গেছে। এর আগে ২ নভেম্বর ডিএসইর ইজিএম অনুষ্ঠিত হয়। এতে সংঘ স্মারক অনুমোদন দেওয়া হয়। ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা স্বপন কুমার বালা স্বাক্ষরিত সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়, দ্য ডিমিউচুয়ালাইজেশন অ্যান্ড এক্সচেঞ্জ অ্যাক্ট-২০১৩-এর ৯ ধারা অনুযায়ী বিশেষ সাধারণ সভায় অনুমোদিত তথ্যাদি কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী সভায় গৃহীত সংঘ স্মারক ও সংঘবিধির একটি অনুলিপি; সংঘ স্মারক ও সংঘবিধি পরিবর্তন-সংক্রান্ত বিশেষ সিদ্ধান্তের অনুলিপি; প্রথম পরিচালনা পর্ষদের পরিচালকদের বিবরণ; শেয়ার বরাদ্দ-সংক্রান্ত প্রতিবেদনের অনুলিপি; প্রাথমিক শেয়ার হোল্ডারের অনুকূলে অজড় অবস্থায় বরাদ্দ করা শেয়ার নিরীক্ষক কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; প্রাথমিক শেয়ার হোল্ডারের অনুকূলে বরাদ্দ করা শেয়ারের অন্যূন ৬০ শতাংশ ব্লকড হিসেবে জমা করা হয়েছে এবং ডিপোজিটরির প্রত্যয়নপত্র জমা দেওয়া হয়েছে।

লেনদেনের টাকার পরিমান বেড়ে আকাশ ছুল-৫০০ কোটি-Total transaction gone up

Monday, November 11, 2013 Other


টানা সাত কর্মদিবস সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ সোমবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই বাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন। আর প্রায় দেড় মাস পর ডিএসইর লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, টানা সাত কর্মদিবস ঊর্ধ্বমুখী থাকার পর আজ অনেকে মুনাফা তুলে নেওয়ায় স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে বাজারে। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে আজ মূল্য সংশোধন বেশি হয়েছে। কেননা, অব্যাহতভাবে এই দুটি খাতের কোম্পানির শেয়ারের দাম বাড়ছিল। এই দুই খাতের অনেক বিনিয়োগকারী আজ মুনাফা তুলে নেওয়ায় কোম্পানিগুলোয় মূল্য সংশোধন হয়, যা সূচক পতনে অন্যতম ভূমিকা রাখে। আজ ব্যাংকিং খাতের ৩০টি কোম্পানির মধ্যে ২৮টি দর হারিয়েছে। অন্যদিকে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানিগুলোয়ও মিশ্র প্রবণতা দেখা যায়। ডিএসইর সূচক কমেছে ৪৬ পয়েন্ট এদিকে সাম্প্রতিক হরতাল চলাকালে বাজার ঊর্ধ্বমুখী থাকলেও আজ সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যায়। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৯৮ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটের মাথায় সূচক ৬২ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কমতে শুরু করে। বেলা পৌনে একটার পর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ডিএসইতে আজ ২৯২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত রয়েছে ২০টির। ৫০০ কোটির ঘরে লেনদেন আজ ডিএসইতে ৫০৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ছয় কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৪৯৮ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ দিকে প্রায় দেড় মাস পর আজ ডিএসইতে ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর ৫২১ কোটি টাকার লেনদেন হয়েছিল। সিএসইতে কমেছে ৪৯ পয়েন্ট ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৯৯২ পয়েন্টে। সিএসইতে আজ ২১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ৯০টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টির। সিএসইতে আজ ৬১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে আট কোটি টাকা বেশি। গতকাল এই বাজারে ৫৩ কোটি টাকা লেনদেন হয়। এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং। আজ এই প্রতিষ্ঠানের ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া ইউসিবিএল, ওয়ান ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, এনবিএল, ইউনাইটেড এয়ার, মার্কেন্টাইল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, আরগন ডেনিমস, সিটি ব্যাংক প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।
,

শেয়ারধারীদের জন্য নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা - PowerGrid 15% Dividend

Monday, November 11, 2013 Other
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) তালিকাভুক্ত বিদ্যুত্ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পরিষদ গত ৩০ জুন, ২০১৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন নিরীক্ষা ও পর্যালোচনা সাপেক্ষে সাধারণ শেয়ারধারীদের জন্য নগদ ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছেন। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জানুয়ারি ’১৪ শনিবার সকাল ১০টায় অনূষ্ঠিত হবে। প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১ ডিসেম্বর ’১৩ রোববার। এজিএমের স্থান পরে জানানো হবে। আজ সোমবার ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ৩০ জুন ২০১৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ার প্রতি আয়(ইপিএস) ২.১৯ টাকা, শেয়ার প্রতি নিট সম্পদমুল্য(এনএভি) ৬৩.৬৯ টাকা ও শেয়ার প্রতি তারল্যপ্রবাহ(এনওসিএফপিএস) ১১.৬৮ টাকা। 
,

