(৭২১) ব্যবসার প্রসার ও প্রকৃতি অনুযায়ী

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রেসিডেন্ট পারভীন মাহমুদ বলেন, বর্তমান বর্ধনশীল পুঁজিবাজারে ব্রোকারেজ হাউসগুলোয় অভ্যন্তরীণ নিরীক্ষার গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। ব্যবসার প্রসার ও প্রকৃতি অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে ইন্টারনাল অডিটের গুরুত্ব অনেক বেশি। সঠিক অডিটের অভাবে অনেক প্রতিষ্ঠান ঝুঁকির মুখে পড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ট্রেনিং একাডেমি আয়োজিত ‘ইন্টারনাল অডিট, রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড কন্ট্রোল’-এর ওপর পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পারভীন মাহমুদ বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের আর্থিক রক্ষণাবেক্ষণে বিশেষ ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণ কর্মশালায় অভ্যন্তরীণ নিরীক্ষার ভূমিকা, নিরীক্ষা কমিটির কার্যাবলি, ঝুঁকি ব্যবস্থাপনা ও শাসন, নিরীক্ষা প্রতিবেদন তৈরি ও নিরীক্ষা তথ্যসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।
বিভিন্ন অডিট প্রতিষ্ঠানের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা এতে প্রশিক্ষণ দেন। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে ডিএসইর উপমহাব্যবস্থাপক ও ট্রেনিং একাডেমির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আল-আমিন রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

(৭২০) হোঁচট

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার আবারও হোঁচট খেয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দরপতনের ধারা থেকে ডিএসই বের হয়ে এসেছিল।

অন্যদিকে দরপতনের ধারাতেই রয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। মঙ্গলবার আগের কার্যদিবসের চেয়ে উভয় বাজারের লেনদেনও কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় মোট ২৪৫টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দাম বেড়েছে ২৮টির, কমেছে ২১৫টির এবং অপরিবর্তিত ছিল দুইটি প্রতিষ্ঠানের দাম। একইসঙ্গে সাধারণ সূচক ১২১ পয়েন্ট কমে নেমে যায় ৫৫১৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হয় ৩৮২ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪২৬ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকা।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বেক্সটেক্স, বিকন ফার্মা, তিতাস গ্যাস, ইউনাইটেড এয়ারওয়েজ, আফতাব অটো., আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, সামিট পাওয়ার ও লাফার্জ সুরমা।

এদিকে দাম বাড়ার দিক দিয়ে শীর্ষ দশ কোম্পানি হলো- রেকিট বেনকিজার, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এএমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, হাক্কানী পাল্প, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মি.ফা., ফার্স্ট বিএসআরএস মি.ফা., ইবিএল, সামিট পাওয়ার ও অষ্টম আইসিবি মি.ফা.।

দাম কমার শীর্ষ দশ কোম্পানি হলো- পাইনিয়র ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, বেক্সটেক্স, কে অ্যান্ড কিউ, বেক্সিমকো সিনথেটিক্স, রেনউইক, গ্লোবাল ইন্স্যুরেন্স, অ্যাকটিভ ফাইন, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

অন্যদিকে সিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত ছিল আটটি প্রতিষ্ঠানের দাম।

মঙ্গলবার সিএসইর সাধারণ সূচক ১১৮ পয়েন্ট কমে ৯৯৮৩ পয়েন্টে নেমে যায়।

সিএসইতে মোট লেনদেন হয় ৫২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৫ কোটি ৫২ লাখ টাকা।

(৭১৯) কন্টিনেন্টাল ইন্সু--Continental Insurance Ltd--CONTININS

Tuesday, May 10, 2011 Unknown
Khansons Group Ltd., one of the corporate Sponsors/Directors of the company, has reported its intention to sell 30,000 shares out of its total holdings of 80,705 shares of the company at prevailing market price through Stock Exchange within next 30 working days.

(৭১৮) লেনদেন বন্ধ

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: ফোর্স সেলের কারনে হ্যাক সিকিউরিটিজের লেনদেন বন্ধ করে দিয়েছে SEC..অন্যান্য সিকিউরিটিজ কে সতর্ক থাকার নির্দেশ...

