(২৮০) কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের

Wednesday, March 23, 2011 Unknown
business opportunity
শেয়ারের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দেওয়া নোটিশের জবাব দিয়েছে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানগুলো হলো দেশ গার্মেন্টস, জিকিউ বলপেন, আনলিমা ইয়ার্ন ও সাফকো স্পিনিং।
প্রতিষ্ঠানগুলো জানায়, তাদের শেয়ারের দাম অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য তাদের কাছে নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

(২৭৯) আড়াই ঘণ্টার বাজার

Wednesday, March 23, 2011 Unknown
usb slot
 দুই স্টক এক্সচেঞ্জে আজ বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে লেনদেনে মিশ্রভাব দেখা যাচ্ছে। সূচক একটু বাড়ছে, আবার পরেই কিছুটা কমছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা দেড়টার দিকে সূচক কমলেও বেড়েছে শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের সঙ্গে বেড়েছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ বেলা দেড়টার দিকে সাধারণ সূচক ১০ পয়েন্ট কমে ৬,৪৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ২৫৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৯টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকার।
সিএসইতে আজ বেলা দেড়টার দিকে সূচক ৬৯ পয়েন্ট বেড়ে ১১,৭৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৮৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১১২টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে ৬৩ কোটি টাকার।

(২৭৮) লভ্যাংশ ঘোষণা

Wednesday, March 23, 2011 Unknown
business opportunity
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড ৭৫ শতাংশ শেয়ার লভ্যাংশ, রূপালী ব্যাংক ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং রিলায়েন্স ইনস্যুরেন্স ৩৫ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৭৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মোট আয় ৫৬,৮৫,৫০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ১০.৪৬ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২২.৩৬ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬.৪৮ টাকা।
রূপালী ব্যাংক: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ১০ শতাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ মে বেলা ১১টায় ঢাকার রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৪ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৪৮.০২ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১,১৩২.১২ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১৮৭.৪১ টাকা।
রিলায়েন্স ইনস্যুরেন্স: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য ৩৫ লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ এপ্রিল বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৩০ মার্চ। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে মোট মুনাফা ২১,৭৬,৪০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ৭১.৫৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৩৮৪.৬৪ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৩৫.৩৬ টাকা।

(২৭৭) ক্ষতিপূরণের শর্ত মেনে নেওয়ায়

Wednesday, March 23, 2011 Unknown
business opportunity
মবিল যমুনা লুব্রিকেন্টের (এমজেএল) তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশন (এসইসি)। ক্ষতিপূরণের শর্ত মেনে নেওয়ায় গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। লেনদেন শুরুর ছয় মাসের মধ্যে প্রাথমিক শেয়ার বিক্রি করে ক্ষতিগ্রস্ত হলে তা পূরণে রাজি হয় এমজেএল। এ ক্ষেত্রে বরাদ্দ মূল্যের চেয়ে বিক্রয় মূল্যের যে পার্থক্য হবে মবিল-যমুনার পরিচালকরা সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারকে সেই টাকা পরিশোধ করবেন। কম্পানির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রস্তাবসহ (সোমবার) স্টক এঙ্চেঞ্জে ও এসইসিতে তালিকাভুক্তির আবেদন জমা দেওয়া হয়। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন বৈঠকে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মবিল যমুনা ক্ষতিপূরণের শর্ত মেনে নেওয়ায় এসইসি তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে। যত দ্রুত সম্ভব স্টক এঙ্চেঞ্জকে লিস্টিং বিধি অনুযায়ী এমজেএলের তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে এসইসি।
এদিকে ডিএসই সূত্রে জানা গেছে, ২৪ মার্চ ঢাকা স্টক এঙ্চেঞ্জের পরিচালনা পর্ষদের (ডিএসই) বৈঠকে লেনদেন শুরুর অনুমোদন দেওয়া হতে পারে। ৩১ মার্চের মধ্যে এর লেনদেন শুরু করা হতে পারে।
জানা গেছে, এ ক্ষেত্রে প্রাথমিক শেয়ারধারীদের মধ্যে যাঁরা লোকসান দেবেন স্টক এঙ্চেঞ্জের কাছ থেকে সেই তালিকা সংগ্রহ করা হবে। এরপর সংশ্লিষ্ট শেয়ারহোল্ডারদের কাছে লোকসানের সমপরিমাণ ক্ষতিপূরণের অর্থ পাঠিয়ে দেয়া হবে। এ ক্ষেত্রে বিভিন্ন কম্পানির লভ্যাংশ বিতরণ প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে। উল্লেখ্য, বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নির্ধারণ নিয়ে ব্যাপক কারসাজির অভিযোগ উঠায় গত ২০ জানুয়ারি এ পদ্ধতিটি অর্থমন্ত্রীর নির্দেশে স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি মবিল যমুনা ও এমআই সিমেন্টের আইপিও প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তার আগে ১ জানুয়ারি বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর মাধ্যমে টাকা সংগ্রহ করে ফেলে এমজিএল। এজন্য আইনি জটিলতা এড়াতে শর্তসাপেক্ষে এমজিএলকে আইপিও লটারি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।

