(৬৮৭) PHENIXINS

Monday, May 09, 2011 Unknown
Mr. Md. Khalilur Rahman, one of the Sponsors/Directors of the company, has reported his intention to sell his entire holdings of 1,84,180 shares (In the Block Market) of the company at prevailing market price through Stock Exchange within next 30 working days.

(৬৮৬) SONARGAON

Monday, May 09, 2011 Unknown
Mr. Md. Bazlur Rahman, one of the Sponsors/Directors of the company, has reported his intention to sell 8,600 shares out of his total holdings of 95,287 shares of the company at prevailing market price through Stock Exchange within next 30 working days.

(৬৮৫) Meghna Group-- মেঘনা গ্রুপ একযোগে ৪,চার

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর অঙ্গ প্রতিষ্ঠান গ্লোবাল এড স্টার ব্যাগ ইন্ডাষ্ট্রিজ লিঃ, জনতা ফ্লাওয়ার মিলস্ লিঃ, তাসনিম কনডেন্সড মিল্ক লিঃ ও জনতা ডাল মিলস্ লিঃ এর উদ্বোধন করা হয়েছে।

গত ৭ মে ২০১১ইং শনিবার মেঘানাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জে এসব কারখানার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. মুজিবুল হক, সংসদ সদস্য আব্দুল্লাহ্ আল কায়সার ও নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘনা গ্র"প অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান, মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সামছুর রমহান, পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, মেঘনা গ্র"প অব ইন্ডাস্ট্রিজ-এর পরিচালক তানজিমা মোস্তফাসহ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

(৬৮৪) রিপাবলিক ইন্স্যুরেন্স--Republic Insurance

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: বীমা খাতের কোম্পানি রিপাবলিক ইন্স্যুরেন্স গত অর্থবছরের জন্য ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ট) ঘোষণা করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।

রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় ২০১০ সালের জন্য বিনিয়োগকারীদের এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ২১ জুন সকাল ১০টায় পুরানো এয়ারপোর্ট রোডের ট্রাস্ট মিলনায়তনে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ মে।

সমাপ্ত অর্থবছরে কর পরিশোধের পর কোম্পানির নিট মুনাফা হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় ১৬.৯৫ টাকা ও শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৩২.৮৯ টাকা।



The Board of Directors has recommended stock dividend @ 10% for the year ended on December 31, 2010. Date of AGM: 21.06.2011, Time: 10:00 AM, Venue: Trust Milonayatan, 545, Old Airport Road, Dhaka Cantonment, Dhaka. Record Date: 29.05.2011. The company has also reported net profit after tax of Tk. 27.97 million, EPS of Tk. 16.95, NAV per share of Tk. 132.89 and NOCFPS of Tk. 28.61 for the year ended on December 31, 2010.


(৬৮৩) আমির হোসেন ,৩০

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: বিনিয়োগকারীদের কর্মসূচির কারণে ডিএসই সামনের রাস্তার এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে গাড়ি ভাঙ্চুরের চেষ্টাকালে আমির হোসেন (৩০) নামের একজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে।

(৬৮২) মূল ফটকের সামনে

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও সূচক কমে পুঁজিবাজারের লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম আধঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১৩৭ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে ১৩২ পয়েন্ট।

দরপতনের এ ধারা অব্যাহত থাকায় সাধারণ বিনিয়োগকারীরা পূর্ব ঘোষিত ডিএসই’র মূল ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। তারা নানা সেøাগান দিচ্ছেন। দ্রুত পুঁ¡িজবাজার স্থিতিশীলতা আনার জন্য জোর দাবি জানাচ্ছেন। তাদেরকে চারদিক দিয়ে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিনিয়োগকারীদের এ কর্মসূচির কারণে ডিএসই সামনের রাস্তার এক পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

(৬৮১) ওশান কন্টেনার--OCL

Monday, May 09, 2011 Unknown
As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2011 (Jan'11 to March'11), the company has reported net profit after tax of Tk. 21.10 million with basic EPS of Tk. 0.81 as against Tk. 20.37 million and Tk. 0.78 respectively for the same period of the previous year. However, considering proposed bonus share @ 25% for the year 2010, restated EPS will be Tk. 0.64 as on 31.03.2011 and Tk. 0.62 as on 31.03.2010.