বেক্সিমকো গ্রুপের সাতকাহন-Story on BEXIMCO

Monday, November 11, 2013 Other
বেক্সিমকো গ্রুপের বিপুল অঙ্কের ঋণ নিয়ে বিপাকে রয়েছে দেশের ব্যাংকিং খাত। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো জিম্মি হয়ে পড়েছে গ্রুপটির কাছে। সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা ব্যাংকে ক্রমেই বেড়ে চলছে প্রতিষ্ঠানটির দেনার পরিমাণ। ২০১২ সাল শেষে চার ব্যাংকের পাওনা দাঁড়ায় ৫ হাজার ৯০২ কোটি টাকা। এসব দেনার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাও কার্যকর হচ্ছে না। ফলে ব্যাংকগুলোর আর্থিক সূচকের ক্রমাবনতি হচ্ছে। তবে পাওনা অর্থ আদায়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ১৯৯৪ সালের ২৭ অক্টোবর থেকে ১৯৯৫-এর ৩০ মে পর্যন্ত বিডিবিএল (তখনকার শিল্প ব্যাংক) বেক্সিমকো টেক্সটাইলকে (এখন বেক্সিমকো লিমিটেডের সঙ্গে একীভূত) ১৮ কোটি টাকা ঋণ দেয়। ওই ঋণের প্রায় ৩ কোটি ৫৭ লাখ টাকা ২০১৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া রয়েছে। বিডিবিএলের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও ঋণ পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি প্রতিষ্ঠানটি। এরই পরিপ্রেক্ষিতে ঋণ আদায়ে রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক বিডিবিএল অর্থঋণ আদালতে মামলা করার সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে বেক্সিমকোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান অনলাইন বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘এটা সম্ভবত কোনো ভুল বোঝাবুঝি। এটা আমরা স্পষ্ট জানিও না। আগামীকাল (আজ) বিষয়টি ঠিক করে নেব।’ বিডিবিএল সূত্রে জানা যায়, মামলা করার পূর্বশর্ত হিসেবে গাজীপুরে বেক্সিমকোর সম্পদ নিলামে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করা হবে। তবে এ বিষয়ে বিডিবিএলের কোনো কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য বিডিবিএল থেকেই সরবরাহ করা। ব্যাংকের নিয়মানুযায়ী সব প্রক্রিয়া শেষে অর্থঋণ আদালতে মামলা দায়েরের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। প্রসঙ্গত. ২০০৯ সালের ৫ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে খেলাপি গ্রাহকদের একটি তালিকা প্রকাশ করেন। বাংলাদেশ ব্যাংক ২০০৯ সালের মার্চভিত্তিক এ তালিকা তৈরি করে। এতে বেক্সিমকো গ্রুপকে সবচেয়ে বড় খেলাপি গ্রাহক হিসেবে উল্লেখ করা হয়। সংসদের তালিকা মতে, সে সময় বেক্সিমকো টেক্সটাইলের খেলাপি ছিল ৩৫৪ কোটি, পদ্মা টেক্সটাইলের ২৯৩ কোটি, সাইনপুকুর সিরামিকের ১৩৪ কোটি, বেক্সিমকো নিটিংয়ের ৮১ কোটি, বেক্সিমকো ইঞ্জিনিয়ারিংয়ের ৬০ কোটি, বেক্সিমকো কম্পিউটারের ১১ কোটি ও বেক্সিমকো ফ্যাশনের ১০ কোটি টাকা। অর্থাৎ ২০০৯ সালের মার্চে গ্রুপটির খেলাপি ঋণের পরিমাণ ৯৪৩ কোটি টাকা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। ২০১২ সালে ব্যাংকগুলোর প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গ্রুপটির কাছে সোনালী ব্যাংকের পাওনা ২ হাজার ১৫৭ কোটি, রূপালী ব্যাংকের ৫০৬ কোটি, জনতা ব্যাংকের ৩ হাজার ৬৩ কোটি ও অগ্রণী ব্যাংকের ১৭৫ কোটি টাকা। সব মিলিয়ে গ্রুপটির কাছে চার ব্যাংকের পাওনা ৫ হাজার ৯০২ কোটি টাকা। এদিকে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে, ঋণ পরিশোধে ব্যর্থ হওয়া কোনো প্রতিষ্ঠানকে আর ঋণ দেয়া হবে না। বেক্সিমকো গ্রুপের ঋণ নিয়েও পর্ষদ সভায় আলোচনা হয়। এসব সভায় গ্রুপটিকে নতুন করে আর কোনো অর্থায়ন না করার সিদ্ধান্ত হয়। সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের একাধিক পরিচালক জানান, বেক্সিমকো গ্রুপের ঋণ আদায় নিয়ে সিদ্ধান্ত হলেও তা কার্যকর হচ্ছে না। ওই গ্রুপের ঋণ অনিয়মিত হয় আবার পুনঃতফসিলও হয়। কিন্তু পাওনা অর্থ আদায় হয় না। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত এ প্রসঙ্গে বলেন, ‘বেক্সিমকো গ্রুপের ঋণ আগে নিয়মিতই ছিল। সময়মতো ঋণ পরিশোধে তাদের চিঠি দেয়া হয়েছে। আমি নিজেই গ্রুপটির ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। উনি শিগগিরই ঋণ নিয়মিত করার আশ্বাস দিয়েছেন।’ এদিকে বেক্সিমকো লিমিটেডের সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে দেখা গেছে, চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির মুনাফা কমেছে ৮৩ শতাংশ। মূলত বিক্রি হ্রাসের পাশাপাশি কোম্পানিটির পণ্যের উৎপাদন খরচ ও ব্যাংক ঋণের সুদ বেড়ে যাওয়ায় মুনাফা সংকুচিত হয়ে পড়ছে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে নেট মুনাফা হয়েছে মাত্র ৪০ কোটি ৩৫ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৭৭ পয়সা, যা এর আগের বছর একই সময়ে ছিল ২৪১ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকা ও ৫ টাকা ৩১ পয়সা। - See more at: http://bonikbarta.com/first-page/2013/11/11/21973#sthash.6VF5S5do.dpuf
,

লেনদেন দেরি হবার কারন বের হল-Reason of late trading

Monday, November 11, 2013 Other
আবারও কারিগরি ত্রুটির কারণে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন পিছিয়েছে। এ জন্য নির্ধারিত সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে চলে বেলা তিনটা পর্যন্ত। ডিএসইর জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্ধারিত সময়ে লেনদেন শুরু ও শেষ হয়েছে। সাধারণত দুই বাজারে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে একটানা বেলা আড়াইটা পর্যন্ত চলে। কিন্তু গতকাল ডিএসইতে এর ব্যতিক্রম ঘটেছে। ডিএসইর সদস্যভুক্ত একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, গতকাল সকাল থেকে তাঁরা ডিএসইর লেনদেনযন্ত্র বা ট্রেড সার্ভারে প্রবেশ করতে (লগইন) পারছিলেন না। সাড়ে ১০টা পর্যন্ত সার্ভারে লগইন করতে পারেননি অধিকাংশ সদস্য। এ সময় ডিএসইর পক্ষ থেকে জানানো হয়, সার্ভারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যা হয়েছে। এ কারণে লেনদেন ৩০ মিনিট পিছিয়ে যাওয়ার কথাও জানানো হয়। এর আগে একাধিকবার ডিএসইর সফটওয়্যারে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ জন্য লেনদেনও পিছিয়ে দিতে হয়। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটায় এ বিষয়ে একাধিক তদন্তও হয়েছে। গঠন করা হয়েছিল বিশেষজ্ঞ কমিটি। কমিটি বেশ কিছু সুপারিশও করে। কিন্তু সেগুলোর অগ্রগতি ও এ ধরনের ঘটনার বিষয়ে ডিএসইর পক্ষ থেকে সব সময় লুকানোর চেষ্টা করা হয়েছে। এ ধরনের কারিগরি ত্রুটির বিষয়ে বারবার জানতে চাইলেও ডিএসইর পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এক কর্মকর্তা অন্য কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলে বিষয়টি এড়িয়ে গেছেন। এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে সুস্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। পরে ডিএসইর প্রধান কারিগরি কর্মকর্তার (সিটিও) সঙ্গে যোগাযোগ করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে কিছুদিন পর পর সার্ভারে এ ধরনের ত্রুটি দেখা দেওয়ায় এ নিয়ে ব্রোকারেজ হাউসের কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। গত জানুয়ারি মাসে কারিগরি ত্রুটির কারণে লেনদেনে বিলম্ব ঘটায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে শোকজ করেছিল। বাজার পরিস্থিতি : বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা চারদিনের হরতালের প্রথমদিনে গতকাল শেয়ারবাজারে মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল। ব্যাংকিং খাতের শেয়ারের দরবৃদ্ধি সূচক ও লেনদেনের এই গতি ধরে রেখেছে। ঢাকার বাজারের দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল ৪৯৮ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ২৪ কোটি টাকা বেশি। চট্টগ্রামের বাজারের দিনশেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি।
,

