Showing posts with label ► মিডিয়ার রগরানো খবরগুলি. Show all posts
Showing posts with label ► মিডিয়ার রগরানো খবরগুলি. Show all posts
, ,

বিচিত্র যৌনতাকে পেশা- Sex Worker Differant

Friday, November 08, 2013 Other

পথের পাশে বেড়ে ওঠা মানুষের জীবন পথের মতোই বিচিত্র—কখনো বন্ধুর, কখনো মসৃণ। এসব মানুষের পরিচয়, জাতি, বর্ণ বা পেশার হদিসও ঠিক থাকে না। জীবন তাদের স্বপ্নহীন নয়, তবু হাতের কাছে পাওয়া পচা ফলটিই যেন বড় পাওয়া। এমন মানুষের যদি লোকলজ্জার বালাই না থাকে, যৌনতাকে পেশা হিসেবে বেছে নিতে বাধা না থাকে, তবে হয়তো তাঁদের বেদিয়াই বলা চলে। ‘ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে সম্প্রতি বলা হয়েছে, এই বেদিয়াদের বাস ভারতের রাজস্থান রাজ্যের ভারতপুর জেলার মালাহা গ্রামে। তারা বাংলার বেদে সম্প্রদায়ের মতো নৌকায় নৌকায় ঘোরে না। সমতলে পথের পাশে বসত গাড়ে। যদি কোনো বেদিয়া নারী পথচারীকে ডেকে বলেন, ‘বসবেন নাকি?’, তবে এর অর্থ দাঁড়ায় ভিন্ন কিছু। আসলে এই বেদিয়া নারীদের একটি বড় অংশ জীবনে যৌনতাকে পেশা হিসেবে বেছে নেয়। অবশ্য অনেক বেদিয়া নারী কিশোর বয়সে বিয়ে থা করে গ্রাম ছেড়ে দূরে গিয়ে বাস করেন, সংসার সাজান। এমন এক বেদিয়া নারী মঞ্জু ঠাকুর। বয়স ত্রিশের কোঠায়। তিনি জানান, তাঁদের সম্প্রদায়ের লোকদের বাস রাজস্থান ও মধ্যপ্রদেশের মাঝামাঝি এলাকায়। তাঁদের সমাজে যৌনকর্মী হওয়ায় বাধা নেই। কেউ হতে চাইলে, সমাজ তাঁকে বাধা দেয় না। আসলে সমাজ যখন কারও দায় নিতে পারবে না, তখন তো তার জীবনযাপনে বাধা দিতে পারে না! মঞ্জু বলেন, ‘মাত্র ১০-১২ বছর বয়সে আমার বাবা আমাকে ধলপুরে এক ধনী ব্যবসায়ীর বাড়িতে যৌনকর্মী হিসেবে পাঠান।’ স্মৃতি হাতড়ে মঞ্জু বলেন, কুমারীত্ব হারানোর বদলে তিনি পেয়েছিলেন ১০ হাজার রুপি। তিনি বলতে থাকেন, ‘সে ২০ বছর আগের কথা। সে সময় একটা মেয়ের যা পাওয়া সম্ভব, তার সর্বোচ্চটা পেয়েছিলাম। এখনো জয়পুরের ধনী খদ্দেররা (যে পুরুষেরা যৌনকর্মীদের কাছে যান) আমার খোঁজে এখানে আসেন।’ কাস্টমারদের দৃষ্টি আকষর্ণে বেদিয়া নারীদের কড়া সাজ দরকার হয়। ছবি: ইন্ডিয়া টুডেএখন মালাহা গ্রামের শ খানেকের মতো নারী যৌনকর্মী হিসেবে কাজ করেন। পেশার অংশ হিসেবে তাঁদের অদ্ভুত সাজগোজ করতে হয়। মুখে পুরু করে মেকআপ, ঠোঁটে উজ্জ্বল বর্ণের লিপস্টিক, আঁটোসাঁটো পোশাক পরে ধনী খদ্দেরদের জন্য প্রতিদিন অপেক্ষা করতে হয়। অনেকেই মনে করেন, বেদিয়াদের জোর করে এ পেশায় ঢোকানো হয়। অথচ এ কথা সত্য নয়। বিজেন্দর (৩৭) নামের এক পুরুষ বেদিয়া এসব অভিযোগের বিরোধিতা করেন। তাঁর ছয় বোন ও দুই খালা যৌন পেশার সঙ্গে জড়িত। বিজেন্দর বলেন, ‘তারা বিয়ে করবে, না কি যৌনতাকে পেশা হিসেবে নেবে, সে মতামত আগে নেওয়া হয়েছে।’যদিও মঞ্জু বলেন, ‘ধান্দা (ব্যবসা) ভালোই চলছে’ তবু তাঁকে অনেক বড় পরিবার চালানোর দায় বইতে হয়। বোন নিশা (২৫), রেশমা (২৪), খালা চাঁদনি, পাঁচ ভাই ও তাঁদের স্ত্রী-পুত্রসহ বিরাট এক পরিবার মঞ্জুর। তাঁর পঞ্চাশোর্ধ্ব মা সরোজ বলেন, ‘আমি ওদের বিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছি। কিন্তু ওরা বিয়ে-সংসার করতেই চাইল না।’ নিশা বলেন, ‘বিয়ে করলে সর্বনাশ। বিয়ে করা মানে গাধি হয়ে যাওয়া।’ তিনি আরও বলেন, ‘বিয়ের অর্থ হলো পুরুষদের জন্য রান্নাবান্না, কাপড় কাচা, বাসন ধোয়া, বাচ্চা পালা আর স্বামীর বোন-ঝিদের সেবা করা।’ মঞ্জু জানান, তাঁদের পেশায় খুব বেশি দক্ষতার প্রয়োজন নেই। খদ্দেররা এলে পথের পাশে একটা চাদর টানিয়ে আড়াল তৈরি করে ১০ মিনিটের জন্য শুয়ে পড়লেই হলো। যদি খদ্দেররা বেশি অত্যাচার করে, তবে চিত্কার করে ডাকলেই কাজ শেষ। পাড়ার পুরুষেরা এসে ওই খদ্দেরকে গণধোলাই দিয়ে দেবে। বেদিয়া নারীরা কাস্টমারদের নিয়ে চাদর ঢাকা স্থানে সময় কাটায়। ছবি: ইন্ডিয়া টুডেঅবশ্য বেদিয়াদের কম অত্যাচারের শিকার হতে হয় না। সরকার ও ক্ষমতাসীনেরা তাদের জমিজমা-সম্পত্তি দখল করে নেয়। ওদের উচ্ছেদের জন্য বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। তবে কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী চেষ্টা করছেন বেদিয়াদের সহায়তা করতে। বেদিয়াদের ছেলেমেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে, সে জন্য স্কুল তৈরি করা হয়েছে। ৩৫ বছর বয়সী যৌনকর্মী রিয়া বলেন, ‘আমার মেয়ের জীবন আমার মতো হবে না।’ তিনি নিয়মিতভাবে তাঁর ১১ বছর বয়সী মেয়েকে স্কুলে নিয়ে যান। ‘আমাকে আমার ব্যবসা করতেই হবে, তবে আমি চাই আমার মেয়ে ভবিষ্যতে নিজে নিজের পেশা বেছে নিক।’ বেদিয়াদের কল্যাণে কাজ করছেন ভারতপুরের জেলা প্রশাসক নিরাজ কুমার পবন (৩৪)। স্কুল প্রতিষ্ঠাসহ বিভিন্ন উদ্যোগ তাঁরই। তিনি বলেন, ‘১৮ বছরের কম বয়সী নারীরা এ পেশায় যান না।’ তিনি জানান, একসময় মঞ্জু যে বয়সে যে কাজের জন্য ১০ হাজার রুপি পেয়েছিলেন, এখন সে কাজের জন্য দেড় বা দুই লাখ রুপি দেওয়া হয়। পবন জানান, বেদিয়াদের জীবন দুঃসহ। বাড়িতে বিদ্যুত্ নেই, পানির সরবরাহ নেই। তাই ছেলে-পুলেদের লেখাপড়া করাতে চাইলে গ্রামের স্কুলের হোস্টেলে রাখতে হয়। ধনীরা বেদিয়াদের ভোটার হতে দেয় না, রেশনের কার্ড বরাদ্দ করে না। রবি কুমার (২৯) নামের এক দোকানদার জানান, ‘উঁচু জাতের লোকেরা আমাদের ছেলেমেয়েদের সঙ্গে বৈষম্য করে অথচ আমাদের মেয়েদের সঙ্গে শোবার জন্য উদগ্রীব হয়ে থাকে। ওরা এজন্য ঠিকমতো টাকা-পয়সাও দিতে চায় না।’

