(৭৫০) এতিম

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার গত দুই বছরের মধ্যে সর্ব নিম্ন লেনদেন হয়েছে।

বুধবার ৩০৭ কোটি ১১ লাখ ৫১ হাজার ৯৫৪ টাকা লেনদেন হয়েছে । যা গত ১৬ ফেব্রুয়ারী ২০০৯ সালের সর্বনিম্ন ২৮৭ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা লেনদেন হয়েছিল।







(৭৫০) এতিম

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: অভিভাবকহীন হয়ে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার গত দুই বছরের মধ্যে সর্ব নিম্ন লেনদেন হয়েছে।

বুধবার ৩০৭ কোটি ১১ লাখ ৫১ হাজার ৯৫৪ টাকা লেনদেন হয়েছে । যা গত ১৬ ফেব্রুয়ারী ২০০৯ সালের সর্বনিম্ন ২৮৭ কোটি ৩৮ লাখ ৭১ হাজার টাকা লেনদেন হয়েছিল।







(৭৪৯) ১০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশ

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডেপুটি গভর্নর বলেন, ‘পুঁজি বাজারের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে যেসব ব্যাংকের অনিয়মের অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক আলাদাভাবে তদন্ত করবে। খুব শিগগিরই এই তদন্ত কমিটি গঠন করা হবে।’

এছাড়া শেয়ারবাজারে ব্যাংকগুলো যে ইনভেস্ট করেছে, সেটা আইন অনুযায়ী ১০ শতাংশের নিচে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক কোম্পানি আইন সংশোধনে কাজ করছে।’

ব্যাংকগুলো যাতে অনুৎপাদনশীল খাতে বেশি বিনিয়োগ না করে সেজন্য সতর্ক করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংকের নামে অভিযোগ এসেছে তারা এলসি খুলচেন না। অনেকের বিরুদ্ধে এর প্রমাণও মিলেচে। তাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে সতর্ক করা হয়েছে।’





(৭৪৮) শাস্তিমূলক ব্যবস্থা

Wednesday, May 11, 2011 Unknown
ব্যাংক ঋণ-আমানত অনুপাত বিভিন্ন ব্যাংকের এখন ৮৫ শতাংশের ওপরে রয়েছে। তাদের আমানত বৃদ্ধি এবং ঋণের অংক কমিয়ে আগামী জুন মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ আমানত অনুপাত নির্দেশিত মাত্রায় নামিয়ে আনার কথা বলা হয়েছে। জুনের মধ্যে যদি তা না করা হয়, তাহলে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান ডেপুটি গভর্নর।

(৭৪৭) চকমপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডেপুটি গভর্নর বলেন, ‘বেশকিছু ব্যাংক তাদের ডিপোজিট বাড়ানোর লক্ষ্যে চকমপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে ডিপোজিট বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছে। দেখা গেছে আকর্ষণীয় সুদের হারও তাদের অফার করা হচ্ছে। যা ব্যাংক আইনের লঙ্ঘন। আমরা সে ক্ষেত্রে সাধারণ আমানতকারীদের সতর্ক হওয়ার আহ্বান জানাই। পাশাপাশি যেসব ব্যাংক এসব কাজ করছে তাদের সতর্ক হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।’




(৭৪৬) সম্পূর্ণ মিথ্যে

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: ডেপুটি গভর্নর বলেন, ‘তারল্য সংকটের যে কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যে। ব্যাংকিং খাতে তারল্য সঙ্কট নেই। তবে তারল্যের কিছু চাপ রয়েছে।’

এক্ষেত্রে ব্যাংকগুলোকে অপ্রয়োজনীয় অনুৎপাদনশীল খাতে ঋণ কম দিয়ে তিনি প্রয়োজনীয় আমদানি ও উৎপানশীল খাতে ঋণ দেওয়ার কথা বলেন।

(৭৪৫) কঠোর নজরদারির উদ্যোগ

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: আবারও বাণিজ্যিক ব্যাংগুলোর প্রতি কঠোর নজরদারির উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে মুদ্রাবাজার ও ঋণবাজার স্থিতিশীল রাখতে ব্যাংগুলোকে বেশকিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলো নিয়ম ও আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা।

তিনি বলেন, ‘ব্যাংকের আয়-ব্যয়ের প্রতিবেদনে সঠিকভাবে তথ্য প্রদান করছে না বিভিন্ন ব্যাংক। একই সঙ্গে খেলাপি ঋণের ক্ষেত্রেও তারা সঠিক তথ্য প্রদান করছে না।’

বুধবার বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স অব বাংলাদেশ (এবিবি) নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

এ সময় এবিবির ১৭ জন নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন। এবিবি সভাপতি কে মাহমুদ সাত্তারের নেতৃত্বে তারা এই বৈঠক করেন।

(৭৪৪) প্রধানমন্ত্রী

Wednesday, May 11, 2011 Unknown
শেয়ারবাজার :::: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের ইস্তাম্বুলে স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে (এলডিসি) অংশগ্রহণ শেষে বুধবার সকাল সাড়ে ৮টায় দেশে ফিরেছেন।

স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে শনিবার সকালে ইস্তাম্বুল রওয়ানা হন প্রধানমন্ত্রী।

তার সফরসঙ্গী ছিলেন অর্থমন্ত্রী এএমএ মুহিত, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, শিশু ও মহিলা বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।

মঙ্গলবার এলডিসির চতুর্থ সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহযোগিতা বাড়ানোর জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

(৭৪৩) লাফার্জ সুর্মা সিমেন্ট

Wednesday, May 11, 2011 Unknown
The Company has further informed that the matter related to mining operation and other issues of the company was listed on 10.05.11 for hearing before the Supreme Court of India. The hearing on their matter has been concluded on 10.05.11. The Judgment has been reserved by the Hon'ble Court.

(৭৪২) SUMITPOWER--সামিট

Wednesday, May 11, 2011 Unknown
(Q1): As per un-audited quarterly accounts for the 1st quarter ended on 31st March 2011 (Jan'11 to March'11), the Company has reported consolidated profit of Tk. 318.29 million (excluding non controlling interest of Tk. 0.78 million) with basic consolidated EPS of Tk. 1.09 as against Tk. 261.39 million (excluding non controlling interest of Tk. 1.31 million) and Tk. 0.94 respectively for the same period of the previous year. However, considering proposed bonus share @ 30% for the year 2010, restated consolidated EPS will be Tk. 0.83 as on 31.03.2011 and Tk. 0.71 as on 31.03.2010. It is to be noted that EPS has been calculated based on weighted average number of shares outstanding.

Blog Archive