কোম্পানিওয়াইজ আজকের গুরুত্তপুর্ন নিউজগুলো-Market News Today

Monday, November 11, 2013 Other
Trading Code:BDCOM
News:Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:SAMATALETH
News:Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle from 12.11.2013 to 24.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 25.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:APEXADELFT
News:Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013 for EGM.
Expire Date:2013-11-11

Trading Code:BATBC
News:Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013 for entitlement of interim dividend.
Expire Date:2013-11-11

Trading Code:METROSPIN
News:Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:BENGALWTL
News:Trading of the shares of the Company will be allowed only in the Spot Market and Block/Odd lot transactions will also be settled as per Spot settlement cycle with cum benefit from 12.11.2013 to 14.11.2013. Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 17.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:ICB
News:Trading of the shares of the Corporation will remain suspended on record date i.e., 12.11.2013 for EGM only. Another record date for entitlement of the proposed rights shares to be notified later after obtaining approval from BSEC.
Expire Date:2013-11-11

Trading Code:PRIMETEX
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:ANWARGALV
News:Normal trading of the shares of the Company will resume on 12.11.2013 after record date.
Expire Date:2013-11-11

Trading Code:AMCL(PRAN)
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:LIBRAINFU
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:BDBUILDING
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:TALLUSPIN
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013. Another record date for entitlement of the proposed rights shares to be notified later after obtaining approval from BSEC.
Expire Date:2013-11-11

Trading Code:MITHUNKNIT
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:RAHIMTEXT
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:SHYAMPSUG
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:ZEALBANGLA
News:Trading of the shares of the Company will remain suspended on record date i.e., 12.11.2013.
Expire Date:2013-11-11

Trading Code:POWERGRID
News:There will be no price limit on the trading of the shares of the Company today (11.11.2013) following its corporate declaration.
Expire Date:2013-11-11

Trading Code:POWERGRID
News:The Board of Directors has recommended cash dividend @ 15% for the year ended on June 30, 2013. Date of AGM: 18.01.2014, Time: 10:00 AM. Record Date: 01.12.2013. Venue of the AGM will be notified later. The Company has also reported EPS of Tk. 2.19, NAV per share of Tk. 63.69 and NOCFPS of Tk. 11.68 for the year ended on June 30, 2013.
Expire Date:2013-11-11

Trading Code:DSE NEWS
News:(Repeat): Investors' Awareness Program for Woman and General Investors: Dhaka Stock Exchange Ltd. offers Investors' Awareness Program in two categories: one for the "Woman" (once per month) and the other for the "General Investors (Existing and Potentials)" to be held twice per month. For the day long program, registration is free of all charges. Interested participants are requested to contact DSE Training Academy for registration.
Expire Date:2013-11-11

Trading Code:DSE NEWS
News:(Repeat): An "Inquiry Desk" has been opened at DSE to receive information related to Capital Market operation. All concerned are requested to contact the inquiry desk on market operation related affairs for clarification when necessary. Contact: 9564601, 7175703; Ext-239/ mobile: 01713-276415.
Expire Date:2013-11-11

Trading Code:DSE NEWS
News:(Repeat): While making investment decision in the Capital Market, INVESTORS should not rely on any information obtained from an unauthorized source such as facebook etc.
Expire Date:2013-11-11

Trading Code:BSEC NEWS
News:(Repeat): Investors are requested to consider the following facts at the time of making investment decision in the Capital Market: 1. Without acquiring proper knowledge, information and experience regarding different aspects and matters of Capital Market, one should not invest in the Capital Market. 2. The gain or loss, whichever comes from the investment, it belongs to you. So, well-thought of investment decision based on knowledge and fundamentals of the securities may be real assistance to you. 3. Don't pay any heed to rumors at the time of trading shares; it may cause loss to you. Even spreading rumor is legally prohibited. (Ref.: SEC letter no. SEC/SRMIC/2010/726 dated November 23, 2010).
Expire Date:2013-11-11

Trading Code:DSE NEWS
News:Good morning hon'ble Investors; make your investment decision based on company fundamentals, technical analysis, price level, disclosed information; and avoid rumor based speculations.
Expire Date:2013-11-11
,