দীপিকার উদ্দেশে ডিম ও টমেটো ছোঁড়ার সিদ্ধান্ত - Dipika was insulted by Eggs and Tomato

Tuesday, October 15, 2013 Other

পরপর দুটি সুপার হিট সিনেমার সাফল্য এখন দীপিকা পাড়ুকোনের ঝুলিতে। সামনে আসছে 'রামলীলা'। সেক্সপিয়ারের 'রোমিও অ্যান্ড জুলিয়েট' অবলম্বনে তৈরি এই সিনেমাটি নিয়ে অনেকেই আশাবাদী। কিন্তু সিনেমার কিছু বিষয় ইতিমধ্যে তর্কের ঝড় তুলেছে। ভক্তরা ক্ষেপে আছেন দীপিকার ওপর। সম্প্রতি দীপিকা গিয়েছিলেন ভারতের আহমেদাবাদে। উদ্দেশ্য গার্বা ও ডান্ডিয়া উৎসবে যোগদান। কিন্তু সেখানে উপস্থিত কিছু লোক রামলীলার প্রতিবাদে দীপিকার উদ্দেশে ডিম ও টমেটো ছোঁড়ার সিদ্ধান্ত নেয়। তখন ক্ষিপ্ত লোকদের জানিয়ে দেয়া হয়, সিনেমা থেকে বিতর্কিত উপাদানগুলো এডিট করা হচ্ছে। আর নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা তো ছিলই!

