(৭৪১) the Bank has decided to purchase

Wednesday, May 11, 2011 Unknown
The Bank has informed that the Board of Directors of the Bank has decided to purchase 9,000 sft. approx. (1st floor) floor area with proportionate land at Rahman Mansion, 161, Motijheel C/A, Dhaka-1000 at a cost of Tk. 18,000.00 per sft. totaling Tk. 18,22,50,000.00 including registration cost subject to obtaining approval from Bangladesh Bank.

(৭৪০) ১৬০০ শেয়ার কিনবে DSEMGT

Wednesday, May 11, 2011 Unknown
DSEMGT will buy 1,600 shares of Northern Jute Manufacturing Company Ltd. from Spot Market today (11.05.11). Please place your order by 11:30 AM. Selling Brokers are also requested to transfer the shares to DSE Clearing A/C (BO ID# 1100001000000035) from Broker Clearing A/C using Pay-Out Process within 12:30 PM.

(৭৩৯) ALARABANK

Wednesday, May 11, 2011 Unknown
The Bank has further informed that the 16th AGM of the Bank has been re-fixed on 06.06.2011 at 10:00 AM at Golf Garden, Army Golf Club, Dhaka Cantonment, Airport Road, Dhaka. Other information of the AGM will remain unchanged.

(৭৩৮) FIRSTSBANK--ফার্স্ট সিকিউরিটি ইসলামী

Wednesday, May 11, 2011 Unknown
The Board of Directors has recommended stock dividend @ 12% for the year ended on December 31, 2010. Date of AGM: 30.07.2011, Time: 11:00 AM, Venue: Hotel Agrabad, Agrabad, Chittagong. Record Date: 30.05.2011. The Bank has also reported EPS of Tk. 2.33, NAV per share of Tk. 12.81 and NOCFPS of Tk. 2.16 for the year ended on December 31, 2010.

(৭৩৭) অভিযোগ সোমবারেই উঠেছিল

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: বিনিয়োগ কোষ বা পোর্টফোলিওতে না থাকার পরও একটি কোম্পানির শেয়ার বিক্রি করার (শর্ট সেল) অভিযোগে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত সোমবার প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এই অভিযোগ উঠলে গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ব্রোকারেজ হাউসটির লেনদেন স্থগিত করে।
ওই হাউসের গ্রাহকেরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে গ্রাহকদের দেওয়া ঋণ সমন্বয়ের জন্য চাপ প্রয়োগ করে শেয়ার বিক্রি (ফোর্সড সেল) করে আসছিল। এ ছাড়া তাঁরা দ্বৈত বিক্রিরও (ডাবল সেল) অভিযোগ আনেন। একপর্যায়ে বিনিয়োগকারীদের প্রতিবাদের মুখে ব্রোকারেজ হাউসটি মতিঝিলের মূল কার্যালয়ে ফোর্সড সেল না করে বনানীর শাখা কার্যালয় থেকে ফোর্সড সেল শুরু করতে গিয়েই শর্ট সেল সমস্যার মুখোমুখি হয় বলে অভিযোগ বিনিয়োগকারীদের।
হ্যাক সিকিউরিটিজের মহাব্যবস্থাপক মো. জিকরুল হক শর্ট সেলের কারণে লেনদেন বন্ধ করে দেওয়ার বিষয়টি স্বীকার করলেও ফোর্সড সেল সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

(৭৩৬) চায়ের কাপ নিক্ষেপ এবং অতঃপর

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজারে দরপতন ঘটলেও গতকাল ডিএসই কার্যালয়ের সামনে বিনিয়োগকারীদের বিক্ষোভ দেখা যায়নি। পরিস্থিতি ছিল শান্ত। তবে ডিএসই কার্যালয়ের বিপরীতে মধুমিতা ভবনে অবস্থিত এরিনা সিকিউরিটিজ থেকে এস এম সোহেল নামের এক বিনিয়োগকারী রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ওপর চায়ের কাপ নিক্ষেপ করেন। পরে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় বলে মতিঝিল থানার উপপরিদর্শক তাজুল ইসলাম জানান।