৯ কোম্পানির লেনদেন স্পট ও ব্লক মার্কেটে-this 9 Company is in Spot Market

Sunday, November 10, 2013 Other
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানির লেনদেন স্পট ও ব্লক মার্কেটে শুরু হবে আজ। চলবে ১২ নভেম্বর পর্যন্ত। ১৩ নভেম্বর রেকর্ড ডেটের কারণে এসব শেয়ারের লেনদেন বন্ধ থাকবে। কোম্পানিগুলো হলো— ফু-ওয়াং সিরামিক, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট, দেশ গার্মেন্টস, অগ্নি সিস্টেমস লিমিটেড, বিডি অটোকারস, হাক্কানি পাল্প এবং মুন্নু সিরামিকস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফু-ওয়াং সিরামিক: পরিচালনা পর্ষদ ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৩ টাকা ৯৭ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ৫ কোটি ৫০ লাখ ১০ হাজার টাকা। মালেক স্পিনিং: ২০১৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। এছাড়া কোম্পানিটির সংঘস্মারক ও সংঘবিধি পরিবর্তনের মাধ্যমে অনুমোদিত মূলধন ২০০ কোটি থেকে ৩০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে এর এজিএম অনুষ্ঠিত হবে। সায়হাম টেক্সটাইল: ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ২ টাকা ১২ পয়সা ও এনএভি ৩০ টাকা ৯২ পয়সা। আগামী ২ ডিসেম্বর বেলা ১১টায় হবিগঞ্জের মাধবপুর সায়হামনগরে কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে। গোল্ডেন হারভেস্ট: ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ২ টাকা ৪৩ পয়সা ও এনএভি ২৫ টাকা ৫৮ পয়সা। আগামী ১২ ডিসেম্বর গাজীপুরের বোরকানে কারখানা প্রাঙ্গণে এজিএম অনুষ্ঠিত হবে। দেশ গার্মেন্টস: ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ইপিএস হয়েছে ৮৮ পয়সা ও এনএভি ১২ টাকা ১২ পয়সা। আগামী ১৮ ডিসেম্বর রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে এজিএম অনুষ্ঠিত হবে। অগ্নি সিস্টেমস লিমিটেড: ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নেট মুনাফা হয়েছে ৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, ইপিএস ১ টাকা ৬ পয়সা ও এনএভি ১৬ টাকা ৩৯ পয়সা। আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর গুলশান-১-এ স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে এজিএম অনুষ্ঠিত হবে। বিডি অটোকারস: কোম্পানিটির এজিএম আগামী ২৪ ডিসেম্বর বেলা ১১টায়, রেজিস্টার্ড অফিস, ১১০ তেজগাঁও শিল্প এলাকা ঢাকায় অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এর শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৩ পয়সা এবং এনএভি ৫ টাকা ৬৮ পয়সা। হাক্কানি পাল্প: ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত হিসাব বছরে এর ইপিএস হয়েছে ৫১ পয়সা, পুনর্মূল্যায়ন শেষে কোম্পানিটির এনএভি ৩১ টাকা ১ পয়সা। আগামী ৩০ ডিসেম্বর চট্টগ্রামে ইডেন গার্ডেন কমিউনিটি সেন্টারে এর এজিএম অনুষ্ঠিত হবে। মুন্নু সিরামিক: ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শুধু সাধারণ বিনিয়োগকারীর জন্য। কোম্পানির উদ্যোক্তা-পরিচালক এ লভ্যাংশ পাবেন না। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী মুনাফা হয়েছে ৮৩ লাখ ৪০ হাজার টাকা, ইপিএস ৩৫ পয়সা ও এনএভি ৯৫ টাকা ৩০ পয়সা। আগামী ২৬ ডিসেম্বর মানিকগঞ্জে মুন্নু সিটিতে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। - See more at: http://bonikbarta.com/sharemarket/2013/11/10/21853#sthash.xn5wLowq.dpuf
,