(৬৮০) অলস টাকার পাহাড়

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: তারল্য সঙ্কট মেটাতে বাণিজ্যিক ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে ৬ হাজার ১১৩ কোটি টাকা ধার করেছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বিশেষ সহায়তার আওতায় ৪ হাজার ১১৩ কোটি টাকা এবং রেপুর মাধ্যমে ২ হাজার কোটি টাকা ধার দিয়ে সহায়তা করছে।
বাণিজ্যিক ব্যাংকগুলোতে কিছু দিন আগেও কোনো তারল্য সঙ্কট ছিল না। উপরন্তু অলস টাকার পাহাড় জমে গিয়েছিল। বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামোগত সমস্যা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় সে সময় ব্যাংকে অলস টাকার পাহাড় জমে। বাণিজ্যিক ব্যাংকগুলো অলস টাকার পরিমাণ কমাতে আমানতের সুদের হার কমিয়ে দেয়। যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে আমানতের পরিমাণ কমে যায়। অপরদিকে, ভোগ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যাপক হারে বেড়ে যায়।
একদিকে, আমানতের পরিমাণ কমে যাওয়া অপরদিকে ভোগ্যপণ্যসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ব্যাংকগুলোতে নগদ টাকার এই সঙ্কট দেখা দিয়েছে। একই সাথে বাংলাদেশ ব্যাংকের ভ্রান্ত নীতিমালা বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর 'মরার উপড় খাড়ার ঘা' হয়ে পড়েছে।
মাত্র ৫ থেকে ৬ মাসের ব্যাবধানে বাংলাদেশ ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর বাধ্যতামূলক জমার হার (সিআরআর) ২ দফায় বাড়িয়ে ৫ শতাংশ থেকে ৬ শতাংশ করা হয়েছে। ১ শতাংশ সিআরআর বাড়ানোর কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের চেয়ে দৈনিক প্রায় ৪ হাজার কোটি টাকা বেশি জমা রাখতে হচ্ছে বাংলাদেশ ব্যাংকে।
এর ফলে অনেক ব্যাংক তাদের দৈনন্দিন ব্যয় মেটাতে ব্যর্থ হচ্ছে। তাদের এ সঙ্কট মিটাতে কেউ কেউ মার্কেট থেকে টাকা ধার নিচ্ছে আবার কেউ হাত পাতছে বাংলাদেশ ব্যাংকের কাছে। এর অংশ হিসেবে গতকাল কয়েকটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ৬ হাজার ১১৩ কোটি টাকা ধার নেয়।

Monday, May 09, 2011 Unknown
GET UP AND GO

(৬৭৯) একজন সুইসাইড করেছে

Monday, May 09, 2011 Unknown
শেয়ারবাজার :::: শেয়ার মার্কেট ধসের কারণে সর্বস্বান্ত হয়ে আত্মহত্যা করলেন হতাশাগ্রস্ত যুবক রনি জামান (২৩)। শনিবার রাতে টঙ্গী পৌর এলাকার মধ্য আরিচপুরে এ ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই আব্দুল কাইয়ুম ও পরিবারের অন্য সদস্যরা জানান, রনি জামান নিজের স্ত্রী ও অন্য আত্মীয়স্বজনের কাছ থেকে প্রায় সাড়ে ৫ লাখ টাকা ধার এনে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করেন। কিন্তু শেয়ার মার্কেট ধসের কারণে পুঁজি হারিয়ে তিনি চরম হতাশায় ভুগছিলেন। এক পর্যায়ে হতাশাগ্রস্ত রনি গত শনিবার রাত সাড়ে ৭টায় গলায় গামছা পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গী সরকারী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ থানায় নিয়ে যায়। নিহত রনি জামান পিরোজপুর জেলা সদরের 'মধ্য রাস্তা পিরোজপুর' গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে। রনির স্ত্রী অনন্যা গাইবান্ধা জেলার সাদুলস্নাপুর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। রনি টঙ্গীর মধ্য আরিচপুরের জাহাঙ্গীর আলমের বাড়িতে ভাড়া থাকত। গতকাল রবিবার তার লাশ পিরোজপুরের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তার আত্মহত্যার কারণ হিসেবে শেয়ার মার্কেটের আলোচিত ঘটনাটি উলেস্নখ করে এ ব্যাপারে টঙ্গী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 
 

Blog Archive