(২৭৬) দেড় হাজার কোটি টাকার জোগান নিশ্চিত

Wednesday, March 23, 2011 Unknown
BUSINESS OPPORTUNITY
পুঁজিবাজারের জন্য গঠিত 'বাংলাদেশ ফান্ড'-এর জন্য দেড় হাজার কোটি টাকার জোগান নিশ্চিত করেছে উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলো। এ ফান্ডের কার্যক্রম সহসা শুরু হবে বলে জানিয়েছেন এর মূল উদ্যোক্তা ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্ণধার।
প্রাথমিকভাবে এ সহায়তা তহবিলটির আকার পাঁচ হাজার কোটি টাকা ধরা হলেও এটির সীমা উন্মুক্ত (ওপেন এন্ড) রাখা হবে বলে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা আইসিবি আগেই ঘোষণা করেছিল। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান মঙ্গলবার কালের কণ্ঠকে বলেন, ইতিমধ্যে আইসিবির ৫০০ কোটি, সোনালী ব্যাংক ও জনতা ব্যাংক ২০০ কোটি টাকা করে এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) ১০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এ প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। এ ছাড়া এ তহবিলে অগ্রণী ব্যাংক তার অংশ ২০০ কোটি থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার অনুমতি চেয়েছে পরিচালনা পর্ষদের কাছে। জীবন বীমা করপোরেশন আরো ১০০ কোটি টাকা দেবে। রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদেও ১০০ কোটি টাকা জোগান দেওয়ার বিষয়টি চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আজ বুধবার তাদের পরিচালনা পর্ষদের বৈঠক হওয়ার কথা। আইসিবি প্রধান বলেন, 'ইতিমধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এঙ্চেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে কথা হয়েছে। স্পন্সরের অংশ চূড়ান্ত করেই এসইসিতে অনুমোদনের আবেদন করব। শিগগিরই ফান্ডটি বাজারে নিয়ে আসা যাবে। এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। ফায়েকুজ্জামান বলেন, 'বাংলাদেশ ফান্ড নিয়ে আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা এ ফান্ড নিয়ে ইতিবাচক মত পোষণ করেছে। পুঁজিবাজার আইনে মিউচ্যুয়াল ফান্ডের সব নিয়ম মেনেই ফান্ডটি আসছে।'পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো একটি যৌথ তহবিল গঠনের উদ্যোগ নেয়। কয়েক দফা আলোচনার পর গত ৯ মার্চ 'বাংলাদেশ ফান্ড' নামে পাঁচ হাজার কোটি টাকার তহবিল চূড়ান্ত করা হয়। উন্মুক্ত সীমার এ মিউচ্যুয়াল ফান্ডের ৫০ শতাংশ মুদ্রাবাজারে এবং বাকি ৫০ শতাংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে। তবে অবস্থার বিবেচনায় শেয়ারবাজারে বিনিয়োগের সীমা বাড়ানো হতে পারে। এ ছাড়া সময়ের সঙ্গে সঙ্গে তহবিলের আকার বাড়ানো যাবে। এজন্য বেসিক ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশনকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে এই তহবিলে যুক্ত করা হবে।