ভিডিও # আরেফিন রুমি কুত্তার বাচ্চা বলল নিজেকে - Arefin Rumi Called Himself SON OF A BITCH

Tuesday, October 15, 2013 Other

রোববার জামিন পাওয়ার কয়েক ঘণ্টা পরই ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়ে তার একটি ভিডিও ফুটেজ। এই ফুটেজে রুমি তার জন্ম নিয়ে নিজেই বির্তকিত প্রশ্ন তুলেছেন! আত্ম-সমালোচনার নামে এমন সব বির্তকের সৃষ্টি করছেন যে তার ভক্তদের জন্যও বিষয়টি সত্যিই বিব্রতকর। ভিডিও ফুটেজটি রুমি নিজে ছেড়েছেন না অন্য কেউ আপলোড করেছে তা এখনও জানা যায়নি। এই ভিডিও ফুটিজটি এক মিনিট ৩ সেকেন্ডের। ফুটেজে রুমির বক্তব্য হুবহু তুলে ধরা হলো, তবে এক্ষেত্রে অশ্লিল ভাষার কিছু কথা এড়িয়ে যাওয়া হয়েছে। ফুটেজে রুমি শুরুতেই নিজেকে নিজে গালি দেন। এরপর বলেন, "আমার আসলে পৃথিবীতে জন্ম নেয়া ঠিক হয়নি। আপনাদের যাদের অনেক রাগ আছে আমার ওপরে গালিগালাজ করতে থাকেন। আমি গালি খাওয়ার যোগ্য। আমি নিজেই বলতেছি। একচুয়ালি আমার কিন্তু জন্মের ঠিক নাই। আমার মার কাছ থেকে আমি ছোট বেলায় শুনেছিলাম, আমি যখন জন্ম নিছিলাম তখন আমার বাপ বলছিলো এই সন্তান কার আমি তো চিনি না...। তখন আমার মা ডাক্তার খানায় যাইয়া বলছিলো ও আমার সন্তান আমি জানি এবং এটা ওরই সন্তান। আপনি ওকে রাখেন পৃথিবীতে। মার জন্য আজকে আমি পৃথিবী দেখতেছি। তারপরও বলতেছি এটা সত্য কথা না। যেহেতু যা রটে কিছু হলেও বটে। সো আমি হচ্ছি একটা ...আমার বাপ কে আমি আসলে জানি না। ওকে বাই বাই।" ফুটেজটি ইউটিউবে আপলোড করা হয়েছে ১৩ অক্টোবর। ফুটেজটি দেখলে মনে হবে এটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছে। যেভাবে ফুটিজটি নেওয়া হয়েছে তাতে অনেকে ধারণা করছেন, এটা রুমি নিজে নিজেই ভিডিও করেছেন। ফেসবুকে অনেকেই কমেন্ট করেছে "এটি আরফিন রুমির নিজের ধারনকৃত ভিডিও। এই ফুটেজ স্টাইলটি তাই বলে।" এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এর আগে রুমির প্রথম স্ত্রী অনন্যার দায়ের করা নারী নির্যাতন মামলায় গত শনিবার সকাল ৭টার দিকে রুমিকে তার মোহাম্মদপুর কাটাসুর এলাকার কাদেরাবাদ হাউজিংয়ের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে কারাগারেও পাঠানো হয়। পরদিন রোববার বাদী অনন্যা আদালতে আপোস করলে সে আপোস শর্তে রুমিকে জামিন দেন আদালত। গত শুক্রবার রাতে আরফিন রুমির বিরুদ্ধে তার প্রথম স্ত্রী অনন্যা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। তার স্ত্রী অনন্যা অভিযোগ করে বলেছিলেন, "যৌতুকসহ বিভিন্ন অজুহাতে রুমি আমাকে নির্যাতন করে। এমনকি কোনো কারণ ছাড়াই আমাকে পিটিয়ে বাসা থেকে বের করে দিত। আমার হাতে তার অত্যাচারের চিহ্নও আছে।"

