(১৪১৫) আগামী ৫ জুন

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগামী ৫ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে প্রধান বিরোধী দল ও চার দলীয় জোট নেতা বিএনপি। এ জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও একই দিন হরতাল ডাকা হয়েছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রত্যাখ্যান করে এ হরতাল ডাকা হলো।

বুধবার বিকেল তিনটায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে হরতালের ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফফরুল ইসলাম আলমগীর।

অনেকটা একই সময়ে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে একই ধরনের কর্মসূচির ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।

এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার পক্ষে সরকারের অবস্থান তুলে ধরেন।

এর পর সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির নেতারা বৈঠকে বসেন।

ওই বৈঠকের পর চার দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মসলিশ ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।

সব ক’টি বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রতিবাদে হরতাল ডাকার সিদ্ধান্ত হয়।

এর একদিন পর বুধবার চার দলীয় জোটের প্রধান দুই দল বিএনপি ও জামায়াত পৃথক পৃথকভাবে ৫ জুন হরতালের পালনের ঘোষণা দেয়।

নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে হরতালের ঘোষণা দানকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের মাধ্যমে সরকার জাতিকে অনিশ্চয়তা ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের এ সিদ্ধান্ত প্রতিহত করা হবে।’

এ সময় ‘বিএনপির তো আন্দোলন করার ক্ষমতা নেই’ বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে মির্জা ফখরুল বলেন, ‘মাঠে নামলেই দেখা যাবে কে রাস্তায় আছে কে নেই, কার শক্তি কতোটুকু।’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ছাড়াও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান ও রিজভি আহমেদ, বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, আন্তর্জাতিক বিষয়খ সম্পাদক নাজিমউদ্দিন আলম, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

(১৪১৪) ১৮০ কোটি ডলার দেবে

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশের বিভিন্ন খাতে উন্নয়নে আগামী পাঁচ বছরে ১৮০ কোটি মার্কিন ডলার অনুদান দেবে জাতিসংঘ।

বুধবার অর্থ মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী নীল ওয়ালকার এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া এ বিষয়ে একটি চুক্তি সই করেন।

এ সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বাংলাদেশে জাতিসংঘের বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড ন্যাশনস ডেভলপমেন্ট অ্যাসিসট্যানস ফ্রেমওয়ার্ক (২০১২-২০১৬)-এর আওতায় মোট সাতটি খাতে উন্নয়নের জন্য এ অর্থ সহায়তা দেবে জাতিসংঘ।

ইআরডি সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাতটি খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য ২০০৫ সালে প্রথম এ সহায়তা দেয় জাতিসংঘ। তখন এর আওতায় ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ১২০ কোটি ডলার দেওয়া হয়। পরবর্তীতে ওই সহায়তা বাস্তবায়নের মেয়াদ এক বছর বাড়িয়ে ২০১১ সাল পর্যন্ত করা হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ চুক্তির আওতায় উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় জাতিসংঘের ২২টি সংস্থা সরকারকে আর্থিক ও কারিগরী সহায়তা দেবে।

(১৪১৩) ইস্টার্ন কেবলস

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রকৌশল খাতের কোম্পানি ইস্টার্ন কেবলস গত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসইটে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়।

কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিনিয়োগকারীদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী ২৮ জুন চট্টগ্রামে ইস্টার্ন ক্যাবলসের ফ্যাক্টরি প্রাঙ্গণে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুন।

কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ জুন, ২০১০ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৮২ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৯২.৫৮ টাকা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ বুধবার এ কোম্পানির শেয়ার লেনদেনে কোনো মূল্যসীমা থাকবে ন।