(৭১৭) লাফার্জ সুরমা সিমেন্ট--LAFARGE SURMA CEMENT LTD

Tuesday, May 10, 2011 Unknown
The company has informed that the Board of Directors of the company has recommended for issuance of Rights Shares @ 1R:1 at par subject to approval of SEC. The Board has also decided to increase the Authorized Capital of the company from Tk. 700.00 crore to Tk. 1,400.00 crore. Relevant clauses/articles of Memorandum and Articles of Association of the company will also be amended accordingly. Date of EGM: 16.06.2011, Time: 10:00 AM, Venue: Harmony Hall, Bangabandhu International Conference Center, Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka. Record Date: 31.05.2011. Another record date for entitlement of the proposed rights shares to be notified later after obtaining approval from SEC.

Tuesday, May 10, 2011 Unknown

Tuesday, May 10, 2011 Unknown

(৭১৬) পুঁজিবাজারের প্রসার ও সম্ভাবনার

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: চতুর্থ জাতিসংঘ সম্মেলনে যোগদান করবেন ঢাকা স্টক এঙ্চেঞ্জের (ডিএসই) সভাপতি শাকিল রিজভী। স্বল্পোন্নত দেশের (এলডিসি) সমন্বয়ে জাতিসংঘের এ সম্মেলন ৯ থেকে ১৩ মে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। এ উদ্দেশ্যে গতকাল রোববার ঢাকা ত্যাগ করেন তিনি। এছাড়া ১০ই মে এলডিসি'তে স্টক এঙ্চেঞ্জের উন্নয়ন বিষয়ক সভায় বাংলাদেশের পুঁজিবাজারের প্রসার ও সম্ভাবনার ওপর বক্তব্য রাখবেন শাকিল রিজভী। সম্মেলন চলাকালে তিনি গ্লোবাল বিজনেস পার্টনারশিপ ফোরাম এবং ট্রেড ফেয়ারেও অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, জাতিসংঘ কর্তৃক আয়োজিত অনুন্নত বিশ্বের দেশগুলোর অংশগ্রহণে জাতিসংঘ এলডিসি সম্মেলন প্রতি দশ বছর পর পর অনুষ্ঠিত হয়।

(৭১৫) বাংলাদেশ ব্যাংকঃ ক্যাশ অফিসার সরাসরি

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো সরাসরি ক্যাশ অফিসার নিয়োগ নীতিমালা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে প্রেরিত এক বার্তায় এ তথ্য জানা গেছে।
বার্তায় জানানো হয়, ক্যাশ অফিসার পদে নিয়োগপ্রাপ্তরা চাকরির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তাদের ক্যাশ বিভাগেই থাকতে হবে। তাদের নিজ বিভাগে পদোন্নতি হবে, তবে কোনো অবস্থাতেই অন্য বিভাগে যেতে পারবে না। যেকোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে মার্স্টাস পাস অথবা ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি ধারী শিক্ষার্থীরা ক্যাশ অফিসার পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এ বছর যেসব কর্মকর্তা সরাসরি ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ পাবেন পর্যায়ক্রমে তাদের স্ব-স্ব বিভাগের ঊর্ধ্বতন পদে পদোন্নতি দেয়া হবে। তবে নিয়োগ প্রাপ্তদের কেউই অন্য বিভাগে বদলির সুযোগ পাবেন না।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বর্তমানে যে প্রক্রিয়ায় এ বিভাগ চালানো হচ্ছে তাতে স্থায়ী কর্মকর্তার সংখ্যা থাকে খুবই কম। এতে অভিজ্ঞ লোকের অভাব দেখা দেয়ায় ক্যাশ বিভাগ নিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। ভবিষ্যতে এ সমস্যা থেকে উত্তরণ ও ব্যাংকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

(৭১৪) অর্থমন্ত্রী এখন কি করবেন ?

Tuesday, May 10, 2011 Unknown
শেয়ারবাজার :::: ২৪ ঘণ্টার মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) পুনর্গঠনের প্রক্রিয়ার সম্পন্ন করারও দাবি জানিয়েছে বিনিয়োগকারীরা। অব্যাহত দরপতনের প্রেক্ষিতে আজ সোমবার ডিএসই'র সামনে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি আজকের মত স্থগিত করে এসব দাবি জানান সাধারণ বিনিয়োগকারীরা।
অনশন কর্মসূচিতে মোট দশ দফা দাবি জানানো হয় সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে। এসব দাবির মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি প্রদান, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগ, গ্রেফতারকৃত সকল বিনিয়োগকারীদের নি:শর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও বাজার থেকে চুরি করা অর্থ ফিরিয়ে আনা।

Blog Archive