বউ পিটিয়ে জামিন পেল আরেফিন রুমি - Arefin Rumi Got Bail on assaulting Wife

Sunday, October 13, 2013 Other

সংগীতশিল্পী আরেফিন রুমি আজ রোববার বেলা তিনটার দিকে জামিনে মুক্তি পেয়েছেন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মহানগর হাকিম আনোয়ার সাদাত তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে আরেফিন রুমির আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। যৌতুকের দাবিতে নির্যাতন ও মতের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় গতকাল রোববার রুমিকে গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁকে কারাগারে পাঠানো হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক প্রথম আলো ডটকমকে জানান, যৌতুকসহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রী অনন্যাকে নির্যাতন করে আসছিলেন রুমি। মাঝেমধ্যে তিনি কোনো কারণ ছাড়াই স্ত্রীকে পিটিয়ে বাসা থেকে বের করে দিতেন। এ ছাড়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন তিনি। এর প্রতিবাদ করায় গতকাল শুক্রবার রাতেও অনন্যাকে বেধড়ক পেটান রুমি। এসব অভিযোগে অনন্যা বাদী হয়ে গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মোহাম্মদপুর থানায় রুমির বিরুদ্ধে মামলা করেন। গত বছরের অক্টোবরে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসার সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দেন রুমি। নিউইয়র্ক থেকে ২৪ অক্টোবর রাতে ঢাকায় আসেন কামরুন নেসা। ওই রাতেই রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমির দাদার বাড়ি) দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রুমি। বিয়ের অনুষ্ঠানে রুমির প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাইসহ উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। বিয়ের পর দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা ছবি ফেসবুকে দিয়ে ব্যাপক সমালোচিত হন এই শিল্পী। রুমির প্রথম স্ত্রী অনন্যার ঘরে আরিয়ান নামের আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় স্ত্রী কামরুন নেসার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান রুমি। সেখানে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন। প্রবাসী বাঙালিদের আয়োজনে ফ্লোরিডার একটি অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার জন্য সমালোচিত হন রুমি। এরপর উপস্থিত বাঙালি দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।

বউ পেটানো আরেফিন রুমি গ্রেপ্তার- Singer Arefin Rumi Arrested For Assaulting Wife

Saturday, October 12, 2013 Other

আলোচিত সংগীতশিল্পী আরেফিন রুমিকে আজ শনিবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। যৌতুকের দাবিতে নির্যাতন ও মতের বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় রুমিকে গ্রেপ্তার করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক প্রথম আলো ডটকমকে জানান, যৌতুকসহ বিভিন্ন অজুহাতে দীর্ঘদিন ধরে প্রথম স্ত্রী অনন্যাকে নির্যাতন করে আসছিলেন রুমি। মাঝেমধ্যে তিনি কোনো কারণ ছাড়াই স্ত্রীকে পিটিয়ে বাসা থেকে বের করে দিতেন। এ ছাড়া প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরেকটি বিয়ে করেন তিনি। এর প্রতিবাদ করায় গতকাল শুক্রবার রাতেও অনন্যাকে বেধড়ক পেটান রুমি। এসব অভিযোগে অনন্যা বাদী হয়ে গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন আইনে মোহাম্মদপুর থানায় রুমির বিরুদ্ধে মামলা করেন। আজ ফজরের নামাজের পর মোহাম্মদপুর কাঁটাসুরের কাদেরাবাদ হাউজিংয়ের বাসা থেকে রুমিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। গত বছরের অক্টোবরে নিউইয়র্কপ্রবাসী কামরুন নেসার সঙ্গে সম্পর্কে জড়িয়ে নতুন করে আলোচনার জন্ম দেন রুমি। নিউইয়র্ক থেকে ২৪ অক্টোবর রাতে ঢাকায় আসেন কামরুন নেসা। ওই রাতেই রাজধানীর পুরান ঢাকার গুলবদন দরবার শরিফে (রুমির দাদার বাড়ি) দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন রুমি। বিয়ের অনুষ্ঠানে রুমির প্রথম স্ত্রী অনন্যা, মা, বড় ভাইসহ উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন। বিয়ের পর দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা ছবি ফেসবুকে দিয়ে ব্যাপক সমালোচিত হন এই শিল্পী। রুমির প্রথম স্ত্রী অনন্যার ঘরে আরিয়ান নামের আড়াই বছর বয়সী একটি ছেলে রয়েছে। চলতি বছরের এপ্রিলে দ্বিতীয় স্ত্রী কামরুন নেসার সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যান রুমি। সেখানে তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানেও অংশ নেন। প্রবাসী বাঙালিদের আয়োজনে ফ্লোরিডার একটি অনুষ্ঠানে হিন্দি গান গাওয়ার জন্য সমালোচিত হন রুমি। এরপর উপস্থিত বাঙালি দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।

Blog Archive