(৭৩৫) বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: আবার বিশ্লেষকদের মতে, বেশির ভাগ কোম্পানির লভ্যাংশ ঘোষণা হয়ে যাওয়ায় সেগুলো আর বিনিয়োগকারীদের কাছে খুব একটা আকর্ষণীয় নেই। তা ছাড়া অনেক কোম্পানির বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী লভ্যাংশ না দেওয়াও সেগুলোর দরপতন ঘটেছে।

(৭৩৪) বাজারসংশ্লিষ্ট অনেকের মতে

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাজারসংশ্লিষ্ট অনেকের মতে, পুঁজিবাজারের কারসাজির ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন প্রকাশ হওয়ার পরও সরকারের অবস্থান সম্পর্কে অনিশ্চয়তায় বাজারে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার সংকট তৈরি করেছে। আর আস্থাহীনতার কারণে অনেক বড় বিনিয়োগকারীর পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারীরাও বাজার থেকে দূরে রয়েছেন। বাজারে তীব্র তারল্য-সংকট থাকার বিষয়টিও বাজারে মন্দা পরিস্থিতি তৈরি করেছে।

(৭৩৩) ইচ্ছাকৃতভাবে এ অবস্থা

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: এক দিন একটু আলোর ঝলক দিয়ে আবারও দরপতনের ধারায় দেশের দুই শেয়ারবাজার। বাংলাদেশ ফান্ডের সমর্থনে গত সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক কিছুটা বাড়লেও গতকাল মঙ্গলবার দুই স্টক এক্সচেঞ্জেই বড় দরপতন হয়েছে।
স্টক এক্সচেঞ্জ দুটিতে বেশির ভাগ শেয়ারের দাম কমায় কমেছে সূচকও। একই সঙ্গে লেনদেনও আগের দিনের চেয়ে কমে গেছে। আর এতে বিনিয়োগকারীদের হতাশা দীর্ঘায়িত হয়েছে। তাঁদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে এ অবস্থার সৃষ্টি করছে।

(৭৩২) বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: শুধু মুনাফার দিকে না তাকিয়ে সামাজিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, শুধু প্রবাসী আয় দেশে আনা আর কমিশন নেওয়ার মধ্যেই ব্যাংকের কার্যক্রম শেষ হয় না। প্রবাসীদের অর্থ যেন দেশের টেকসই ও সামাজিক উন্নয়নে ব্যবহৃত হয়, সেদিকেও ব্যাংকগুলোকে নজর দিতে হবে। আমরা উন্নয়নমূলক ও মানবিক ব্যাংকি খাত চাই।
গতকাল মঙ্গলবার মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে 'প্রবাসী আয়ের সর্বোৎকৃষ্ট ব্যবহারের মাধ্যমে এলাকাভিত্তিক উন্নয়ন' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রবাসীদের জাতীয় বীর উল্লেখ করে ড. আতিউর রহমান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণে প্রবাসী আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের জিডিপিতে প্রবাসী আয়ের অবদান ১০ শতাংশেরও বেশি, যা ২০০০ সালে ছিল মাত্র ৫ শতাংশ। ১৯৮০ সালে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির হার ছিল ১৪.৮ শতাংশ। ২০০০ সালে যা এসে দাঁড়ায় ১৯.৪ শতাংশে।
গত পাঁচ অর্থবছরে (২০০৬-১০) প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হার ২৩ শতাংশ জানিয়ে তিনি বলেন, অথচ পার্শ্ববর্তী দেশ ভারতের ছিল ২১ শতাংশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার ছিল যথাক্রমে ১৭ ও ১৩ শতাংশ। প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান এখন বিশ্বে সপ্তম বলে উল্লেখ করেন তিনি।

Blog Archive