(২৭৫) এসইসির কমিশন সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ

Tuesday, March 22, 2011 Unknown
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এমজেএল বাংলাদেশ লিমিটেডের তালিকাভুক্তির ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) নির্দেশ দিয়েছে। আজ মঙ্গলবার এসইসির কমিশন সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। এসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
এসইসি সূত্রে জানা যায়, কোনো প্রতিষ্ঠানের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়।
বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ারের দর নিয়ে প্রশ্ন ওঠায় গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে এসইসি এ পদ্ধতিটি স্থগিত করেছিল। গত ২৩ জানুয়ারি মবিল যমুনা ও এমআই সিমেন্টের আইপিও প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এরই মধ্যে প্রতিষ্ঠান দুটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আইপিওর মাধ্যমে চাঁদা সংগ্রহ করে। এ জন্য আইনি জটিলতা এড়াতে শর্তসাপেক্ষে প্রতিষ্ঠান দুটিকে আইপিও লটারি অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়।
শর্ত হচ্ছে তালিকাভুক্তির ছয় মাসের মধ্যে বরাদ্দ মূল্যের চাইতে দর কমে গেলে কোম্পানি শেয়ার বাইব্যাক করবে। এ শর্ত মেনে প্রতিষ্ঠান দুটি আইপিও লটারি অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার বরাদ্দ দেয়। কিন্তু বাইব্যাক বিষয়ে কোনো আইন না থাকায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে এসইসির পক্ষ থেকে শর্ত দেওয়া হয়।
শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি এসইসির শর্ত মেনে নেওয়ার আশ্বাস দিলে দুই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার জন্য আজ নির্দেশ দেয় কমিশন।

(২৭৪) যমুনা অয়েল

Tuesday, March 22, 2011 Unknown
যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ৩০ শতাংশ নগদ ও ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ মে বেলা সাড়ে ১১টায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ৭ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে কর-পরবর্তী মুনাফা ৫৬,৪০,৭০,০০০ টাকা, শেয়ারপ্রতি আয় ১২.৫৩ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ৪৬.৭৬ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৪০.৩৫ টাকা।

(২৭৩) মূলধন বৃদ্ধির লক্ষ্যে

Tuesday, March 22, 2011 Unknown
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।
এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, মূলধন বৃদ্ধির লক্ষ্যে কমিশন সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঘোষিত ১:১ রাইট শেয়ার অনুমোদন করেছে। প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৭ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ১০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম পড়বে ১৫ টাকা। প্রতিটি শেয়ারে পাঁচ টাকা প্রিমিয়াম নেওয়া হবে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৮ কোটি ১৫ লাখ টাকা। এ ছাড়া বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির এক কোটি ৮১ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। আজ মার্কেন্টাইল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের মূলধন বৃদ্ধির লক্ষে ঘোষিত ১:১ রাইট শেয়ারও অনুমোদন করা হয় । প্রতিষ্ঠানটি রাইট শেয়ারের মাধ্যমে পুঁজিবাজার থেকে ২৪ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে ৫০ টাকা প্রিমিয়ামসহ ১০০ টাকা অভিহিত মূল্যে প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বর্তমানে বাজারে প্রতিষ্ঠানটির ১৬ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান পরিশোধিত মূলধন ১৬ কোটি ৫০ লাখ টাকা।

(২৭২) চোখে পড়ার মতো

Tuesday, March 22, 2011 Unknown
দেশের দুই স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) আজ মঙ্গলবার সূচক কমার পাশাপাশি কমেছে লেনদেনও। তবে ডিএসইতে আজ বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনভর সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো। লেনদেনের পাঁচ মিনিটের মাথায় সূচক ৬৭ পয়েন্ট পড়ে যায়। কিছুক্ষণের মধ্যে সূচক ৩০ পয়েন্টের বেশি বাড়ে। বেলা সোয়া ১১টার দিকে আবারও সূচক নিম্নমুখী হয়। এর পর কয়েকবার ওঠানামার পর দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৭৬.৩৬ পয়েন্ট বেড়ে ৬৪৫১.৮৪ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে ২৫৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১২৬টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট লেনদেন হয়েছে এক হাজার ৬৮ কোটি টাকার, যা গতকালের চেয়ে ৫২৪ টাকা কম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো, তিতাস গ্যাস, বেক্সটেক্স, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, আফতাব অটোমোবাইল, ডেসকো, গোল্ডেন সন, ম্যাকসন স্পিনিং, বেক্সিমকো ফার্মা ও ফু-ওয়াং সিরামিক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে প্রাইম ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া ইমাম বাটন, সিএমসি কামাল, আনলিমা ইয়ার্ন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প, মিথুন নিটিং, বঙ্গজ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ও জুট স্পিনার্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে।
আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টল্যান্ড ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া সমতা লেদার, লিগ্যাসি ফুটওয়্যার, ট্রাস্ট ব্যাংক, আরামিট সিমেন্ট, সামিট অ্যালায়েন্স পোর্ট, ইস্টার্ন ব্যাংক, ওয়ান ব্যাংক ও সাফকো স্পিনিং দাম কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৩.২৮ পয়েন্ট কমে ১৮০৩৮.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে মোট ১৯৯টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৭৪টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ সিএসইতে ১১৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৩ কোটি টাকা কম।