(১৪১২) সেক্টর ডি টেলিকম

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের দ্রুত বিকাশমান মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ, হংকং ভিত্তিক আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লি: এর সাথে কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে।লি অ্যান্ড ফুং এর প্রাত্যহিক যোগাযোগের চাহিদা পূরণ করতে এয়ারটেলের সকল প্রকার ভয়েস এবং নন-ভয়েস সেবা প্রদান করার জন্য এই চুক্তি করা হয়েছে।রাজধানীর উত্তরায় লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লি: এর কর্পোরেট অফিসে সোমবার এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি অনুসারে লি অ্যান্ড ফুং এয়ারটেলের বিশেষ কল ট্যারিফ এবং ভ্যালু অ্যাডেড সেবা গ্রহণ করবে যার মাধ্যমে প্রতিষ্ঠানটির সংযোগ ব্যবহারকারীরা টেলিকম সেবা গ্রহণে সবসময় অন্যদের তুলনায় এগিয়ে থাকবে।এয়ারটেল বাংলাদেশ লি: এর চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার (সিএসএমও) অভয় শেঠ এবং লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লি: এর ভাইস প্রেসিডেন্ট-ওএসজি রজার হিউবার্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এয়ারটেল বাংলাদেশ-এর পক্ষ থেকে হেড অফ মার্কেটিং নুমান ফখর, হেড অফ কর্পোরেট অ্যান্ড এসএমই সেলস আদিল হোসেন নোবেল, সিনিয়র ম্যানেজার কর্পোরেট সেলস রেজাউল আমিন সোহেল, কর্পোরেট সেলস ম্যানেজার হাবিবা আক্তার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পিআর আসাদুজ্জামান এবং কি অ্যাকাউন্ট ম্যানেজার খাজা নাসের আহমেদ এবং লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লি: এর পক্ষ থেকে সিনিয়র ম্যানেজার (ওএসজি/সিএসএ) মোজাম্মেল হক এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ওএসজি/সিএসএ) দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন।চুক্তিকে স্বাগত জানিয়ে এয়ারটেল বাংলাদেশ লি: এর সিইও ক্রিস টবিট বলেন, " লি অ্যান্ড ফুং-এর মতো বিশ্বখ্যাত একটি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সাথে কর্পোরেট চুক্তি করতে পেরে এয়ারটেল অত্যন্ত গর্বিত। আমরা আশা করছি প্রতিষ্ঠানটিতে এয়ারটেলের সংযোগ ব্যবহারকারীরা আমাদের সর্বোত্তম সেবা উপভোগ করবেন।"লি অ্যান্ড ফুং (বাংলাদেশ) লি: এর ভাইস প্রেসিডেন্ট-ওএসজি রজার হিউবাটর্ বলেন, "বিশ্বের অন্যতম প্রধান টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলের সাথে সম্পর্ক স্থাপন করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এয়ারটেলের সর্বোত্তম প্রযুক্তি, ভিন্নধর্মী সেবা এবং সাশ্রয়ী ট্যারিফ আমাদের এই চুক্তি স্বাক্ষরে উৎসাহ যুগিয়েছে।"

(১৪১১) যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজেটে ২০১১-১২ সালের অর্থবিলের আয়কর আইন সংশোধনের জন্য ১৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন।

বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত দাবি উত্থাপন করেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কামরুল আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম সারওয়ার, ঢাকা ট্যাক্সেস বারের সভাপতি রমিজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম প্রমুখ।

১৫ দফা দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- আয়কর আইনের গ্রহণযোগ্যতা আনার লক্ষ্যে ১১ ধারা সংশোধন করে বিচার সদস্য ও হিসাব সদস্যের সমন্বয়ে ন্যায় ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল গঠন, সংসদে উপস্থাপিত ন্যাশনাল ট্যাক্স ট্রাইব্যুনাল কার্যকর করা, আপিল দাখিলকালীন ১৫৮(২) ধারা দাবিকৃত করের ৫ শতাংশ প্রদান বাতিলকরণ, কর অব্যাহতির সীমা ২ লাখ টাকা এবং নিম্ন আয়ের করদাতাদের কর বোঝা লাঘবের জন্য করের হার হ্রাস করে ৭.৫ শতাংশ ও সর্বোচ্চ ৪০ শতাংশ করা, আইনজীবীদের ভ্যাট প্রত্যাহার করা, ট্যাক্স হলিডে পরবর্তী সময়ে আরও ৫ বছর বহাল রাখা, হাইকোর্টের রেফারেন্স দাখিলকালীন ১০ শতাংশ কর প্রদানের দাবি বাতিল করা।

(১৪১০) স্থান পরিবর্তন

Wednesday, June 01, 2011 Unknown
শেয়ারবাজার :::: বীমা খাতের ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানির ১১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) স্থান অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

আগামী ২৭ জুন সকাল সাড়ে ১০টায় রাজধানী কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা ইন্স্যুরেন্সের এজিএম হওয়ার কথা ছিল।

(১৪০৯) ULC

Wednesday, June 01, 2011 Unknown
Mr. Syed Ehsan Quadir, one of the Directors of the Company, has reported his intention to buy 300 shares of the Company at prevailing market price through Stock Exchange within next 30 working days.

ULC

(১৪০৮) NCCBANK

Wednesday, June 01, 2011 Unknown
Ms. Sultana Yasmin and Mr. M. A. Quasem, both are Sponsors of the Bank, have reported their intention to sell 1,00,000 and 50,000 shares out of their total holdings of 23,79,418 and 52,31,966 shares respectively at prevailing market price through Stock Exchange within next 30 working days.NCCBANK

(১৪০৭) SHAHJABANK

Wednesday, June 01, 2011 Unknown
SHAHJABANKঃ Mr. Khandoker Sakib Ahmed, one of the Sponsors/Directors of the Bank, has reported his intention to sell 1,80,000 shares out of his total holdings of 64,47,701 shares of the Bank at prevailing market price through Stock Exchange within next 30 working days.

(১৪০৬) LEGACYFOOT

Wednesday, June 01, 2011 Unknown
Normal trading of the shares of the company will resume on 02.06.11 after record date for AGM and EGM.

LEGACYFOOT

Blog Archive