New মার্জিন ঋণ নীতিমালা - Margine Loan

Sunday, November 10, 2013 Other
মার্জিন ঋণ নীতিমালা তৈরির পর এক বছর পার হলেও এর কার্যকারিতা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। গ্রাহকদের দেয়া নতুন ঋণের ক্ষেত্রে নীতিমালা কার্যকর হলেও পুরনো ঋণের ক্ষেত্রে তা সমন্বয় করা সম্ভব হচ্ছে না। ফলে শেয়ারের দর কমে গিয়ে ঋণসীমা অতিক্রম করলেও আইনগত ব্যবস্থা নেয়া যাচ্ছে না। বাজারের নেতিবাচক পরিস্থিতিতে মার্জিন ঋণ নেয়া পোর্টফোলিও ঋণাত্মক হয়ে পড়ায় সমন্বয় কঠিন হয়ে পড়ছে বলে ঋণপ্রদানকারী প্রতিষ্ঠানগুলো জানিয়েছে। এতে নতুন করে বিনিয়োগ ঝুঁকি তৈরি হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মার্জিন ঋণ নীতিমালার বিষয়ে বিএসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘এটি নতুন ও পুরনো— দুই ধরনের ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ২০১৪ সালের জুলাইয়ের মধ্যে মার্জিন ঋণ ধাপে ধাপে বিএসইসির নির্ধারিত সীমায় নামিয়ে আনতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যদি কেউ নির্দেশনা মানতে না পারেন, তাহলে সেটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতা। আমরা দেখব নীতিমালা পরিপালন হয়েছে কিনা।’ গত বছরের ৩০ সেপ্টেম্বর দাতা সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) শর্তানুযায়ী মার্জিন ঋণ নীতিমালার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মার্জিন ঋণের তত্কালীন হার (১:২) বহাল রেখে ধাপে ধাপে পরবর্তী তিন বছরের মধ্যে এডিবির শর্তানুযায়ী মার্জিন ঋণের হার ১ অনুপাত দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেয় কমিশন। নীতিমালা অনুযায়ী ২০১৩ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মার্জিন ঋণের হার ১ অনুপাত ১ দশমিক ৫ শতাংশ কার্যকরের নির্দেশনা রয়েছে। তবে নতুন ঋণের ক্ষেত্রে এ হার কার্যকর হলেও পুরনো ঋণের ক্ষেত্রে তা সমন্বয় হচ্ছে না। জানা গেছে, বর্তমানে শেয়ারবাজারে প্রায় ১৩ হাজার কোটি টাকার মার্জিন ঋণ রয়েছে। এ ঋণের উল্লেখযোগ্য অংশই বিতরণ করা হয়েছে ১ অনুপাত ২ হারে (গ্রাহকের তহবিলের দুই গুণ মার্জিন ঋণ)। আগামী বছরের জুলাই থেকে ঋণ প্রদানের হার হবে ১ অনুপাত দশমিক ৫। এক্ষেত্রে ধীরে ধীরে পুরনো ঋণ সমন্বয় করতে না পারলে ঋণদাতা প্রতিষ্ঠানের বিনিয়োগ ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ সক্ষমতাও কমে আসবে। এ প্রসঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘বাজার পরিস্থিতির কারণে বিতরণ করা পুরনো ঋণ সমন্বয় কঠিন হয়ে পড়ছে। যদিও নতুন ঋণ নীতিমালা অনুযায়ী বিতরণ করা যাচ্ছে। আর পুরনো ঋণ সমন্বয়ের জন্য আমরা গ্রাহক পর্যায়ে আলোচনা চালিয়েছি। আশা করছি, বাজার ভালো হলে ঋণ সমন্বয় করা যাবে। তবে আমাদের মূল লক্ষ্য হচ্ছে, ২০১৪ সালের জুলাইয়ে ঋণ অনুপাত কমিশনের নির্দেশনা অনুযায়ী নামিয়ে আনা।’ ঋণ প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় জানা গেছে, ২০১০ সালের বিপর্যয়ের পর এমনিতেই মার্জিন ঋণের একটি বড় অংশ আটকে গেছে। সময়মতো বাধ্যতামূলক বিক্রির (ফোর্সড সেল) মাধ্যমে ঋণ সমন্বয় করতে না পারায় বড় ধরনের ক্ষতির মুখে রয়েছে ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। এ অবস্থায় নীতিমালা তৈরির পর বিতরণ করা মার্জিন ঋণ ধাপে ধাপে সমন্বয় না হলে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ ঝুঁকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। পুরনো ঋণ হালনাগাদ না করায় এরই মধ্যে ঋণ বিতরণকারী অধিকাংশ প্রতিষ্ঠানই তারল্য সংকটে ভুগছে। কোনো কোনো প্রতিষ্ঠান ঋণ বিতরণও বন্ধ করে দিয়েছে। তারল্যসংকট কাটাতে কোনো কোনো প্রতিষ্ঠান উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত আইনি সীমাবদ্ধতার কারণে অর্থ সংগ্রহ করা যায়নি। এ ব্যাপারে মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মনজুম আলী বলেন, ‘পুরনো ঋণের ক্ষেত্রেও কমিশনের নিদের্শনা প্রযোজ্য। তবে বর্তমান বাজার পরিস্থিতির কারণে পুরনো ঋণ সমন্বয় করা কঠিন। বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে ধারাবাহিকভাবে সমন্বয় করতে হবে।’ মার্জিন ঋণের সংকট নিয়ে তিনি বলেন, মার্জিন পোর্টফোলিওতে বিপুল পরিমাণ অর্থ আটকে থাকায় বর্তমানে ব্রোকারেজ হাউসগুলো নতুন করে ঋণ দিতে পারছে না। আর অধিকাংশ ক্ষেত্রে গ্রাহকের একক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার) থাকায় সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে মূল কোম্পানি থেকে ঋণ পাওয়াও যাচ্ছে না। অন্য ব্যাংক থেকে ঋণ নিতে হলে ওই ব্যাংককে কাউন্টার গ্যারিন্টি দিতে হয়। সেক্ষেত্রে নতুন ব্যাংক কোম্পানি আইন অনুসারে ওই ঋণ সংশ্লিষ্ট ব্যাংকের শেয়ারবাজারের এক্সপোজারে অন্তর্ভুক্ত হচ্ছে। এতে ব্রোকারেজ হাউসগুলো নতুন ঋণ প্রদানের ক্ষেত্রে অর্থ সংকটে পড়ছে। তারল্যসংকট থেকে ব্রোকারেজ হাউসগুলোকে উদ্ধারের জন্য মার্চেন্ট ব্যাংকের মতো স্থায়ী আমানত (এফডিআর) সংগ্রহের অনুমোদন দেয়া যেতে পারে বলে মনে করেন মনজুম আলী। এতে ব্রোকরেজ হাউসগুলোর নতুন অর্থ সংস্থান হবে, যা ঋণ আকারে গ্রাহকদের বিতরণ করা যাবে। প্রসঙ্গত, ২০১০ সালে শেয়ারবাজার অতিমূল্যায়িত হওয়ায় বিএসইসি ১০ বার মার্জিন ঋণের হার পরিবর্তন করে। এতে বাজার প্রভাবিত হওয়ার অভিযোগে একটি নীতিমালা তৈরির দাবি ওঠে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নির্দেশনার দেড় বছর পর ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর মার্জিন ঋণ নীতিমালার অনুমোদন দেয় বিএসইসি। - See more at: http://bonikbarta.com/sharemarket/2013/11/10/21852#sthash.3QPhH3QK.dpuf
,

শেয়ারবাজারে আজ কি হচ্ছে-Share Market Today

Sunday, November 10, 2013 Other
দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান-পতন চলছে। এর আগে গত সপ্তাহের পাঁচ দিনই সূচক বেড়েছে। আজ রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা চার দিনের হরতারের প্রথম দিনে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূচকের ওঠানামা আরও দ্রুত গতিতে চলতে থাকে। বর্তমানেও প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) এই ধারা বজায় রয়েছে। অর্থ্যাত্ সূচক কখনও বাড়ছে আবার কখনও কমছে। সূচকের ওঠানামা সত্ত্বে দেড় ঘণ্টা শেষে উভয় বাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। রাজনৈতিক অস্থিরতার প্রভাবে সার্বিক লেনদেনে মন্দাভাব দেখা যাচ্ছে। দেড় ঘণ্টায় প্রধান বাজার ডিএসইতে ১১৯ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২০৬ দশমিক ৭১ পয়েন্টে গিয়ে পৌছেছে। এর আগে সকাল সাড়ে ১১টায় সূচক ২২ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২২২ দশমিক ৯৮ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এ প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত ডিএসই’তে লেনদেন হয়েছে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ডিবেঞ্চার। এদের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ১১৯ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। শেয়ার, ডিবেঞ্চার ও মিচ্যুয়াল ফান্ড বিক্রি হয়েছে ৪ কোটি ১২ লাখ ২৪ হাজার ৪৪৬টি।এই সময়ের মধ্যে ডিএসইর লেনদেনের শীর্ষ দশে রয়েছে- মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, যমুনা অয়েল, অ্যাক্টিভফাইন কেমিক্যাল, বেক্সিমকো, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক ও পদ্মা অয়েল। এদিকে, দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই)ও একইভাবে লেনদেন চলছে। দুপুর ১২টায় সিএসসিএক্স সূচক ১৮ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২০৬ দশমিক ৭১ পয়েন্টে গিয়ে পৌছেছে। এর আগে সকাল সাড়ে ১১টায় সূচক ১ দশমিক ৮১ পয়েন্ট কমে ৮ হাজার ১৮৬ দশমিক শুন্য ৬ পয়েন্টে গিয়ে দাঁড়ায়। এ সময় পর্যন্ত সিএসই’তে লেনদেন হয়েছে মোট ১৭৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ১১ কোম্পানির শেয়ারের দাম। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ ৯ হাজার ৯৫৮ টাকা। হাতবদল হওয়া শেয়ার, ডিবেঞ্চার ও মিচ্যুয়াল ফান্ডের পরিমাণ ৭২ লাখ ৪০ হাজার ৮৮৫টি।এই সময়ের মধ্যে সিএসই’র লেনদেনের শীর্ষ দশ কোম্পানি হলো- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, মার্কেন্টাইল ব্যাংক, বেক্সিমকো, পদ্মা অয়েল, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক ও ফার্স্ট লিজ ফিন্যান্স। - See more at: http://bonikbarta.com/sharemarket/2013/11/10/21888#sthash.tswkpZBH.dpuf
, ,