(২৭১) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে

Sunday, February 13, 2011 Unknown
usb slot      business opportunity
পুঁজিবাজারের বর্তমান নেতিবাচক পরিস্থিতির কারণে আপাতত নতুন কোম্পানির আইপিও অনুমোদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) । প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সুপারিশমালায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে এসইসি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত চিঠিতে পুঁজিবাজার নিয়ন্ত্রণে অধিক সতর্কতার সাথে এসইসিকে কাজ করতে নির্দেশ প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, পুঁজিবাজারের সংকট কাটাতে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এসইসির কাছে কয়েকটি বিষয়ে মতামত জানতে চেয়ে চিঠি পাঠায় প্রধানমন্ত্রীর কার্যালয়। এরমধ্যে তারল্য সংকট, অতি মূল্যায়ন রোধ, কারসাজিকারকদের শনাক্তকরণসহ বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এসইসি তাদের সুপারিশমালায় জানিয়েছে যে, পুঁজিবাজারে বর্তমানে তারল্য সংকট চলছে। এ অবস্থায় নতুন আইপিও'র অনুমোদন দেয়া হলে তা তারল্য সংকট আরো প্রকট করে তুলবে। এ অবস্থায় আপাতত নতুন আইপিও'র অনুমোদন দেয়া বন্ধ রেখেছে এসইসি। ইতিমধ্যেই বুকবিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্তি স্থগিত করা হয়েছে। তবে ফিঙ্ড প্রাইস পদ্ধতি চালু থাকলেও এ মুহূর্তে আইপিও'র আবেদনও বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরই ধারবাহিকতায় গত সপ্তাহে রংপুর ডেইরি এন্ড ফুড প্রডাক্টসের আইপিও ফেরত দেয়া হয়েছে। বাজার স্বাভাবিক হয়ে আসলে আইপিও অনুমোদন দেয়া শুরু হবে বলে এসইসি সুপারিশে জানিয়েছে। এছাড়া পুজিবাজারের বর্তমান অবস্থায় সরকারি শেয়ার ছাড়ার বিষয়টি নতুন করে চিন্তাভাবনা করা হচ্ছে। এ ব্যাপারে অর্থমন্ত্রীসহ সরকারের উচ্চ পর্যায়ে আলাপ আলোচনার ভিত্তিতে সরকারি শেয়ার বাজারে ছাড়ার বিষয়টি বিলম্বিত হতে পারে। কারণ, এখন বাজারে সরকারি শেয়ার ছাড়া হলে প্রকৃত মূল্য পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা রয়েছে। ইতিমধ্যেই দর পড়ে যাওয়ায় রূপালী ব্যাংকের শেয়ার অফলোড প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
পুঁজিবাজারে তারল্য হ্রাস বৃদ্ধির বিষয়ে এসইসি কোনো হস্তক্ষেপ করবে না বলে তাদের সুপারিশে বলা হয়। মার্জিন ঋণ বিষয়ে নীতিমালা প্রণয়ন করার জন্য দুই স্টক এক্সচেঞ্জ ও মার্চেন্ট ব্যাংকগুলোকে পৃথকভাবে দায়িত্ব দেয়া হয়েছে। তবে মার্জিন ঋণ ও আর্থিক সমন্বয় সুবিধা বন্ধের বিষয়ে এসইসি কোনো মতামত দেয়নি বলে জানা গেছে।
সুপারিশমালায় তালিকাভুক্ত কোম্পানির অতি মূল্যায়ন রোধ বিষয়ে এসইসি জানিয়েছে, কোম্পানির শেয়ারের দর ও মৌলভিত্তিতে সমন্বয়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে দুই স্টক এঙ্চেঞ্জকে ক্ষমতা দেয়া হয়েছে। চিঠিতে পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িতদের শনাক্তকরণে এসইসির ভূমিকা বিষয়ে জানতে চাইলে এসইসি জানিয়েছে যে, কারসাজির সাথে জড়িতদের শনাক্তকরণে ইউনিফর্ম সফটওয়্যার করবে। একই সাথে পুঁজিবাজারের সার্ভিলেন্স কার্যক্রমকে আরো জোরদার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া পুঁজিবাজারে শেয়ার লেনদেনে বিনিয়োগকারীদের অধিক সতর্ক করার জন্য নিয়মিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলে এসইসি তাদের সুপারিশে জানিয়েছে।

Blog Archive