১০টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন- Trade Start after 1 hours

Sunday, November 10, 2013 Other


দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আজ রোববার নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে শুরু হয়েছে। ফলে সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টায় লেনদেন শুরু হয়। ডিএসইর জনসংযোগ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, কিছু কারিগরি ত্রুটির কারণে আজ লেনদেন আধা ঘণ্টা পেছানো হয়েছে। বেলা ১১টায় লেনদেন শুরু হয়েছে। বেলা তিনটা পর্যন্ত লেনদেন চলবে বলে জানান তিনি।
, ,

এই বাজার দেড় হাজার কটি টাকা্- This Market is of 1.5 Crores

Sunday, November 10, 2013 Other
কামারশালায় কৃষি যন্ত্রাংশ সারাইয়ের কাজ করতে যাওয়া হাতে গোনা কয়েকজন কারিগরের হাত ধরে ছোট ছোট যন্ত্রাংশ উদ্ভাবন ও তৈরির মধ্য দিয়ে বগুড়ায় ছোট্ট পরিসরে একটি শিল্পের সূচনা হয়েছিল। ছয় দশকের ব্যবধানে সেই শিল্পই এখন দেশের অন্যতম বড় রপ্তানি খাতে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে। দিনবদলের সঙ্গে সঙ্গে ঘটে গেছে কৃষি ও হালকা প্রকৌশল শিল্পের এক অভাবনীয় বিপ্লব। ছোট-বড় প্রায় এক হাজার কলকারখানাকে ঘিরে গড়ে উঠেছে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকার কৃষি যন্ত্রাংশ এবং হালকা শিল্পের বাজার। এ শিল্পের সঙ্গে প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িয়ে পড়েছে প্রায় দেড় লাখ মানুষের জীবন-জীবিকা। কর্মসংস্থান হয়েছে লাখো শ্রমিকের। কৃষি যন্ত্রপাতির জাতীয় চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হচ্ছে বগুড়া থেকে। বগুড়ার কৃষি ও হালকা প্রকৌশল শিল্প বিদেশেও বাজার সৃষ্টি করছে। এখানকার তৈরি কৃষি যন্ত্রপাতি, হালকা প্রকৌশল পণ্য ও ফাউন্ড্রি শিল্প বিদেশের বাজারে জনপ্রিয়তা পাচ্ছে। স্থানীয় হিসাবে বগুড়ায় ছোট-বড় প্রায় এক হাজার কৃষি ও হালকা প্রকৌশল শিল্পের কারখানা রয়েছে। এর মধ্যে ৫০০টি কৃষি যন্ত্রাংশ, ৪৫০টি হালকা প্রকৌশল এবং ৪২টি ফাউন্ড্রি শিল্প। ঢালাই কারখানাগুলোয় পুরোনো লোহা গলানোর পর তৈরি করা হয় নানা ধরনের কৃষি যন্ত্রপাতি ও হালকা প্রকৌশল পণ্য। লোহা ও ফাউন্ড্রির সমন্বয়ে তৈরি হচ্ছে পানির পাম্প। লেদ মেশিনে লোহা কেটে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের হালকা প্রকৌশল যন্ত্রপাতি। পুরোনো লোহালক্কড় (ভাংরি লোহা), জাহাজভাঙার ও ঢালাই লোহা (পিগ আয়রন), সিলিকন পাত, কয়লা (হার্ডকোক) ও ফার্নেস তেল ফাউন্ড্রি শিল্পের প্রধান কাঁচামাল। বাংলাদেশ ফাউন্ড্রি শিল্প মালিক সমিতির সভাপতি আইনুল হক প্রথম আলোকে বলেন, সব ধরনের কাঁচামালের ক্রমাগত মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ-সংকটে সম্ভাবনাময় এ শিল্প হুমকির মুখে। এ শিল্পকে বাঁচিয়ে রাখতে ফার্নেস তেলের মতো কাঁচামাল আমদানি কর মওকুফ করা দরকার। বগুড়া শহর ও শহরতলির আশপাশে রয়েছে অসংখ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা কৃষি যন্ত্রাংশ তৈরির কারখানা। শহরের সূত্রাপুর, ফুলবাড়ী, গোহাইল সড়ক, রেলওয়ে মার্কেট, শাপলা মার্কেট, বিআরটিসি শপিং কমপ্লেক্স, ঠনঠনিয়া, চারমাথা, ভবেরবাজার, চেলোপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বড় কারখানার পাশাপাশি ছোট ছোট লেদ ওয়ার্কশপে দিনে-রাতে যন্ত্রাংশ তৈরির কাজ করছেন কারিগরেরা। কারখানাগুলো ঘিরে শহরের গোহাইল সড়ক ও স্টেশন সড়কে গড়ে উঠেছে কৃষি যন্ত্রাংশ ব্যবসার এক বিশাল বাজার। বিসিক শিল্পনগরে বর্তমানে চালু ৮৭টি শিল্পপ্লটের মধ্যে ৭১টিই কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল শিল্পকারখানা। এর মধ্যে নয়টি ফাউন্ড্রি কারখানায় তৈরি হচ্ছে সেচ পাম্প ও টিউবওয়েলের মতো পণ্য। আর ৬২টি কারখানায় তৈরি হয় কৃষি যন্ত্রাংশ ও হালকা প্রকৌশল পণ্য। এখানকার সবচেয়ে বড় কারখানা মিলটন ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক আজিজার রহমান বলেন, দেশে-বিদেশে বগুড়ায় উৎপাদিত কৃষি যন্ত্রাংশের প্রচুর চাহিদা রয়েছে। এখানকার উৎপাদিত টিউবওয়েল সরবরাহ করা হচ্ছে দেশের নামিদামি বাজারজাতকারী প্রতিষ্ঠানে, যাচ্ছে বিদেশেও। ১৯৯৫ সালে ভারতে নিচ থেকে পানি ওপরে তোলার সেন্ট্রিফিউগাল পাম্প রপ্তানির মধ্য দিয়ে বিদেশের বাজারে প্রবেশ করে বগুড়ার কৃষিশিল্প। এরপর ভারত, মিয়ানমার, নেপাল ও ভুটানে টিউবওয়েল রপ্তানি হয় কয়েক বছর ধরে। সম্প্রতি নেপালে টিউবওয়েল রপ্তানির জন্য চুক্তি করে ফিরেছেন আইনুল হক। বেলারুশের একটি বিনিয়োগকারী দল বগুড়া ঘুরে গেছে। বেলারুশ বগুড়ায় ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টর, পাওয়ার টিলারসহ বিশ্বমানের কৃষিযন্ত্র উৎপাদন করতে আগ্রহী। তুরস্কের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল এখানকার শিল্প উৎপাদন প্রক্রিয়া পরিদর্শনে এসে যৌথ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। ভুটানের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল এসে এখানকার শিল্পবিপ্লব দেখে অভিভূত হয়েছে। নেপালের সচিব ও ব্যবসায়ী পর্যায়ের একটি প্রতিনিধিদল ফিরে গিয়ে টিউবওয়েল কেনার চুক্তি করেছে। বগুড়ার ব্যবসায়ীরা জানান, ভারতের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিভিএস আমিরের উদ্ভাবিত জ্বালানিবিহীন গাড়ি বাজারজাতকরণের প্রস্তাব দিয়েছে। পাহক নামে একটি প্রতিষ্ঠান জৈব সার তৈরির যন্ত্র বাজারজাত করার আগ্রহ দেখিয়েছে। ইতালিও জ্বালানিবিহীন গাড়ি বাজারজাত ও সে দেশের নাগরিকত্বের প্রস্তাব দিয়েছে। একই প্রস্তাব দিয়েছে সুইজারল্যান্ডও। মালয়েশিয়া আমিরের উদ্ভাবিত পাম তেলের যন্ত্র বাজারজাতের আগ্রহ দেখিয়েছে। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, বগুড়ায় পরিকল্পিতভাবে এ শিল্প গড়ে না ওঠায় একসময় এর অস্তিত্ব সংকটে পড়তে পারে। বর্তমানে শহরের আবাসিক এলাকাসহ যত্রতত্র ছোট ছোট শিল্পকারখানা গড়ে উঠেছে। ফোরাম অব এগ্রিকালচারাল মেশিনারিজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্রসেসিং জোনের সভাপতি গোলাম আজম বলেন, শহরতলির ভারী শিল্পের জন্য বরাদ্দকৃত জায়গায় ‘কৃষি যন্ত্রপাতি উৎপাদন অঞ্চল (এপিজেড)’ ঘোষণা এবং সেই সঙ্গে পর্যাপ্ত অবকাঠামোগত ও রাস্তাঘাট উন্নয়ন, গ্যাস-বিদ্যুৎ সরবরাহ, মান নিয়ন্ত্রণের জন্য পরীক্ষাগার প্রতিষ্ঠা করে একটি শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের কাছে প্রস্তাব করেছি আমরা।’ বাংলাদেশ এগ্রিকালচারাল মেশিনারিজ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার বাদল বলেন, তত্ত্বাবধায়ক সরকার আমলে বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তাদের ১০ শতাংশ সুদে ঋণ বিতরণের উদ্যোগ নিলেও সেটি এখন প্রায় বন্ধের পথে।
, ,

চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি- 15 days extended

Saturday, November 09, 2013 Other

পুঁজিবাজারের তালিকাভুক্ত চার কোম্পানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিষয়ে তদন্তের সময় ১৫ দিন বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে দুবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়। এই কোম্পানিগুলো হলো মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড, তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ও বঙ্গজ লিমিটেড। গতকাল মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। আদেশের কপি সংশ্লিষ্ট চার কোম্পানি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে। বিএসইসি সূত্রে জানা যায়, সম্প্রতি বেশ কয়েকটি স্বল্প মূলধনের কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে ওই চার কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়। বিএসইসির উপপরিচালক শামসুর রহমান ও সহকারী পরিচালক মোহাম্মদ রকিবুর রহমানের সমন্বয়ে গত ২৭ আগস্ট বিএসইসির ৪৯০তম কমিশন সভায় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসির আদেশে বলা হয়, কমিশন সার্বিক দিক বিবেচনা করে মিথুন নিটিং, সিভিও পেট্রোকেমিক্যাল, তাল্লু স্পিনিং মিলস ও বঙ্গজের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আরও ১৫ কার্যদিবস বাড়ানো হয়েছে।

, ,

শেয়ারবাজারে নাকি চাঙ্গাভাব বিরাজ করছে?..হাছা নি?- Share Market is good for last 3 months

Friday, November 08, 2013 Other

রাজনৈতিক অস্থিরতার মধ্যে দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নেতিবাচক হলেও শেয়ারবাজারে চাঙ্গাভাব বিরাজ করছে। বর্তমানে বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও রেড়েছে। ফলে শেয়ারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চলতি সপ্তাহে সব কার্যদিবসে সূচকে যোগ হয়েছে বাড়তি পয়েন্ট। গতকালও এ ধারাবাহিকতা ছিল শেয়ারবাজারে। লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দর বাড়ায় উভয় বাজারে প্রধান মূল্যসূচক দুই শতাংশের বেশি বৃদ্ধি পায়। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচক এদিন সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। আর লেনদেনেও দেখা যায় অনেক অগ্রগতি। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে দেশের প্রধান দুই দলের মতবিরোধের জেরে সৃষ্ট অস্থিরতায় ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ব্যাংকগুলোয় বিপুল পরিমাণ অর্থ থাকলেও তা বিতরণ করা যাচ্ছে না। তবে এ পরিস্থিতির মধ্যেও শেয়ারবাজারে চাঙ্গাভাব লক্ষ করা যাচ্ছে। দীর্ঘদিন সাইডলাইনে থাকা প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের একটি উল্লেখযোগ্য অংশ শেয়ারবাজারে বিনিয়োগে এগিয়ে এসেছেন। বিদেশীরাও বিনিয়োগ বাড়াচ্ছেন। তবে এসব বিনিয়োগকারীর আগ্রহে রয়েছে ব্যাংকিং খাত। বিপর্যয়ের মধ্যে থাকা ব্যাংকিং খাতের শেয়ারের দর কম থাকায় বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের চিন্তা মাথায় রেখেই এ খাতের শেয়ারে বিনিয়োগ করছেন তারা। এতে চাহিদা বাড়ায় এ খাতের শেয়ারের দর নিয়মিত বাড়ছে। আগের দিনের ধারাবাহিকতায় গতকালও ব্যাংকিং খাতের শেয়ারের দর বাড়ে ৩ দশমিক ৪৮ শতাংশ। বর্তমানে ডিএসইর বাজার মূলধনের ২০ শতাংশের বেশি ধারণ করছে ব্যাংকিং খাত। তাই এ খাতের শেয়ারের দর বৃদ্ধিতে সূচকে বড় ধরনের প্রভাব পড়ছে। যদিও গতকাল বীমা খাতের শেয়ারের দর সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। এদিন ডিএসইতে জীবন বীমা কোম্পানি খাতের শেয়ারের দর বাড়ে ৫ দশমিক ৮ শতাংশ। আর সাধারণ বীমা কোম্পানির শেয়ারের দর গড়ে ৩ দশমিক ৫২ শতাংশ বাড়ে। ডিএসইতে গতকাল ৭৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধিতে ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৮৮ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৪২০০ পয়েন্টে দাঁড়ায়। গত ১৮ জুলাইয়ের পর সূচকের এটিই সর্বোচ্চ অবস্থান। মূলত ব্যাংক, ওষুধ, জীবন বীমা ও টেক্সটাইল খাতের কোম্পানির শেয়ারের দর বাড়ায় সূচকের উন্নতি হয়। এদিন ডিএসই-৩০ মূল্যসূচক ১৮.১৭ পয়েন্ট বেড়ে ১৪৫৩.৩২ পয়েন্টে দাঁড়ায়। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হওয়া ৭০ শতাংশ শেয়ারের দর বাড়ায় সার্বিক মূল্যসূচক ২৭৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২৯২৯ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল ৪৭৩ কোটি ৮৯ লাখ টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৮৩ কোটি ৭০ লাখ টাকা বেশি। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয় ব্যাংকিং খাতের শেয়ার। চলতি বছর প্রথমবারের মতো ব্যাংকিং খাত ১০০ কোটি টাকা লেনদেন ছাড়িয়েছে। বড় বিনিয়োগকারীদের আগ্রহের কারণে গত সপ্তাহ থেকে এ খাতের লেনদেনের পরিমাণ বাড়ছে। অন্যদিকে সিএসইতে কেনাবেচা হয় ৪৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড; যা আগের দিনের চেয়ে ৩ কোটি ৭ লাখ টাকা বেশি। ডিএসইতে লেনদেন হওয়া ২৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ২২১টির, কমে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ১৬টির শেয়ারের দর। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ১০০টির দর বাড়ে ৩ শতাংশের বেশি। সিএসইতে লেনদেন হওয়া ২১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৫৩টির, কমে ৫০টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারের দর। এদিন ডিএসইতে লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো— গ্রামীণফোন, ইউসিবিএল, স্কয়ার ফার্মা, আইএফআইসি, ফার্স্টলিজ ইন্টারন্যাশনাল, জেনারেশন নেক্সট, সিটি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, অ্যাকটিভ ফাইন ও বেক্সিমকো লিমিটেড। দর বৃদ্ধির তালিকার শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— ফার্স্টলিজ ইন্টারন্যাশনাল, ফিনিক্স ফিন্যান্স, ইবিএল, আইএফআইসি, ইউএলসি, রিলায়েন্স ১, পিপলস লিজিং, বে-লিজিং, আইপিডিসি ও জিএসপি ফিন্যান্স। অন্যদিকে দর হ্রাসে শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— ন্যাশনাল পলিমার, রহিম টেক্সটাইল, সাভার রিফ্র্যাক্টরিজ, জিল বাংলা সুগার, অ্যাকটিভ ফাইন, লিবরা ইনফিউশন, দেশ গার্মেন্টস, বিডি অটোকারস, রেকিট বেনকিজার ও প্রিমিয়ার সিমেন্ট। - See more at: http://bonikbarta.com/sharemarket/2013/11/08/21641#sthash.LeYTYy1q.dpuf

, ,

কাল ইজিএম- EGM TOMORROW IN DSE

Friday, November 01, 2013 Other

আদালতের নিষেধাজ্ঞার কারণে স্থগিত হয়ে যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে স্থগিত ইজিএমটি অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে কোনো ধরনের পরিবর্তন হবে না বলেও ডিএসই জানিয়েছে। অর্থাৎ, এই ইজিএমে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের (ডিমিউচুয়ালাইজেশন) অনুমোদিত কর্মসূচি, সংশোধিত সংঘস্মারক ও সংঘবিধি এবং প্রথম পরিচালনা পর্ষদের তালিকা বিশেষ সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হবে। ডিএসই গত ২৯ অক্টোবর ইজিএমের আয়োজন করেছিল। তাতে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়নের বড় ধাপটি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার কারণে শেষ মুহূর্তে এসে ইজিএমটি স্থগিত হয়ে যায়। ডিএসইর সাবেক সভাপতি আহমেদ ইকবাল হাসানের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ইজিএমের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর ৩০ অক্টোবর আবেদনকারী নিজেই নিষেধাজ্ঞার আবেদনটি প্রত্যাহার করে নেন। নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাহারের ফলে নতুন করে ইজিএমের তারিখ নির্ধারণ করে ডিএসই। এদিকে ডিএসই-সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, শেষ মুহূর্তে এসে ২৯ অক্টোবরের ইজিএমটি স্থগিত হলেও এ জন্য প্রতিষ্ঠানটির প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়েছে। ক্ষতির এই দায় মেনে নিয়ে আবারও একই স্থানে নতুন করে ইজিএমের আয়োজন করা হয়েছে। বাজার পরিস্থিতি: সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমলেও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর শেয়ারের মূল্যবৃদ্ধিই মূল্যসূচককে ঊর্ধ্বমুখী রেখেছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর সাধারণ সূচক এদিন ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার ৯৬৮ পয়েন্টে। ডিএসইতে এদিন ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের দিনের তুলনায় দাম কমেছে ১৭২টির, বেড়েছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ২৪টির। দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৫২ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪০ পয়েন্ট বেড়ে হয়েছে ১২ হাজার ২৪৫ পয়েন্ট। সিএসইতে এদিন ২০৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে আগের দিনের চেয়ে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ৯২টির আর অপরিবর্তিত ছিল ২০টির। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম।

Blog Archive